somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূর্নীতি মুক্ত বাংলাদেশ - দেখি পারে কোন শালায় ?

১৯ শে জুন, ২০০৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হতাশ হবার কি আর কোন স্থান অবশিষ্ট আছে। ড. মোজাফ্ফর আহমেদ সুস্পস্ট ভাবে বললেন - দেশে দূর্নীতি বেড়েছে। তাইলে দূর্নীতি নিয়ণ্ত্রনের এই সরকার ব্যর্থ - মনে করি না। যেখানে দূর্নীতিই নীতিতে রূপান্তরিত হচ্ছিল - এই সরকার এসে সেই ভয়াবহ পতন থেকে দেশকে কিছুটা হলেও থামিয়েছে। আর এই সরকারের আরেকটা ভাল দিক হলো - টিআইবির রিপোর্টকে মিথ্যা বলে এখনও একটা বিবৃতি দেয়নি কোন উপদেস্টা আর তাদের বিরুদ্ধে মামলারও হুমকী দেয়নি।

একটা দেশের মানুষ প্রায় ৫০০০ কোটি টাকা ঘুষ দেয় আর যারা ঘুষ নেয় এরা সবাই প্যান্ট শার্ট উদ্দি আর টাই পড়ে ভদ্রলোকের চেহারা ওয়ালা মানুষ। এদের অনেকে তাদের জী্বন যাত্রার মান এতো উঁচুতে উঠেছে যে - দূর্নীতি ছাড়া মুক্তি নেই। একজন দারগার ছেলে যখন কানাডার কোন বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রেডে নিজ খরচে পড়তে আসে - অবাক হয়ে তাকিয়ে থাকি - এর বাবা কত কামায়। পৃথিবীর কোন সরকার সেই ছেলের বাবাকে দূর্নীতি থেকে বিরত রাখতে পারবে না।

সারা জীবনের বেতনের টাকা এক সাথে করলেও বাড়ীর দামের সমান হবে না - এমন বাড়ীর মালিকের সংখ্যা কত হবে? সমাজ জীবনে - বিশেষ করে মধ্যবিত্তের মাঝে দূর্নীতির শিকড় এতো গভীরে চলে গেছে - তাতে দুই/চার বছরে কোন হেরফের হবে না।

গত দুইদিন যাবত ইন্টারনেট সার্ফ করে বাংলাদেশের প্রকৌশল খাতে সবচেয়ে বড় ব্যয়কারী সংস্থা এলজিইডির কিছু কর্মকান্ড দেখছিলাম। যেখানে ব্রীজ দরকার সেখানে ব্রীজ নেই আর সেখানে দরকার নেই সেখানে ব্রীজের মনুমেন্ট বানিয়ে রেখেছে। চার বছর পড়াশুনা করে একজন মেধাবী ছাত্র পুরকৌশল বিদ্যায় পারদর্শী হয়ে যখন বিলের উপর মনুমেন্ট বানায় - তখন কি ওর মনে একটুও সংকোচ হয় না? মনে হয় না। কারন দোষারোপ করার জন্যে আরো অনেকে আছে - সবশেষে আছে খালেদা বা হাসিনা বা ফকরুদ্দীন। কিন্তু প্রকৌশলী হিসাবে যাকে জনগনের পয়সায় পালন করা হচ্ছে - তার কি কোন দায় দায়িত্ব নেই? তার কাজ কি শুধু ঠিকাদারের কাছ থেকে কমিশন বুঝে নেওয়া আর অফিসে বসে দেশে গেল বলে গুলতানি মারা?

দেখে শুনে মনে হচ্ছে - পঁচন লেগে সারা গায়ে - মলের ব্যবহার অর্থহীন।

এবারে রিপোর্টের একটা বিশেষ বৈশিস্ট হলো - দূর্নীতিগ্রস্ত প্রতিষ্টানে মধ্যে যৌথ বাহিনীর নামটা এসেছে সর্বাগ্রে - বেড়া দিলাম খেত বাঁচাতে - এখন দেখি বেড়ায়ই ফসল খায়!

এবার আসেন সবাই মিলে ফকরুদ্দীন আর মইন ইউ আহমেদকে দোষারোপ করি। নেতানেত্রীকে মুক্ত করার এতো ভাল সুযোগ হয়তো নাও আসে পারে। আর মনে মনে বলি - দেখি কোন শালা পারে আমাদের ঠেকাতে। দূর্নীতি মুক্ত বাংলাদেশ - দেখি কোন শালা পারে!

ছবি ১) একজন প্রকৌশলী ঋনের অর্থ দিয়ে তার প্রকৌশল বিদ্যা ব্যয় করে একটা স্থাপত্য তৈরী করেছে - যার পাশ দিয়ে মানুষ নৌকায় যাতায়াত করে।

২) পার্বত্য চট্রগ্রামের একটা স্থানে ব্রীজের অভাবে ছাত্ররা হেটে নদী পার হয়।


সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ সকাল ১১:২৮
২১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×