আমার নামে একটা অভিযোগ আছে - যা বাংলাদেশের বন্ধুবান্ধব আর আত্নীয়রা প্রায়ই করে থাকে। অভিযোগটা হলো আমি বাংলাদেশের নেতানেত্রীদের কথা খুবই মনোযোগ দিয়ে শুনি। আমার বন্ধুরা বলে বাংলাদেশের মানুষ নাকি নেতাদের কথায় মনোযোগ দেয় না - বা গুরুত্ব দেয় না। এইটা কেমন কথা। যদিও বাংলাদেশের শীর্ষ দুই নেতা কখনও সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বলে দেখিনি - এরা শুধু মনোলগে বিশ্বাসী - উনারা শুধু বলে যাবেন আর সমর্থকরা জিন্দাবাদ দিয়ে উনাদের কথাকে সমর্থন করবেন।
কিন্তু একজন নেতা যদি কথার মধ্যে যুক্তি ঠিক রাখতে না পারেন - যদি কথা বলার সময় নিজেই নিশ্চিত না হন যে উনি কি বলছেন - তাহলে যারা উনার কথা শুনছেন - বা গুরুত্ব দেওয়া চেষ্টা করবেন - তাদের অবস্থা কি হবে।
যেমন আজ টিভিতে দেখাচ্ছিলো দুই বারের প্রধানমন্ত্রী ( মতান্তরে তিন বার) বর্তমান বিরোধী দলের নেতা - যার কাজ সরকারকে ভুলত্রুটির সমালোচনার মাধ্যমে দায়বন্ধ করে রাখা - উনি টিভির ক্যামেরা সামনে কথা বলছিলেন। বিষয় সাম্প্রতিক মিছিলে পুলিশের গুলিতে ৫ জন কর্মী নিহত হওয়া। খুব খেয়াল করে উনার বক্তব্য শুনে যা বুঝলাম -
১) উনি ৫ জন নিহত হওয়ার জন্যে সরকারকে দায়ী করছেন - মুলত সরকারের পরিচালনায় যারা আছে - সেই সকল নীতি নির্ধারকদের দায়ী করে তার বিচার জনগনের উপর ছেড়ে দিয়েছেন। ভবিষ্যতে জনগন এর উপযুক্ত জবাব দেবে এই বিশ্বাস উনি পোষন করেন - যা মুলত রাজনৈতিক ভাবে সুবিধা নেওয়ার বক্তব্য।
২) কিছুক্ষন পরই উনি ঘটনার জন্যে দায়ী পুলিশের শাস্তি দাবী করলেন।
লক্ষ্যনীয় পুলিশ হলো হুকুমের দাস - খালেদা জিয়া যখন সরকারের নীতিনির্ধারকদের দায়ী করে বক্তব্য দেন - তখন বুঝা যায় উনি দায়িত্ব নিয়েই ঘটনা দায় চাপাচ্ছেন নীতিনির্ধারকদের কাঁধে - আর উপর থেকে যা আদেশ এসেছে তা পালন করতে পুলিশ বাধ্য - যেমন বাধ্য হয়েছিলো সার নিতে আসা কৃষকদের উপর উনার শাসনামলে গুলি চালাতে - সে ২৫ জন কৃষক হত্যার জন্যে কোন পুলিশের শাস্তি কি হয়েছে?
তাহলে উনি আসলে কাকে দায়ী করছেন - পুলিশ নিয়মনীতি ভেংগে মিছিলে গুলি চালালে তার দায় অবশ্যই পুলিশকে নীতি হবে আর যদি সরকারে আদেশে পুলিশ গুলি চালায় তার দায় কি পুলিশে?
অবাক হয়ে ভাবছিলাম - উনিই গনঅভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে দেশের শাসক হবেন - যিনি নিজেই বুঝেন না কি বলছেন - নিজের দলের কর্মীদের আত্নহুতিও উনাকে সচেতন করতে পারেনি যুক্তিবুদ্ধি বিষয়ে।
যারা এই সকল নেতাদের পিছনে জিন্দাবাদ দিয়ে নিজেদের দেশপ্রমিক হিসাবে প্রমান করতে চান - তাদের বলি - নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন - যুক্তি দিয়ে ভাবুন - এরা কি পারবে বিবাদমান রাজনৈতিক খেলার বাইরে এসে দেশকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

