আমার প্রিয় পোস্ট
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- আমাদের বাসাটা ছিল হাট - ছায়া দে
- খাদ্য নিয়ে শৈল্পিক স্থূল রসিকতাকারীদের জন্যে একটি খাদ্য ব্লগ - জটিল
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- রবীন্দ্রনাথের আশ্রয়ে... - সুরভিছায়া
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- ইয়াহু মেসেনজার মাল্টিপল লগিন - শিমুল
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- BTCL ডায়াল আপ ইন্টারনেট এখন সব ফোন গ্রাহকই পাবেন - মুছাব্বির
- স্প্যানীশ চিত্রকর সালভাদর ডালীর চিত্রকলা। - রামন
- গল্প হলেও সবার জীবনেই ঘটে..... - মোস্তফা আমিন
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ারের পোস্ট - কত ধরনের ও কি কি....সবিস্তারে বর্ণনা....অবশ্যই দেখুন..... - নাফিস ইফতেখার
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
পড়ে থাকা সময়গুলো........।
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩
বছরগুলি গেছে; জমাট ধূলো- বইয়ের তাকে
দয়স্তোভস্কির পাশে-হিটলারের 'মাইন ক্যাম্ফ',
শেলফের মাঝখানটা বইয়ের ভারে আরেকটু নত-
মাঝে মাঝে একটু ঝাড়মোছ, একটু নাড়াচাড়া।
কালো ফ্রেমের চশমাটা খাপের ভেতর,
মানিব্যাগে এখনো শুকিয়ে যাওয়া কাঁদার দাগ!
কনফারেন্স থেকে পাওয়া নিত্য সঙ্গী ব্যাগটা-
সেভাবেই- সেদিনের ছাঁপ মাখা।
এলোমেলো খসড়া লেখার কাগজগুলি-
ঠাঁই পেয়েছে ড্রয়ারের আঁধারে;
সমাধানের তীব্র সুখানুভূতি আর-
স্পর্শ করে না ছেঁড়া পাতাগুলোকে।
কাঠের আলমারিটা তালাচাবি দেয়া-
মাঝে মাঝে- রোদে দেয়ার ছলে,
মা নেড়ে চেড়ে দেখেন কাপড় গুলো
রোদের তাপে শুকিয়ে আসে- চোখের জলের দাগও।
নিঃসঙ্গ রুমটাতে কম্পিত চরণে-
বাবা আসেন, হাতে সিগারেট-
মনে পড়ে- অভিমানে ছাড়তে চাওয়া-
'তুই ই নাহয় সিগারেট খা!'
আর ফেলা হয়নি রাংতা পেপারে মুড়ানো প্যাকেট।
বুকের ভেতর কষ্টের বাস্প আর ধোঁয়া-
মিশে একাকার- জ্বালা ধরায় চোখে।
অচিন শহর পেড়িয়ে আসে- দানব যান,
মধ্যরাতের নিঃস্তব্ধতা চিরে-যান্ত্রিক গর্জনে
মিলিয়ে যাওয়া লাল বাতির চোখ-
একলা সড়কে দাড়িয়ে
মনে করিয়ে দেয়-
মধ্য প্রহর পেরিয়েও বাতি জ্বলতো যেই রুমে
সেখানে এখন পাঁচ বছরের জমাট আধাঁর-
তবুও-
আমরা হেটে চলি আমাদের গন্তব্যে-
জানি, একদিন আমরাও আসছি
- ভাই আমার।।
উৎসর্গ: এনামুল আজিম রানা (১০ই অক্টোবর ১৯৭৬- ২৬শে জুন ২০০৩)
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ
সুরভিছায়া বলেছেন:
আপনার লেখাগুলির মধ্যে এটা আমার কাছে সবচেয়ে ভাল লেখা মনে হোল। রানার জন্মদিনের উপহার ।আল্লাহ রানাকে শান্তি দিক। শুভেচ্ছা জানবেন।
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন সুরভিছায়া।
লেখক বলেছেন: ধন্যবাদ কঁাকন
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"তবুও- আমরা হেটে চলি আমাদের গন্তব্যে-
জানি, একদিন আমরাও আসছি
- ভাই আমার।। "
কি অসাধারণ..........।
আমার একটা ছোট্ট ভাই ছিলো নাম সানী। যার তেমন কোন স্ম্বতি আমার তেমন মনে নেই। আমি ও অনেক ছোট ছিলাম ও যখন ৩ দিনের জ্বরে চলে যায়....
ও চলে যাওয়ার দিনটা ২৬ জুন........
শুধু ভাবি ও থাকলে আজ কত বড় হতো।
রানার জন্মদিন আজ.....
কি বলবো রানাকে ?ভালো থেকো।
ভালো থাকবেন পারভেজ।
জীবনের সব চেয়ে কঠিন দিক হলো এই সব চলে যাওয়াকে মেনে নেয়া।
লেখক বলেছেন: এভাবেই আসলে আমরাও চলে যাবার জন্য প্রস্তুত হতে থাকি। সানীও ভাল আছে নিশ্চই। ভালো থাকুন সবকিছু নিয়ে।
নম্রতা বলেছেন:
ঘর ,আপনজন, ফেলে যাওয়া টুকিটাকি সবটাই দেখতে পেলাম, কিন্তু মানুষটাকে আবছা আলোয় ভালমত দেখতে পাইনি।থাক, কষ্টটা বাড়তো....আর লিখতে পারছিনা....
লেখক বলেছেন: ভাল থাকবেন।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
প্রথম থেকে পড়তে বেশ ভালো লাগছিলো, শেষে দিকে এসে থেমে গেলাম, নমটা বিষন্ন হয়ে গেলো..............প্রিয় মানুষগুলো কোথায় যায়?? প্রিয়তে রাখলাম..............আবারও পড়বো।
ভালো থাকুন।
লেখক বলেছেন: প্রিয় মানুষগুলি আমাদের স্মৃতিতেই বসবাস করেন। তাদের মূল্যবোধ আর স্বপ্ন গুলিকে বুঝতে পারাটাই- তাদেরকে সন্মান দেখানো। ধন্যবাদ
চিটি (হামিদা আখতার) বলেছেন:
নমট = মনটা, হবে
লেখক বলেছেন: উহু , খারাপ লাগাবো কেনো? বরং যাত্রা পথটা যেন সফল ভাবে সম্পন্ন করতে পারি , সেটাই চাওয়া হওয়া উচিত। ভালো থেকো।
অপ্সরা বলেছেন:
মেধা মনন ও প্রগ্গার সকল আলোকিত রশ্মির ওপারে
বুকের এক অন্ধকারাছন্ন কুঠুরীর কোনে
দেখেছি এক প্রগাঢ় আঁধার....
কস্ট, স্মৃতি ও ভালোবাসার প্রদীপ জালিয়ে
একলা সেথা হেটে চলেছো তুমি...
ধুলো পড়া বইএর তাক
অথবা কাঁদা লাগা সেদিনের সেই ম্যানিব্যাগ
তোমাকে নিশব্দে কাঁদায়,
পাথর প্রতীম মুখে অনড় অটল ভাবলেশহীন তুমি,
বুকের ভেতর ব্যাথার সেই স্রোতস্রিনী জলপ্রপাত
দূরভুবনে ছুয়ে যায়- শুধু একজনকেই
সে তোমার অতি প্রিয় অনূজ---
চলার পথে-
কস্টগুলো ভাগাভাগি করে নাও
এই আমাদেরি সাথে-----
শেষগন্তব্যে পৌছুবো যেদিন
কস্টের ফুলগুলি
ভালোবাসার মালাহয়ে যাক।
প্রিয়তম অনুজের জন্য
আমাদের ক্ষুদ্র উপ হার!!!
লেখক বলেছেন: এই ভেবেই তো ব্লগের সবাইকে জানানো। ব্লগে এসেছিলাম বলেই এই কথাগুলি ভেতর থেকে বের হয়ে আসলো। সবাই এতো সন্মান দিলো এই অনুভুতিগুলিকে। তোমার কাছে ঋনী থেকে গেলাম।
কালপুরুষ বলেছেন:
চমৎকার ভাবনা, চমৎকার লেখনী। খুব ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।
লেখক বলেছেন: ভালো থেকো ফারহান। কেনো জানি বুয়েটের সবার ভেতরে ওর ছাঁয়া খুঁজে পাই।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
নাজনীন খলিল বলেছেন:
এক অসম্ভব কষ্টের অনুভুতি ছুঁয়ে গেল।বলার মত কোন ভাষা নেই..............................ভাল থাকুন। অনেক শুভকামনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার ভাইটি ভালো থাকুক। ভালো থাকুক তার স্বজনেরা। এই দোয়া করি।
আপনার সাথে পরিচিত হতে পারলে ভালো লাগবে। আমিও চট্টগ্রাম কলেজ + বুয়েটে ছিলাম। অবশ্য অনেক জুনিয়র - আপনার ছোট ভাইটির চেয়েও ছোট।
লেখক বলেছেন: বুয়েটের সবাইকেই আমার খুব আপন মানুষ মনে হয়। তুমিও ভাল থেকো।
উধাও ভাবুক বলেছেন:
তখন আমি ক্লাস নাইন এ পড়ি। বাবার চাকুরীর সুবাদে ঘুরে বেড়িয়েছি বাংলার অনে এলাকা। তেমনি এক এলাকায় দেখেছিলাম একটি পরিচ্ছন্ন গোরস্থান। ঢোকার পথে বিশাল এক সাইন বোর্ডে লেখা রয়েছেঃ
" দাড়াও হে পথিক ক্ষনিকের জন্য, দেখ জীবনের পরিনতি।"
সেদিন কেমন যেন একটা উদাসী ভাবনা জুড়ে বসেছিল। তারপর থেকে মানুষের মৃত্যুর খবর শুনলেই ঐ সাইনবোর্ডটা আমার চোখে ভাসে।
আপনার লেখাটা পরেও তেমনি উদাস ভাবটা ছেয়ে গেল পারভেজ ভাই।
কেমন আছেন ?
ভাল থাকুন সর্বদা সেই কামনাই করি।
লেখক বলেছেন: ভাল আছি ভাইয়া। একসময় গোরস্থানে গেলে গা ছম ছম করতো। এখন যে কোন টাতে গেলে -অনায়সে অনেকটা সময় কাটাতে পারি। খুব প্রশান্তি লাগে। মনে হয় যেন এক পর্ব শেষ করে একদল যাত্রী অন্য পথে চলছে, আমরাওআমাদের পথে গন্তব্যে যাচ্ছি। শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নিহন বলেছেন:
জাক্কাচ হইছে ।
লেখক বলেছেন: ধন্যবাদ



















মনটা কেমন করে উঠল, আজ রানার জন্মদিন...
ভাল থেক রানা...