আমার লেখায় আমি

ফটোগ্রাফির প্রথম পাঠ

২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৫

শেয়ারঃ
0 61 0

ফটোগ্রাফির প্রথম নিয়ম হইলো, নিয়ম ভাঙা। কিন্তু একটা নিয়মরে ভাইঙ্গা চুইরা, খিচুরি বানায়া, সেইটা থেইকা তেহারি বাইর কইরা নিয়া আসার আগে, জানতে হইবো নিয়মটা আসলে কি আসিলো। নাইলে নিয়ম ভাঙ্গাটাও ঠিক জুইতের হইবো না।

আমার এই লেখার উদ্দেশ্যটাও কিন্তু সেইটা। যাদের একটা ফটো তুলার পর মনের ভেতর অন্য রকম একটা আনন্দ হয়, তারা আর কি কি ভাবে এই আনন্দ আরো বেশী কইরা পাইতে পারে, তার কায়দা কানুন গুলান একটু চিনায়া দেওয়া। আপাতত আপনের ক্যামেরা আসে কি নাই ওইটা নিয়া চিন্তা কইরেন না, কারন এখন যা কমু তা পড়তে হইলে ক্যামেরা জীবনে একবার দেখলেও চলবো, ক্যামেরা থাকনটা আবশ্যক না। তাইলে আসেন আর প‌্যাচাল না পাইরা ফটোগ্রাফির নিয়মের দুনিয়ায় প্রথম পা ফালাই।

এক্সপোজার (Exposure)

ফটোগ্রাফি জীবনের প্রথম এবং শেষ পর্যন্ত এই শব্দটা আপনার অসংখ্যবার শুনতে হইবো। তাই আমি মনে করি এইটা দিয়াই ফটোগ্রাফির টার্ম শিক্ষা শুরু করা উচিত।

ফটো কি? ফটো জিনিষটা হইলো আলোর একটা খেলা। ফ্লিম ক্যামেরার কথা যদি চিন্তা করেন তাইলে, আলো যখন সাবজেক্টের উপর থেইকা প্রতিফলিত হইয়া আইসা ফ্লিমের ইমালশানের উপর পরে তখন এর উপর আলোক সংবেদী (পুজা বেদী না.. photo sensitive :P ) একটা বিক্রিয়া হয় আর যেইটা তৈরী হয় আমরা সেইটারে বলি ফটো। আর ফ্লিমের আলোর সংস্পর্শে আসা টারে বলে, "ফ্লিমটা আলোতে এক্সপোজ হইলো" ।

ডিজিটাল ক্যামেরায় যেহেতু ফ্লিমের কারবার নাই, তাই এইখানে এক্সপোজ হওয়া মানে হইলো ভিতরে সেনসরটার উপর আলো পড়া। ডিজিটাল আর ফ্লিম ক্যামেরা কেমনে কাম করে সেইটা নিয়া আরেকদিন লেখার ইচ্ছা রাখি। ওহন এক্সপোজারে ফেরত যাই।

তো সেনসর বা ফ্লিমের উপর আলো পড়াটারে যদি এক্সপোজার কই তাইলে এই আলোটারে কন্ট্রোল করার কায়দাটারেই আমরা বলতে পারি এক্সপোজার কন্ট্রোল করা । আলো যদি বেশী পরে তাইলে বলা হয় ওভার এক্সপোজ হইসে আর যদি কম পরে তাইলে বলা হয় আনডার এক্সপোজ হইসে। ছবি ওভার এক্সপোজ হইলে সাদা সাদা বেশি লাগে আর আনডার এক্সপোজ হইলে মনে হয় দুনিয়া বড়ই আন্ধাইর।

এক্সপোজার কন্ট্রোল করা হয় তিনটা জিনিষ দিয়া: অ্যাপারচার (Aperture), শাটার স্পিড (Shutter Speed) আর আই.এস.ও (ISO) ।

এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় ...সেইটা নেক্সট পোস্টে কমুনে। লিখতে লিখতে হাপায় গেসি আজকে... ওহন যাই গা.. যাওনের আগে আমার একটা ফটুক আপনেগো লাইগা গিফ্ট...হেপ্পি ফটোগ্রাফি :)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: পিলাচ দিছি ... যাতে এক্টা ক্যাম্রা কিন্না দেও ;)



মেলা ধইন্নাপাতা... লিখতে থাকো... পর্তেছি :)
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: টেকা দেন... কাইলকাই কিন্না দিতাসি :)

২. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১৭
যীশূ বলেছেন: ভালো চালায়া যান।

তবে আমার মনেহয় ছবি কি এইটারও একটা ধারনা দেয়া যায় প্রথমে। ছবি হলো আলো আর অন্ধকারের খেলা। একটা কাগজে কোথাও বেশি আলো, কোথাও অন্ধকার, আর কোথাও কম আলো, এটাই একটা ছবি। ছবির রং ও কিন্তু এই আলো বেশি আর কমের উপর নির্ভর করে। আর তাই ভালো ছবির জন্য জানতে হবে কিভাবে এই আলোটাকে নিয়ন্ত্রণ করতে হয়।
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: আপনের ছবিরে ভালা পাই... ফেসবুকে দেখি.. :)

ছবির সংগা ভালৈছে... এই লেখারে অনেক হেল্প করব আপনের কমেন্ট...


থেংকু যীশূ ভাই :)

৩. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২১
নির্ঝরিনী বলেছেন: পড়লাম আপনার প্রথম পাঠ.......পরেরগুলোও পড়ার ইচ্ছে রইল।

দেখি কতদূর ফটোগ্রাফি শিখতে পারি।
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: :) অনেকদুর লেখার ইচ্ছা আসে আমারো

৪. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২১
শ।মসীর বলেছেন: খোকা বাবু অফিস টাইমে আবার লিখা দিস।আফিচ ফাকি দিয়াত ভালাই লিখছ।চালাওওওওও
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: অফিস কইরা জীবনে কেডায় কি করসে কন... :)

৫. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৩
রহমানপন্ডিত বলেছেন: বিষয়টি নিয়ে ভাবতাম কিন্তু সময় ও সুযোগ হয় নাই তাই অগনিত ছবি তুলেও কিছুই বুঝিনা। ছবি তোলা আমার নেশা - অগত্যা সবসময় অটোর ওপরেই নির্ভরকরি। আপনার লেখা থেকে কিছু জানতে ও শিখতে পারব আশাকরছি।

ধন্যবাদ আপনাকে।
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: অবশ্যই পারবেন.. এইডা কুনু ব্যাপারি না...খালি ফটোগ্রাফির লাইগা ভালুবাসাডা ধইরা রাইখেন, তাইলেই চলব... আপনারেও থেংকু :)

৬. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৮
ড. জেকিল এন্ড মিস্টার হাইড বলেছেন: তাড়াতাড়ি করেন দাদা, আর তো সহ্য হয় না। কারণ আমারও এটাই প্রশ্ন -এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় ...
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ... অফিসে আসি তো...বসরে দেখলেই মিনিমাইজ মারা লাগে..তাই লেখা আগায় না :(..আইজকা আর পুস্টামু কিনা জানিনা... পাঠশালার ক্লাস আসে এট্টু পরে :)

৭. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৫
যীশূ বলেছেন: আমার ছবিরে ভালা পান শুইন্যা খুশি হইলাম। নিজেরে পটুগেরাফার মনে হইতাছে। :D
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ওই কে আছস, স্পটলাইটা যীশূ ভাইএর উপরে ফালা :)

৮. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৫
অন্যরকম বলেছেন: আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?
ওওওওওওওওওওওওওওওওওওওওওর.............. তাই????

+ :)

২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৭

লেখক বলেছেন: খেক খেক.. মিল্লা গেসে দেহি :)

৯. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৬
তায়েফ আহমাদ বলেছেন: ফটোগ্রাফির প্রথম পাঠ হইলো-
এক খান ভালো ক্যামেরা কিনার মুরোদ থাকা!
যেইটা আমার নাই!
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: আরে নাহ... কেডায় কইসে.... ?

ছবি তৈরী হয় আগে মাথায়, ক্যামেরায় না.. এখন শুধু দেইখা যান আর ছবিটা কেমন হইবো চিন্তা করেন.. .পরে কোনদিন ক্যামেরা কিনতে পারলে দেখবেন এই প্র্যাকটিসটা অন্নেক কামে দিসে :)

১০. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৮
অন্যরকম বলেছেন: আমি আইজ পর্যন্ত যা ছবি তুলছি সব পরের ক্যাম্রাই!!!! ;)
২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: এইডা একটা ভালা কাম হইসে :)

১১. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২১
গণ্ড মূর্খ বলেছেন: ওই মিয়া আরও লেখ, এত কমে শেষ কেন?
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: এট্টু কম লিক্ষা দেখলাম আর কি... ডেমো ভারশন :)

১২. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩২
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল। আশা করি আরও লিখবেন।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: থেংকু ইমন ভাই.. লিরিকস লেখা কেমন চলতেসে?... :)

১৩. ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০১
রবিনহুড বলেছেন: ভাল লগল, তবে কম লিখলেন ক্যান?
আগামীতে কম লিখলে মাইনাস দিবো। :-B
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: এট্টু কম লিক্ষা দেখলাম আর কি... ডেমো ভারশন :)

১৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
আন্ধার রাত বলেছেন:
ভাল লাগছে, আমার উপকার অইবো জবরদস্ত !
তয় এই বয়সে একটুতেই যদি হাপাইয়া যান তাইলেতো.....কি আর কমু, বুইঝা লন ;)

প্লাস দিসি।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: না মানে ইয়ে মানে... বিয়া করসি তো... কি আর কমু, বুইঝা লন ;)

প্লাসানির লাইগা থেংকু :)

১৫. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫২
আন্ধার রাত বলেছেন:
এই ফুটু কেমন অইছে একটু মন্তব্য ছাইড়েন।
Click This Link
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: সেইরকম বোদ্ধা মারকা মন্তব্য ছাড়ছি :) দেইখেন

১৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৮
আহমেদ রাকিব বলেছেন: আমিও এযাবত কাল পর্যন্ত সব ছবি তুলছি অন্যের ক্যামেরায়। চলতে থাকুক পাঠশালা। কম্পোজিশনে আইসা আমিও কমেন্ট লাগামু।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: জোসসস.. এরমি তো চাইসিলাম.. পিলিজ আমগো লগে থাইকেন...

১৭. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৯
পজিটিভ২৯ বলেছেন: মুবাইল ক্যামরা দিয়া ফটোগ্রাফি হয়না?
২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: হইবো না ক্যান.. অনেক ভাল মতো হয়... ক্যামেরা হইলেই হইলো... যদি এইটার ওপশন গুলা এট্টু বুইঝা তুলতারেন তাইলেই কেল্লা ফতে :)

১৮. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪৪
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ভালা হইছে ফইছাল ভাই :) অনেক দিনের শখ ছিল যাক আসা করি এবার আপনার কাছ থেকে শিখা যাবে ।
২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: মিয়া তুমি তো আমারে রুবি ওন রেইলস, এজাক্স এই গুলান শিখাইলাই না :(

১৯. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১০
সৈয়দ দেলগীর বলেছেন: ফয়সাল... ভালো হইছে... লেখেন নিয়মিত...
আর ফেইসবুক লিংক দিয়েন... নাইলে তো টের পাই না...
২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ঠিকাছে :)

২০. ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
কাব্য বলেছেন: এক্সপোজার কি জিনিস বুইঝা ফালাইছি (jump) :P

আমি আফনের কাছ তন এক্ খান পুষ্ট আসা করতেছি।তা হইলো...ভাবি যে ক্যামেরা আফনেরে গিফট করছে, ওই রকম একটা কেমতে ফ্রী পাওয়া যায়।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: আরে এইটার জইন্যে কি পুষ্ট লাগেনি... বিয়া কইরা ফালাও..দেখবা সব ঠিকঠাক :)

২৭ শে মার্চ, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: ইশ কত্তডি পেলাস ! থেংকু :)

২২. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৬
মানুষ বলেছেন: পড়তেছি। একটা প্লাস নেন
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: দেন দেন :) থেংকু

৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: :) গুরু ভাই ভাই থেংকু :)

৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: শুকেসে কইলাম ধূলা বেশী পরে :)

২৫. ০৫ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩০
জারির বলেছেন: পড়সি, পেলাস দিসি, ভালা হইসে। :D
০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: আরে জারির ভাইনি... ওয়েলকাম ওয়েলকাম :)

২৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫২
রিফাত হোসেন বলেছেন: পড়লাম, আমার ইচ্ছা ফাটাফাটি । এর সাথে ভিডিও ক্যামেরার ও শানে নযূল দিলে ভাল হয় যখন এই ফটোক্যামেরার পর্ব শেষ হবে ।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: ভিডিওর ব্যাপারে তো তেমন জানিনা কিন্তু আগ্রহ আসে ব্যপক। আপাতত সিঙ্গেল ফ্রেমের আর্টটা আয়ত্ত করি, এরপরে মালটিতে যামুনে... টাইম তো আসেই সারা জীবন... :)

২৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৭
আট আনা বলেছেন: প্রিয়তে নিলাম। পরের পর্বের লিঙ্ক কি এখানে অ্যাড করে যায় ?
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: এই যে পরের গুলার লিংক: :)

২)
Click This Link


৩)
Click This Link

৪)
Click This Link

৫)
Click This Link

২৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৪৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: শাটার স্পিড (Shutter Speed) আর আই.এস.ও (ISO) -এর ব্যপারে জানি কিছুটা। আপনার লেখার স্টাইলে মজা পেয়েছি! পরেরটায় যাই...
২৯. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪০
হামিদ পায়োনিয়ার বলেছেন: আপনার প্লাস আপনিই নেন। আমার দরকার আপনার মাথা আর দুইখান চোক্ষ্যু। মানে আপনার মত ভাল ফটোতোলুক।



ধন্যবাদ !:#P


আপনার ফেইসবুক আ্ইডি চাইলে কি আমি পাবো?
আবারো ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: হ অবশ্যই পাইবেন... Faisal Akram Ether

৩০. ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২২
শ্রাবনের ফুল বলেছেন: প্রিয়তে আপনাকে অসংখ্য ধন্যবাদ
১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: :)

৩১. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৯
মুম রহমান বলেছেন: সহজ করে কঠিন কথা সবাই বোঝাতে পারে না। আপনার সে ক্ষমতা আছে। আপনাকে সালাম।
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ .. ওয়ালাইকুম সালাম :)

৩২. ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৫
তন্ময় ফেরদৌস বলেছেন: মুম রহমান বলেছেন: সহজ করে কঠিন কথা সবাই বোঝাতে পারে না। আপনার সে ক্ষমতা আছে। আপনাকে সালাম।
পিলাচ।
৩৩. ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৬
সোলায়মান বলেছেন: বালা লাগিছে।
মুম রহমান বলেছেন: সহজ করে কঠিন কথা সবাই বোঝাতে পারে না। আপনার সে ক্ষমতা আছে। আপনাকে সালাম।
পিলাচ।
৩৪. ১২ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৬
হাজির পোলা পাজি বলেছেন: বচ ফাডাই ফালাইচেন লেকা পড়ি মাইজে ১-২ মিনিট গড়াগড়ি খেইলচি ;) ;)
ফটোগ্রাফির প্রথম নিয়ম হইলো, নিয়ম ভাঙা। কিন্তু একটা নিয়মরে ভাইঙ্গা চুইরা, খিচুরি বানায়া, সেইটা থেইকা তেহারি বাইর কইরা নিয়া আসার আগে, জানতে হইবো নিয়মটা আসলে কি আসিলো। নাইলে নিয়ম ভাঙ্গাটাও ঠিক জুইতের হইবো না।" =p~ =p~ =p~ --------এক্কেরে হাচা কথা। অক্ষন কন কি ভাঙ্গুম কেমেরা নাকি আন্নেরে ( মজা লইলাম)-----জব্বর হইচে চালায়া যান । B-) B-)
৩৬. ৩১ শে মে, ২০১১ রাত ৮:৫৭
ইষ্টিকুটুম বলেছেন: দারুন দরকারী পোস্ট। এতদিন ধরেই খুঁজছিলাম। বিন্দাল ভাই দিলো লিঙ্কটা। ++++

আমি একটা ডিজিট্যাল ক্যামেরা গিফোট পাইছি; নিকন ১২ কুলপিক্স; কিন্তু ছবি ভালো তুলতে পারছিনা...একটা মাস্টার দরকার। মনে হয়, আপনার সব পোস্ট পড়ে উপকার পাবো। দেখা যাক, পরের পর্বগুলো পড়তেছি। B-)
৩৭. ০৫ ই জুলাই, ২০১১ রাত ৯:১৭
নওশাদুর রহমান সৌখিন বলেছেন: ভাই কিছুদিন আগে nikon d5000 মডেলের একটা ক্যামেরা কিনছি। আপনার পোস্ট দেইখাই জীবনের প্রথম ফটোগ্রাফি শিখারও চেস্টা করতাছি। তাই আপনারে গুরু মানলাম। অনেক দিনের শখ। শিখতে কি পারব ? জানাইয়েন। আর মাথার খেলা কি? শুনলেই তো ভয় করে। শখ কইরা কম্পিউটার সায়েন্স পড়বার আইছি ঐ খানেও মাথার খেলা, এইখানেও মাথার খেলা, সামলাইতে তো পারব! :``>>

 

মোট সময় লেগেছে ১.০৪৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ