সেখানে ছিলাম শুধু আমরা দুজনে.....। আমার মুখ থেকে কি যেন একটা শুনে তুমি খুব হাসছিলে, যেমনটা তুমি বরাবরই করো। তখনই আমরা পৃথিবীর প্রান্ত ছেড়ে স্বর্গে এসে পৌছলাম। আগে কখনো ভাবিনি স্বর্গ আমাদের ভাবনার বাইরের চাইতে সুন্দর কিছু হবে।কিন্তু আসলেই অপূর্ব!!!! চারদিকে উজ্জ্বল সব রঙ, অচেনা মায়াময় গাছ, স্ফটিক স্বচ্ছ নদীর জল! বাতাস এতো নির্মল যে নিজেকে পালকের মতো ভরহীন মনে হচ্ছিলো! তুমি অনেকটাই অভিভুত আর উচ্ছসিত, ছুটোছুটি করছিলে একটা শিশুর মতো। যদিও তোমাকে আমার সব সময়ই একটু ছেলেমানুষই মনে হয়! কি যেন একটা সূর গুন গুন করছিলে- এখন মনে করতে পারছিনা; কিন্তু সেটা ছিল অনেক সুরেলা আর আমি তন্ময় হয়ে তা শুনছিলাম।এরপর আমরা একটা অদ্ভুত সুগন্ধি গাছের নীচে বসলাম- জীবনের ঘ্রাণ মাখানো সৌরভ এতোটাই আচ্ছন্ন করে রেখেছিলো- দুজনেই নীরব নীথর উপভোগ করছিলাম এই অপার্থিবতা! দুর থেকে কে যেন এদিকেই আসছিলো। অনিন্দ রূপসী এক যুবতি। যদিও এমন অপরূপ কান্তি আমি আগে কখনো দেখিনি- কিন্তু তাকে দেখা মাত্র মনে হলো-একেই বলা যায় একমাত্র সত্যিকারের সৌন্দর্য্য। সে আমাদের দিকে হেটে আসলো। সম্মুখে এসে একটু থামলো, তারপর আমাদের সাথে বসে পড়লো। ষে নিজের পরিচয় দিলো- স্বর্গের অপ্সরা!- স্বর্গে জন্ম নেয়া মানবীদের একজন- পার্থিব কোন পরিচয় যাদের থাকেনা ! আমাদের সাথে দেখা হয়ে সে খুব উৎফুল্ল। কারণ পৃথিবীর মানুষদের প্রতি তার অনেক আগ্রহ। সে জানালো আমরা চাইলে তার সাথে ঘুরে ঘুরে স্বর্গ দেখতে পারি। তখন তোমাকে একটু বিষন্ন মনে হলো....।
(চলবে)
ছবি লিংক : Click This Link
(মুল ইংরেজী গল্প: এনামুল আজিম রানা)
InThe Heaven
There were me and you. You were laughing at something I said, as you alyaws did. Then we reached at the end of the world and entered the Heaven. We did not expect that it would be more beautiful than we thought, but, it was. There were bright colors, trees that we never had seen, rivers where crystal clear water flowed, and the air so freash that I felt lighter that I always felt. You were astonished, and delighted. You were running like a child , though that's what I always about you, and you were singing something that I could not recall now, but that was beautiful and I loved it. when we sat under a strange tree which gave scent of life, and we were drunk with the essence so much that we became silent and enjoyed all this heartily. Then someone approached us. She was beautiful, although I had never seen a face like her in all my life, yet I know, her's was the face that could be called true beauty. She walked towards us, stopped before us and sat down with us. She introduced herself as the Heaven child, one of the children born in the Heaven, not of the earthly origin. She was pleased to met us, for she liked people from Earthly time, she said she would show us the Heaven if we desire. Than you semed a bit sad.
(end of first part)
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।