আমার প্রিয় পোস্ট

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-৮) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব -২))

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৭

শেয়ারঃ
0 0 0

১১। নং ১১৩

অধ্যাপক গোলাম আজম
পিতা- মওলানা গোলাম কবির
গ্রাম- বীরগাঁও, থানা- নবীনগর, জেলা- কুমিল্লা এবং
১১৯, এলিফেন্ট রোডয, থানা- রমনা, জেলা- ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা সদর (দক্ষিণ)
হাজিরার তারিখ- ২২ ফেব্রুয়ারী ১৯৭২

১২। নং ১১৫

শাহ আজিজুর রহমান
পিতা- শাহ মোঃ সিদ্দীক
গ্রাম- থানাপাড়া, থানা- কোতওয়ালী, জেলা- কুষ্টিয়া এবং
২২, এস্কাটন রোডয, থানা- রমনা, জেলা- ঢাকা এবং
৩২, তোপখানা রোযড, থানা- রমনা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া সদর অথবা ঢাকা (দক্ষিণ)
হাজিরার তারিখ- ২২ ফেব্রুয়ারী ১৯৭২

১৩। নং- ১১৬

এ, কিউ, এম শফিকুল ইসলাম
পিতা- মৃত আব্দুস সোবহান
গ্রাম- বীরগাঁও, থানা- নবীনগর, জেলা- কুমিল্লা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া
হাজিরার তারিখ- ২২ ফেব্রুয়ারী ১৯৭২

১৪। নং ১১৭

আব্দুল জব্বার খন্দর
পিতা- আব্দুল হামিদ চৌধুরী
গ্রাম- গণক, থানা- সোমাগাজী জেলা নোয়াখালী
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট, ফেনী
হাজিরার দিন ২২ফেব্রুয়ারী ১৯৭২


১৫। নং ১২০

এ, কে, এম মোশাররফ হোসেন
পিতা ইমাম হোসেন
গ্রাম রুখী, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ (সদর)
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২

১৬। নং- ১২১

এ, টি, এম, এ, মতিন
পিতা- মৃত মফিজউদ্দিন পাটোয়ারী
গ্রাম- আশ্বিনপুর, থানা মতলব, জেলা কুমিল্লা এবং
২৯, পুরানা পল্টন, থানা রমনা জেলা ঢাকা
আদালত- মহকুমা ম্যাজিস্ট্রেট চাঁদপুর কুমিল্লা অথবা
য়ঢাকা সদর (দক্ষিণ)
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২

১৭। নং ১২৩

মওলানা আব্দুর রহিম
পিতা মৃত কবির উদ্দিন
গ্রাম শিয়ালকাটি, থানা কোতওয়ালী, জেলা বরিশাল
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২

১৮। নং ১২৭

মোহাম্মদ শহীদুল্লাহ
পিতা মোঃ জনাব আলী
গ্রাম বেনুয়াবাইদ, থানা মনোহরদী, জেলা ঢাকা এবং
আলম খান লেন, থানা নারায়ণগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ
হাজিরা দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩টা

১৯। নং ১২৫

এ, এন, এম, ইউসুফ
পিতা আব্দুল গণী
গ্রাম দাদপাড়া, থানা কুলাউড়া, জেলা সিলেট এবং
১৫ আউটার সার্কুলার রোযড (শাহজাহানপুর), থানা রমনা, জেলা ঢাকা
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট, মওলবী বাজার, সিলেট অথবা ঢাকা সদর (দক্ষিণ)
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩টা

২০। নং ১২৬
জুলমাত আলী খান
পিতা শমশের আলী খান
গ্রাম বড়ই কান্দি, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ এবং
২১, পারানা পল্টন, থানা রমনাম জেলা ঢাকা
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ সদর অথবা ঢাকা সদর (দক্ষিণ)
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২ বেলা ৩টা


( চলবে)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজাকার দালাল তালিকা ;
প্রকাশ করা হয়েছে: মুক্তিযুদ্ধ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:২৩
পাগল@মন বলেছেন: ছবিটার বিস্তারিত দিলে ভালো হতো
৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৩
এহসানুল হক জসীম বলেছেন: এখন দেশ গড়ার সময় । এগুলো নিয়ে ভাবলে কতটা লাভ হবে জানিনা । সেদিন প্রধানমন্ত্রীর সাথে একটি আয়োজনে একসাথে ছিলাম । কথা প্রসঙ্গে তিনি আমাকে বললেন এটা বিতর্কিত ইস্যু । এড়িয়ে চললে ভাল হয় ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩১

লেখক বলেছেন: তাই নাকি?

কোন দেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের নাকি?

(আজকের খবর)

"ঠিক এখনই" যুদ্ধাপরাধীদের বিচার করার বিরোধিতা করেন পাক প্রেসিডেন্টের দূত।"


৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫১
উন্মোচক বলেছেন: পোস্টের সাথে এই ছবির সংশ্লিষ্টতা কোথায়? পরিষ্কার করবেন কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩২

লেখক বলেছেন: ছবি্র সামনের সারির কয়েকজনকে ভাল করে দেখুন - বুঝতে পারবেন এরা কারা।

৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৮
রাশেদ বলেছেন: এই ছবিতে মনে হয় কাম্রজ্জামান আছিলো। খেয়াল নাই ঠিক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩২

লেখক বলেছেন: মীর কাসেম আলি আছে ছবিতে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৫
রাগিব বলেছেন: নামগুলা সব চেনা চেনা লাগে, কোন দলের মজলিশে শুরার তালিকার মতো লাগে যেনো? ;)
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২৬

লেখক বলেছেন: :)

৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৫৯
অচেনা সৈকত বলেছেন: গোলাম আজম জামাতে ইসলামীর যেন কোন পদে ছিল?
১০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০১
সৌম্য বলেছেন: ক্ষমতায় থাকা প্রতিটা দলই দুর্নীতি করে, তাই পর পর দুইবার আসতে পারে না। এ সুত্র অনুযায়ী বিএনপি হারতোই। কিন্তু আ'লীগ বিশাল জয় পাইছে এর মুল কারন সম্ভবত রাজাকারদের বিচারের দাবীতে সমাজের সকল স্তর সোচ্চার।

জসীম সাহেবের মন্তব্যের প্রেক্ষিতে। আওয়ামী লীগ টালবাহানা করলে বিশাল ধোকাবাজী হবে।
১১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৪
সৌম্য বলেছেন: এইখানে আরেকটা লিস্ট আছে। এটা মেইলে পাইছি। জেলাওয়ারী তালীকা (অসম্পুর্ন)

Click This Link
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। কাজে লাগবে।

১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৬
নিশাচর বলেছেন: পিলাচ...........+

চলুক।
১৩. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭
ফালতু মিয়া বলেছেন: এ, কে, এম মোশাররফ হোসেন
পিতা ইমাম হোসেন
গ্রাম রুখী, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ
আদালত মহকুমা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ (সদর)
হাজিরার দিন ২৯ ফেব্রুয়ারী ১৯৭২

ইনি কি শেখ হাসিনার বিয়াই? যার কথা শোনা যায়? বিচারে যদি পক্ষপাত না হয় তাহলে তো তার অবস্থাও খারাপ হবে। জাতি কি সেটা দেখাতে পাবে? সন্দেহ সংশয় থেকেই যায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১১

লেখক বলেছেন: না। উনি ভিন্ন জন।

--

মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের জীবন বৃত্তামত্ম ঢাকা, ২৪ পৌষ (৭ জানুয়ারি)ঃ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ১৯৪২ সালে ফরিদপুর জেলার হারোকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৯ সালে রাজেন্দ্র কলেজ থেকে আইএসসি পাশ করেন এবং ১৯৬৩ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকারের পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যে স্কলারশিপ লাভ করে স্ট্রাটক্লাইভ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি স্বদেশে ছিলেন রুরাল ওয়ার্কার্স প্রোগ্রাম এর প্রথম প্রধান প্রকৌশলি। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩-৮০ পর্যমত্ম উক্ত প্রোগ্রামের প্রজেক্ট ডাইরেকটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডি বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি জাতিসংঘের অঙ্গসংগঠন আমত্মর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তে প্রধান কারিগরি উপদেষ্টা হিসেবে যোগদান করেন এবং আফ্রিকার সিয়েরা লিওন (৮০-৮৯), উগান্ডায় (৮৯-৯০) এ পদে অত্যমত্ম সুনাম ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ ১৪ বছর জাতিসংঘের উপদেষ্টা বিশেষজ্ঞ হিসেবে ৩০টি দেশ ভ্রমণ করেন। এছাড়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বর্ণবাদী আক্রমণ থেকে প্রবাসী বাঙালিদের হেফাজত কল্পে মহারানী এলিজাবেথের সাথে দুবার ফলপ্রসূ বৈঠক করেন। তিনি ছাত্র জীবনে মুক্তিযুদ্ধের চেতনাবাহী বাংলাদেশ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে নিরাপদ আশ্রয় এবং অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা প্রদান করেন। তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর বর্তমান ও সাবেক সভাপতি। তিনি ফরিদপুর বিভাগ ও পদ্মা সেতু বাসত্মবায়ন কমিটির বর্তমান সভাপতি। তিনি বাংলাদেশী এসোসিয়েশন, গ্লাসগো, স্কটল্যান্ড এর সাবেক সভাপতি। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ১৯৯৯ সালে সমাজ সেবায় অবদান রাখার জন্য SEIPUP জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি শিল্প ও বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন অ্যাওয়ার্ড ২০০১ লাভ করেন। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে রাজস্বখাতে আনয়নে বিশেষ অবদান রাখেন। এ ছাড়া তিনি ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে ব্যক্তিগত ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করেন। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেন। তিনি প্রবীনদের সেবার জন্য ঢাকা বিভাগের প্রথম শামিত্মনিবাস ফরিদপুরে প্রতিষ্ঠা করেছেন।


(সূত্র বাংলাদেশ সরকারের ওয়েব পোর্টাল)

১৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০২
রামন বলেছেন: দালাল আইনে যুদ্ধাপরাধীদের অভিযুক্ত করে বিচার করা হলে আন্তর্জাতিক অংগনে বিচার প্রক্রিয়াটি বিতর্কিত হতে পারে। ১৯৭৫ সালে কম্বোডিয়ায় গনহত্যার দায়ে জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক বিশেষ ট্রাইবুনালে আগামী কাল থেকে যুদ্ধাপরাধীদের বিচার কার্য্য শুরু হতে যাচ্ছে। বিচারক নিয়োগ এবং এই বিচার পদ্ধতি অনুসরণ করলে আমাদের দেশে এই সকল যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১২

লেখক বলেছেন: দেখা যাক সরকার কোন দিকে যায়।

১৫. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৩
আমি হনুমান বলেছেন: গো.আ., নিজামি, মুজা ..এদের রিকোয়েস্টে পাকিসতান থে দুধ আইছে সরকার রে পর মর শো দিতে,
ব্যাটারে দিয়া বিচার শুরু করলে ভাল হয়
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: পাকিস্তানের অবস্থা খারাপ। এরা এখন দুসরা কাপড়া রাখছে। সমস্যা নেই। :)

১৬. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭
সবাক বলেছেন: লাল সালাম
১৭. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: '৭১-এর ঘাতক দালাল রাজাকারদের বিচার হতেই হবে।
১৮. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
সেলটিক সাগর বলেছেন:
গোলাম আযম তো রংপুরের এক কলেজের পার্ট-টাইম লেকচার ছিল বলে জানি... সে আবার অধ্যাপক হল কিভাবে?
১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০
সেলটিক সাগর বলেছেন: গোলাম আযম তো রংপুরের এক কলেজের পার্ট-টাইম লেকচারার ছিল কয়েক মাসের জন্য.. সে আবার অধ্যাপক হল কিভাবে?
২০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৩
উন্মোচক বলেছেন: ছবিতে কারা তাদের তো চিনলাম না। আপনে একটি পরিষ্কার করেন।
২১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: উন্মোচক বলেছেন: ছবিতে কারা তাদের তো চিনলাম না। আপনে একটি পরিষ্কার করেন।

ছবিতে যারা যারা আছে সবকয়টা শুয়োরের বাচ্চা । কোন সন্দেহ ?

 

মোট সময় লেগেছে ০.৯৯৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
I think free speech is free speech no matter what, even if it does promote hatred. We also have the...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ