আমার প্রিয় পোস্ট
- ১ মিনিটে কাজ করবে এমন কিছু ওয়েবসাইট দেখে নিন

কাজে লাগলে জানাইয়েন - মামুন হতভাগা
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- একটু হাল্কা হাসেন
-- বাংলাদেশ আমার অহংকার - রিফাত হোসেন
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- ইউটিউবে আমার পছন্দের কিছু সুর, সারাদিন বসে বসে যেগুলো শুনি-২ - নুভান
- জুতার ফিতা বাধার কৌশল ও স্যারের ফিতার গল্প... - গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম
- এক ক্লিকে ঘুরে আসুন নিজ জেলা থেকে - যাযাবর রাজিব
- মুভি ডাউনলোড... - আহাসান
- ঢাকায় কোথায় কোন উল্যেখযোগ্য লাইব্রেরীঃ - জুল ভার্ন
ফটোগ্রাফির ষষ্ঠ পাঠ
১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১০
আসেন আজকে এমন একটা জিনিষ নিয়া কথা কই যেইটার জন্য আসলে কোন ক্যামেরাই থাকনের দরকার নাই।
কম্পোজিশন
এই যে আমরা প্রতিদিন কতকিসু দেখি, এই দেখা জিনিষটা কি আসলে সবার একরকম? না । এক এক জন এক ভাবে একটা বিষয়রে দেখে, দেখতে পছন্দ করে । রাস্তার জ্যাম যখন আমরা বুঝাইতে চাই তাইলে যে ছবিটা আসে তা হইলো একটা এরিয়াল ভিউ, উপর থেইকা দেখা একটা লম্বা গাড়ি/রিকশা/বাসের সারি। আবার র্বষার ফুল বুঝাইতে চাইলে আমরা কিন্তু উপর থেইকা তোলা কদমগাছের ফটুক দেইনা, বরং অনেক কাছ থেইকা তোলা ২টা কদমফুলের ছবি দেই। কারন আমরা এমনেই দেখতে পছন্দ করি।
কম্পোজিশন মানে হইলো সাজানো। আপনার মনের চোখ যা দেখে সেইটা কিভাবে একটা ছবিতে দেখাইবেন আর সে জন্য ছবির উপাদান গুলারে কেমনে সাজাইবেন সেইটাই ফটোগ্রাফিতে কয় কম্পোজিশন। যেহেতু আপনার দেখার চেয়ে ক্যামেরা একটু ভিন্ন ভাবে দেখে, তাই কম্পোজিশনের টেকনিক গুলা জানা থাকলে, ক্যামেরারেও আপনার মতোই দেখাইতে পারবেন।
কম্পোজিশনের কয়েকটা নিয়ম নিয়া এখন কথা বলি । কিন্তু এই গুলাই শেষ না। এইগুলা হইসে কয়েকটা রং পেনসিল মাত্র, যে গুলা দিয়া ছবি বানানোর দায়িত্ব আপনার। আরও অনেক রং এর পেনসিল আসে যে গুলা যত ছবি দেখবেন, ছবি তুলবেন তত বুঝতে পারবেন। তো আসেন শুরু করি।
ছবির সাবজেক্ট ঠিক করা
প্রথম প্রথম আমরা সবাই যেটা করি সেটা হইল একটা কিছু পছন্দ হইলেই সেটার সামনে ক্যামেরা নিয়াই ক্লিক। কিন্তু পরে ছবিটা দেখলে নিজের কাছেই আর ভাল্লাগেনা, মনে হ্য় এউটা ক্যান তুলসিলাম হুদাই...তাই সবার আগে দরকার একটু চিন্তা করা, আপনি ঠিক কি দেখাইতে চাইতেসেন ছবিতে? আমি নিজে যা করি তা হইসে, ছবি তোলার আগে যদি আমার মনে হয় আমি যেমনটা দেখাইতে চাইতেসি সেইটা চোখে দেখা সম্ভব হইলেও ছবিতে আনা সম্ভব না, তাইলে আর তুলি না। কি দরকার? সব ছবি তুলতে হবে এমন তো কনো কথা নাই। নিজেরে এইটুক স্বাধীনতা উপভোগ করতে দিয়েন, নাইলে আমি অনেকেরে দেখসি অনেক তাড়াতাড়ি হতাশ হইয়া পরতে।
একটা উদাহারন দেই, ধরেন আপনি চান বিস্তির্ন পর্বতমালার ছবি তুলতে কিন্তু আপনার কাছে পুরাটা ফ্রেমে আনার মতো ক্যামেরা/লেন্স নাই, শুধু একটা পয়েন্ট এন্ড শুট অথবা মোবাইলের ক্যামেরা আছে। আপনি যদি হোটেলের সামনে থেকে সেই পর্বতমালার দিকে ক্যামেরা তাক করে শাটার টিপে দেন তাহলে যে ছবিটা উঠবে, সেইটার কি আসলেই কোন দরকার আছে আপনার? কি উঠবে সেই ছবিতে? হয়তো অনেক শার্প কিছু গাছপালা আর দুরে প্রায় দেখাই যায় না এমন কিছু একটা যেটাকে আপনাকে ফেসবুকে ট্যাগ কইরা বুঝায় দিতে হবে যে "ইহা পর্বত"।
আমার মুল পয়েন্টটা হইলো কি আসলে তুলতে চান (মানে ছবির সাবজেক্ট), সেইটা আগে ঠিক করেন তারপর দেখেন আপনার ক্যামেরা আদৌ সেইটা তোলার ক্ষমতা রাখে কিনা।
ফোকাল পয়েন্ট কে একা করে দেন (Isolate the Focal Point)
সাবজেক্ট ঠিক করার পর চেষ্টা করেন সাবজেক্টটাকে ছবিতে সবচেয়ে গুরুত্বপুর্ন কইরা তুলতে। সেইটা করতে হইলে আপনারে সাবজেক্টকে রাখতে হবে ফোকাল পয়েন্টে। জিগান ফোকাল পয়েন্ট কি? সহজ ভাষায় লেন্সের সামনের যেই পয়েন্ট থেইকা আলো আইসা লেন্সের পিছনে সবচেয়ে স্পষ্ট রিফ্লেকশন তৈরি করে সেই পয়েন্টটা।
ফোকাল পয়েন্টে যা থাকবো, সেইটা ছবিতে সবচেয়ে বেশি শার্প আসবো। আর আশেপাশের গুলা তাদের অবস্থান অনুসারে কম শার্প আসবো। অনেক সময় সাবজেক্টকে গুরুত্ব দেয়ার জন্য আশে পাশে বা সামনে পিছনে কিছু আনশার্প এলিমেন্ট রাইখা দেয়া হয়।
ছবিতে যদি অনেক বেশি ফোকাল পয়েন্ট থাকে তাইলেও অনেকে কনফিউজড হয় যে আসলে ছবিটাতে কি বুঝানো হইসে। তাই চেষ্টা করেন ছবিতে ফোকাল পয়েন্ট যতটা কম রাখা যায়...অবশ্য এই নিয়মটাও ভাঙা হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন গ্রুপ ফটো আর লেন্ড স্কেপ। যে পর্বতের ছবিটার কথা বল্লাম শুরু তে, সেইটার এমন ঝাপসা ফটো না তুইলা সুর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেন, এরপর পাহারের একটা সিলুয়েট তুলেন, যেইটা যে কোন ক্যামেরায় সম্ভব। এইখানে কিন্তু সিলুয়েটটারে শার্প করা হইতাসে কোন একটা পয়েন্ট কে না।
রুল অফ থার্ডস
নতুন নতুন ছবি তোলার উৎসাহে অনেকেই খেয়াল করেনা যে ভিউফাইন্ডারে/ক্যামেরার স্ক্রিনে কি দেখা যাচ্ছে। রুল অফ থার্ডস এই সব ফটোতে ব্যালেন্স আনতে অনেক সাহায্য করে। যদিও ৩য় স্থানে লিখতেসি কিন্তু আমি মনে করি এইটা ফটোগ্রাফির অন্যতম মুল্যবান একটা কম্পোজিশন রুল।
এইটা মনে রাখাও অনেক সহজ। ছবির ফ্রেমে "#" এইরকম চারটা লাইনের একটা গ্রিড চিন্তা করেন। লাইন গুলা যেখানে ক্রস করে সেইগুলাকে বলে "গোল্ডেন সেকশন"। চেষ্টা করেন আপনার সাবজেক্টকে গোল্ডেন সেকশন ৪টার যে কোন একটাতে রাখতে।
আপনি যদি এই নিয়মটা মাথায় রাইখা কিছু ভাল ছবি দেখেন, দেখবেন ৭৫% ফটোগ্রাফার এই নিয়মটা অনুসরন কইরা ছবি তুলসে। প্র্যাকটিস করলে এই নিয়মটা অনেকটা ইনটুইশনের মতো মাথায় ঢুইকা যায়। এইটা ফলো করেন, দেখেন আপনার ছবির কোয়ালিটি ভাল হয় কি না...
আপাতত এইটুকুই থাক... কম্পোজিশনের প্রথম কিস্তি এই পর্যন্তই। বাকি নিয়মগুলা নেক্সট পোস্টে.... হ্যাপ্পি ফটোগ্রাফি...![]()
(আজকের পোস্টের ফটোটা তুলসিলাম নবাবগঞ্জের জমিদারবাড়িতে)
আগের পোস্টের লিংক:
ফটোগ্রাফির পঞ্চম পাঠ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোগ্রাফি ;
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ রাত ১২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোতাব্বির কাগু বলেছেন:
ফাকিবাজ মাষ্টাররে ২টা মাইনাচ। অবশ্য দুইটা মাইনাচে প্লাস হয়।
লেখক বলেছেন: হে হে.. ছাত্রগো ফাকি দিতে উৎসাহ দিতাসি আরকি.... ![]()
লেখক বলেছেন:
আমারো প্রিয় সাবজেক্ট... আহেন হাত মিলাই..
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
অনেকদিন আপনার এই পোস্টগুলা পড়ি না। ফটোগ্রাফির নাদান বাচ্চা, আমরা, তাদের জন্যে উপকারী পোস্ট। পরের পর্বের অপেক্ষায়।
লেখক বলেছেন: দুয়া কইরেন যাতে তাত্তারি লিখতে পারি...পরেরটা...
কালপুরুষ বলেছেন:
বিষয় ও বিশ্লেষণ ভাল লাগলো।
লেখক বলেছেন: কালপুরুষদা আসেন কেমন...লং টাইম নো সি....
ময়ুরবাহন বলেছেন:
আগের সব পর্বের লিঙ্ক দিলে ভাল হয় ৷
লেখক বলেছেন: এই লন:
১) Click This Link
২) Click This Link
৩) Click This Link
৪) Click This Link
৫) Click This Link
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
পোস্ট নয়, আপনি সরাসরি প্রিয়তে। এমন একটি পোস্টের খোঁজেই ছিলাম ফটোগ্রাফির ব্যাপারে।
লেখক বলেছেন:
অনেক খুশি হইলাম সাদাত ভাই
সত্যান্বেষী বলেছেন:
টার্মটা 'রুল অব থার্ডস', 'রুল অব থার্ড' নয়। যাইহোক খুব সহজভাবে বিষয়টা বুঝানোর জন্য লেখকের কাছে কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: হ বস... ভুল হইয়া গেসে... ঠিক কইরা দিতাসি...
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
সবগুলা একত্রে পড়লাম। অনেকগুলাই জানা, কিন্তু ভালো ক্যামেরার অভাবে কামে লাগে না। পকেট ক্যামে আর কদ্দুর দৌড়াবে!লেখক বলেছেন: প্রত্যেক ক্যামেরার একটা নিজস্ব গন্ডি আছে, যার মধ্যে সে খুব ভাল ফটো তুলতে পারে। এই গন্ডিটা বাইর করেন, তাইলে এই ক্যামেরাও দৌড়াবে...
রায়হান(তন্ময়) বলেছেন:
চমৎকার।
লেখক বলেছেন: থেংকু থেংকু... ![]()
নাহিন বলেছেন:
রুল অফ থার্ডে গোল্ডেন সেকশন পর্যন্ত ছাইড়া দিলেন কেন??রিল অফ থার্ড তো আলাদা জিনিস আর গোল্ডেন সেকশন তার একটা অনশ মাত্র।
লেখক বলেছেন: না মানে ইয়ে... আসতে আসতে লিখি ?
বেশী কিছু লিখলে তো আর লিখতে ইচ্ছা করবে না ![]()
লেখক বলেছেন: বেশি পইরেন না...ব্যাথা পাইবেন ![]()

ভালা কইরা ভিজুয়্যালি এক্সপ্লেন কইরতে হয়। পুলাপান মানুষেরা বুইজবে ক্যামনে কও দিনি?
লেখক বলেছেন: হ .. আমি তো আগেই জানতাম...যে আপনে ঠিকই আমারে ঠিক কইরা দিবেন...ওই জন্য ইচ্ছা কইরা কম কম কইসি... আমার কত বুদ্ধি... 8-)
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
ফাঁকিবাজ মাস্টার, কতবার যে ষষ্ঠপর্বের খোঁজ নিয়েছি তার আর হিসেব নেই। তারপর রাগ করে গত চারদিন স্কুলে আসাই বন্ধ করে দিয়েছি
থাক এখন পড়তে শুরু করছি................
লেখক বলেছেন: মাঝে ইসকুলে না আসা ভাল ![]()
লেখক বলেছেন: একেবারে ঘুমায়াই গেলেন ?
-
- \ 0
- _____\ \___
- O____ \__________________
- O_____ Welcome from dsnHira
- O_____ __________________
- o________/
লেখক বলেছেন: আপনারেও স্বাগতম ![]()
লেখক বলেছেন: ব্যাপারস না.... থাউক..
লেখক বলেছেন: ভাগনি ভালাই আসে.,.তয় নাম সংকটে আসে... ![]()
লেখক বলেছেন: আহেম আহেম... পাপারাজ্জি? নাকি সেইটা যেইটা লিওনার্ডো ডিকাপ্রিও করসিলো টাইটানিকে...
আহমেদ রাকিব বলেছেন:
+ আর প্রিয়তে। ৬টাই নিলাম প্রিয়তে।
লেখক বলেছেন: থেংকু থেংকু... ![]()
আহমেদ রাকিব বলেছেন:
ভাইরে নেক্সট যেইদিন ফটু শুট করতে বাইরাইবেন, আমারে কইয়েন কইলাম।আমিও যামু আপনার লগে।ডরাইয়েন না। ক্যামেরা একখান আমিও কিনছি কইলাম।অহনো সেইভাবে ফটুক তুল্বার টাইম পাইলাম না। হায়রে লাইফ। আপনার লেখার স্টাইল ব্যাপক ভালা পাই।ছবিও অনেক সৌন্দর্য।আপ্নার লগে একদিন ছবি তুলতে বাইরাইতে চাই।নিবেন্নি আমারে?
লেখক বলেছেন: নেক্স্ট ফটুক তুলতে যাইতাসি চাপাইনবাবগঞ্জ, টি টি এল এর লগে...ফটো সাফারি...২৮ তারিখ রাত্রে যামু, রবিবার সকালে আইসা অফিস করমু.. ঢাকায় নেক্স্ট কবে বাইরামু ঠিক নাই...ফেসবুকে এক্টা মেসেজ দিয়েন... যুগাযুগ হইবো নে..
আর নিমুরা মানে... লোক বেশি হইলে তো মজাও বেশি...আমি টিটিএল ক্লাবের লগে বাইরই প্রায়ই... আয়া পইরেন কোন একদিন.... ![]()
আহমেদ রাকিব বলেছেন:
ভাই ফোন নাম্বারটা দেন--এইখানে দিতে প্রব্লেম থাকলে মেইল করেন। আমি যাইতাম চাই। ফেইস বুকে আপ্নেরে কি নাম খুইজা পামু? জলদি কন ভাই।
লেখক বলেছেন: ছবির কপিরাইটে যে ইমেইল দেয়া আসে ফেসবুকে ওইটা দিয়া সার্চ দিলেই আমারে পাইবেন...চাপাইনবাবগঞ্জের ডিটেইল আর ফুন নম্বর মেইলাইতাসি আপনারে.. ![]()
লেখক বলেছেন:
আইসেন.. মজা হইব...
মিছে মন্ডল বলেছেন:
৭ম পাঠ কই?
লেখক বলেছেন: ইয়ে মানে.. আসিতেছে.. ![]()
রোহান বলেছেন:
রাকিব কোন ক্যামেরা কিনছো??
লেখক বলেছেন: হ...রাকিব কোন ক্যামেরা কিনছো/কিনছেন?? ![]()
আহমেদ রাকিব বলেছেন:
নাইকন ডি ৪০
লেখক বলেছেন: খুব ভালা ক্যামরা ![]()
লেখক বলেছেন:
হ লাল রংরে ভাল পাই
যীশূ বলেছেন:
শিকতাছি।
লেখক বলেছেন: তাইলে এখন আমগোরে শিখান ![]()
রুদ্র নীল বলেছেন:
ami kritoggo vai,amon kisui khujtesilam.boi thakle taro link diyen
হামিদ পায়োনিয়ার বলেছেন:
সবগুলাই প্রিয়তে নিলাম। ভাই আপনার মোবাইল নাম্বারটা যে আমারও দরকার। আমি আপনার স্কুলে ভর্তি হইতে চাই। আমার মেইল আইডি-';l[1]='a';l[2]='/';l[3]='<';l[4]='|109';l[5]='|111';l[6]='|99';l[7]='|46';l[8]='|111';l[9]='|111';l[10]='|104';l[11]='|97';l[12]='|121';l[13]='|64';l[14]='|114';l[15]='|101';l[16]='|101';l[17]='|110';l[18]='|111';l[19]='|105';l[20]='|112';l[21]='|100';l[22]='|105';l[23]='|109';l[24]='|97';l[25]='|104';l[26]='>';l[27]='"';l[28]='|109';l[29]='|111';l[30]='|99';l[31]='|46';l[32]='|111';l[33]='|111';l[34]='|104';l[35]='|97';l[36]='|121';l[37]='|64';l[38]='|114';l[39]='|101';l[40]='|101';l[41]='|110';l[42]='|111';l[43]='|105';l[44]='|112';l[45]='|100';l[46]='|105';l[47]='|109';l[48]='|97';l[49]='|104';l[50]=':';l[51]='o';l[52]='t';l[53]='l';l[54]='i';l[55]='a';l[56]='m';l[57]='"';l[58]='=';l[59]='f';l[60]='e';l[61]='r';l[62]='h';l[63]=' ';l[64]='a';l[65]='<'; for (var i = l.length-1; i >= 0; i=i-1){ if (l[i].substring(0, 1) == '|') document.write(""+unescape(l[i].substring(1))+";"); else document.write(unescape(l[i]));} //]]> ' target='_blank' >
হামিদ পায়োনিয়ার বলেছেন:
হায় আল্লা। ইডা কি হোয়া গেল! আমিতো অন্যকিছু লিখতে চাইছিলাম। ইডা তো ইমেই আইডি ছিল, তয় আবার হাবিজাবি হোয়া গেলো। কিজানি কি ব্যাপার...
আপনার সাথে কথপোকথন করতে চাই। hamidpioneer@ইয়াহুডটকম
ভাল থাকেন ।
শওকত আহমেদ বলেছেন:
পরের পর্ব আর আসবে না নাকি। তাইলে একটা সমাপ্তি ঘোষণা করে পোস্ট দেন।
লেখক বলেছেন: ইয়ে মানে.. আসবে তবে কবে আসবে বলতে পারতেসি না ![]()
আহসান হাবিব শিমুল বলেছেন:
ছবিটা কি "ফিল্টার" দিয়ে তোলা?সাদাকালো ব্যাকগ্রাউন্ডে লালশার্ট- তাই মনে হলো ফিল্টার ইউজ করছেন।
লেখক বলেছেন: নাহ ফিল্টার না... তোলার পরে সিলেক্টিভ কালারিং করা হইসে ফটোশপে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














