২য় যে কারনে ঢাকা ক্লাব সরানো দরকার, তা হলো - ঢাকা ক্লাব প্রকৃত পক্ষে উপনেবিশিক শাসনের একটা সিম্বল। এখানে বিশেষ শ্রেনীর মানুষ ছাড়া প্রবেশ নিষেধ। একটা স্বাধীন দেশের জন্যে এই ধরনের বর্নবাদী প্রতিষ্ঠান অপমানকর। এ ছাড়াও আমাদের দেশের আমলা শ্রেনীর সকল কুকর্মের নিরাপদ স্থান হলো সেই ক্লাবটি। এখানে মদ্য পান আর জুয়া খেলার ফাঁকে ফাঁকে সকল অবৈধ লেনদেনের কাজও সেরে ফেলা যায়। একজন সাধারন মানুষের প্রবেশাধিকার বন্ধ করে কুকর্ম সারার জন্যে
৩য় কারন - যেখানে ঢাকা শহরে শিশুদের জন্যে যতসামান্য খেলা জায়গাও অবশিষ্ট নেই - সেখানে এই আমলা শ্রেনী উপনিবেসিক মানসিকতার বহিপ্রকাশ ঘঠিয়েছে তাদের জন্যে গলফ কোর্স তৈরী জায়গা পত্তন নিয়ে। এইটা কি আমাদের ইংরেজ শাসনামলের কথা মনে করিয়ে দেয় না - অথবা রবি ঠাকুরের দুই বিঘা জমির কথা ! এরা বাংলাদেশের সাধারন মানুষকে নিম্নশ্রেনীর প্রজাতি বিবেচনা করে।
ঢাকার প্রানকেন্দ্রে অবস্থিত এই সংবিধান বিরোধী বর্নবাদী প্রতিষ্ঠানটি অবিলম্বে বন্ধ করা জরুরী।
সবাইকে ধন্যবাদ।
[আগে দেখলাম একজন ব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয় সরিয়ে নেবার দাবী করেছেন। সেইটা এই সিরিজের প্রথম পোস্ট।
২য় পোস্ট হলো কাকরাইল মসজিদ সরানো দাবী।
এইটা সেই হিসাবে ৩ নাম্বার।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

