somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খৃষ্টিয় সালে নবী স. এর জীবনী

১২ ই মে, ২০১০ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় মুহাম্মদ স. এর জীবনী পড়তে যেয়ে খৃষ্টিয় সনের সাথে হিজরি সনের তালগোল পাকিয়ে যায়। বিশেষ করে নবী স. কর্তৃক হিজরত অর্থাৎ মদীনাতে প্রস্থানের আগে সালগুলো হিসেব করা কঠিন। মুহাম্মদ স. এর বেশিরভাগ জীবনী গ্রন্থে ইংরেজী বছরগুলোর নির্ভুল উল্লেখ নেই। এ কারণে পাঠককে ঘটনাক্রমের সঠিক কাল নির্ধারণে যথেষ্ট কালক্ষেপন করতে হয়। আমরা যারা ইংরেজী ক্যালেন্ডারে সাল গণনা করতে অভ্যস্ত হয়ে গেছি তাদের সুবিধার্থে মুহাম্মদ স. এর ঘটনাপঞ্জি (Chronicle) খৃষ্টিয় শতাব্দিতে নিয়ে আসার চেষ্টা করেছি। ভুল হলে যদি কেউ শুধরে দেন তাহলে পাঠকরা উপকৃত হবে। ঘটনাপঞ্জির বেশিরভাগ ক্ষেত্রেই তারিখের কোন উল্লেখ পাইনি। যদি কারো কাছে তারিখ ও মাসগুলোর সঠিক উপাত্ত থেকে থাকে তাহলে দয়া করে জানাবেন, আমি সে অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করব। এতে করে মুহাম্মদ স. এর জীবনী নিয়ে যারা তথ্যমূলক গবেষণা করছেন তারা যথেষ্ট উপকৃত হবেন বলে মনে করি।


ইংরেজি সনে মুহাম্মদ স. এর ঘটনাক্রম:

৫৭০ : মুহাম্মদ স. এর জন্ম। কারো কারো মতে ৫৭১ সালের ২০ বা ২২ শে এপ্রিল।

৫৭৬ : তাঁর স. এর মা আমিনা মদিনা ও মক্কার মাঝখানে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। অত:পর তিঁনি পিতামহ (grandfather) আব্দুল মুত্তালিবের তত্বাবধানে আসেন।

৫৭৮ : তাঁর পিতামহ আব্দুল মুত্তালিব এর মৃত্যু হয়। অত:পর তিনি তাঁর পিতৃব্য আবু তালিব এর তত্বাবধানে আসেন।

৫৯৫ : প্রথম বিয়ে।

৬০৫ : নবুওয়াত প্রাপ্তির পূর্বে অন্যতম ঘটনা। কাবাগৃহ পূননির্মানের পর কালো পাথর বা হাজারে আসওয়াত পাথরটিকে নিয়ে যে বিবাদ তা নবী স. এর নের্তৃত্বে মিমাংসিত।

৬০৭ : নবী স. আন নূর পর্বতের হিরা গুহায় প্রায়ই ধ্যানমগ্ন হতেন ।

৬১০ : নবুওয়াত প্রাপ্তি। ১০ ই আগষ্ট। (approx.)

৬১৩ : মক্কাবাসিদের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার।

৬১৫ : চরম ক্রোধ ও নির্যাতন এড়ানোর জন্য চৌদ্দ জন পুরুষ ও চারজন মহিলা সাহাবীর আবিসিনয়া(বর্তমানে ইথিপিয়া) গমন। এর মধ্যে ছিলেন ওসমান বিন আফ্ফান ( পরবর্তীকালে তৃতীয় খলিফা) ও তাঁর স্ত্রী উম্মে কুলসুম (নবী স. এর কন্যা) ।

৬১৭ : গোত্র মাখজুম (আবু জেহেলের গোত্র) ও বনু আব্দ শামস , মুহাম্মদ স. এর পরিবার বনু হাশেমের উপর অর্থনৈতিক অবরোধ ও সামাজিক বয়কটের ঘোষণা দেয়। এই বয়কট প্রায় তিন বছর পর্যন্ত বলবৎ ছিল।

৬১৯ : খাদিজা ও আবু তালিব এর মৃত্যু। নবী স. এর তায়েফ গমন। সেখানে তিনি চূড়ান্ত ক্রোধ ও অপমানের শিকার হন।

৬২০ : ইসরা ও মিরাজ সংঘটিত হয়।

৬২১ : মদীনা থেকে আগত আনসারদের সাথে “আকাবারের প্রথম শপথ” অনুষ্ঠিত হয়।

৬২২ : (ক) আকাবারের দ্বিতীয় শপথ অনুষ্ঠিত হয় এবং
(খ) কুরাইশের প্রায় সব গোত্রের প্রধান নেতার সম্মিলিত বৈঠকে নবী স. কে হত্যার চূড়ান্ত পরিকল্পনা গৃহিত হয়।
(গ) নবী স. ইয়াসরীবে(বর্তমানে মদিনা) চলে যান ও হিজরি সনের শুরু।

৬২৪ : বদর যুদ্ধ, ১৩ ই মার্চ। (approx.)

৬২৫ : উহুদের যুদ্ধ, ১৮ই মার্চ। (approx.)

৬২৭ : খন্দকের যুদ্ধ, ফেব্রুয়ারী। (approx.)

৬২৮ : (ক) হুদায়বিয়ার চুক্তি স্বাক্ষরিত ।
(খ) এ বছরেই খাইবারের যুদ্ধ অনুষ্ঠিত হয়। মে মাস।

৬২৯ : সেপ্টেম্বার, মূতাহ'র যুদ্ধ। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম লড়াই , সিরিয়ার মূতাহ্ অঞ্চলে সংঘটিত হয়।

৬৩০ : (ক) মক্কাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী হুদায়বিয়ার চুক্তি রদ হয়।
(খ) মক্কা বিজয়, ১ জানুয়ারি। (approx.)
(খ) হুনাইনের যুদ্ধ, এক-ই মাসে, জানুয়ারী।
(গ) তায়েফ বিজয়, হুনাইনের যুদ্ধের পরপর, সম্ভবত জানুয়ারীর শেষের দিকে।
(ঘ) তাবুক যুদ্ধ, অক্টোবর।

৬৩১ : আরব ভূখন্ডের ৯০ শতাংশ নবী স. এর কর্তৃত্বাধীন।


৬৩২ : নবী স. এর মৃত্যু, ৮ই জুন।

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ দুপুর ১২:১৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×