somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঈনুল মিয়ার মন খারাপ!

০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে টিভিতে দেখলাম - বাংলাদেশের সামরিক সমর্থিত কেয়ার টেকার সরকারের উপদেষ্টা ( কে কাকে উপদেশ দেয় বিষয়টা পরিষ্কার না) মাঈনুল হোসনে বেশ বিরক্ত হয়ে একটা কমেন্ট করলেন।

উনা ভাষ্য অনুসারে যুদ্ধাপরাধীর বিচারের জন্যে দায়ের করা মামলাটি অযথা করা হয়েছে।

সমস্যা হলো - উনি আবার ৩৬ বছরে বিচার না করার জন্যে রাজনৈতিক দলগুলোকে দায়ী করলেন - আবারো। কিন্তু বিগত দিনে নিজে একজন বুদ্ধিজীবি হিসাবে প্রচুর সভা/সেমিনার গরম করেছে - কোথাও যুদ্ধাপরাধীর বিচারে দাবী করেছেন বলে শুনা যায় নি।

এখানে আমাদের একটু হিসাবে করতে হবে।

১) ১৯৭১ এর ১৬ ডিসেম্বর থেকে ১৯৭৫ এর ২ নভেম্বর পর্যন্ত যে সরকার অধিষ্ঠিত ছিল সেটা ছিল রাজনৈতিক সরকার। জনাব মাঈনুল হোসেন সেই সরকারের অংশ ছিলেন।

২) ৩রা নভেম্বর ১৯৭৫ থেকে শুরু সামরিক শাসন।

৩) ১৯৭৮ সাল থেকে সেমি - সামরিক (উর্দি ছেড়ে সাফারী)।

৪) ১৯৮২ মার্চ ২৪ থেকে ১৯৯০ এর ৬ ডিসেম্বর আবার সামরিক শাসন।

৫) ১৯৯০ থেকে ২০০৫ পর্যন্ত সামরিক বাহিনী সুষ্ট দলের শাসন ১০ বছর এবং ৫ বছর একটা রাজনৈতিক দলের শাসন ছিল্।

এখন মাঈনুল সাহেবের মতে যদি শুধু রাজনৈতিক দলের দোষারোপ করে পার পেতে চাই, তা হলে কি বলতে হবে - সামরিক বাহিনী রাজাকার/যুদ্ধাপরাধীদের বিচারে বিপক্ষে। এরাইতো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে শাসন করেছে ২৫ বছর।

সুতরাং দায়ভার অন্যের কাধে চাপনোর নোংরা এই নোংরা কৌশলটা খুব ভাল কাজ করছে না। তা ছাড়া এই প্রক্রিয়ার উনিও জড়িত।

এখন একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। প্রধান উপদেষ্টা বেশ জোড়ালো ভাষায় বলেছে - মামলা হলে সরকার সহায়তা দেবে। এখন দেখছি মাঈনুল হোসেন ভিন্ন সুরে কথা বলছেন।

প্রশ্ন আসে:

মাঈনুল হোসেন কার হয়ে কথা বলছেন? সামরিক বাহিনী মুখপাত্র? নাকি সরকারের মুখপাত্র? নাকি উনার খুঁটি অন্য কোথায়?

সরকার প্রধান যেখানে যুদ্ধপরাধীর বিচারে রাষ্ট্রীয় সহায়তার কথা বলেন, সেখানে একজন উপদেষ্টা কিভাবে প্রকাশ্য বিচার প্রার্থী সম্পর্কে কটুক্তি করার সাহস পাচ্ছে?

এখন বাংলাদেশে কি আসলেই ল্যাজে কুকুর নাড়ছে?
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×