খবরে জানা গেল - জি ৮ সম্মেলনের আয়োজক জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা সোমবার সারা রাত আলোচনার পর মঙ্গলবার এ চুক্তির কথা ঘোষণা করেন। সেই চুক্তি অনুসারে ২০৫০ সালের মধ্যে জি ৮ দেশগুলো কার্বন ইমিশন ৫০% কমাবে।
জি ৮ ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং রাশিয়ার শীর্ষ নেতারা ছাড়াও আরো ১৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এতে অংশ নিয়েছেন।
জি ৮ শীর্ষ নেতারা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন রোধ করার লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে তারা জাতিসংঘের সদস্যভুক্ত ২০০টি দেশের সঙ্গে আলোচনা করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।
কর্পোরেট স্বার্থের ধারক-বাহক কানাডার সরকার দ্রুত এই খবর প্রচার করে নিজেদের জাহির করার চেষ্টা করছে। কানাডার পরিবেশ মন্ত্রী হাস্যমুখে টিভির সামনে দাড়িয়ে বলছে - এইটা একটা বিরাট ব্যাপর যে আমরা একটা "মেজর ব্রেকথ্রু" পেয়েছি।
কথা যখন বলছিলো তখন মনে হচ্ছিলো ওর বসকে বিরাট ধরনের আনন্দ দিতে পেরেছে এই মন্ত্রী মহোদয়।
সমস্যাটা হলো - অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল ভারত ও চীন তাদের কার্বন ইমিশন দ্রুততার সাথে বাড়িয়ে চলছে। আর জি আট তাদের সকল শিল্প কারখানা আগামী দশকের মধ্যে ভারত, চীন সহ উন্নয়নশীল দেশে পাঠিয়ে দেবে। এতে তাদের কোন ধরনের পদক্ষেপ ছাড়াই কার্বন ইমিশন কমে যাবে।
দ্বিতীয়ত আজকের কার্বন ইমিশনের মাত্রা নিয়ে বিরাট বিতর্ক আছে। জি ৮ এর সরকারগুলো এখনও একটা সুনির্দিষ্ট মাত্রাকে মেনে নেয়নি। সুতরাং যে দৌড় প্রতিযোগিতার কথা বলা হয়েছে - তার সুরু কোথা থেকে হবে তা নির্ধারন না করেই নিজেদের বিজয়ী ঘোষনার একটা চালাকি করেছে।
পৃথিবীকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষার লক্ষ্যে এই ভন্ডমী থেকে মুক্তি অবশ্যই জরুরী।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।