'দেশে যুদ্ধাপরাধী নেই দাবি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশে যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী নেই দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের দেওয়া বক্তব্যেকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেছে দুটি সংগঠন।
'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি' এবং 'মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন'Ñএর নেতারা যৌথবিবৃতিতে একথা বলেছেন। তারা বলেন, "২৫ অক্টোবর জামায়াত নেতা মুজাহিদ সাংবাদিকদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা লাঞ্ছিত করে যে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক বক্তব্য রেখেছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং যুদ্ধাপরাধ ছাড়াও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মুজাহিদ অপরাধী।"
বাংলাদেশের সংবিধানের ৪৭ (৩) ধারায় সামরিক ও অসামরিক যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে জানিয়ে সংগঠন দুটির নেতার বলেছেন, "মুজাহিদরা পাকিস্তানকে নিজের দেশ মনে করে বলে বাংলাদেশের সংবিধান পড়েও দেখেনি।"
যৌথবিবৃতিটি সংবাদ বিজ্ঞপ্তি আকারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমসহ গণমাধ্যমগুলোতে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন শাহরিয়ার কবির। এতে আরও হয়েছে, "আমরা মুজাহিদের বক্তব্য কেবল ধৃষ্ঠতাপূর্ণ নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা এবং বাংলাদেশের অস্তিত্বের ওপর ঘৃণ্য আঘাতের শামিল বলে মনে করি। একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর দোসর জামায়াতে ইসলামী, মুসলিম লীগ ও নেজামে ইসলামের নেতাকর্মীদের সহযোগিতায় ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা এবং দুই লাখের বেশি নারীর ওপর পাশবিক নির্যাতন, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয় তা সর্বজনবিদিত। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামের পাতায় পাতায় তাদের যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যায়।"
জামায়াত গণহত্যা ও নির্যাতনে পাকিস্তানী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি রাজাকার, আলবদর, আলশামস নামে ঘাতক বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের হত্যা করেছে জানিয়ে বলা হয় "ইতিহাসের এ সত্যকে অস্বীকার করার অর্থ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করা।"
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক কবীর চৌধুরী, নারীনেত্রী হেনাদাস, বিচারপতি কে এম সোবহান, অ্যাডভোকেট গাজীউল হক, সঙ্গীতশিল্পী কলিম শরাফী, অধ্যাপক অজয় রায়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক হাসান আজিজুল হক, শিল্পী কাইয়ুম চৌধুরী, লেখক সৈয়দ শামসুল হক, ভাষাসৈনিক আবুল হোসেন, অধ্যাপক অনুপম সেন, কবি ও স্থপতি রবিউল হুসাইন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্পী আবুল বারক আলভী, সাংবাদিক কামাল লোহানী প্রমুখ।
বিডিনিউজ থেকে প্রাপ্ত।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।