একে আছে দু:সংবাদ। প্রতি মাসে কেউ না কেউ চলে যাচ্ছেন - চিরশায়িত সেই মানুষগুলোর কিছু স্মৃতি রেখে যাচ্ছেন আমার মতো প্রবাসীর মগজে। এই এক কষ্ট। এটা ভোলা কঠিন। চোখের সামনে ভেসে উঠে স্বজনদের সাথে ঘটে যাওয়া সুখস্মৃতিগুলো।
তারপর আছে ...দেশ ভাল নেই...
বেকারত্ব বাড়ছে.......
ব্যবসা বানিজ্য নেই......
নতুন বিনিয়োগ সেই........
নতুন কর্মস্থানের সুযোগ সৃস্টি হচ্ছে না.........
দ্রব্যমূল্য আকাশের দিকে ধাবিত.....
মধ্যবিত্তের জীবন কঠিন হয়ে যাচ্ছে.............
দরিদ্রের খবর কে রাখে........
তারপর শুনি দেশের প্রাকৃতিক সম্পদের উপর দিয়ে উড়ছে শকুন.........
তাদের চাপের কাছে নুজ্যমান হচ্ছে সরকার.....
সরকারের গনবিচ্ছিন্নতার সুযোগে সেই শকুনরা নামতে চাচ্ছে ...
চাইছে চিরস্থায়ী বন্দোবস্থ ...........
বিশ্বের আর্থিক মোড়লগন তাদের খবরদারী নিরংকুশ করে চলেছে........
এর মধ্যে হাস্যমুখে জলপাই প্রধান ঘোড়া উড়ানোর গল্প বলছেন .......
বলছেন ১৪ মাস অনেক সময়.......
এর মধ্যে রাজা মরে যেতে পারে..........
বা সে মরে যেতে পারে..........
বা ঘোড়াটাও মরে যেতে পারে..............
সব মিলে মনটা ভাল নেই।
জানতে ইচ্ছা করছে.........
বাংলাদেশের মানুষের কাছে .........
প্রবাসীরা ভাল আছি, আপনারা ভাল আছেন তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

