আমার লেখায় আমি

ফটোগ্রাফির চমচম থুক্কু পঞ্চম পাঠ

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:১৩

শেয়ারঃ
0 8 0

আগের পোস্ট

লাইট মিটার আর এক্সপোজার

যেহেতু টার্ম গুলা মোটামুটি জানেন, তাইলে এখন আমি বলতে পারি "এক্সপোজার হইল অ্যাপারচার, শাটার স্পিড আর আই.এস.ও এই তিন এর কম্বিনেশন"। এই তিনটারে কমায়া বা বাড়ায়া একটা ফটোরে আপনি কারেক্ট এক্সপোজারে তুলতে পারবেন। এখন প্রশ্ন হইলো কারেক্ট এক্সপোজার কি? কারেক্ট এক্সপোজার হইলো একটা সাবজেক্ট থেইকা যেই লাইট টা রিফ্লেক্ট করতাসে, ঠিক ওই লাইটটারেই ফ্লিম/সেনসর বন্দি করা। এর চেয়ে কম লাইটও না, বেশী লাইটও না ।

ছবিতে যদি বেশী লাইট চইলা আসে তাইলে কি হইবো? তাইলে ছবিটা এট্টু সাদা সাদা হইয়া যাইবো বা "ওভার এক্সপোজ্ড" [Over Exposed] হইবো। আর যদি মূল আলোটার চেয়ে কম আলো ফ্লিম/সেনসরের উপর পরে তাইলে ছবিটা এট্টু অন্ধকার আসবো বা "আন্ডার এক্সপোজ্ড" [Under Exposed] হইবো ।

এখন একটা ছোট্ট বাড়ির কাজ দেই। আজ প‌র্যন্ত যতো ছবি তুলসেন, সেগুলা নিয়া একটু বসেন। এরপর প্রত্যেকটা দেইখা দেইখা একটু চিন্তা করেন যে, ছবিটা কি ওভার এক্সপোজ্ড না আন্ডার এক্সপোজ্ড না ওই সময় ওইখানে যে আলোটা ছিলো তাই আসছে? ছবি গুলা জুম কইরা দেখেন ছবিতে গ্রেইন বা নয়েজ আসছে কিনা। গ্রেইন থাকলে বুঝতে পারবেন ওই সময় ক্যামেরার আই.এস.ও খুব হাই হইয়া গেসিলো। অটো মোডে তুললে ঠিক এক্সপোজার পাওয়ার জন্য, ক্যামেরা নিজে নিজেই আই.এস.ও হাই কইরা দেয়। তাই ছবিতে গ্রেইন চইলা আসে।

নিশ্চই এই প্রশ্নটা এতক্ষনে ভাবা শুরু করসেন যে, ছবি তোলার পর তো বুঝতাসি কিন্তু ছবি তোলার সময় কেমনে বুঝুম যে ছবিটা আন্ডার/ওভার এক্সপোজ্ড হইতাসে কিনা ? এইটা আমাদের বুঝতে সাহায্য করবে যেই যন্ত্রটা, তার নাম "লাইট মিটার"। লাইট মিটার আপনার ক্যামারার লগে আলাদা কইরা কিনতে হইবো না। যদিও আলাদা কিন্তে পাওয়া যায়, কিন্তু সব ক্যামেরাতেই একটা বিল্ট ইন লাইট মিটার থাকে। সেইটা দিয়া কেমনে লাইট মাপন যায় আর ঠিক এক্সপোজারে ফটুক তুলন যায় সেইটা আমরা এখন দেখুম।

আসেন তাইলে পরথমে দেখি লাইট মিটার কেমনে কাজ করে আর এইডা দেখতেইবা কেমন। এক এক ক্যামেরাতে লাইট মিটারের ইন্ডিকেটর এক এক রকম থাকে যদিও সবগুলার কাজ একি। লাইট মিটার একটা সিনের লাইট মাপে আর আমাদের এক্সপোজার দেখায়। আপনি যদি সাবজেক্টের দিকে ক্যামেরা তাক কইরা, যে সুইচটা টিপ দিলে ফটো উঠে (এইটারে কয় Shutter Release Button) ওইটাতে পুরা টিপ না দিয়া অর্ধেক টিপ দেন, তাইলে ডিজিটাল এসএলআর ক্যামেরায় আর একটু এডভানস্ড ডিজিটাল কমপ‌্যাক্ট ক্যামেরায় ডিসপ্লেতে নিচের মতো একটা কিসু দেখাইবো:



এর মানে হইলো ক্যামেরার লাইট মিটার সামনের আলোটারে মাপসে, আর দেখাইতাসে যে, ঠিক এক্সপোজারের চেয়ে একটু কম আসে এক্সপোজার। যেহেতু কাটাটা মাইনাস "-" এর দিকে তারমানে ক্যামেরায় আলো কম ঢুকতাসে। তাইলে আলো বেশি ঢুকাইতে হইলে আমরা কি করুম? ৩টা কাজ করন যায়:

এক) এপারচারটা আরেকটু খুইলা দেওন যায়। মানে এখন f এর যেই ভ্যালু দেখাইতেসে (ধরেন f/5.6) তার চাইতে এক স্টপ কমায় f/4 করন যায়। আশা করি মনে আসে যে এপারচার ভ্যালু যত কমে এপারচার তত বড় হয়।

দুই) শাটার স্পিড এক স্টপ কমায় দেয়ন যায়। যদি 1/500 থাকে তাইলে 1/250 করন যায়।

তিন) আই.এস.ও এক স্টপ বাড়ায় দেওন যায়। যদি iso 200 থাকে তাইলে iso 400 করন যায় (ডিজিটাল এ)

এই ৩টা করার কোন সিরিয়াল নাই। প্রয়োজন অনুসারে, কোনটা বাড়াইতে আর কোনটা কমাইতে হবে এইটা ঠিক করা হয়। প্রয়োজনটা কি এইটা ৩টা জিনিষ বুঝানোর সময় কিছুটা বলসি, সামনে আরো বলবো। উদাহারন হিসাবে বলা যায়, আপনে চাইতাসেন ছবিতে একটা ফোয়ারার পানি ফ্রিজ করতে। এইখানে এক্সপোজার ঠিক করতে গিয়া আপনে যদি শাটার স্পিড কমায় দেন তাইলে তো আর ফ্রিজ হইবো না। তাই কমাইতে হইবো এপারচার ভ্যালু অথবা বাড়াইতে হইবো আই.এস.ও।

এখনকার সব ডিজিটাল এসএলআর ক্যামেরায় আর একটু এডভানস্ড ডিজিটাল কমপ‌্যাক্ট ক্যামেরায় মিটার টা এইভাবেই স্কেলের মতো দেখায়। কিছু পুরানো ফ্লিম এসএলআরে দেখাইতো ছোট্ট একটা লাল আর সবুজ লাইট আর +/- দিয়া। শাটার রিলিজ বাটন হাফ ওয়ে প্রেস করার পর, View Finder এ (যেইটা দিয়া দেইখা ফটু তুলী) যদি একটা লাল আলো আর "-" দেখাইতো তার মানে আন্ডার এক্সপোজ্ড। আর যদি "+" আর লাল আলো দেখাইতো তার মানে ওভার এক্সপোজ্ড। এইভাবে সবুজ আলো না আসি পর্যন্ত এপারচার বা শাটার স্পিড চেঞ্জ করতে হইতো। আই.এস.ও চেঞ্জ করার উপায় ছিল না কারন ওইটা করতে হইলে তো পুরা ফ্লিমই বদলানো লাগবো।

আমি কালকে বান্দরবন/বগা লেক যাইতাসি। সাথে বাংলাদেশের ৩০ জন অসাধারন ফটোগ্রাফার। উদ্দেশ্য কিছু ভাল ছবি তোলা আর উনাদের কাছ থেইকা কিছু শিক্ষা নেওয়া। দোয়া রাইখেন যাতে সব উদ্দেশ্য পুরা হয় আর ঠিকঠাক মতো ফিরা আইসা ছয় নম্বর পোস্টটা লিখতে পারি।

যাওয়ার আগে আপনাদের জন্য ফটো গিফ্ট। এই রাধা চুড়ার ফটো টা তুলসিলাম আমদের অফিসের সামনের রাস্তা থেইকা, কোন এক লাঞ্চ টাইমে। হ্যাপ্পি ফটোগ্রাফি এভরিওয়ান.... :)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২২
আহমেদ রাকিব বলেছেন: অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: আমিও লেখার অপেক্ষায় ছিলাম :)

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: থেংকু ফারুক ভাই :)

৩. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১২
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
আজ সারাদিন নেটে ছিলাম না। এখন নেটে এসেই আপনার খুঁজলাম পঞ্চম পাঠ। পেয়ে গেলাম, পড়লাম, শিখলাম। আর আপনার জন্য +++


কামনা বান্দরবন/বগা লেক সহিসালামতে ঘুরে আসুন।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ভালা আসেন ভাইয়া ? :)

৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩
আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার ছবিটা বেশ ঝকঝকে আসছে।কোন ক্যামেরায় তোলা(যদিও এইটা ব্যাপার না)

কোন সময়ে ছবিখান তুলছিলেন? তোলার সময় এক্সপোজার সেটিং কি ছিলো?

ছবিটা কি একটু আন্ডার এক্সপোজারে তোলা?
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২

লেখক বলেছেন: শিমুল ভাই, এইটা আমার Canon 450D দিয়া তোলা । আর তোলার সময হইলো দুপুর ১.৩০।

এক্সপোজার সেটিংস ছিল: f/5.6 shutter speed 1/500 iso 200 metering: center weighted average

ছবিটা আন্ডার এক্সপোজারে তোলা না। সেন্টার ওয়েটেড মিটারিংএ (একরকমের মিটারিং মোড) তোলা , তাই শুধু মাঝখানের এক্সপোজারটা ঠিক থাকে, বাকি গুলা ভিগনেট হইয়া যায়। মিটারিং মোড নিয়া লিখুম সামনে, তখন আরো আলোচনা হবে আসা করছি।

৫. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০০
মোতাব্বির কাগু বলেছেন: ক্যামেরা কিনতে সাহায্য চাই Click This Link
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: কাগু কমেন্ট দিসি আপনের পোস্টে। দেইখেন যদি কনো সাহায্য হয়।

০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: কাগু কমেন্ট দিসি আপনের পোস্টে। দেইখেন যদি কোনসাহায্য হয়। :)

০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২

লেখক বলেছেন: আপনের তো বেপক ধৈর্য :)

০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: থেংকু :)

৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫০
রোহান বলেছেন: ভালাই লেখসেন। বগা লেকের ফটুক নিয়া পোষ্ট দিয়েন। আর জলদি জলদি ছয় নাম্বার পাঠখান দিয়া দিয়েন।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: যাক তাইলে ভালাই হইসে :) নিশ্চিন্ত হইলাম।

হ দিমুনে ফটুত বগা লেকের।

ফিরা আইসা ৬ সনম্বর পোস্টামু নে... আজকে রাত ১০.৩০টায় বাস :)

১০. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১১
রোহান বলেছেন: হেপ্পি জার্নি.. পারলে খাগড়াছড়িও ঘুইরা আইসেন... গত বছর গেছিলাম, ফটু তুলনের অনেক ভালো ভালো জায়গা আছে।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৫

লেখক বলেছেন: গ্রুপের লগে যামু তো, দেহি সবাই রাজি হইলে ঘুরান দিয়া আসুম নে....

১১. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৪
অলস ছেলে বলেছেন: ভালো লেগেছে। সাথে আছি।
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: আমিও আসি :)

১২. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৫
যীশূ বলেছেন: রাধা চুড়ার ফটু টা ভালা হইছে।
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: :) থেংকু যীশু ভাই....আয়া পড়সি বান্দরবন থেইকা :)

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: ওহহহ.... অনেক ধইন্যবাদ ভাই,,,, :) আপনারেও শুভ নববর্ষ

১৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১১
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
বান্দরবানে তোলা ছবিগুলো দেখতে চাই।
তারপড়ে ষষ্ঠ পাঠ।
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: আইতাসে...কালকাই... :)

১৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
দেবার্নব রায় বলেছেন: ভাই পরেরটা এতো দেরি কইরেন না......দয়া কইরা...খুবি অপেক্ষায় ছিলাম...
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: না মানে ইয়ে....আপনারা এট্টু রেষ্ট লন..লগে আমিও... ;)

১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: থাকেন থাকেন... পমেট মাখেন :)

১৭. ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৫
রিফাত হোসেন বলেছেন: আচ্ছা আমি সম্প্রতি অলিম্পাস ই ৪২০ কিনেছি । এটার মান কি রকম ?

ছবির মান তো আমার চোখে সাধারণ ক্যামেরা থেকে ভালই লাগে ।

তবুও আপনি হয়তো প্রফেশনার ব্যক্তি । সুতরাং আপনার মতামত আমি জানতে চা্ই ।

গ্যারান্টি আছে অলিম্পাস এর ২ বছর । আর এক্সটা ৮ বছর । যদিও এত লম্বা সময় প্রোয়োজন নাই ।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: কয়টা ছবি পোস্টান তাইলে কইতারমু :) অলিম্পাস ইজ এ গুড ব্র্যান্ড। ৪/৫ বছর আগে ফ্লিম অলিম্পাস ব্যবহার করসিলাম...আউটপুট ভাল ছিল। ইদানিং কালে নজরুল ভাইরে দেখনি একটা অলিম্পাস পয়েন্ট এন্ড শুট ব্যবহার করতে .. উনি ভাল ছবি তুলে, তাই ছবি ভাল উঠে। আসলে ছবি তো আর ক্যামেরা তোলে না, ছবি তুলেন আপনি...ক্যামেরা সেইটারে স্থায়ী করতে সাহায্য করে মাত্র....

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: স্পেকস তো ভালই...আরেকটু পইড়া দেখন লাগবো.. :)

১৯. ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪২
ক-খ-গ বলেছেন: ফটোগ্রাফি নিয়ে আমার পড়া সেরা সিরিজ!
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: :) আহ...ভাল্লাগসেএএএ :) থেংকু

২০. ১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
১৪.
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: বান্দরবানে তোলা ছবিগুলো দেখতে চাই। তারপড়ে ষষ্ঠ পাঠ।

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬
লেখক বলেছেন: আইতাসে...কালকাই...




------------------------------------------------------------------
আজ ১৮ তারিখ। আপনার শততম পোস্টের অপেক্ষায় আছি।
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আমি যে কি পরিমান আইলশা সেইটা এই থেইকাই বুঝতে পারসেন আশা করি :)

শততম পোস্ট ব্যাপারটা খেয়াল ই করি নাই .. অনেক অনেক ধন্যবাদ মনে করায় দেয়ার জন্য.... :)

২১. ১৯ শে মে, ২০০৯ রাত ১০:২৭
নাহিন বলেছেন: বাই এনি চান্স, আপনার ট্যুরটা কি ফ্লিকারের কোনো গ্রুপের সাথে হয়েছিলো?
২০ শে মে, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: হ টি টি এল । আপনেও আসিলেন নাকি সেই ট্যুরে ?

২২. ২০ শে মে, ২০০৯ রাত ১:২৯
নাহিন বলেছেন: নাহ।
আমি মম'র ক্লাসমেট। ওর কাছ থেকে আপনাদের গ্রুপের হাজারো গল্প শুনি। আপনার পোস্টের সময় দেখে মনে হলো আপনিও ায়তো একি গ্রুপের, তাই বললাম।

ফ্লিকারের আপলোডের লিমিটেশনটা বিরক্ত লাগে না?
২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ইয়াহ...প্রো একাউন্ট দরকার :(

২৩. ০৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১১
অন্য কেউ বলেছেন: ইয়াক! এতোদিন পর দেখলাম!

দারুণ হইসে।
০৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: থেংকু :)

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন: থেংকু সাইফ ভাই :)

২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১১
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আচ্ছা ভাইয়া... ডিজিটালে এর মধ্য কয়েকটা অটো-তে ফিক্স করা থাকে। ওগুলো বোধ হয় এস.এল.আর. ছাড়া নিজের ইচ্ছামতো ফিক্স করা যায় না। আমি কি ঠিক বললাম ??
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: জবাব দিতে এট্টু দেরী হইয়া গেলো :) তবু বেটার লেট দেন নেভার...

কিছুকিছু ডিজিটাল কমপ‌্যাক্ট ক্যামেরায়(পয়েন্ট এন্ড শুট) ম্যানুয়াল ওভার রাইডের কিছু অপশন থাকে। লাইক নাইকনে A (Aperture Prirority), S (Shutter Priority), M (Manual) আর P(Programmed Auto) আবার ক্যননে একই জিনিষ আসে Av(Aperture Value, same as Aparture Priority), Tv(Time Value same as Shutter Priority), M(Manual) আর P(Programmed Auto)।

এই মোড গুলাতে ইউজারকে শাটার,অ্যাপারচার, আই.এস.ও এইগুলা মডিফাই করার একটা ফিলিং দেয়া হয়। ফিলিং বল্লাম এই কারনে যে, পয়েন্ট এন্ড শুটে ফিসিকালি শাটার বা অ্যাপারচার বইলা কিছু থাকে না। ডিজিটালি জিনিষগুলা কৃত্রিমভাবে তৈরি হয় ছবি তুলার সময়, ক্যামেরার প্রসেসরে।

২৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ কাজের পোস্ট।
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: থেংকু মহসিন ভাই :)

 

মোট সময় লেগেছে ১.০৯৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ