[ প্রিয় ব্লগার্স, আমাদের সময় আজ একটা হেড লাইন নিউজ করেছে - যা আপনাদের সাথে শেয়ার করা লোভ সামলাতে পারলাম না ]
৩৬ বছর পর আবারও গর্জে উঠেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা
এখানে উল্লেখযোগ্য অংশগুলো দেওয়া হলো:
১) যুদ্ধাপরাধীদের একটি তালিকা তৈরি এবং তাদের বিচারের মুখোমুখি করার জন্য এবার উদ্যোগ নিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। এ লক্ষ্যে জনমত গড়ে তোলার জন্য আগামী বিজয় দিবসের আগেই ঢাকায় মুক্তিযোদ্ধা মহাসমাবেশের আয়োজন করা হবে।
২) যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির বাংলাদেশ সংবিধানের ৪৭ এর ৩ অনুচ্ছেদ তুলে ধরে বলেন, সরকার চাইলে বাংলাদেশের সংবিধানে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যে বিধান রয়েছে সংবিধান অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারে। এজন্য সংসদে নতুন কোনও আইন পাশের প্রয়োজন নেই। সেনা প্রধান চাইলে সামরিক ট্রাইব্যুনালেও তাদের বিচার করা সম্ভব।
৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতার ৩৬ বছর পরে এসে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর জড়িত না-থাকার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট দলিল রয়েছে। জামায়াতে ইসলামীর মুখপত্র সংগ্রামেও সে সময় এ বিষয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে।
৪) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, আমার প্রশ্ন জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের বিষয়টি অস্বীকার করার মোক্ষম সময় হিসেবে এ সময়টাকেই কেন বেছে নিল। তারা কেন পূর্ববর্তী সরকারগুলোর সময় এ ধরনের মন্তব্য করল না?
৫) আইন বিশেষজ্ঞ ড. এম জহির, আনিসুল হক, ব্যারিস্টার শফিক আলাদাভাবে তাদের বক্তব্যে বলেছেন, কমিশন বা ট্রাইব্যুনালের মাধ্যমে এদের বিচার শুরু করতে পারে রাষ্ট্র। পাশাপাশি প্রচলিত আইনে খুন, ধর্ষনসহ অন্যান্য অত্যাচারের শিকার ব্যক্তিরাও মামলা দায়ের করতে পারেন। তিনি এও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ১৯৭২ সালের সাধারণ ক্ষমার বিষয়টি কোনও আইনি বাধা নয়।
পুরোটা পড়ুন এখানে
সবকিছু ছাপিয়ে উঠে আসছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি - দৈনিক আমাদের সময়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।