ভাবছি - মগবাজার কি বাংলাদেশের সীমানায়? নাকি জামাতের অফিস এলাকাটি সরকার পাকিস্থানকে লীজ দিয়ে দিয়েছে। না হলে কোর্ট কর্তৃক ফেরারী ঘোষিত একটা আসামীকে ধরতে পুলিশের এতো দ্বিধা দ্বন্দ কেন?
একটা দেশে যখন কোর্ট কর্তৃক নোটিশ জারী করে কোন আসামীকে ধরার জন্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয় - তখন পুলিশের দায়িত্ব তাকে খোঁজে বের করে ধরে এনে কোর্টে হাজির করানো। এখানে দেখছি মুজাহিদ নামক
একজন আল বদর বিশেষ কোন একটা কারনে দেশের প্রচলিত আইনকে উপেক্ষা করে যথারীতি প্রকাশ্যে বত্তৃতা দিচ্ছে আর জেনারেল (অবঃ) মতিনের পুলিশ বাহিনী চোখ-কান বন্ধ করে রেখেছে।
কি কারনে জামাতিরা বাংলাদেশের সরকারের কাছে থেকে বিশেষ সুবিধা পায় - কোন গোপন সমযোতা বলে মুজাহিদ আর নিজামী কোর্টের নির্দেশের পরও গ্রেফতার না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়?
কেউ কি আমাকে এই বিষয়টা বুঝিয়ে বলবেন?
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



