আইউব খানের শাসনামল। ১০ বছর ধরে দেশ শাসন করছে। মানুষ মহা বিরক্ত। প্রচুর আন্দোলন হচ্ছে - কিন্তু আর দশদশটা স্বৈরশাসকের মতো চেয়ার কামড়ে পড়ে আছে। ক্ষমতা ছাড়ছে না।
এক ভদ্রলোক প্রতিদিন পত্রিকা কিনে শুধু হেড লাইন দেখে ফেলে দেয়। একদিন একজন জিজ্ঞাসা করলো- "ভাই, দাম দিয়ে পেপার কিনে ফেলে দেন কেন?"
উত্তরে বললো - "শুধু দেখার জন্যে আইউব খান পদত্যাগ করলো কিনা।
এদিকে এক নাপিত ওর দোকানে একটা পত্রিকা কিনে রেখেছে বহুদিন যাবত। সে নিজে পড়াশুনা জানে না। কিন্তু পেপার দিয়ে কি করে। এই বিষয়ে এক লোক কৌতুহলী হলে - নাপিত ওকে বসতে বললো।
সেই সময় এক লোক এলো চুল কাটাতে। নাপতি যথারীতি চুল কাটা শুরু করলো। চুল কাটতে কাটতে হঠাৎ
করে সে পেপারটা ভদ্রলোকের সামনে রাখতেই ভদ্রলোক চেচিয়ে উঠলো - "সরাও এই ছবি আমার সামনে থেকে।"
যাই হোক - নাপিত মশায় পেপার সরিয়ে চুল কাটা শেষ করলো।
ভদ্রলোক চলে গেলে বসে থাকা উৎসুক লোকটি জানতে চাইলো - কি করলে এই পেপারটা দিয়ে।
নাপতি বললো - অনেক কাস্টমার আসে যাদের চুল বসে থাকে - কাটতে কষ্ট হয়। আইউব খানের ছবি দেখলে রেগে গেলে ওদের চুল খাড়া হয়ে যায়। কাটতে খুবই সুবিধা হয়।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


