চিরাচরিত চরিত্র অনুযায়ী বিডিআরের ঘটনায় অবস্থান পাল্টে ফেলেছে জামায়াত :
নিজামীর প্রথম বিবৃতিঃ
গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতের দাপ্তরিক প্যাডে দলের প্রচার বিভাগের সেক্রেটারি মো· তাসনীম আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বিডিআর সদর দপ্তরে গোলাগুলির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন। আমরা আশা করি, সরকার দ্রুততম সময়ের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে জাতিকে উদ্বেগমুক্ত করবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল মহল দায়িত্বশীলতার পরিচয় দিবেন বলে দেশবাসী আশা করেন।’
দ্বিতীয় বিবৃতিঃ
গত ২৬ ফেব্রুয়ারি বিডিআরের জওয়ানেরা অস্ত্র সমর্পণ করার পর জামায়াতের প্যাডে তাসনীম আলমের স্বাক্ষরে দলীয় প্রধান মতিউর রহমান নিজামীর আরেকটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতির শুরুটা হুবহু তুলে ধরা হলোঃ ‘বিডিআর জওয়ানদের বিদ্রোহের কারণে যে সংকট সৃষ্টি হয়েছিল, তা আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ায় স্বস্তি প্রকাশ করে এবং পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী নি্নোক্ত বিবৃতি প্রদান করেন’।
গতআল ২৭ ই ফেব্রুয়ারী জামায়াত নেতা বলেন, ‘বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছিলেন। গত রাতে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর পরও ঘাতকদের সঙ্গে আলোচনা করে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কোন যুক্তিতে? কারণ জনগণ মনে করে এ সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়েই ঘাতকেরা নারী নির্যাতন, লুটপাট ও গণকবর দেওয়ার মতো ঘৃণ্য কাজগুলো করার সুযোগ পেয়েছে।’
জামায়াতের পিছলামী ও ভন্ডামীরপুরোটা দেখার জন্যে দৈনিক প্রথম আলোর খবরটা দেখুন। Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


