আজকের বিডিনিউজের খবরে বলা হয়েছে - বিগত নির্বাচনে জামায়াতের প্রার্থীরা ১৪ লক্ষ টাকা খরচের অঙ্গীকার করলেও গড়ে ৫৬ লক্ষ টাকা খরচ করেছে।
এই হিসাবে - ৩৮ আসনে নির্বাচন করা জামায়াতের ব্যয় প্রায় ২২ কোটি টাকা।
কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা হিসাব অনুসারে দেখা যায় দলের ৩৮ জন প্রার্থীর বিপরীতে জামায়াতে ইসলামী ৭৪ লাখ ৭২ হাজার ৪০৮ টাকা খরচ করেছে। লক্ষ্যনীয় জামায়াতের জন্য নির্বাচনী ব্যয় সীমা ছিল ৭৫ লাখ টাকা।
ধর্মের নামে সৎলোকের রাজনীতি করা সংঘবদ্ধ একদল তস্করের মিথ্যাচারের নমুনা হলো এই হিসাব নিকাশ। বরাবরের মতো মিথ্যাচার করে এরা নির্বাচনী ব্যয়ের হিসাব দিয়েছে। যা এদের অংগীকার ভংগের দলিল হিসাবে স্বাক্ষী দেবে।
নির্বাচনের সময় মনোনয়ন পত্রের সাথে দেওয়া তথ্য অনুসারে জামায়াতের প্রার্থীদের মুলত কোন সুনির্দিষ্ট পেশা নেই। সেখানেও দেখা যায় এরা জামায়াতের ফান্ড থেকে বৎসরে নির্দিষ্ট পরিমান ভাতা পায়।
প্রতিটি জেলা ও থানার নেতাকর্মীদের প্রদেয় ভাতাও সর্বমোট পরিমান হবে কয়েক শ কোটি টাকা।
প্রশ্ন হলো জনসমর্থনহীন একটা দল এতো টাকা কোথায় পায়?
রাজনীতিকে কালোটাকা, বিদেশী প্রভাব আর দূর্নীতিমুক্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর তহবিল অডিট করা বাধ্যতামুলক করা জরুরী। আর জামায়াতের নির্বাচনী ব্যয়ের হিসাব পরীক্ষার জন্যে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিয়ে রাজনীতিতে রাজাকারগোষ্ঠীর কুকর্ম বন্ধ করতে হবে - যা গনতন্ত্রিক চর্চা অব্যহত রাখার জন্যে জরুরী।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।