টিভির অনুষ্ঠান থামিয়ে হটাৎ প্রচার হলো বেগম খালেদা জিয়া এখন বিবৃতি দেবে এবং তা সরাসরি সম্প্রচার করা হবে। দেশে বাইরে থাকায় খুব সরাসরি নেতানেত্রীদের বক্তব্য শুনা হয় না বলে মনোযোগী হলাম। দেখি - একটা গরুর হাটে মতো ব্যাপার। একদল থেকে সুবিধা করতে না পেরে কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিচ্ছে - তারই অনুষ্ঠান। সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ধরনের নোংরামী দেখতে কার ভাল লাগে! তারপর বসে থাকলাম নেত্রীর বক্তব্য শুনবো বলে।
নেত্রীর বক্তব্য শুনে মনে হলো গত দুই বছরে দেশ রসাতলে গেছে। উনি বললেন - গত দুইবছরে দেশ বিশ বছর পিছিয়েছে। শুনে মনে হলো ৯১ সালের কথা। খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তখন ইকোমিস্ট একটা প্রচ্ছদ প্রতিবেদন করেছে। তার হেডিং হলো - বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী পেয়েছে যিনি সব কিছুই জানেন শুধু অর্থনীতি আর পররাষ্ট্রনীতি ছাড়া। কিন্তু দুই দুইবার প্রধানমন্ত্রী হিসাবে কাজ করে নিশ্চয় উনি অনেক কিছু শিখেছেন। তাই হয়তো বিশ বছরের হিসাবটা ঠিকই আছে।
উনি বাংলা ভাষায় মনে হয় নতুন একটা শব্দ যোগ করলেন -"তিনারা"। এর মানে কি? মনে হয় উনারা। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে উনি "তিনার" ব্যবহার করছিলেন।
আরেকটা বিষয় লক্ষ্য করলাম উনার "ব্যাপক" শব্দটা প্রতি ব্যাপক দূর্বলতা আছে। ২ মিনিটের বক্তব্যে কমপক্ষে অর্ধডজন বার শব্দটা ব্যবহার করেছেন। তাতে অসুবিধা নেই - যদি এইটাকে মুদ্রাদোষ হিসাবে দেখার সুযোগ থাকতো।
উনি জরুরী অবস্থায় নির্বাচন কেন সুষ্ট আর অবাধ হবে না তা বলতে গিয়ে যদি বলতেন ৭৯ এর নির্বাচনের কথা যখন নবগঠিত বিএনপি সামরিক শাসনের মধ্যে নির্বাচিত হয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলো - তাইলে বিষয়টা পোক্ত হতো। কিন্তু উনি বললেন সাম্প্রতিক হয়ে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনের কথা। যেখানে নাকি "ব্যাপক" অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। - তাই জরুরী অবস্তার ভিতরে বিএনপি নির্বাচনে যেতে চায় না। যতটুকু জানি বরিশালের একটি কেন্দ্র ছাড়া অন্য কোথাও অনিয়মের অভিযোগ ছিলো না। উনি কোথা থেকে "ব্যাপক" অনিয়মের অভিযোগ পেলেন তা বোধগম্য হলো না।
একজন সাবেক প্রধানমন্ত্রী এবং আগামীতে সম্ভাবনাময় একজন প্রধানমন্ত্রী প্রার্থীর উথ্থাপিত - "ব্যাপক" অভিযোগের বিষয়ে যদি কেউ অবগত করেন - বাধিত হবো। কারন ধরে নিতেই হবে একজন দায়িত্বশীল নেত্রী হিসাবে নিশ্চয় উনি মিথ্যা বা বানোয়ট কথা বলবেন না।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিবৃতি ও একটা প্রশ্ন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।