আমার প্রিয় পোস্ট

একটি প্রার্থনা

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:০১

শেয়ারঃ
0 4 0


একটি প্রার্থনা
(অনুবাদ)

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমার অভ্যেসগুলি শুধরে দাও;"
তিনি বল্লেন, "না"!
"শুধরে দেবার কিছু নেই, বরং ত্যাগ করতে হবে তোমাকেই!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমার প্রতিবন্ধী সন্তান কে পূর্ণ করে দাও;"
তিনি বল্লেন, "না"!
"তার আত্মা পরিপূর্ণ, শরীর কেবল কিছু মুহুর্তের জন্য!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে ধৈর্য্য দাও;"
তিনি বল্লেন, "না"!
"ধৈর্য্য আসে দহনের ভেতর দিয়ে, ধারণ করতে জানতে হয়!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে সুখী করো;"
তিনি বল্লেন, "না"!
আমি তোমাকে আশীর্বাদ দিবো, সুখ তোমাকেই খুঁজে নিতে হবে!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে এ যন্ত্রণা থেকে পরিত্রাণ দাও";
তিনি বল্লেন, "না"!
"যন্ত্রণা তোমাকে পার্থিব চাওয়া পাওয়া থেকে দূরে সরিয়ে রাখে..
"নিয়ে আনে আমার পানে!"

আমি ইশ্বরের কাছে চাইলাম, "আমাকে আধ্যাত্বিকতা দান কর;"
তিনি বল্লেন, "না"!
"তুমি নিজে থেকেই অর্জন করে নাও"
"আমি কেবল গুছিয়ে দেব প্রাপ্তিলাভের দিকে!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে সব দাও যেন উপভোগ করতে পারি এ জীবনে;"
তিনি বল্লেন, "না"!
"আমি তোমাকে দান করেছি জীবন! যেন সবকিছু উপভোগ করতে পারো!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে ভালবাসার শক্তি দাও! যেমন করে তুমি আমাদের ভালবাস"।

তিনি বল্লেন। "হ্যাঁ!! অবশেষে তুমি উপলব্ধি করতে পেরেছো!!"
"প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত তোমার একান্তই নিজের, নিস্ফলে যেতে দিওনা!"

"পৃথিবীর সব লোকের ভেতর তুমিও সাধারণ একজন বৈকি!"
"কিন্তু কোন একজনের কাছে হয়তো তুমিই তার পৃথিবী!!

(নীচের মূল কবিতা থেকে অনুদিত)

A Beautiful Prayer
by Joanne Gobure

I asked God to take away my habit.
God said, No.
It is not for me to take away, but for you to give it up.
I asked God to make my handicapped child whole.
God said, No.
His spirit is whole, his body is only temporary.
I asked God to grant me patience.
God said, No.
Patience is a byproduct of tribulations;
It isn't granted, it is learned.
I asked God to give me happiness.
God said, No.
I give you blessings; Happiness is up to you.
I asked God to spare me pain.
God said, No.
Suffering draws you apart from worldly cares
And brings you closer to me.
I asked God to make my spirit grow.
God said, No.
You must grow on your own!
But I will prune you to make you fruitful.
I asked God for all things that I might enjoy life.
God said, No.
I will give you life, so that you may enjoy all things.
I ask God to help me love others, as much as He loves me.
God said... Ah, finally you have the idea.
This day is yours! Don't throw it away!
To the world you might be one person,
But to one person you just might be the world.

 

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৬
আশাবাদী!! বলেছেন: ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেবার জন্য :)
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৬
রণদীপম বসু বলেছেন: ওহ্ , চমৎকার ! লগআউট হয়ে আবার লগইন করলাম শুধু এ পোস্টটার জন্যে।
খুবই সুন্দর এবং কী বলবো, দারুণ !

অভিনন্দন আপনাকে। অনুবাদ কি আপনার ? দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: খুব বড় একটা কষ্টের দিনে হাতে এসেছিল মুল ইংরেজীটা। আজকে আরিফ জেবতিক এর পোস্ট পড়ে মনে পড়লো আবার। ওনার কথা মাথায় রেখেই পোস্ট করলাম, সাথে অনুবাদ করারও চেষ্টা করলাম! ভাল লেগেছে শুনে তৃপ্তি লাগছে! ধন্যবাদ

৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৯
মনযূর মান্নান বলেছেন: অসাধারণ লাগলো....++++ সহকারে প্রিয়তে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৫
মানুষের পৃথিবী বলেছেন: who's this God that Joanne prays to? In his prayer verses it quite evident that He fails to give whatever He is asked for, but at the same time He is cunning enough to cover up his failure. He can't even make a reply. The replies are nothing but Joanne's brainchildren.
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: when we want something from God, we forget to look at ourselves! How much power & blessings God has given us already!! Joanne simply just mentioned them!!
Its the power inside men! To a believer that power is given by God, to a nonbeliever that power is given by nature! thats the difference! its not the argument whether there is God or not! Its the argument of what men can do or cannt!! Thanks

৬. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৬
সুরভিছায়া বলেছেন: কখন লিখে ফেললেন ?নিয়ে আনে আমার পানে ,নাকি নিয়ে আসে আমার পানে ?মূল কবিতাটা পড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল।আর এখন ? আপনার লেখা পড়ে আমার লিখতে ভয় হয়।
শুভেচ্ছা রইল।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: কালকে থেকে বাংলা ব্যকরণ বই নিয়ে বসতে হবে!!! ভাল থাকবেন!

৭. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৮
সুরভিছায়া বলেছেন: প্রিয় পোষ্টে রাখছি ইচ্ছে হলেই পড়তে পারবো।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৯
মানুষের পৃথিবী বলেছেন: I agree with the translator to this perspective (power within). Thank you for your civility in replying.
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: You are welcome!

৯. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩২
সুরভিছায়া বলেছেন: আপনি কি কিছু মনে করলেন ? নিজেকে সব জান্তা জাহির করতে চাচ্ছিনাতো ?আমারও তো কত ভুল হয়। ইংলিশটা যখন পড়ছিলাম তখনই ঠিক করেছিলাম আপনার নিখুত সুন্দর অনুবাদ যেন দেখি।হতাশ করেননি বরঞ্চ রাত জাগতে হচ্ছে।ভাল থাকুন।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৮

লেখক বলেছেন: না না! কিছুদিন আগে তাজিন মনে হয় ব্যকরণ নিয়ে কিছু লিখেছিল। তখন খেয়াল করেছিলাম যে, অনেক ছোটখাট ব্যাপার চোখ এড়িয়ে যায়! বানান নাহয় ঠীক করা যায়, কিন্তু ব্যাকরণ আসলেই মাঝে মধ্যে গোলমেলে!

১০. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯
আহসান হাবিব শিমুল বলেছেন: অসাধারন,সিম্পলি ওয়ান্ডারফুল।

অনুবাদের জন্য অসংখ্যা ধন্যবাদ।

সোজা প্রিয়তে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪১

লেখক বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ

১১. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০
কণা বলেছেন: সুন্দর.. ভাল লাগলো... + :)
২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৫
সবাক বলেছেন: অনুবাদ সুন্দর হয়েছে।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৪. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮
পল্লী বাউল বলেছেন: চমৎকার লেগেছে। অসংখ্য ধন্যবাদ ।
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫. ২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১
সুরভিছায়া বলেছেন: আমার এক বুড়ি দাদী আছে,৮/৯ বছরের ছোট আমার ,তাকে পাঠালাম।ও ফান এন্ড ফান থেকে কত কি ফরোয়ার্ড করে।আজ উপযুক্ত প্রতিদান। সময় অপচয় (!)হয় ভেবে বসতে চাইনি এখন। "একটি প্রাথনা"টেনে আনলো।
অভিভূত !
২০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: Click This Link

উইকিপিডিয়া খুঁজে এই লিংকটা পেলাম।

১৬. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:২৪
বাবুয়া বলেছেন: পারভেজ,
আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই! অপুরব সুন্দর অনুবাদ করেছেন!
এমন লেখা/ অনুবাদ আরো পড়তে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৯

লেখক বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম আপনার কাছ থেকে! ধন্যবাদ বাবুয়া ভাই। আপনি ভাল থাকবেন!

১৭. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
রুখসানা তাজীন বলেছেন: সে একটি মানুষ হয়তো তোমার সামান্যতম মনোযোগের জন্য মুখিয়ে আছে। চিলতে হাসিতেই জয় করে নিতে পারো তার পুরো হৃদসাম্রাজ্য।
২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: লেখক বলেছেন: এখানেই লেখকের ইশ্বর ভাবনার একটা স্বরূপ বোঝা যায়! একটা কবিতা এরকম কি যেন একটা পড়েছিলাম, 'যে জন সেবিছে জীবে, সে জন সেবিছে ইশ্বর'!
তবে আপনার মম্তব্যটা ভালবাসার কথাই মনে করিয়ে দেয়! ধন্যবাদ।

১৮. ২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৪
কালপুরুষ বলেছেন: খুব ভাল হয়েছে। প্রচেষ্টা সার্থক। শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও, আজকাল কম দেখছি কিন্তু ব্লগে! জানিয়েছিলেন ব্যস্ততার কথা। শীঘ্রই ব্যস্ততা কমবে আশা রাখছি!

১৯. ২০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩
নির্জন রহমান বলেছেন: অনেক অনেক ভাল লাগলো, ইংরেজীর সাথে বাংলা অনুবাদ থাকাতে অনেক ভাল হয়েছে.....

ধন্যবাদ শেয়ার করার জন্য।...

২০ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্যে!

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২২. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৬
কঁাকন বলেছেন: ধন্যবাদ

আপনার অনুবাদ চমৎকার হয়েছে

আমার একটা পোস্ট অনুবাদ করে দেবেন?
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: অনেক বড় সন্মান দিলেন! অবশ্যই চেষ্টা করবো!

২৩. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১২
সুরভিছায়া বলেছেন: ঠিক ই বলেছেন। ভাল আছেন?জানেন বইএর দোকানের আশেপাশে যেতে নিজেকে মানা করি লাভ হয় না।শামসুল হকের' হৃদয়ের গহীন ভিতরে 'খুজতেঁ গিয়ে পেলাম না ,সুযোগ বুঝে অন্য বই ধরিয়ে দিল।'কালি ও কলম 'ভাদ্র সংখ্যা কবিতা সংখ্যা হিসেবে বেরিয়েছে।পেয়ে খুশী লাগছে।
২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: বই কেনা বলতে- বছরে ঐ বইমেলার কয়েকটা দিন আর ট্রাফিক সিগনালে যে সব বই বিক্রি হয়! :(
কবিতা, ছোট গল্প, আর যা কিছু আছে, সব সা ইন ব্লগের জন্যই পড়া হয়!

২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৭
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ভালো লাগল।
অনুবাদ।
মূল কবিতা এবং মন্তব্য ও জবাব সবকিছু।

আসলে আমার হাতে অনেক কাজ জমে আছে- কাজগুলো শুরু করবার ইচ্ছা হচ্ছে না- আবার বেশিরভাগ কাজেরই ডেটলাইন আছে।
সা.ই.ব্ল.নে এ এসে এরকম কয়েকটি ভালো পোস্ট পড়ে আলস্য আরো বাড়ছে।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: আপনার সব লেখাই কিন্তু মোটামুটি পড়েছি! আপনার ক্লাইমেক্স সৃষ্টির ক্ষমতা এবং নৈর্ব্যাক্তিক বর্ণনাটাই টানে অনেক বেশী।

২৬. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩০
আহমেদ হেলাল ছোটন বলেছেন: Joanne Gobure
এর সম্পর্কে জানতে চাই। তার আরো কবিতা পেলে পড়তে চাই।

কহলিল জিব্রান এর কবিতার সাথে কিছু মিল আছে।
(অবশ্য এ বিষয়ে আমার মন্তব্য করার যোগ্যতা আছে কিনা জানিনা)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: Click This Link
অনেক কমবয়সি একটা মেয়ে! একটাই লেখা খুব পরিচিতি পেয়েছে! যদিও অসাধারণ লিখেছে! কত পরিণত চিন্তার ফসল!

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: দঃন্যবাদ জানাতে ভুলে গিয়েছিলাম :P

২৮. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪২
কঁাকন বলেছেন: Click This Link

এটা যদি একটু অনুবাদ করে দিতেন

ভালো থাকুন
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ভয় ধরিয়ে দিলেন! অবশ্যই চেষ্টা করব! কিন্তু খুব খারাপ হলেও "ভাল, ভাল" বলতে হবে- এই একটাই শর্ত!

২৯. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭
নুশেরা বলেছেন: সুনির্বাচিত কবিতাটির এর চেয়ে সুন্দর অনুবাদ সম্ভব ছিলনা।
এককোটি ধন্যবাদ।
২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: শতকোটি কৃতজ্ঞতা! :)

২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলি আমার জন্য অনেক পাওয়া

৩১. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬
সুরভিছায়া বলেছেন: আইয়ুব বাচ্চুকে বলে রক্ত গোলাপ যোগাড় করা যায়না ?গত সপ্তাহে বিয়ে খেলাম ,ঐ বিয়ের ঘটক হিসেবে দাওয়াত খেতে যাব।ছাতাও পেতে পারি একটা।
২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আচ্ছা ইরফান কে জিজ্ঞাসা করে দেখবো (বাচ্চু ভাই এর ছোট ভাই)
আর চট্টগ্রাম গেলে জাহিদ - এ ঢু মারবো! পাবার সম্ভাবনা কম যদিও

৩২. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:৫৬
সুরভিছায়া বলেছেন: হিংসা হচ্ছে !! সবাই অনুবাদ দেখে মুগ্ধ। এলোমেলো ভাব গুছিয়ে নিজের লেখা একটা পোষ্ট দেবেন ।জানি ভাল লিখবেন।জানিনা কবে পাব।অসম্ভব ভাল যেন হয়।'' -আড্ডা ফাড্ডা চালিয়ে যাচ্ছি বেশী-
এর ভেতরেই চলছি এবং চলছি কিন্তু কোথাও যাচ্ছিনা।"-সৈয়দ শামসুল হক।ভাল থাকুন
৩৩. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৩
কঁাকন বলেছেন: অনুবাদ খুবি ভালো হয়েছে
আপনি পোস্ট করে দিয়েন
ভালো থাকুন

২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২২ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: শুনে ভাল লাগলো! ধন্যবাদ আপনাকে

৩৫. ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: অনেক ভাল লাগছে পোষ্টটা পড়ে।কথাগুলো চমৎকার ছিল।
২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাদের উৎসাহেই এগিয়ে চলা

৩৬. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৪
তিক্ত সত্য বলেছেন: আপনি তো অনেক ভালো অনুবাদ করেন!
২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কতটুকু পেরেছি জানিনা। কিন্তু অনুবাদের সাহস যে করে উঠতে পেরেছি, এতেই আমি খুশী।

৩৭. ৩১ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৯
উম্মু আবদুল্লাহ বলেছেন: কবিতাটি চমৎকার। আগেই পড়েছিলাম। এখন মন্তব্য করে গেলাম।
৩১ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫
সুরভিছায়া বলেছেন: দাম্পত্য নামে একজন বনফুলের নিমগাছ গল্পটি তুলে দিয়েছে ,পড়ে অবাক হলাম ,আমার নিমগাছ গল্পের সাথে ভাবের কি ভীষন মিল ।
একদিন আপনি নিমগাছের কথা বলাতে আমার নিমগাছ পোষ্ট আর আপনাকে অনুরোধ করেছিলাম গল্পটা
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: বনফুলের লেখা মনে হয় অনেকেই পড়েনি! :( এটা কি বেশী প্রাচীণ ধ্যাণ ধ্যারণার ভেতর পরে গেলো? পোস্ট টা আমিও পড়লাম।

৩৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৩
সুরভিছায়া বলেছেন: আমার কিন্তু ভাল লাগল ,কিছু জিনিস কখনো প্রাচীন হয় না ,তেমনি ।
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: না না!! আমিও তো সেটাই বলছি! বল্লাম আজকালকার পাঠকরা মনে হয় বনফুলকে অতীত করে দিয়েছে

৪০. ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৬
বরুণা বলেছেন: অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে।
০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: হমমম

৪১. ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
সহেলী বলেছেন: অনুবাদের জন্য কৃতজ্ঞতা জানাই । আপনার মৌলিক লেখাতেও প্রতিভার স্বাক্ষর রাখছেন ।
অনুমতি ছাড়াই নিয়ে যাই প্রিয়তে ।
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: :)

৪২. ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৭
সহেলী বলেছেন: পারভেজ , আপনি বেশ একটা উপকার করেছেন । আমি দেখেছি , এ কবিতা পড়লে আমার মন ভাল থাকে ।
এতবার পড়ি তবু মনে হয় , মন ভরে না ! অসংখ্য ধন্যবাদ আজ একবার আবারো ।
০৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: আমারও এমনটাই লাগে।

৪৩. ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫২
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: দারুন একটা কবিতা। দারুন। এতো দিন কোন কারনে খুব খারাপ লাগলে আমি রবীন্দ্রনাথের '..বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর স্বান্তনা...' এই গানটা শুনতাম। এক রকম শক্তি পেতাম গানটা থেকে। এ কবিতাটাও সে রকম কিছু মনে হলো। প্রিয়তে।
০৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: কবিতার কথাগুলি অসাধারণ ভাবে সরল ও সত্য।

০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৫. ২০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল...আমিও প্রিয়তে নিলাম.....:)

স্বামী বিবেকানন্দ বলেন-‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’
২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: মানুষের কাছাকাছি, তার অনুভুতির নিকটে যেতে পারাটাই হয়তো অনেক বেশী প্রয়োজনীয়।
ধন্যবাদ আপনাকে।

২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ শাওন।

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: জী, ভালো। আশা করছি নতুন বছরের শুরুটা ভালো কাটছে আপনাদেরও :)

৫০. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৯
ভাঙ্গন বলেছেন: অনেক দারুন একটা অনুবাদ কবিতা।
পড়লাম,তুষ্ট হলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাঙ্গন

৫১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
শত রুপা বলেছেন:

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমার অভ্যেসগুলি শুধরে দাও;"
তিনি বল্লেন, "না"!
"শুধরে দেবার কিছু নেই, বরং ত্যাগ করতে হবে তোমাকেই!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমার প্রতিবন্ধী সন্তান কে পূর্ণ করে দাও;"
তিনি বল্লেন, "না"!
"তার আত্মা পরিপূর্ণ, শরীর কেবল কিছু মুহুর্তের জন্য!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে ধৈর্য্য দাও;"
তিনি বল্লেন, "না"!
"ধৈর্য্য আসে দহনের ভেতর দিয়ে, ধারণ করতে জানতে হয়!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে সুখী করো;"
তিনি বল্লেন, "না"!
আমি তোমাকে আশীর্বাদ দিবো, সুখ তোমাকেই খুঁজে নিতে হবে!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে এ যন্ত্রণা থেকে পরিত্রাণ দাও";
তিনি বল্লেন, "না"!
"যন্ত্রণা তোমাকে পার্থিব চাওয়া পাওয়া থেকে দূরে সরিয়ে রাখে..
"নিয়ে আনে আমার পানে!"

আমি ইশ্বরের কাছে চাইলাম, "আমাকে আধ্যাত্বিকতা দান কর;"
তিনি বল্লেন, "না"!
"তুমি নিজে থেকেই অর্জন করে নাও"
"আমি কেবল গুছিয়ে দেব প্রাপ্তিলাভের দিকে!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে সব দাও যেন উপভোগ করতে পারি এ জীবনে;"
তিনি বল্লেন, "না"!
"আমি তোমাকে দান করেছি জীবন! যেন সবকিছু উপভোগ করতে পারো!"

আমি ঈশ্বরের কাছে চাইলাম, "আমাকে ভালবাসার শক্তি দাও! যেমন করে তুমি আমাদের ভালবাস"।

তিনি বল্লেন। "হ্যাঁ!! অবশেষে তুমি উপলব্ধি করতে পেরেছো!!"
"প্রতিটি দিন, প্রতিটি মূহুর্ত তোমার একান্তই নিজের, নিস্ফলে যেতে দিওনা!"

"পৃথিবীর সব লোকের ভেতর তুমিও সাধারণ একজন বৈকি!"
"কিন্তু কোন একজনের কাছে হয়তো তুমিই তার পৃথিবী!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ শত রুপা

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৩. ১১ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪২
অচল স্বপ্ন বলেছেন: খুব ভাল লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৮ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০৫৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির অনেক ইচ্ছে হয়! হয়তো পড়তে ভালো লাগতো বলেই! তাই এই সব টুকটাক কথা নিয়ে শব্দ নিয়ে নাড়াচাড়া! ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ