somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিক ফ্লাডিং এবং কয়েকছত্র পরামর্শ....

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(বি:দ্র:ছবিটা সঠিকভাবে আপলোড হয়নি। ওটার কথা ভুলে যান।)

বিষয়টি নিক ফ্লাডিং।

আমি যতোদুর বুঝি, একজনের বহু নিকে রেজিষ্ট্রেশন এবং তা থেকে ব্লগিং। এটা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ইতিপূর্বে হয়েছে। সচেতন ব্লগারদের স্পেয়ার নিক তাকবে না এটা হতেই পারেনা। অনেক পোষ্টেই দেখা যায়,মতামত নিয়ে পাল্টাপাল্টি বা মুখোমুখি দুই পক্ষ একে অন্যকে দুয়ো ধ্বনি দেয়। নিকের অপব্যবহারের অভিযোগ তুলে। এর কিছু উদাহরন:

সাহস থাকলে আসল নিকে আসো

নিজের নিকে আসতে কি ভয় লাগে?

কবর থিক্যা নিক উইঠ্যা আইতাছে

ইত্যাদি।

কথা হলো বহু নিকের অধিকারী হওয়ার সুবিধা অসুবিধা দুই-ই আছে। একে তো কাওকে গালিগালাজ করতে হলে এসব নিক হাতিয়ার জহসেবে ব্যবহার্য। ইচ্ছেমতো গালিগালাজ করা যায়, চাই কি ব্যান খাওয়ার চান্স থাকলেও সমস্যা নেই। কারন আরো নিক তো আছেই। হয়তো সুশীল কোনো ব্লগার, যিনি গালিগালাযের বিপক্ষে, কোনো বিষয়ে তারও গালি দিতে ইচ্ছে হলো, তিনি এধরেনর স্পেয়ার নিকের আশ্রয় নিতে পারেন। যেকোন সময় ব্যান, কিংবা ষ্ট্যাটাস ডিগ্রেডেশন যেমন: ওয়াচ, জিনাঢ়েল ইত্যাদি ক্ষেত্রেও স্পেয়ার নিকগুলো কবর থেকে উঠে আসার মতো কাজের।

যাই হোক, ত্রিভূজ নামের জনৈক ব্লগার নাকি একহাজার নিক খোলারও হুমকি দিয়েছিলেন একদা। তার এই হুমকি থেকে প্রমানিত হয়, নিজের হিট বাড়ানোর জন্যে এতোগুলো নিক কাজে লাগানোর কৌশল হিসেবে চলতে পারে আবার কারো সাথে লাগতে এলে নিজস্ব গ্যাঙ্গ না থাকার দরুন নিজস্ব নিক গুলো থেকে পাল্টা আক্রমন চালানো যেতে পারে।

প্রশ্ন হলো: যে যেই কারনেই এতো নিক খুলেন না কেন, তাদের দুটি গুরুত্ত্বপূর্ন পূর্বশর্ত পূরন করতেই হয়। যার একটি হলো অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস। যিনি যতগুলো নিক খুলতে চান, তার ততোগুলো ইমেইল আইডি থাকা চাই। এগুলো মেইন্টেন করাও তো এক ঝক্কির ব্যাপার। এতোগুলো নিক এবং ইমেইলের ইউজার ও পাসওয়ার্ড মনে রাখা তো শক্ত। সবার তো আর ত্রিভূজের মতো মাথা নেই। আর ত্রিভূজের ক্ষেত্রেও বিষয়টা অবশ্যই জটিলস্ব। সেই বিবেচনা মাথায় রেখে সমস্যার সুরাহা কল্পে কিছু একটা করা দরকার। তেমন কোনো উপায় যেহেতু নেই---তাই দুয়েকটা উপায় উপস্থাপন করার আর্জি পেশ করছি।

নিম্নোক্ত উপায়ে একজন ব্লগার স্পেয়ার নিকের ইউজার ও ইমেইলে ইউজার পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য মনে রাখতে পারেন।

# গজনী ষ্টাইল:


সাড়া জাগানো বলিউড ছবি গজনী যারা দেখেছেন, তাদের অবশ্য পুরোটা বাৎলে না দিলেও চলে। বুকে, হাতে, শরীরের সবখানে উউজার পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য লিখে রাখতে পারেন। এছাড়াও একটি জ্যাকেট থাকবে, যার ভেতরের চারপাচটে পকেটে ডায়েরী, কাগজে লেখা থাকবে নিক ও ইমি্ইল তথ্যাদি। প্রয়োজনে হাৎরালেই কাছে পাওয়া যাবে তা।

# কম্পিউটারের পাশে লিষ্ট আকারে ঝুলিয়ে রাখা যেতে পারে।

# ছড়া বা কোবতে রচনা করে মুখস্থ করা যেতে পারে। (যেমন বরিশ্যাইল্যা ঝারু বর, গোনাতে পটু পিড়িতে ভোলা: এই ছড়ায় বিরশাল বিভাগের সবগুলো জেলার নাম আছে)

আরো কোনে উপায় কারো মাথায় আসলে প্লিজ এখানে জানান।

পরামর্শ-১/(ভাঙ্গা পেন্সিল বলেছেন:) আইডি পাসওয়ার্ড লেইখা একটা পোস্ট দেয়া যাইতে পারে। যে যখন খুশি ব্যবহার করবে। দুনিয়ার স্পেয়ার আইডি ওই পোস্টে জমা হবে। সবাই মুক্ত হস্ত দান করবে। যার যখন দরকার ব্যবহার করবে। ওপেন আইডি ব্যাংক!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×