আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুদ্ধাপরাধের বিচারের দাবী ও একটি রাজাকারী বিলাপ! আর ব্লগের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন।

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০

শেয়ারঃ
0 0 0

গতকাল এমনেস্টির সেক্রেটারী জেনারেল আইরিন খান বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুত শুরু করার জন্যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে।

এতে ব্লগের এক রাজাকার বিলাপ করে একটা পোস্ট দিয়েছে। দারুন এই পোস্ট। যতভাবে সম্ভব যুদ্ধাপোরাধের বিচারে দাবীকে পিছনে ফেলা যায় তার একটা হাস্যকর প্রচেষ্টা দেখালো এই রাজাকারের উত্তরসুরী। পূর্বসুরীকে রক্ষার হাস্যকর কিছু যুক্তির নমুনা দেখন:

সে যুদ্ধাপরাধের সাথে আরো কিছু বিষয় যোগ করেছেন এভাবে - View this link

তবে তার উচিত নিচের বিষয়গুলোও দেখা,

১. NewAge পত্রিকায় প্রকাশ, বিএসএফ ২০০৭ সালে ১০ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৯৪ জন বাংলাদেশীকে হত্যা করেছে। তিনি কি বাংলাদেশ সরকারকে ভারতের বিরুদ্ধে এই ইস্যুটি আন্তর্জাতিক আদালতে নিতে সাহায্য করতে পারেন - দয়া করে?
>> বাংলাদেশে পাঁচ বছর রাজাকার সহযোগে জোট সরকার ছিল। তারা কি বিএসএফএর হত্যাকান্ড নিয়ে কোন বিচার দাবী করেছে। আর এমনেস্টি কি আন্তর্জাতিক আদালতে মামলা চালায়। এমনেস্টি সম্পর্কে নূন্যতম ধারনা যা আছে তাদের পক্ষে এই ধরনের নির্বোধ উক্তি সম্ভব নয়। মুলত যুদ্ধাপরাধী বিচারের দাবীতে নিজেকে সম্পৃক্ত করার কারনেই বিলাপের সুর তুলেছে এই যুদ্ধাপরাধীর উত্তরসূরী।

২. ২৮শে অক্টোবর ২০০৬ লগি-বৈঠা বাহিনী দিনে দূপুরে রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজনকে সাপের মতো পিটিয়ে হত্যা করে। এ হত্যার বিচার এখনও রাজনৈতিক কারণে আটকে আছে। জনাবা আইরিন খান, নিয়ে আপনি কোন নিন্দা জানিয়েছেন কিনা বা বিচার তরান্বিত করার জন্য বাংলাদেশ সরকারকে বলেছেন কি?

>>> আরেকটা দেখুন। গিট্ট নাসির, আর আহম্মদ্যার বিষয়েও তাইলে এমনেস্টিকে কথা বলতে হবে। বলতে হবে সালেহিনের শিক্ষক হত্যার বিষয়ে। বলতে হবে জাফর ইকবালের জিহ্বা কেটে ফেলার বিষয়ে হুমকীর কথাও বলতে হবে। সেখানে কি "মরলে শহীদ বাঁচলে গাজীর" ভিডিও পার্টটা দেওয়া হবে। । এই গনশত্রুরা কি কখনই বুঝবে না একটা দেশের ৩০ লক্ষ মানুষের হত্যা আর এক কোটি মানুষের দেশ ত্যাগের সাথে পল্টনের মারামারি এক কথা নয়।

অবশেষে ষড়যন্ত্র তত্ত্বের অবতারনা: (টাকা দিয়ে আইরিন খানকে কেনা হয়েছে)

বাংলাদেশে যে গ্রুপটি যুদ্ধাপরাধিদের বিচারের নামে বরাবরের মতো '৭১ নিয়ে আবারো রাজনৈতিক ফায়দা লুটার জন্য মাঠে নেমেছে, তারাই টাকার বিনিময়ে আইরিন খানকে এনে শেখানো বুলির মতো তার মুখ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি বলিয়েছেন। এটি সংশ্লিষ্ট মহল কতৃক ইস্যুটি নিয়ে সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার লক্ষ্য। প্রকৃত পক্ষে ইস্যুটি সমাধান হউক বা না হউক, যেনতেন ভাবে রাজনৈতিক ফায়দা লুটাই এর লক্ষ্য।


>>> জানতে চাই - আইরিন খানকে টাকা দিয়ে এই কথা বলানোর কোন প্রমান কি দেখাতে পারবেন। না হলে ব্লগের নীতিমালার ৪চ ২খ ১ঙ , অনুসারে আন্তর্জাতিক সংস্থার একজন সন্মানিত মানুষ সম্পর্কে ভিত্তিহীন গুজব ও কুৎসা রটানোর অভিযোগে এই ব্লগারকে কি ব্লগ থেকে বহিষ্কার করা যায় কিনা মডারেটরগন বিবেচনা করে দেখতে পারেন।

 

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৮
এস্কিমো বলেছেন: দেখি মডারেটরগন কি করেন।
২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫০
সু-শান্ত বলেছেন: আমি আজকেই এই লেখাটি এমনেস্টি লন্ডন অফিসে রিপোর্ট করবো। দেখা যাক, এবার কে থাকে। হয় সামওয়ার থাকবে, না হয় রাজাকার রা থাকবে, না হয় আমরা থাকবো।

please call to the bellow person as soon as London office time starts.


Judit Arenas
Head
Office of the Secretary General
Amnesty International
phone: + 44.(0).20.7413.5581
mobile: +44.(0)7778.472.188
fax: +44.(0)20.7413.5727


যে ফোন করবেন, জুডিত চাইলে আমার রেফারেন্স দিতে পারেন। এডিটর, সুশান্ত দাস গুপ্ত, ই-বাংলাদেশ।
৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫২
সু-শান্ত বলেছেন: লেখক কে বলবো, আপনার এই থ্রেড খানি গালিমুক্ত রাখবেন। আওরংগ এর ব্লগে ও গালাগাল করার ডোরকার নাই।
৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৩
এস্কিমো বলেছেন: সামহোয়ার এই সব যুদ্ধারাধীর সমর্থকদের সুযোগ করে দিয়ে বিরাট ভুল করেছে। এই জন্যে তাদের একসময় বিরাট মূল্য দিতে হবে।

৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
এস্কিমো বলেছেন: দয়া করে সু-শান্তের কথাটা খেয়াল রাখুন।
৬. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: এস্কিমো বলেছেন: সামহোয়ার এই সব যুদ্ধারাধীর সমর্থকদের সুযোগ করে দিয়ে বিরাট ভুল করেছে। এই জন্যে তাদের একসময় বিরাট মূল্য দিতে হবে।

সম্পুর্ন সহমত
৭. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৫
মদনবাবু বলেছেন:
এস্কিমো বলেছেন: দেখি মডারেটরগন কি করেন।

সুশান্ত তারাতারি করেন রিপোর্ট ।
৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৫
সু-শান্ত বলেছেন: could anyone post the same thread in english pls?
৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৬
জেনারেল বলেছেন: মূল্য অবশ্যই দিতে হবে।
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: জেনারেল পুরোটার স্ক্রীন শট নেন। প্লিজ।

১০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: এখন পর্যন্ত ঠিকাছে
১১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০০
নরাধম বলেছেন: এস্কিমো বলেছেন: সামহোয়ার এই সব যুদ্ধারাধীর সমর্থকদের সুযোগ করে দিয়ে বিরাট ভুল করেছে। এই জন্যে তাদের একসময় বিরাট মূল্য দিতে হবে।
১২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০২
সু-শান্ত বলেছেন: Just reported to Judit. pls take the screen print and start mailing everybody.
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: আপনি এই বিষয়টা আরো নির্দিস্ট করে একটা পোস্ট দেন।

১৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
এস্কিমো বলেছেন: দুঃখিত, কিছু কমেন্ট মুছে দিলাম। দয়া করে কেউ একজন এটাকে ইংরেজী করেন। এইটা একটা সিরিয়াস বিষয়। আমরা জানতে চাই সামহোয়ারে এই ব্লগার কোথা থেকে এই তথ্য এনে দিলো -

১) আইরিন খান টাকায় বিক্রি হয়ে যুদ্ধাপরাধীর বিচার চেয়েছেন।
২) আইরিন খান ইহুদীদের টাকা নেয়।

আশা করি ব্লগের কর্তৃপক্ষ এই বিষয়ে আমাদের সহায়তা করবেন। কারন এ্যামনেস্টির মতো একটা সংস্থা এবং তার সেক্রেটারী জেনারেল এর নামে এই অভিযোগ হালকাভাবে দেখার সুযোগ নেই।

কর্তৃপক্ষের উচিত এই ব্লগারদ্বয়ের কাছে তাদের তথ্যসূত্র চাওয়া।
১৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
জেনারেল বলেছেন: সবাইকে রিপোর্ট করার অনুরোধ করে একটা পোষ্ট দেন @ সুশান্ত
১৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৬
নরাধম বলেছেন: জেনারেল বলেছেন: সবাইকে রিপোর্ট করার অনুরোধ করে একটা পোষ্ট দেন @ সুশান্ত
১৬. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৭
নরাধম বলেছেন: স্ক্রীনশট নিয়ে রেখেছেন কেউ?
১৭. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১১
মুকুল বলেছেন:
ব্লগের নীতিমালার ৪চ ২খ ১ঙ , অনুসারে আন্তর্জাতিক সংস্থার একজন সন্মানিত মানুষ সম্পর্কে ভিত্তিহীন গুজব ও কুৎসা রটানোর অভিযোগে এই ব্লগারকে কি ব্লগ থেকে বহিষ্কার করা যায় কিনা মডারেটরগন বিবেচনা করে দেখতে পারেন।


সহমত
১৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৭
মুকুল বলেছেন:
আমি কোন সমস্যা বাটনে ক্লিক করে আওরঙ্গজেবের এই পোস্টটি নিয়ে অভিযোগ জানিয়েছি। দেখি মডুরা কি করে!
১৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২৯
সু-শান্ত বলেছেন: মুকুল বলেছেন:
আমি কোন সমস্যা বাটনে ক্লিক করে আওরঙ্গজেবের এই পোস্টটি নিয়ে অভিযোগ জানিয়েছি। দেখি মডুরা কি করে!

আরে না, পোস্ট টা থাকুক।
২০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১
মদনবাবু বলেছেন:
নরাধম বলেছেন: স্ক্রীনশট নিয়ে রেখেছেন কেউ?

হুমম।
২১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩১
জেনারেল বলেছেন: আরে নেওয়া আছে শট @ মদন বাবু
২২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৯
ভার্চুয়াল বলেছেন:

এই প্রতিবাদের একটা অনুলিপি আরিলকেও পাঠানো হোক।
২৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
মুকুল বলেছেন:
এ্যামনেস্টির মতো একটা সংস্থা এবং তার সেক্রেটারী জেনারেল এর নামে এই অভিযোগ হালকাভাবে দেখার সুযোগ নেই। কর্তৃপক্ষের উচিত এই ব্লগারদ্বয়ের কাছে তাদের তথ্যসূত্র চাওয়া।
২৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: পুরো পেজ সেইভ করা আছে ..... কমেন্ট সহ
২৫. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৩
মদনবাবু বলেছেন: আমার কাছেও সেইভ করা আছে ।
২৬. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১২
নগর বাউল বলেছেন:
আমিতো আগেই জানি আওলঙ্গ পচা।
২৭. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৩
অনামিকা বলেছেন: সাথে আছি। ভালো থাকুন।

একমত: এ্যামনেস্টির মতো একটা সংস্থা এবং তার সেক্রেটারী জেনারেল এর নামে এই অভিযোগ হালকাভাবে দেখার সুযোগ নেই।

কর্তৃপক্ষের উচিত এই ব্লগারদ্বয়ের কাছে তাদের তথ্যসূত্র চাওয়া।
০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২০
লাল দরজা বলেছেন: কামডা ভালো করছেন। লাল সেলাম।
২৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
বুমবুম বলেছেন: শুধ সালাম না.. সালাম টু দি পাওয়ার ইনফিনিটি।গুড জব।
৩০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
গুড ফর নাথিং বলেছেন: ধন্যবাদ । চলুক আন্দোলন । ফাজলামি পাইছে মডুরা ? যা ইচ্ছে লিখবে আর তাই সাপোর্ট করবে ?
৩১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৩
এস্কিমো বলেছেন: মডারেটরদের কাছে পোস্ট টা নিয়ে "কোন সমস্যা" নিয়ে একটা অভিযোগ করেছিলাম।

প্রায় ২০ ঘন্টা হলো..কোন জবাব নেই।
৩২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২২
মুকুল বলেছেন:

এস্কিমো বলেছেন: মডারেটরদের কাছে পোস্ট টা নিয়ে "কোন সমস্যা" নিয়ে একটা অভিযোগ করেছিলাম। প্রায় ২০ ঘন্টা হলো..কোন জবাব নেই।



আমিও অভিযোগ করেছিলাম। কোন জবাব দেয় নাই।
৩৩. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৪
ধুসর গোধূলি বলেছেন:

যারা দেশের খেয়ে-পড়ে, দেশের রাস্ট্রক্ষমতায় আসীন থেকেও দেশের সর্বোচ্চ অর্জন মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করত পারে, তাদের কাছে এ্যামনেষ্টিই কি আর জাতিসংঘই কি!

 

মোট সময় লেগেছে ০.৯৬৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ