নির্বাচন কমিশন দাওয়াত দিলো সংলাপের - সবার আগে গিয়ে জ্বী হুজুর করে এলো। বলে এলো - নির্বাচন কমিশন যা করেছে সবই ঠিক। ঘটনা এবার না - দুই দুই বার ঘটেছে। তখন চার দলের বড় দল বিএনপির সামনে দুইটা ইঞ্জিন বাঁধা। সুতরাং সেই দলের ভবিষ্যত অনিশ্চিত - এই ভেবে বৃটিশদের দালাল - পরে পাকিদের দালাল দ্রুতই সরকারের দালালি শুরু করলো।
কিন্তু একে একে জামাতি এমপিরা যখন দূর্নীতির দায়ে ধরা খাচ্ছে - তখন গনেশ উল্টে গেল - অবশেষে পালের গোদা আলবদর মইত্যা ধরা খেলো। জামাতেও তাদের প্রভু বদলালো। গোপনে জেলের ভিতরে গিয়ে খালেদা জিয়ার পা ধরে কান্দাকাটি করে অবশেষে ম্যাডামের মন গলালো।
এবার আগে চলে রাজা যত বলে পারিষদ দলে তার শতগুন বলে - বিএনপি সংলাপে যাবে না - অভিমান করলো - জামাতও থুক্কু দিয়ে বললো সংলাপে যাবে না। নির্বাচন কমিশন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের স্বাপানুসারে বিএনপির অভিমান ভাঙালো - কিন্তু ফাঁটা বাঙশে আটকে গেল দালাল জামাত। অবশেষে চটি সম্পাদকের দূতিয়ালীতে জামাত মাফ চেয়ে নির্বাচন কমিশনে দাওয়াত পেল।
এবার গিয়ে বলে এলো নির্বঅচন কমিশন যা যা করেছে সবই ভুল - কারন বিএনপি একই কথা বলেছে।
তাইলে আগে দুইবার যে বলে এলো - সব ঠিক আছে!
হু কেয়ারস - বৃটিশ আমল থেকে দালালিতে যাদের অভিজ্ঞতা - তাদের আবার লজ্জা কি?
তাই বলি - "বিশ্ব দালাল" হিসাবে চ্যাম্পিয়ান ট্রফি দেওয়ার সময় আমাদের আর তেমন ভাবতে হবে না।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


