somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি..

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জেবতিক আরিফের পোস্টের রিপোস্ট:



২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:৪৩




স্যরি আরিল,আমি সাধারনত: কড়া কথা বলি না।আর ব্লগ নিয়ে কথাবার্তা বলা ছেড়ে দিয়েছি ,সেটাও অনেকে স্বাক্ষী দেবেন।ব্লগ নিয়ে কোন কথা বলে লাভ হয় বলে আমার মনে হয় না,মাঝখান থেকে আমার কথাগুলো হয়ে যায় নিখাদ রম্য। সে মজা আমি কাউকে দিতে চাই না।তাই ব্লগের পাতাটি খুব একটা খুলেও দেখি না গত কয়দিন।

তবু আমি আজ আপনার কাছে লিখছি।
আপনাকে লিখছি কারন,গত কয়েকদিন আগে আপনি একটা লেখা প্রকাশ করেছেন। সেখানে আপনি খুব গুরুত্ব পূর্ণ কিছু ইস্যু তুলে ধরতে চেয়েছেন। তার মাঝে অম্লীলতা একটি।

একটি বাংলা সাইটে,আমাদের সামাজিক পরিমন্ডলে অনেক কিছুই অম্লীল মনে হতে পারে।হাটুর উপরে কাপড় পরে হেটে যাওয়া কোন নারী পাশ্চাত্যে খুবই স্বাভাবিক একটা ব্যাপার,তবু আমাদের মধ্যবিত্ত মুল্যবোধে কোন বাঙালি নারীকে আমরা সেভাবে দেখতে চাই না।গোটা ব্যাপারটা আমাদের কাছে কেন যেন অম্লীল মনে হয়।কেন মনে হয়,সে ব্যাখ্যা আমার কাছে নেই,তবু আমাদের তাই মনে হয়।অম্লীলতার সজ্ঞা হয়তো দেশে দেশে পাল্টে যায়,সমাজ থেকে সমাজে সেটি বদলে যায় ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ।

প্রিয় আরিল,আপনাদের সাইটে (বিশ্বাস করুন কয়েকদিন আগ পর্যন্ত বলতাম,‘ আমাদের সাইট’)অশ্লীলতার যে সজ্ঞা আপানারা নির্ধারন করে দেবেন,সেটি মেনে চলতে আমার কোন আপত্তি নেই। আমাদের মাঝে যাদের আপত্তি থাকবে তারা আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে চলে যাবে,সেটাও চরম সত্য।তবু অম্লীলতামুক্ত একটা সুন্দর সাইট আপনারা সকল বাঙালিকে উপহার দিবেন,এটাই চরম চাওয়া।

অম্লীলতার সজ্ঞা নির্ধারনের সময়,আমাদের দেশ,আমাদের ভাষা,আমাদের সমাজ,আমাদের কৃষ্টি,আমাদের ইতিহাস আপনারা বিবেচনা করবেন,এই আশাটুকুই শুধু করছি।

আরিল,
আমাদের দেশটা বড়ো দূ:খী।হাজার বছরের ইতিহাসে আমরা শুধু নির্যাতিত হয়েছি,পরাধীন হয়েছি। মগ,পর্তুগিজ,আফগান,তুর্কি,মোগল থেকে পাকিস্তান পর্যন্ত সদ্য সমাপ্ত ইতিহাস তাই আমাদের পূর্বপুরুষদের নির্যাতিত হবার ইতিহাস।

সেই ইতিহাসকে বদলে দিতে আমার পিতা ৭১ সালে অস্ত্র হাতে তুলেছিলেন। সে এক মহাগৌরবের ইতিহাস তখন আমাদের।
অথচ সেই ইতিহাসের মাঝেও এক চরম কলংক লেগে আছে। আমাদেরই কিছু মানুষ তখন আমাদের বিপরীতে দাড়িয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমাদের মায়েরা ধর্ষিত হয়েছেন,আমাদের বোনেরা রক্তাক্ত হয়েছেন,আমাদের ভাইগুলো আর কোনদিন বাড়ি ফিরে আসে নি...

সেই মায়ের লাশ,ভাইয়ের রক্ত,সেই বোনের বেদনা আমরা বুকে বয়ে নিচ্ছি নিরন্তর।আমরা তাদের জন্য কাদিঁ,হাজার বছর পরেও আমরা তাদের জন্য কাদঁবো।

আমাদের খুব কষ্টের একটা কথা আপনাকে বলি আরিল।
সেই পশুদের বিচার আমরা করতে পারিনি।বড়ো দূর্ভাগা জাতি আমরা,আমাদের সকল অর্জন আমাদের রাজনীতিবিদরা বারংবার ছিনতাই করে নিয়ে যান।তবু বিশ্বাস করুন আপনি,সেই পশুদের দেখলে এখনও আমাদের গায়ের পশম দাড়িয়ে যায়,ঘৃণায় আমাদের মুখে থুতু জমে ।

অম্লীলতার সংজ্ঞা নির্ধারনের সময় এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন,তাহলে কৃতজ্ঞ থাকব।একজন ঝুমকা’র
অম্লীল দেহবল্লরি থেকে একজন গোলাম আযম,একজন নিজামী,একজন মুজাহিদ কিংবা একজন কামরুজ্জামানের ছবি তাই আমার কাছে,আমাদের কাছে হাজার গুন বেশি অম্লীল।সেই অম্লীলতাকে আপনি সমর্থন করবেন না,এই আশাটুকু আপনার কাছে করি। আমাদের উত্তর প্রজন্মের সামনে এদের ছবি আপনি আপনার সাইটের মাঝ দিয়ে প্রদর্শন করবেন না,সেই প্রার্থনা আপনার কাছে।

আরিল,এই দূ:খী জাতির অনেকগুলো বড়ো জিনিষ আপনাদের মতো পাশ্চাত্যের মানুষগুলি করে দিয়েছে।আমাদের প্রথম বাংলা সংবাদ পত্র,আমাদের প্রথম মঞ্চ নাটক,আমাদের এরকম আরো অনেককিছুই পাশ্চাত্যের কিছু সোনার মানুষদের হাত ধরে পাওয়া।বাংলা ব্লগিংয়ের এই যে আপনার প্রচেষ্টা,তার বদলে কোন না কোনদিন একজন লেবেদেফের নামের অনেক নিচে হলেও আপনার নামটি আমরা ভালোবেসে লিখে দেবো,এ আশা আমার আছে।

কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হোন,সাধারন ব্লগিং,গ্র“প ব্লগিং আর স্কুল ব্লগিং এর নামে যদি আমার স্বাধীনতা বিরোধি নরপিশাচদেরকে প্রতিষ্ঠিত করার কাজে আপনার মৌন সম্মতি থাকে,তবে সে হবে বড়ো দূ:খের।

আরিল,আপনি জেনে রাখুন,আমি অথবা আমার উত্তর প্রজন্ম একদিন না একদিন সেই নরপিশাচ আর তাদের মদদ দাতাদের বিচার করবই।আজ অথবা একশ বছর পরে সেই ঘৃণীত মানুষদের তালিকায় যেন আপনাকে আমরা না রাখি,সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে,এখুনি...



৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×