আমার প্রিয় পোস্ট
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- আরব আমীরাতে চাকরি পেতে হলে যা জানা দরকার
- বিকল্প ধারা
- শেষ পর্যন্ত জামাতের মুখোশ খুলে দিলো যেই ভিডিওটি - মৌসুম দাশ
- টক শো'র সম্পূর্ণ ভিডিও - নিঝুম মজুমদার
- স্মরন করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর বিচারের দাবী করছি ঘাতক আলবদর গোষ্ঠীর। - এস্কিমো
- নাস্তানুবাদ নাস্তিকতার ঐতিহাসিক সেই সংকলন।

- ক্রস ফায়ার০০৭
- হতাশ হতেও ভয় পাই যখন দেখি একটা জনপদ দ্রুত অন্ধকারে ঢেকে যাচ্ছে - বৃক্ষ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- হাসিনা আপার সৌদি যাবার কারন কি? - বুড়া শাহরীয়ার
- ভাড়া কত হওয়া উচিৎ??? ( মাথা ঘুরালে পড়বেন না
) - অরণ্য আনাম
- প্লাস খাওনের টাইম নাই ।। মাইনাসেতো গোস্বা নাই ই ই (পর্ব-১) - সবাক
- জীবন-গণিত - ১ (সুখ)। - নরাধম
- সব শালা নাস্তিক; একটা অনুনাসিক অথবা উন্নাসিক আত্মকথা! - ক-খ-গ
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- পথগুলো বন্ধ করে দেবার আগে - লাবীব নানকার
- গনপ্রজান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষিতে যুদ্ধাপরাধ কি এবং যুদ্ধাপরাধী কারা? - এস্কিমো
- বাঁশি রবীন্দ্রনাথের একটি আধুনিক কবিতা! - হমপগ্র
- ভালো লাগার দুটি কবিতা!!! - মুকুট
- যুদ্ধাপরাধীদের বিচার চাই: গণস্বাক্ষর সংগ্রহে বিভিন্ন দেশে ও শহরে সমন্বয়কারী প্রয়োজন - শওকত হোসেন মাসুম
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- যুদ্ধাপরাধীদের বিচার চাই - অমি রহমান পিয়াল
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের - আছহাবুল ইয়ামিন
- নিহত যোদ্ধাদের কাছে দিনে দিনে বেড়েই চলেছে ঋণ !! - মনজুরুল হক
- একাত্তরে মীর কাশেম আলী : উতসর্গ আমি সাগর - অমি রহমান পিয়াল
- আল বদর কমান্ডার মীর কাসেম আলী চট্টগ্রামে গণহত্যা লুটপাটের নায়ক - এস্কিমো
- সেক্টর কমান্ডারস কর্তৃক ৫০ যুদ্ধাপরাধীদের প্রাথমিক তালিকা প্রকাশ - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- টেকনিক্যাল ক্যাতা পোস্ট- মোবাইলে বাংলা ফন্ট (নোকিয়া-সিম্বিয়ান)
- চোরকাঁটা
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- কিছু দেশের গান (রিঃপোষ্ট) - একলা একজন
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আমারব্লগে আরিফের উপরে অন্যায় ব্যাক্তি আক্রমণ বন্ধ হোক - প্রশ্নোত্তর
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- বাংলা ব্যবহার (উৎসর্গ প্রিয় ব্লগার এস্কিমো ) - মুহিব
- সাইদী সমগ্র - নাভদ
- খুনী এ কে এম মহিউদ্দিনের বিষয়ে সিবিসির সত্যানুসন্ধান - এস্কিমো
- ব্লগে বিরাজমান অস্থিরতা বিষয়ে দৃষ্টি আকর্ষণ !! - নোটিশবোর্ড
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টরন্টো তসবির - ফরিদ
- স্রস্টার অনস্তিত্তের পক্ষে সাদামাটা কিছু যুক্তি... - দস্যু বনহুর
- মুক্তিযুদ্ধের সময়কার কিছু পত্রিকা - তানভীর চৌধুরী
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- শোনো ও বকুল ----- (রবীন্দ্র জৈন) - বিষাক্ত মানুষ
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- আমার শিবির অভিজ্ঞতা - ব্লুজ
- ওরিয়ানা ফালাচিকে আমাদের স্বাধীনতা পুরস্কার দেয়া উচিত - মুক্তি
- অশ্লীল! - অহনা
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- খুনী আল-বদরের উত্তরসূরী ছাত্র শিবির : উত্থানের ভয়াবহ দলিলপত্র - অমি রহমান পিয়াল
- আগুনের পরশমনিতে ডঃ আইজুদ্দিনের পিঠ চুলকা-চুলকি সভা - কৌশিক
- জামাতি বুদ্ধিজীবির ছাঁচে গড়া সুশীল কারিগর - সংস্থাপক
- ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের প্রাসঙ্গিকতা: পরিপ্রেক্ষিত বাংলাদেশ (শেষ অংশ) - ফাহমিদুল হক
- বেড়ালের দেশে ইঁদুর হয়ে (শেষ পর্ব) - ফাহমিদুল হক
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- সবাস শাহাদাত !! সাবাস বাংগালী আরেকটু ধরে রাখ !! (ক্রিকেট) - রাতুল"
- আবু সাঈদ জিয়াউদ্দিন এর পোস্ট এর কমেন্ট - মহিলা ছাগল
- এবারের একুশে বইমেলায় জনপ্রিয় লেখকদের বই ( ২য় পর্ব) - একরামুল হক শামীম
- জামায়াত নিয়ে নতুন বছরের সেরা মুঠোবার্তা - শওকত হোসেন মাসুম
- আমার গোলাম আযমের আত্মজীবনী পাঠ: আসুন নাগরিকত্ব মামলায় পক্ষে রায় দেওয়া সেই বিচারকের পরিচয় জানি - শওকত হোসেন মাসুম
- ত্রিভুজের ফাঁদে কি ধরা পড়ল?
- ত্রিভুজ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- বিচার বিভাগের স্বাধীনতা, কলামিস্ট ফরহাদ মজহারের মন্তব্য, ও 'বাংলাদেশী এস্কিমো' ভাইয়ের পোস্ট - আওরঙ্গজেব
- অভিনন্দন বাংলাদেশ,নিউজিল্যান্ডকে হারাবার জন্য - ফারহান দাউদ
- প্রপোগান্ডা, স্টপ জেনোসাইড ও জহির রায়হান - অমি রহমান পিয়াল
- শিক্ষকদের শাস্তি দেয়া হলো - ফাহমিদুল হক
- উতসর্গ: এস্কিমো-সত লুকের রাজনীতিতে যুগ দেওনের তরীকা - লাল সালু
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- এই রায়টি মোটিভেটেড - ফাহমিদুল হক
- আওরঙজেব, আমার প্রশ্নের জবাব দিলেন না? - এস্কিমো
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- সিডর'র তান্ডবঃ - প্রবাসীরা এখনই যা করতে পারি। (একটি প্রস্তাব) - এস্কিমো
- সাইক্লোন সিডর - অলৌকিক হাসান
- মোবাইলের একটা কল মানে........... - দিনমজুর
- মুক্তিযোদ্ধা শিবির! - লাল দরজা
- প্রসঙ্গঃ বাচ্চু রাজাকার ও জনকন্ঠ - আওরঙ্গজেব
- মুক্তিযুদ্ধের ইতিহাসের উইকিয়াতে সবাইকে নিমন্ত্রণ - রাগিব
- বোমাবাজী ও নিজামী - আওরঙ্গজেব
- এস্কিমোর জামায়াত বিরোধিতার আড়ালে ইসলামকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ--- মুসলিম ভাই-বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি - মিজু
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- হিন্দুরা কেন গো-মাংস ভক্ষণ করে না? - আশরাফ রহমান
- মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা - আমি সাগর
- সতেরোটি সত লোক আর যতসব মিথ্যা আর দুর্নীতি-১ - কিন্তু কি
- যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক ভাবনা - মিরাজ
- একুশে টিভিতে মুজাহিদরে দেইখ্যা আমি হাসতেই আছি: যুদ্ধাপরাধীদের বিচার করতে রাষ্ট্রীয় কমিশন চাই - আমি সাগর
- আশরাফ রহমান - বাংলাদেশের সাফল্য আপনি নীরব কেন? - এস্কিমো
- বুদ্ধিজীবি হত্যার বিচার কি অসম্ভব? - অমি রহমান পিয়াল
- মাহমুদ রহমান - একটা প্রশ্ন ছিল... - এস্কিমো
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্লোগান - অমি রহমান পিয়াল
- শিবিরের চোখে স্বাধীনতার ইতিহাস - আড্ডাবাজ
- মুক্তিযুদ্ধ নিয়ে আর্কাইভ সাইট করতে যাচ্ছি...(খসড়া পোষ্ট) - ত্রিভুজ
- সাদিক মোহাম্মদ আলম এর 'ফাকা আবেগ' তত্ব ও কলবের আয়না - হাসান মোরশেদ
- ত্রিভুজের "ছাগু" হয়ে উঠা!!! - এস্কিমো
আল বদর কমান্ডার মীর কাসেম আলী চট্টগ্রামে গণহত্যা লুটপাটের নায়ক
০৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:০৭
ভোরের কাগজ
সমরেশ বৈদ্য, চট্টগ্রাম থেকে : মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে গণহত্যার নায়ক, মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের খুন, নির্যাতনকারী ও লুটপাটের অন্যতম হোতা আল বদর বাহিনীর কমান্ডার মীর কাসেম আলী এখন জামাতে ইসলামীর প্রভাবশালী কেন্দ্রীয় নেতা। একাত্তরে হানাদার পাকিস্তানী বাহিনীর সহযোগী জামাতে ইসলামীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্যে মীর কাশেম আলী মুখ্য ভূমিকা পালন করছেন। রোহিঙ্গা জঙ্গিসহ বাংলাদেশে আরো কয়েকটি জঙ্গি সংগঠনের অর্থনৈতিক মদদদাতা বলেও অভিযোগ রয়েছে তার বির"দ্ধে।৭১ সালে মীর কাসেম আলীর নির্দেশে পরিচালিত নির্যাতনের স্মৃতি স্মরণ করে আজো শিউরে ওঠেন চট্টগ্রামের অনেক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। এই মীর কাশেম আলী রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
অতি স¤প্রতি গুর"তর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি সর্বশেষ যে ৮০ জন সন্দেহভাজন দুর্নীতিবাজের তালিকা করেছে তাতে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মীর কাসেম আলীর নামও রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তালিকা প্রকাশিত হয়েছে। ১৯৭১ সালের প্রথম দিকে মীর কাসেম আলী ছিলেন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম জেলার সভাপতি,
পরে রাজাকারকর্মে কৃতিত্বের পুরষ্কার হিসেবে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। ইসলামী ছাত্র সংঘই মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে পরিণত হয়। মূলত এই আল বদর বাহিনীই ’৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মমভাবে খুন করে বাংলাদেশকে মেধাশূন্য করতে সচেষ্ট ছিল।
চট্টগ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধা এবং ‘একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়’ বইসহ বিভিন্ন সূত্রে জানা যায়, প্রথমদিকে মীর কাসেম আলী চট্টগ্রামে আল বদর বাহিনীর প্রধান কমান্ডার ছিলেন। পরে তার অত্যাচার নির্যাতনে খুশি হয়ে তার ঊর্ধ্বতন নেতারা তাকে আল বদর বাহিনীর কেন্দ্রীয় নেতৃত্বের তিন নম্বর পদে পদোন্নতি দেন। তখন আল বদর বাহিনীর কেন্দ্রীয় প্রধান নেতা ছিলেন বর্তমানে জামাতে ইসলামীর আমীর কুখ্যাত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী।
চট্টগ্রাম শহরের নন্দনকানন টিএন্ডটি অফিসের পেছনের সড়ক যা ইতিপূর্বে টেলিগ্রাফ রোড বলে পরিচিত ছিল সেখানে এক হিন্দু পরিবারের মালিকানাধীন ‘মহামায়া ভবন’টিকে মীর কাসেম আলীর নেতৃত্বাধীন আলবদর বাহিনী কেড়ে নিয়ে তার নাম দেয় ডালিম হোটেল। আর দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই ডালিম হোটেলই আলবদর, রাজাকারদের অন্যতম নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছিল চট্টগ্রামবাসীর কাছে। এই বন্দী শিবির ও নির্যাতন কেন্দ্রে আল বদর বাহিনী চট্টগ্রামের প্রধান মীর কাসেম আলীর পরিকল্পনা ও নির্দেশে খুন হয়েছেন অনেক মুক্তিযোদ্ধা, নির্যাতনের শিকার হয়েছেন স্বাধীনতাকামী বাঙালিরা।
একাত্তরের মুক্তিযোদ্ধা ও বর্তমানে চট্টগ্রাম থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘পিপলস ভিউ’র ডেপুটি এডিটর নাসির"দ্দিন চৌধুরী এই আল বদর বাহিনীর হাতে আটক হয়ে ডালিম হোটেলে চরম নির্যাতনের শিকার হন। সে সময়ে টগবগে তর"ণ মুক্তিযোদ্ধা চট্টগ্রাম শহরেই মুক্তিযুদ্ধে গেরিলা হামলা চালাতেন পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকারদের ওপর। কিš' তিনি ’৭১-এর ৩ ডিসেম্বর ধরা পড়েন তাদের হাতে। তারপর থেকে ঐ কুখ্যাত ডালিম হোটেলে তার ওপর চলে অমানুষিক নির্যাতন। গত ৫ নভেম্বর তার সঙ্গে আলাপকালে তিনি বললেন, আমাকে ধরে নিয়ে ডালিম হোটেলের একটি র"মে অন্য বন্দীদের সঙ্গে চোখ বেঁধে রাখা হয়। এ সময় অন্য বন্দীদের সঙ্গে আমাকে প্রচণ্ড মারধর করে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য আদায় করতে চাইতো। ডালিম হোটেলে সারাক্ষণ চলতো বন্দীদের ওপর নির্যাতন আর নির্যাতিতদের চিৎকার-কান্নাকাটি। এই নির্যাতনের মূল পান্ডা ছিলেন মীর কাসেম আলী। তিনি এখন জামাতের অনেক প্রভাবশালী নেতা। শুনেছি ডিসেম্বরের কোনো এক সময় পতেঙ্গা এলাকাতে যখন মিত্র বাহিনী যুদ্ধবিমান থেকে বোমা ফেলছে তখন তিনি সামান্য আহত হয়েছিলেন। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরদিন আমরা ঐ নির্যাতন ক্যাম্প থেকে ছাড়া পাই। তখন অবশ্য এসব আল বদর রাজাকাররা পালিয়ে গেছে।
প্রায় ৭/৮ মাস আগে একাত্তরের সেই উত্তাল ও ভয়াল দিনগুলো নিয়ে প্রতিবেদকের কথা হয় গণতন্ত্রী পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুদ্দিন খানের সঙ্গে। তিনি একাত্তর সালে থাকতেন মাদারবাড়ি এলাকাতে। সে সময় ৩ নভেম্বর পটিয়া মনসা এলাকার কুখ্যাত রাজাকার আবুল কালামের নেতৃত্বে একদল রাজাকার তাকে তার বাসা থেকে ধরে নিয়ে যায় ঐ ডালিম হোটেলে। আজীবন ত্যাগী ও প্রগতিশীল এই রাজনীতিবিদ ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ডালিম হোটেলে আল বদর বাহিনীর হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছেন। প্রসঙ্গত, যে রাজাকার আবুল কালাম তাকে ধরে নিয়ে গিয়েছিল সে এখন টি.কে গ্র"পসহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং জামাতে ইসলামীর অন্যতম অর্থনৈতিক পৃষ্ঠপোষক। সাইফুদ্দিন খান জানিয়েছেন ’৭১ সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে সে সময়কার ছাত্র ইউনিয়নের নেত্রী হান্নানা বেগমের ভাই মুক্তিযোদ্ধা জসীম উদ্দিনকে ডালিম হোটেলে নির্যাতন, প্রায় একই সময়ে নন্দনকানন এলাকার রাহার পুকুর পাড়ের টাইপ মেশিন দোকানের মালিক জীবনকৃষ্ণ শীলকে একইভাবে নির্যাতন করে মেরে ফেলে। তার অপরাধ তিনি তার বাসায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার মাত্র ২/৩ দিন আগে ডালিম হোটেলে টর্চার চেম্বারের সামনে এক অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে থাকতে দেখেছেন সাইফুদ্দিন খান। শুধু এই তিনজনকেই নয়, আরো অনেককে আল বদর বাহিনী ডালিম হোটেলে নিয়ে এসে নির্যাতন করে খুন করেছে বলে জানান তিনি। সাইফুদ্দিন খান সে সময়কার ভয়াবহতার কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, কেউ পানি খেতে চাইলে ঐ সব নরপশু আল বদর রাজাকাররা তাদের মুখে প্রস্রাব করে দিতো, আবার কখনো প্রস্রাব করে তা খেতে বাধ্য করতো বন্দী মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক বাঙালিদেরকে। গত ২৮ জুন মৃত্যুবরণকারী এই প্রগতিশীল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন খান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ’৭১-এর নির্যাতনের চিহ্ন বয়ে বেড়িয়েছেন।
সাইফুদ্দিন খানের স্ত্রী ও বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভানেত্রী নুরজাহান খান গত ৬ নভেম্বর বলেছেন, ‘১৭ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে একদল রাজাকার আমাদের বাসায় এসে সাইফুদ্দিন খানকে ধরে নিয়ে যায়। অধিকাংশই মুখোশ পরা ছিল। তবে একপর্যায়ে তাদের দলনেতা মুখোশ খুলে ফেলাতে আমি আবুল কালামকে চিনতে পেরেছিলাম। আমি নিজেই তো সে সময়কার জ্বলন্ত সাক্ষী।
মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়’ বইতে ১৯৭২ সালের ৭ জানুয়ারি তৎকালীন ‘দৈনিক পূর্বদেশ’ এ প্রকাশিত ‘হানাদারদের নির্যাতন কক্ষে’ শীর্ষক এক প্রতিবেদনে লেখা হয়েছে। এ বন্দী শিবিরে যাদের আটক রাখা হতো তাদের প্রথম ৩ দিন কিছুই খেতে দেওয়া হতো না। এ সময় যারা পানি চাইতো তাদের মুখে প্রস্রাব করে দিতো আর বদররা। অনেক সময় নারকেলের খোলে প্রস্রাব করে করে তা খেতে বাধ্য করা হতো ।ঃবন্দীদের সবাইকে কিছু কিছু স্থায়ী নির্যাতনের চিহ্ন নিয়ে আসতে হয়েছে। যেমন কারো শরীরের হাড়ভাঙ্গা, কারো আঙুল কাটা অথবা কারো এক চোখ, এক কান, এক হাত বিনষ্ট ইত্যাদিঃ.মাঝেমধ্যে হোটেলের ভেতর গুলির শব্দ শোনা যেতো। কিš' সেগুলো কোন বা কি ব্যাপারে তা তাদের জানবার উপায় ও অবকাশ ছিল না। দৈনিক পূর্বদেশ পত্রিকাতে পশ্চিম মাদারবাড়ির আবুল কালাম পেশকারের ১৮ বছরের যুবক নজমুল আহসান সিদ্দিকী (বাবুল) তার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে এ সব কথা বলেছিলেন। তিনি আরো জানিয়েছেন, মুক্ত হওয়ার পর তিনি দেখেছেন হোটেলের একটি র"ম খালি ছিল এবং সে র"মের দেয়ালে এবং মেঝেতে ইতস্তত বিক্ষিপ্ত বহু রক্তের ছাপ রয়েছে। সম্ভবত এ র"মে পর্যায়ক্রমে লোকদের এনে গুলি করে হত্যা করে তারপর অন্যত্র সরিয়ে ফেলা হতো।
১৯৭১ সালের ২ আগস্ট চট্টগ্রাম শহরে ইসলামী ছাত্রসংঘের উদ্যোগে মুসলিম ইনস্টিটিউটে আয়োজিত এক সমাবেশে সভাপতির ভাষণে মীর কাসেম আলী বলেন, গ্রামগঞ্জের প্রত্যেকটি এলাকায় খুঁজে খুঁজে শত্র"র শেষ চিহ্ন মুছে ফেলতে হবে। (সূত্র : একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায়)।
একই বইতে লেখা হয়েছে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর তারিখে পূর্ব পাকিস্তানে ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মুহম্মদ মুজাহিদ এবং সাধারণ সম্পাদক মীর কাসেম আলী এক যুক্ত বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের গতকালের বেতার ভাষণকে অভিনন্দন জানিয়ে আমরাও ঘোষণা করছি যে, এদেশের ছাত্র জনতা ’৬৫ সালের মতন ইস্পাত কঠিন শপথ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করে যাবে।’
এসব বক্তৃতা, বিবৃতি, কর্মকাণ্ডই বর্তমানে প্রভাবশালী জামাত নেতা মীর কাসেম আলীর একাত্তরের যুদ্ধাপরাধ প্রমাণে যথেষ্ট। যতোটুকু জানা যায়, মীর কাসেম আলী মানিকগঞ্জ জেলায় হরিরামপুর উপজেলার চালা গ্রামের জনৈক তৈয়ব আলীর ২য় পুত্র। ডাক নাম পিয়ার। কিš' দেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি পালিয়ে যান সৌদি আরব। দেশে ফিরে আসেন ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তারপর জিয়াউর রহমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তিনি। ১৯৭৭ সালের ৬ ফেব্রচ্ছারি তৎকালীন পাকিস্তানের ইসলামী ছাত্রসংঘের পরিবর্তিত রঙ পায় ইসলামী ছাত্র শিবির। জামাতের এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন মীর কাসেম আলী। পরে মহানগর জামাতের আমীর পদ লাভ করেন তিনি।
ধীরে ধীরে সৌদি ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থনৈতিক সাহায্যপুষ্ট ‘রাবেতা আল ইসলামী’ নামে একটি এনজিও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পদ লাভ করেন কাসেম আলী। কক্সবাজারে এই রাবেতার মাধ্যমে কোটি কোটি টাকা আসে। কক্সবাজারে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সাহায্যের নামে আনা এই টাকায় রাবেতা হাসপাতালও করা হয়েছে। যেখানে ইসলামী জঙ্গিসহ রোহিঙ্গা ইসলামী জঙ্গীদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। রোহিঙ্গা জঙ্গিদেরকে দেশে প্রশিক্ষণ ও বিদেশে পাঠিয়েও প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলী সহায়তা করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আর এই রাবেতার মাধ্যমে আসা কোটি কোটি টাকা দিয়ে জঙ্গিবাদে অর্থ সহায়তা এবং জামাতে ইসলামীকে অর্থনৈতিকভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য মীর কাসেম আলী মুখ্য ভূমিকা পালন করেছেন এমন তথ্য রয়েছে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জেনারেল বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
রাজাকার নিপাত যাক।
শওকত হোসেন মাসুম বলেছেন:
রাজাকার নিপাত যাক।
নাভদ বলেছেন:
৫
বিকেলবেলার সপ্ন বলেছেন:
সেতো এখন ব্যাংক, কি্লিনিক, সিন্দাবাদ লনচের পরিচালক
সেলটিক সাগর বলেছেন:
এই নোংরা লোকটি ঢাকা ৮ (রমনা) থেকে এবার জামাতের প্রার্থী। একে হারাতেই হবে এই ডিসেম্বর মাসে..।
নইলে শত শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে।
শঙ্খচীল বলেছেন:
এই সব বানানো গল্প আর মানুষ খায় না।
সেলটিক সাগর বলেছেন:
@শঙ্খচীল,
হ তোদের (শিবিরের) কাছে মুক্তিযুদ্ধের সবকিছুই তো বানানো..। বেটা রাজাকারের বাচ্চা। ১৯৭১ এর সব রাজাকার আলবদর আর তাদের উত্তরসূরী দের বিচার হবেই হবে।
অমি রহমান পিয়াল বলেছেন:
এরে নিয়া ক্যাম্পেইনে নামতাছি
লেখক বলেছেন: সাফল্য কামনা করছি। যে কোন ধরনের সহায়তার জন্যে আছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















রাজাকার নিপাত যাক।