রাস্তা বন্ধ করে সভা সমাবেশ মিছিল বা বিক্ষোভ কি কারো অধিকারের পর্যায়ে পড়ে?
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একসময় রাস্তা বন্ধ করে সমাবেশ মিছিল করা অধিকারই বিবেচনা করতাম। সেই সময়টা ছিলো গনতন্ত্রের মুক্তির জন্যে সংগ্রামের সময়।
তারপর সামরিক শাসন থেকে দেশ মুক্ত হলো - দেশে সংসদ হলো। হলো মিডিয়ার বিপ্লব। এখন সংসদ হয়েছে কথা বলার যায়গা। সেই কথা রেকর্ড হয়। সেই কথা মিডিয়াতে প্রচারিত হয়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যণ্ত সবাই সেইকথা শুনতে পায়। আদিকালের চুংগা বা মাইক লাগিয়ে যে কথা শুনানো যেত কয়েক হাজার মানুষকে। এখন কোন অডিটরিয়ামে বা নিজের ড্রয়িং রুমে বসে কোন কথা বলার সাথে সাথে কয়েক কোটি মানুষ শুনতে পায় মিডিয়ার বদৌলতে। পরদিন পত্রিকায় বিস্তারিত পড়তে পারে। জানতে পারে পক্ষের আর বিপক্ষের মতামত।
এই অবস্থায় বিশ্বের সর্বোচ্চ ঘনবসতির শহরে যাবাহন চলাচল বন্ধ করে কয়েকশত লোকের সমাবেশ বা মিছিল করার মাধ্যমে সাধারন মানুষের জীবন অতিষ্ট করার পক্ষে কি আসলে কোন যুক্তি আছে।
সাধারন নাগরিকদের চলাচলে বাধা সৃষ্টি করা কি কারো নাগরিক অধিকারের মধ্যে পড়ে?
অন্যের অধিকার হরনও কি নাগরিক অধিকারের মধ্যে পড়ে? নাকি এইটা মাস্তানীর পর্যায়ে পড়ে?
( সাংবাদিক মাহফুজ উল্লা'র টিভির টকশোতে মিছিল মিটিং বা সমাবেশকে নাগরিক অধিকার হিসাবে উল্লেখের পর প্রশ্নটা মাথায় ঘুরছে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন