জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর জেলহাজতে দূর্নীতির বিচারের অপেক্ষায় আটক থাকার প্রেক্ষিত জামায়াতে ইসলামী বাংলাদেশ শাখা তাদের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ কে এম ইউসুফকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দিয়েছে বলে খবর বেড়িয়েছে। জামায়াতের আমির নিজামী যখন পাকবাহিনীকে বাঙালী জাতি নিধনে সহায়তা জন্যে জামাতের ছাত্র সংগঠন 'ইসলামী ছাত্র সংঘ'কে আল-বদর বাহিনীতে রূপান্তর করা হয় - তখন ছাত্রসংঘের সভাপতি হিসাবে আলবদর বাহিনীর প্রধান নিযুক্ত হয়। এই আল বদর বাহিনীই ১৯৭১ এ ১৪ ই ডিসেম্ভর পাক-বাহিনীর সহায়তায় বাঙালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবিদের হত্যা করে।
জামায়াতের বর্তমান ভারপ্রাপ্ত আমির এ কে এম ইউসুফ ১৯৭১ সালে জামাতের উচ্চপদে আসীন ছিলো। বাগেরহাটের শরখোলা থানার রাজপুরের ইউসুফ ১৯৭১ সালে স্ব-উদ্যেগে খুলনার খানজাহান আলী রোডের আনসার ক্যাম্পে ৯৬ জন জামাত কর্মীর সমন্বয়ে পাকবাহিনীর সহায়তার জন্যে একটি প্যারাম্যালেটারী বাহিনী তৈরী করে - 'রেজাকার' নামটা ইউসুফের নিজেই দেওয়া। পরবর্তীতে পাকবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল নিয়াজীর পৃষ্ঠপোষকতায় (রাজাকার অধ্যাদেশ ৭১) সারা দেশে বিস্তার লাভ করে। (ইত্তেফাক ২২শে আগস্ট ১৯৭১)
ইউসুফ তার এই কুর্কীতি প্রতিদান হিসাবে যুদ্ধচলাকালীন সময়ে পাতনো নির্বাচনে খুলনা থেকে বিনাপ্রতিদন্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। সেই সাথে দালাল মালেক মন্ত্রী সভায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে স্থান করে নেয়। (সূত্র:- দৈনিক পাকিস্থান, ২৪ অক্টোবর - ১০ নভেম্বর ১৯৭১))
Click This Link
মালেক মন্ত্রী সভায় সদস্যপদ লাভের পর এক সম্বর্ধনা সভায় ইউসুফের বক্তব্য ছিল -
"আমাদের শত্রুরা আমাদের সকল অঞ্চলের মুসলমানদের এক জাতি মনে করেই আঘাত হানে। আর শত্রুদের আমরা যতই বন্ধু মনে করিনা কেন, শত্রুরা আমাদের শত্রুই মনে করে।"
১০ ই অক্টোবর ১৯৭১ এ খুলনার এক সভায় ইউসুফ রাজাকার ও শান্তিকমিটির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য -
"প্রত্যন্ত অঞ্চল সফল করে জনগনকে ভারত কর্তৃক সৃস্ট 'তথাকথিত' বাংলাদেশের অসারতা বুঝাতে হবে। বিচ্ছিন্নতাবাদী, দুস্কৃতকারী এবং নকশালীরা দেশের এই অংশে বিপর্যয় সৃষ্টিতে ততপর রয়েছে, আপনাদের তাদের সমূলে উতখাত করতে হবে।"
(চলবে)
তথ্য সূত্র -
একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় - মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্ত্র
এন ওয়াই বাংলা ডট কম
বিশেষ কৃতজ্ঞতা - জনাব এম এম আর জালাল
ফিরে দেখা ৭১ - জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এ কে এম ইউসুফ 'রাজাকার' বাহিনীর প্রতিষ্ঠাতা (পর্ব ১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।