আজ এখানে দাড়িয়ে এই রক্ত গোধূলীতে
অভিশাপ দিচ্ছি
আমাদের বুকের ভেতর যারা
ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেঁটে
মগজের কোষে কোষে যারা
পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ দগ্ধ রক্তাপ্লুত
যারা গনহত্যা করেছে
শহর গ্রামে টিলায় নদীতে ক্ষেতে খামারে
আমি অভিশাপ দিচ্ছি
নেকড়ের চেয়েও অধিক পশু সেই পশুদের
ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাড় করিয়ে
নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি করালেই
সব চুকে যাবে তা আমি মানি না
হত্যাকে উৎসব ভেবে যারা
পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো
মৃত্যূর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে
আমি তাদের জন্য এমন সহজ মৃত্যূ করিনা কামনা
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে
দ্রুত সিড়ি ভেঙ্গে যেতে
... নদীতে আর বনবাঁদাড়ে শয্যা পেতে নিতে
অভিশাপ দিচ্ছি আজ সেইখানে দজ্জালদের
[যতদিন নিমূর্ল না হচ্ছে ঘাতকচক্র ...ততদিন নেই কোন ক্লান্তি, নেই কোন অবসর। কবির জন্মদিনে এই হউক আমাদের শপথ]
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


