somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ সেই ২৮শে অক্টোবর - যেদিন শিবির তাদের আরেক সহকর্মীর বিচার শুরু হয়েছিলো।

২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও হত্যাসহ বহু মামলার আসামি নাছিরউদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছিরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতকক্ষে আসামি শিবির নাছির, আইনজীবী ও পুলিশ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আদালত সূত্র জানায়, শিবির নাছিরের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। এর আগে অন্তত ২২টি মামলা থেকে খালাস পেয়েছিলেন নাছির। গতকাল রায় ঘোষণার তিন মিনিটের মধ্যে পুলিশ একটি প্রিজন ভ্যানে করে তাঁকে কারাগারে নিয়ে যায়। এ সময় আদালত চত্বর ও আশপাশে বিপুল পুলিশ মোতায়েন ছিল।

আদালত সূত্র জানায়, ১৯৯২ সালের ১১ জুলাই একটি পিস্তল ও ছয়টি গুলিসহ নগরীর চকবাজারে অবস্থিত আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পেছন থেকে শিবির নাছির গ্রেপ্তার হন। এ সময় তাঁর সহযোগী ওয়ালিউল্লাহ বাবুলও গ্রেপ্তার হন। মামলাটি বিচারাধীন অবস্থায় বাবুল মারা যান। আদালত সূত্র আরও জানায়, ছয়জনের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক গতকাল শিবির নাছিরকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ও ১৯ (এফ) ধারায় দোষী সাব্যস্ত করেন। এ দুই ধারায় তাঁকে যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। উভয় দণ্ডাদেশ একই সঙ্গে শুরু হবে। ফলে আসামি নাছির সর্বোচ্চ ১০ বছর সাজা ভোগ করবেন।

আদালত সূত্র আরও জানায়, ১৯৯২ সালের দায়ের করা মামলাটির অভিযোগপত্র দাখিল হয় একই বছরের ২৮ অক্টোবর। পাঁচ বছর পর ১৯৯৭ সালের ১৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। আর সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৯৯৭ সালের ৩০ জুলাই থেকে। অথচ ছয়জনের সাক্ষ্য নিতে প্রায় ১১ বছর পেরিয়ে যায়। রায়ে সন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আহসানুল হক প্রথম আলোকে বলেন, ‘ইতিপূর্বে আমি শিবির নাছিরের পক্ষে ১২টি মামলা পরিচালনা করেছি, যার মধ্যে সব কটিতে তিনি খালাস পান। ১৩ নম্বর মামলাটি আমি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হয়ে পরিচালনা করেছি। এতে অবশ্য নাছিরের কারাদণ্ড হয়েছে।’ উল্লেখ্য, নাছিরের বিরুদ্ধে ২৩টি মামলা নিষ্পত্তি হয়, যার মধ্যে ১২টি মামলায় তাঁর পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল হক হেনা।

আসামির আইনজীবী অ্যাডভোকেট মনজুর আহমদ আনসারী প্রথম আলোকে বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’ শিবির নাছির ১৯৮৫ সালে ছাত্রলীগের এক কর্মীকে হত্যার মধ্য দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি এবং তাঁর বাহিনীর ক্যাডারদের হাতে বহু রাজনৈতিক নেতা-কর্মী হতাহত হন, যাঁদের বেশির ভাগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা।

তথ্য সূত্র: প্রথম আলো, ১৪ মে ২০০৮

(২)

২৮ শে অক্টোবরের কথা মনে হলেই শিবিরের পোলাপানের নানান কথা মনে করে কান্নাকাটি করে। ওর কিভাবে ভুলে যায় - ওদের আরেক সহকর্মী নাসির কিভাবে জেলে গেল। নাসিরের কার্যকলাপের কিছু বিবরন এখানে পাবেন।
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×