বেলজিয়ামে জনসম্মুখে নারীদের বোরকা পরা নিষেধ করে এ সংক্রান্ত আইন কার্যকর শুরু হয়েছে। ইউরোপে ফ্রান্সের পর বেলজিয়াম দ্বিতীয় দেশ, যেখানে এ ধরনের আইন কার্যকর হলো। এ আইন ভঙ্গ করলে ১৯৭ মার্কিন ডলার জরিমানা বা সর্বোচ্চ সাতদিনের কারাদণ্ড দেয়া হবে। তাত্ক্ষণিকভাবে দু’জন নারী আদালতের এ রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন। তাদের অভিযোগ, এ আইন বৈষম্যমূলক। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ফ্রান্স গত এপ্রিলে এ ধরনের আইন কার্যকর করে।
পার্ক বা রাস্তায় পরিচয় গোপন করা যায় এমন পোশাক পরতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আইনে। চলতি বছর এপ্রিলে বেলজিয়ামের পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভোটে আইনটি পাস করা হয়। ভোটদানে দু’জন সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। বাকি সবই বিলের পক্ষে ভোট দেন।
ওই দুই নারীর পক্ষের আইনজীবী ইনেস উটারস বলেন, ‘আমরা আইনকে ধর্মীয় ও বাক স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্যমূলক হিসেবে বিবেচনা করছি।’
বেলজিয়ামের সাংবিধানিক আদালতে আইনটি চ্যালেঞ্জ করে দায়ের করা মামলাটি নেয়া হয়েছে। এখানে আইনটি স্থগিতের আবেদন জানানো হবে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।