বছরের পর বছর ধরে হামাস এবং পিআইজে-(দি প্যালেষ্টাইনিয়ান ইসলামিক জিহাদ) ইসরাইল ভূখন্ডে রকেট হামলা চালিয়ে আসছে। তবে এতে সত্যিকার কোনো সামরিক হুমকি তৈরি করতে পারেনি ইসরাইলের জন্যে। বলাই বাহুল্য, সেসব রকেট ইসরাইলের ঘরের বারান্দারও অনেক দুরে এসে পড়ে।
যখনই বিতর্কিত, অধিকৃত সীমানা বন্ধ করে দেয় ইসরাইল, তখনই এসব রকেট হামলার মাধ্যমে জবাব দেয় হামাস। এসব করে, ফিলিস্তিনী জনগণের মধ্যে একধরনের সস্তা জনপ্রিয়তা অর্জন করতে পারলেও জানমালের ক্ষয়ক্ষতি ডেকে নিয়ে আসে বরাবরই।
ইসরাইলকে এই অভিযানের জন্যে উষ্কানি দিয়েছে হামাস, এটা যদি সত্যি হয়, তাহলে এটাও কি সত্যি নয়, যে দীর্ঘ দিন ধরে যুদ্ধ যুদ্ধ খেলে হামাসকে নিরস্তু করতে না পারাটা ইসরাইলে ব্যর্থতা? এতে করে সাধারন ফিলিস্তিনীদের প্রানহানীর বিষয়টি আমলে নিয়ে কেন ইসরাইল বিকল্প হামাস নিধন কৌশল এতোদিন ধরে আবিষ্কার করতে পারলোনা সেটা আন্তর্জাতিক মহল ভেবে দেখেনা! নির্লজ্জভাবে সমর্থন জানিয়ে বলে হামাস এর জন্যে দায়ী! হামাস দায়ী এটা স্বীকার করে নিলেও, ইসরাইলের ভূমিকা মেনে নেয়াকে ধিক্কার জানাই।
আর আমেরিকার অবস্থা এমন, কুকুর লেজ না নেড়ে এখন ইসরাইল নামের লেজ আমেরিকা নামের কুকুর নাড়তেছে! আমেরিকার উচিৎ ইসরাইলকে রাজধানী ঘোষণা করে আনুষ্ঠানিক একীভূত করে নেয়া!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


