ডর লাগে এই দেশে আইতে ও যাইতে
ডর লাগে সর্বদা দিনে আর রাইতে।
ডর লাগে গলা ছেড়ে জোরে গান গাইতে
ডর লাগে ফিনতে ও ভালো কিছু খাইতে।
ডর লাগে খোলা মনে হক কথা বলতে
না জানি কে আসে তেড়ে এ শরীর ডলতে।
একশত ভাগ সহি এই মুখে বলি যা
ডরে কাঁপে চান্দি ও হাড়-গোড় কলিজা।
পুলিশেরে যদি বলি, আমি ভাই ডরগিয়া
ধমকে সে বলে হয়, ভাগ ব্যাটা মর গিয়া।
ডর লাগে কত কিছু, ডর লাগে বিবিরে
গালে হাত দিয়ে ভাবি চলে যাবো নিবিড়ে।
ডর লাগে সবখানে এমন কি সেলুনে
তাই মাটি ছেড়ে যাবো গ্যাস ভরে বেলুনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


