somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইলে ভিডিওচিত্র ছড়ানোর পর আত্মহনন কলেজছাত্রীর

১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পর্কের সুযোগ নিয়ে ধারণ করা একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর আত্মহত্যায় মানসিক যন্ত্রণার ইতি টেনেছেন বরিশাল ব্রজমোহন কলেজের এক ছাত্রী।

তরুণীর পরিবার এজন্য নজরুল ইসলাম নয়ন নামে তার এক সহপাঠিকে দায়ী করছে। তাকে আটক করেছে পুলিশ। ভিডিওচিত্র ধারণের কথা নয়ন স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

নগরীর লেচু শাহ সড়কের একটি বাসা থেকে সোমবার রাতে ২২ বছরের ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গণিত বিভাগের øাতক তৃতীয় বর্ষের ওই ছাত্রী স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়, স্বামীর বাড়িও সেখানে।

ছাত্রীর স্বামীও বিএম কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের øাতকোত্তর পর্বের ছাত্র। ২০০৪ সালে তারা বিয়ে করেন। দুজনে হিন্দু হলেও তাদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি।

ছাত্রীর স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহপাঠি নজরুলের সঙ্গে তার স্ত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। এর সুযোগে নজরুল কোনো এক সময় তার স্ত্রীর নগ্ন দেহের একটি ভিডিওচিত্র ধারণ করে। কয়েকদিন আগে তা মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেয়।

ছাত্রীর স্বামী বলেন, "স্ত্রীর তৃতীয় বর্ষের পরীক্ষা সামনে। তা শেষ হলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভেবেছিলাম। কিন্তদু গতকাল (সোমবার) সন্ধ্যায় পাড়ার লোকজন তাকে নিয়ে নানা কথা বলে। এরপর রাতে ক্ষোভে-দুঃখে গলায় দড়ি দেয় সে।"

মঙ্গলবার পরীক্ষা দিতে কলেজে গেলে সেখান থেকে নজরুলকে আটক করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছাত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো এবং তার (ছাত্রী) ইচ্ছাতেই ২০০৯ সালে ওই ভিডিওচিত্র ধারণ করা হয়েছিলো।

নজরুল দাবি করেছেন, শহীদুল ইসলাম নামে তার এক বন্ধু তার অজান্তেই ভিডিওচিত্রটি কলেজে ছড়িয়ে দেয়।

রাজ্জাক বলেন, নয়নের মোবাইল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেছে। এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন তিনি।

ওসি বলেন, এ ঘটনায় আত্মহননের প্ররোচনার একটি মামলা হবে। বাদি কে হবেন- তা ছাত্রীর অভিভাবক এলে চূড়ান্ত হবে বলে জানান তিনি।

পুলিশ ওই ছাত্রীর স্বামীকেও আটক করেছে। এ বিষয়ে ওসি বলেন, ছাত্রীর পরিবার স্বামীকেও আসামি করতে পারেন। তাই তাকে থানায় এনে রাখা হয়েছে।

সম্পর্কের সুযোগ নিয়ে ভিডিওচিত্র ধারণ কিংবা ছবি তুলে বিভিন্ন তরুণীকে জিম্মি করার ঘটনা স¤প্রতি দেশে আরো ঘটেছে।

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×