মুল গল্পঃ -
পথের ধারে এক সাপ শীতে জমে হিম হয়ে আছে। একজন দয়ালু কৃষক সাপটাকে দেখে কাপড় জড়িয়ে কোলে তুলে নিল। সাপটা উষ্ঞতায় প্রান ফিরে পেয়ে ছোবল দিলো কৃষককে। যন্ত্রনায় ছটফট করে মারা গেল দয়ালু কৃষক।
সারকথাঃ
দুষ্টলোকের উপকার করতে নেই।
আধুনিক রূপঃ
বাহাত্তর সাল পথের ধারে আটকা পড়েছিলো এক সাপ। ভয়ে আতঙ্কে জমে হীম হয়ে গিয়েছিলো। একজনের মায়া হলো সাপটাকে দেখে - তাকে তুলে মুক্ত করে দিল, মুক্তি পেয়েই সে ছোবল দিল লোকটাকে। লোকটা যন্ত্রনায় ছটফট করতে করতে বলল, কে? তুমি কেন?
আমি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, ধর্মোন্মাদ, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক রাজাকার-আলবদরের দল। তুমি কে?
সারকথাঃ বিনা বিচারে অপরাধীদের মুক্তি দিতে নেই।
[ সংগ্রহ - সাদাসিধে কথা, মুহাম্মদ জাফর ইকবাল, অনন্যা প্রকাশনী]
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


