somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের পুনরাবৃত্তিতে ফলাফলের ভিন্নতা কি স্বাভাবিক?

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭৫ সালের ৭ই নভেম্বর সেনাবাহিনীর সিপাহিরা অফিসারদের হত্যা করে একটা বিদ্রোহের মাধ্যমে। নিহত হন মেজর জেনারেল খালেদ মোশাররফসহ অনেকে। সেই বিদ্রোহের অপরাধে কোন সিপাহীর বিচার হয়নি। হয়নি কোর্ট মার্শাল। অন্যদিকে সেইদিন অফিসার হত্যাকারী সিপাহীদের ট্রাক মিছিল করে "সিপাহী জনতা ভাই ভাই" শ্লোগান দিতে সহায়তা করে ঘটনাকে সিপাহী জনতার বিপ্লব হিসাবে মহিমান্বিত করে রাষ্ট্রীয় ভাবে অফিসার হত্যাকান্ডকে পুরষ্কৃত করা হয়। সেই থেকে ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

কিন্তু ২০০৯ সালের ২৫শে ফ্রেব্রুয়ারী বিডিআর এর সিপাহীরা বিদ্রোহ করে আর মেরে ফেলে সেনা কর্তাদের। একটা মিছিল করে "বিডিআর জনতা ভাই ভাই" শ্লোগানও দেওয়া হয়। কিন্তু পরিকল্পনা সফল হয়নি বলে বিডিআররে সিপাহীদের বেঘোরে ফাঁসির দড়িতে ঝুলতে হবে।

ইতিহাস পুনরাবৃত্তি হলেও - ফলাফল হলো সম্পূর্ন ভিন্ন।


আরকেটা গুরুত্বপূর্ন ঘটনাক্রম ইতিহাসের পুনরাবৃত্তি হলেও একই ভাবে ভিন্ন ফলাফল হয়েছে।

প্রথম ঘটনা মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখলের মাধ্যমে দেশের নেতা হওয়া -

ঘটনাক্রম এভাবে সাজানো যায় -

১) একজন রাষ্ট্রপতি ( এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান) সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হন। (দৃশ্যত জিয়াউর রহমানের এই হত্যাকান্ডে কোন ভুমিকা ছিলো না।)

২) রাষ্ট্রপতি হত্যার পর সেই দলেরই একজনকে ( এই ক্ষেত্রে হবে খন্দকার মুশতাক আহমেদ) পুতুল বানিয়ে পিছনে পরিকল্পনা বাস্তবায়নের সময় নেওয়া হয়।

৩) পরে সামরিক আইন জারীর পর একজন বিচারপতি ( এখানে হবে আবু সাদাত মোহাম্মদ সায়েম)কে প্রেসিডেন্ট বানিয়ে সেনাপ্রধান (জিয়াউর রহমান) ক্ষমতা দখল করেন।

৪) ক্ষমতা দখলের পরই জাতির উদ্দেশ্যে ভাষনে ৬ মাসের মধ্যে নিব্যাচন দিয়ে গনতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেনাশাসক ব্যারাকে ফিরে যাবার অংগীকার করেন।

৫) ক্ষমতায় আসার পরপরই ৭১ এর পরাজিত শক্তিকে পুর্নবাসনের প্রকল্প নেওয়া হয়। যুদ্ধাপরাধীর বিচার বন্ধ করা হয়। শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লুকোচুরি।

৬) রাষ্ট্রপতির হত্যাকারী সেনাকর্তাদের কোর্ট মার্শাল না করে দুতাবাসে চাকুরী দিয়ে পুরষ্কৃত করা হয়।

৭) কিছুদিন পর জনগনের দাবীর মুখে উনি বিচারপতিকে বঙ্গভবনের পশ্চাৎদ্বার দিয়ে বের করে দিয়ে নিজেই প্রেসিডেন্ট নিযুক্ত হন।

৮) একটা গনভোট (হ্যাঁ/না) করে ৯৯ ভাগ হ্যাঁ ভোট পেয়ে নিজেকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষনা করেন।

৯) শুরু হয় রাষ্ট্রীয় সম্পদ আর জনবল ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ।

১০) ঘোষিত হয় ১৯ দফা কর্মসূচী।

১১) বিভিন্ন দলছুটদের নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরী হয়। সেখানে ধর্মকে রাজনীতি ব্যবহারের বিষয়টা গুরুত্ব দেওয়া হয়।

১২) জাতীয়তাবাদী ফ্রন্টকে জাগদল (জাতীয়তাবাদী গনতান্ত্রিক দল) এ রুপান্তিরিত করা হয়।

১৩) অবশেষে দলের নাম আধুনিকায়ন করে বিএনপি (ইংরেজী) করে জিয়াউর রহমান তার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন।

অন্য ঘটনাটা নীচে দেওয়া হলো - যা সেনাশাসক লে: জে: হোমো এরশাদের ক্ষমতা দখল ও রাজনীতিতে লটকে থাকার ঘটনা- খুব খেয়াল করে পড়তে হবে। কারন ঘটনা দুইটা এতো বেশী মিলে যায় যে - মনে হতে পারে পুরোটাই কপি/পেস্ট করা হয়েছে।



ঘটনাক্রম এভাবে সাজানো যায় -

১) একজন রাষ্ট্রপতি ( এই ক্ষেত্রে জিয়াউর রহমান) সেনাবাহিনীর সদস্যদের হাতে নিহত হন। (দৃশ্যত এরশাদের এই হত্যাকান্ডে কোন ভুমিকা ছিলো না।)

২) রাষ্ট্রপতি হত্যার পর সেই দলেরই একজনকে ( এই ক্ষেত্রে হবে বিচারপতি আব্দুস সাত্তার) পুতুল বানিয়ে পিছনে পরিকল্পনা বাস্তবায়নের সময় নেওয়া হয়।

৩) একজন বিচারপতি ( এখানে হবে আহসান উদ্দিন চৌধুরী)কে প্রেসিডেন্ট বানিয়ে সেনাপ্রধান (এরশাদ) ক্ষমতা দখল করেন।

৪) ক্ষমতা দখলের পরই জাতির উদ্দেশ্যে ভাষনে ৬ মাসের মধ্যে নিব্যাচন দিয়ে গনতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেনাশাসক ব্যারাকে ফিরে যাবার অংগীকার করেন।

৫) কিছুদিন পর জনগনের দাবীর মুখে উনি বিচারপতিকে বঙ্গভবনের পশ্চাৎদ্বার দিয়ে বের করে দিয়ে নিজেই প্রেসিডেন্ট নিযুক্ত হন।

৬) ক্ষমতায় আসার পরপরই ৭১ এর পরাজিত শক্তিকে পুর্নবাসনের প্রকল্প অব্যহত রাখা হয়। যুদ্ধাপরাধীর বিচার বন্ধ থাকে। শুরু হয় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লুকোচুরি অব্যহত থাকে।

৭) রাষ্ট্রপতির হত্যাকারী কোর্ট মার্শাল না করে দুতাবাসে চাকুরী দিয়ে পুরষ্কৃত করা সেনাকর্তাদের দেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয় রাজনৈতিক দল গঠনের মাধ্যমে। হত্যাকারীরা সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ পায় এরশাদের বদৌলতে।

৮) একটা গনভোট (হ্যাঁ/না) করে ৯৯ ভাগ হ্যাঁ ভোট পেয়ে নিজেকে নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষনা করেন।

৯) শুরু হয় রাষ্ট্রীয় সম্পদ আর জনবল ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ।

১০) ঘোষিত হয় ১৮ দফা কর্মসূচী।

১১) বিভিন্ন দলছুটদের নিয়ে জাতীয় ফ্রন্ট তৈরী হয়। সেখানে ধর্মকে রাজনীতি ব্যবহারের বিষয়টা গুরুত্ব দেওয়া হয়।

১২) জাতীয়তাবাদী ফ্রন্টকে জনদল এ রুপান্তিরিত করা হয়।

১৩) অবশেষে দলের নাম আধুনিকায়ন করে জাতীয় পার্টি করে এরশাদ তার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন।

উপরের দুইটা ঘটনা যদিও হুবুহু মিলে যাবে - তারপরও জিয়াউর রহমান হয়ে যাবেন মহান নেতা আর এরশাদ হয়ে গেছে পতিত স্বৈরাচার। ইতিহাসে পুনরাবৃত্তির যদিও হয় - ফলাফল হয় ভিন্ন। কারন ঘটনার সময়কাল ভিন্ন হবার কারনেই হয়তো মানুষ ভিন্নভাবে ঘটনাকে গ্রহন করে।

তবে সত্যের স্বার্থে আবেগহীন ভাবে ইতিহাস দেখলে দেখা যাবে - সব ঘটনাই কিন্তু এ - কেউ জনগনক এবোকা বানাতে পেরেছে আর কেউ ব্যর্থ হয়েছে। যিনি সাফল্যজনক ভাবে জনগনকে বোকা বানাতে পেরেছে - সে সফল আর হিরো - আর যে বোকা বানাতে ব্যর্থ - সে পতিত ভিলেন।

সব দেখেশুনে মনে হচ্ছে - ইতিহাসের পুনরাবৃত্তিতে ভিন্ন ফলাফল খুবই স্বাভাবিক ঘটনা।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৯
২৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×