খবরটা ছিলোঃ
বিধবা নারীর সাথে অনৈতিক সম্পর্ক জামায়াতের নেতার ৫০ হাজার টাকা জরিমানা।
খবরটার কিছু বিষয় দেখুনঃ - -
১) জামায়াতের নেতা (নাউযুইল্লাহ)
২) অনৈতিক সম্পর্ক -
৩) তার উপরে বিধবা নারী।
আমার মনে প্রশ্ন জেগেছে - যদি নারী সাধবা বা কুমারী হতো তাহলে জরিমানার অংক কি হেরফের হতো?
যাই হোক।
জরিমানা দিয়েও পার পাচ্ছেন না - জামাতি নেতা। তার ঘটনা তদন্ত করার জন্যে জামাতে একটা অংগ সংগঠন 'তদন্ত কমিটি' গঠন করেছে।
কি জানি বাপু, সেই তদন্ত কমিটির রিপোর্ট কি আমরা দেখতে পাবো কিনা?
দেশের আইন, কানুন, থানা, পুলিশ আর আদালত বাদ দিয়ে জামাত নিজেরাই একটা তদন্ত কমিটি করেছে। ভালই। এমন আরো কতগুলো কমিটি ওদের আছে - আল্লাই জানেন।
৭১ এর অপকর্মের তদন্তের জন্যেও কি এরা কমিটি করেছে? জানতে ইচ্ছা হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


