শান্তি কমিটি এবং রাজাকার ও আল-বদর বাহিনীর মাধ্যমে জামাত ৭১ সালে বাংলাদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে প্রত্যক্ষ নাশকতামুলক কর্মকান্ডেই ওদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি - এই সাথে সাথে জামতে ইসলামী পাকিস্থানের রাজনীতিতে দলীয় প্রধান্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তাদের লক্ষ্য ছিলো পাকিস্থানের কেন্দ্র ও প্রদেশসমূহে ক্ষমতার স্বাদ গ্রহন করা। ‘পূর্ব পাকিস্থানে” সেনাবাহিনীর গনহত্যা ও সকল অপকর্মের নি:শর্ত সমর্থন দিয়ে ক্ষমতার কেন্দ্রের ওদের প্রভাব ও আনুকূল্য বেশ বেড়ে গিয়েছিলো - যাতে এরা মন্ত্রীসভায় এদের প্রতিনিধি পাঠানোর জন্যে বায়না ধরে।
কিন্তু জুলফিকার আলি ভুট্টোর পাকিস্থান পিপলস পার্টি জামাতে ক্ষমতায় যাওয়া প্রধান অন্তরায় হয়ে দাড়ায়। পিপিপির ৮৮টা আসনের বিপরীতে জামাতের ৪ টি আসনের সংখ্যানুপাতে ক্ষমতার বৈধ দাবীদার হিসাবে তাদের সম্ভাবনা বাতিল করে ভুট্টো। ফলে এরা “ইসলামী মোর্চা” তৈরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চালায়। এরা ‘পূর্ব পাকিস্থানের’ নির্বাচন বাতিলের কারনে সমগ্র পাকিস্থানের নির্বাচন বাতিলের দাবী জানায়। এই প্রসংগে পাকিস্থান জামাতে ইসলামীর সেক্রেটারী জেনারেল চৈধুরী রহমত এলাহী এক সাংবাদিক সন্সেলনে বলে -
“এই নির্বাচন হতে হবে আদমসুমারীর ভিত্তিতে, কারন আদমসুমারীর সময় আগেই হয়ে গেছে”। (দৈনিক পূর্বদেশ, ২৪শে মে ১৯৭১)
কিন্তু ভুট্টো এই দাবীর বিরোধিতা করে বলেন - “পূর্ব পাকিস্থানের কতিপয় আসনে উপনির্বাচন হতে পারে। তবে যারা নির্বাচনে হেরেছে তাদের পূর্ব পাকিস্থানের সংকটের সুযোগে নেওয়া উচিত নয়। তাদের জনগনের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হওয়া উচিত নয়”। (দৈনিক পাকিস্থান, ২২শে মে ও ২রা জুন ১৯৭১)
আসল পাকিস্থানী ভুট্টোর দাবীর মুখে দালাল পাকিস্থানীদের চাওয়া পুরন হয়নি বলাই বাহুল্য।
(চলবে)
ফিরে দেখা ৭১: মুক্তিযুদ্ধকালীন জামাতের রাজনৈতিক ভুমিকা (১): ক্ষমতার লিপ্সা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।