আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
মনে করো- যদি সব ছেড়ে হায়......(গান)
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
চিত্রা সিং এর নিখুঁত কন্ঠের সাথে যারা পরিচিত- তারা সবাই এ গানটি শুনেছেন। আমার খুব প্রিয় এই শিল্পীর গানটির কথা তুলে দেয়ার আগে কিছু কথা বলে নিলাম তার সম্পর্কে। বাঙালী পরিবারের চিত্রা দত্ত বিয়ের পর এই নামেই বেশী পরিচিতি পায়। জগজিৎ-চিত্রা ছিল গজলের অপ্রতিদ্বন্দ্বী জুটি। ১৯৯০ এ একমাত্র ছেলের এক দূর্ঘটনায় দুঃখজনক মৃত্যুর পর, চিত্রা গান গাওয়া বন্ধ করে দেন- প্রকারান্তে বাকহারা হয়ে পরে৯(২০০৭ এর সাক্ষাতকার)। অবশেষে ১৪ বছর পর আবার রেয়াজ শুরু করেন, কিন্তু এখনো ঠিক জনসমক্ষে গাইতে আসার মতো নয়। কিন্তু তবুও আশা করা যায়- সামনে নতুন কিছু গান পাওয়া যাবে এই ক্ষণজন্মা শিল্পীর কাছ থেকে।
মনে করো- যদি সব ছেড়ে হায়;
চলে যেতে হয় , কখনো আমায়;
মনে রবে কি? রজণী ঘোরে,
নয়নও দুটি ঘুমে জড়াতে-
নিশীরাতে- কে গান শুনাতো।
মনে করো-
তোমারি পথে ফুল ঝরায়ে,
কাঁটাগুলি কে দিতো সরায়ে?
হৃদয়ে ভরা, মাধুরী নিয়ে
সাথে থেকে, কে আশা জাগাতো?
তোমারি নামে- দিনেরও শেষে,
দীপ জ্বালাতো- কে ভালোবেসে?
ছিল জীবনে, হাসি হয়ে কে?
ব্যাথা হয়ে- কে ব্যাথা রাঙাতো?।
মনে করো- যদি সব ছেড়ে হায়;
চলে যেতে হয় , কখনো আমায়;
মনে রবে কি? রজণী ঘোরে,
নয়নও দুটি ঘুমে জড়াতে-
নিশীরাতে- কে গান শুনাতো।
e-snips
এমপি থ্রি ডাউনলোড
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান ;
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সেদিন এফএম রেডিওতে চিত্রার গান শুনার পর নেট ঘেটে এসব পেলাম। ও যে বাঙালী জানা ছিল না! আর এই গানতো প্রথম শুনি সেই ক্লাশ ওয়ান টু তে থাকতে।
অপ্সরা বলেছেন:
সেই সময় ক্লাস টু /থ্রী তে থাকতে দেশান্তরী হলে সমস্যা ছিলোনা। এখন হলে সমস্যা আছে।
লেখক বলেছেন: হমমমমমম। ঠিক ঠিক।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: একটু পুরানো দিনের গান যদিও ![]()
লেখক বলেছেন: সত্যি বলতে কি চিত্রার সব গানই চমৎকার।
নম্রতা বলেছেন:
লিরিকস দেয়াতে ভাল হল , গুন গুন করে গাইবো কখনো! ++
লেখক বলেছেন: চিত্রার এতো সুরেলা নিখুঁত উচ্চারণ। একবারেই মনের ভেতর গেঁথে যায়। ধন্যবাদ।
লেখক বলেছেন: গানের ডাউনলোড শেষ হয়নাই। কারণটা লিংকের মন্তব্যে দেয়া আছে। ![]()
আজনবী বলেছেন:
খুবই সুন্দর গান! শেয়ার করার জন্য ধন্যবাদ। চিত্রার বাংলা সবগুলো গানই সুন্দর, এই জন্য চিত্রার কণ্ঠকে বলা হয় সবুজ কণ্ঠ। জগজিৎ-চিত্রা আমার সবচেয়ে প্রিয় গজল শিল্পি। আমি খুব মনোযোগের সাথে গজলের সমস্ত শব্দ শুনি। নিচে একটা লিংক দিলাম -Click This Link
লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ আজনবী।
গজলগুলি তো অপূর্ব। মনের ভেতর থেকে যেন সুর আর কথাগুলি শুরু হয়।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
থাক্লে চিত্রা-জগজিৎ এর গজলের এক্টা লিং দিয়েন্তো...
লেখক বলেছেন: অভিনন্দন নতুন জীবনের শুরুতে। ![]()
আজনবী আর মানবীর - এই লিংক দুইটা কাজ করছে।
মানবী বলেছেন:
অসাধারন সুন্দর প্রিয় একটি গান, শেয়ার করার জন্য ধন্যবাদ পারভেজ। চিত্রা সিং আবার গান শুরু করেছেন জেনে ভালো লাগলো।প্রত্যুৎপন্নমতিত্বকে দীর্ঘদিন পর ব্লগে দেখে ভালো লাগলো, অনেক অভিনন্দন বাগদানের জন্য :-)
প্রত্যুৎপন্নমতিত্বর জন্যজগজিৎ চিত্রার গজলের লিংক :-)
লেখক বলেছেন: আশা করছি চিত্রা সিং আবার অসাধারণ কিছু গান উপহার দিবেন। অসময়ে সন্তান হারানোর বেদনা কোন মায়ের জন্য যে কতটুকু সেটা আসলেই আর অন্য কারো পক্ষে বুঝে উঠা সম্ভব না।
তানজু রাহমান বলেছেন:
গানটা অনেক পছন্দ। দেয়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ তানজু।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
হাহাহাহাহাহামানবী আপুরে ধইন্নাপাতা ... পুরা এক বস্তা দিছি
ক্যামন আছেন আপু? দোয়া কইরেন...
গানের জন্য অনেক অনেক ধন্যবাদ
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
Woh kaagaz ki kashti ... এটা আমার খুবি প্রিয় একটা গজল লেখক বলেছেন: মানবী আপুকে আমার পক্ষ থেকেও ধন্যবাদ।
সুরভিছায়া বলেছেন:
চিত্রার সবগুলো (বাংলা ) গান আমার পছন্দ ,এটিও তার মধ্যে একটি । ধন্যবাদ পারেভেজ । আমার আরো বেশী প্রিয় ...আঙিনা আর দুয়ার নিয়ে গান । খুবই প্রিয় ,এতটা প্রিয় যে গানটা না শুনলেই ভাল হয় ,কথাগুলো জীবন্ত যেন । ( চিত্রা সিং - এর অকাল প্রয়াত ছেলের সম্পর্কে আরেকটা কথা ,বলা হয় সে বেঁচে থাকলে ভারতীয় ক্রিকেটের সুনাম বৃদ্ধি করতো ,অল্প বয়সে সে ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছিল ) ।
লেখক বলেছেন: আমার দুয়ার থেকে তোমার আঙিনা..........।
ক্রিকেটের ব্যাপারটা জানা ছিল না। ধন্যবাদ
মেহেদী ইকবাল রমি বলেছেন:
ভালো লাগলো। +...
লেখক বলেছেন: ধন্যবাদ রমি।
আজনবী বলেছেন:
এখন এই গানটা ভালো না লেগে মনে হয় নিচের গানটা আপনার ভালো লাগলে অনেক ভালো হতো -"তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে
তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে, ভালো লাগালে।"
লেখক বলেছেন: এটা একটু চটুল চটুল লাগে কেন যেন। ফটকা টাইপ গান! হা হা হা। আর সত্যি বলতে কি একটু চাটুকারিতাও আছে গানটার কথায়।
"তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে, ভালো লাগালে।"
কেন রে বাবা এতো দিন কি ভাবে কেটেছিল?
নুশেরা বলেছেন:
আমার ছোটবেলায় একটা সময়ে জীবনের লক্ষ্য ছিল জগজিৎ-চিত্রা'র বাড়ীতে কাজের মেয়ে হওয়া, সিরিয়াসলি বলছি ওরা ভারতীয় গজল-দম্পতি ট্রেন্ডেরও পাইওনিয়ার। গান ছাড়াও জগজিতের সেন্স অফ হিউমার অসাধারণ!!! জুটিটা দারুণ গ্ল্যামারাসও বটে। ওদের ছেলে (বিবেক সিং) বেঁচে থাকলে বহু নায়কের রুজি হুমকিতে থাকত
লেখক বলেছেন: হা হা হা! ভালো বলেছো।
হমম, ওদের লাইভ কনসার্টে যে টুকটাক কথাবার্তাগুলি ভেতরে ভেতরে বলে - অসাধারণ লাগে!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ছোট ছোট বিটের গান অনেক সময় ভাল লাগে... "তুমি এসে আমার মনে ফাগুন জাগালে, ফাগুন জাগালে
তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে, ভালো লাগালে।"
এটা তার উদাহারন
ধন্যবাদ আজনবী এবং পোস্টের জন্য পারভেজ ভাইকে
লেখক বলেছেন: আগেই বলেছি চিত্রার কন্ঠটাই এমন- সব গানই ভালো লাগে। আজনবী যে গানটির কথা বল্লো সেটাও অনেক শোনা ও ভাললাগা তেমন একটি গান। ধন্যবাদ প্রত্যুৎপন্নমতিত্ব।
আজনবী বলেছেন:
লেখক বলেছেন : কেন রে বাবা এতো দিন কি ভাবে কেটেছিল?সেটা আপনিই ভালো জানেন, এতো দিন আপনার কি ভাবে কেটেছিল?
আমার কাছে জানতে চাইছেন কেন?
লেখক বলেছেন: আরে আপনার কাছে জানতে চাইনি তো!!!
এটা গীতিকারের কাছে প্রশ্ন!! আসলে এক একটা গান বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আবেদন রাখে। তাই কথা সব সময় একভাবে আবেদন রাখেনা। কিন্তু সুর আর গায়কীর আবেদন সব সময়ই এক। চিত্রার গান সম্পর্কে আমি ঠিক এভাবেই বলতে চেয়েছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাল আছি ঝুট ঝামেলা নিয়েই।
হমমম, আগ্রহটা বাড়লো ![]()
যীশূ বলেছেন:
গানটা কেন জানি একসময় খুব শুনতাম। নিজের সাথে কোন মিল ছাড়াই, তবু ভালো লাগতো।
লেখক বলেছেন: হমম, আমার ছোটবেলাতেই শুনেছিলাম। তখনি ভালো লেগেছিল সুরটা।
মৃন্ময়ী বলেছেন:
গানটা ভীষন ভালো লাগে। প্রিয়তে রাখলাম
লেখক বলেছেন: ধন্যবাদ মৃম্ময়ী।
পুরনো পোস্ট কেউ পড়লে খুব ভালো লাগে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















এই গানটা খুবই কষ্টের একটা গান।তবে তোমার হঠাৎ কি হলো? ছেড়েছুড়ে কই দেশান্তরী হতে চাইছো?