somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান - ভদ্রলোক মনে হয় স্বপ্ন দেখতে ভালবাসেন!

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল বিএনপি। যার গঠনতন্ত্র বা কার্যকরনে কোথায় গনতন্ত্রের ছোয়াও নেই। বলা হয়ে থাকে বিএনপির চেয়ারম্যান শুধু কোন কর্মীর লিঙ্গান্তর করা ছাড়া বাকী সব কাজ করতে পারে। বর্তমান চেয়ারপার্সন ক্যান্টনম্যান্টের ভিতরে বসে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা মধ্যে রাজনীতির নামে স্বৈরাচারের ভিত্তিতে দল চালায়। যে কোন ব্যক্তিকে যে কোন পদে বসানো বা পদ থেকে সরিয়ে দেওয়া শুধু উনার একটা স্বাক্ষরই যথেস্ঠ। সামরিক বাহিনীর ছত্রছায়ায় একজন সামরিক শাসকের দলের জন্যে এর চেয়ে ভাল কিছু আশা করা যায় না। চেয়ারপার্সনের সিদ্ধান্ত যদি কেউ অমান্য করে বা অমান্যের ইংগিত করে - তবে অনুগত বশংবদ কর্মী বাহিনী দলে সন্মানিত নেতাদেরকেও রেললাইব বরাবর বাঁশ দিয়ে দৌড়ানো হয়। মুল কথা হলো দলের ভিতরে আলোচনা বা ভিন্নমত পোষনের সামান্যতম সুযোগটুকুও নেই।

মজার বিষয় হলো বিএনপির স্থায়ী কমিটি কয়েকজন স্থায়ী সদস্য আছেন - অনেকটা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর মতো - যারা চেয়ারম্যান কর্তৃক নিযুক্ত হন। চেয়ারপার্সন যে কোন স্থায়ী কমিটির সদস্যকে বরখাস্ত করতে পারেন। সেই স্থায়ী কমিটি আজ মিটিং করে বেগম খালেদা জিয়াকে আজীবনের জন্যে "স্থায়ী" চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন। বিষয়টা সনানান ভাবে ব্যাখ্যা করা যায়। প্রকৃতপক্ষে জিয়াউর রহমানের উর্দ্দি আর সাফারী শাসনের পরও দুই বার ক্ষমতায় গেছে এই দলটি। বলা হয় গনতান্ত্রিক ভাবেই ক্ষমতায় গেছে - কিন্তু ক্ষমতায় যাওয়ার পরই তাদের দলের মতো করে দেশ চালিয়েছে। বিগত দশকেও একটা নিতী নির্ধারনী কাউন্সিল বা নেতা নির্বাচনের কাউন্সিল না করে নিজেদেরকে আরেকটা ফ্যাসিস্ট দলের উপর নির্ভরশীল করেছে।

দুঃখ লাগলো - বাংলাদেশের মানুষের গনতন্ত্ররে আকাংখার সাথে পুরোপুরি বিশ্বাস ঘাতকতা করে এরা বাকশালী স্টাইলে দল চালাচ্ছে। তারপরও দেখা যাবে একদল নির্বোধ এই দরে পিছনে লাফাবে - আর চিৎকার করে বলবে আর কোন কোন দলে গনতন্ত্র নেই।

সবচেয়ে অবাক হলাম রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানের একটা বক্তব্য শুনে - - বিএনপির সিদ্ধান্ত সম্পর্কে বলেন,"একটি গণতান্ত্রিক দলে এটা প্রত্যাশিত নয়।"

বিএনপি গনতান্ত্রিক দল? রাষ্ট্রবিজ্ঞানী ড. তালুকদার কোন রাষ্ট্রের বিজ্ঞানী? যে দলের মধ্যে কোন গনতন্ত্রের লেশ মাত্র নেই - উনি তাকে গনতান্ত্রিক দল হিসাবে চিহ্নিত করেছে কোন হিসাবে, বুঝা গেল না। মনে হয় উনি স্বপ্নে পেয়েছেন - বিএনপি একটা গনতান্ত্রিক দল।



সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৭
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×