somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল ম্যাথিয়াস ও চকচকে গোল জিনিষটা!! (অনু গল্প)

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা,বলুন তো -পল ম্যাথিয়াসের সাথে 'চকচকে গোল জিনিষটা'র কোথায় মিল আছে? আপনি হয়তো চট করে বলে দিলেন,-
'আরে ঐটা ওর টাক মাথা ছাড়া আবার কি?! '
উঁহু! ভুল!!
কারণ পলের একমাথা কাল ঘন চুল! একদম পাখির বাসার মতো অগোছালো! শেষ কবে চুরুনীর আঁচড় পরেছে নিজেই জানে না! আসলে সত্যি বলতে কি, পলের সব কিছুই খুব অগোছালো। ও নিজেই ওরকম। তাছাড়া লোকজনও খুব একটা কেউ গা করেনা ওর ব্যাপারে। পলকে জানাটা লোকেদের জন্য খুব একটা সুখকর কোন অভিজ্ঞতা না!
তাহলে, কি সেটা?!
তার চশমা হতে পারে না। কারণ সেটা গোল তো না ই, চকচকও করে না! বরং মোটা, ভারী, ঘষা কাঁচগুলি একটা ময়লাটে কালো ফ্রেমটাকে কোনমতে আঁকড়ে ধরে আছে! দেখলে আত্মভোলা এক প্রফেসরের কথা মনে পড়িয়ে দেয়! তাই বলে পলকে তেমন কেউ ভাবলে ভুল করা হবে! পলের কোন যোগ্যতাই নেই, প্রফেসর তো অনেক পরের কথা!
যাই হোক, এভাবে একটার পর একটা অনুমান করে যেতে থাকলে, পাতার পর পাতা - পলের নানার দিকের অনেক কিছুর বর্ণনা দিয়ে ফেলা যাবে, যেগুলির সাথে ঐ 'চকচকে গোল জিনিষটার' কোন সম্পর্ক নাই! একসময় আপনি বিরক্ত হয়ে ভাবতে শুরু করবেন!- 'কোন দুঃখে এই গল্পটা পড়া শুরু করেছিলাম!!' যেটা আমি মোটেই চাইনা।
তাই নিজের স্বার্থেই এই ধাঁধাঁটা এক জবাবেই খতম করে দিতে চাই! আসলে আমাদের চেনা পল এর সাথে কোন 'গোলাকার চকচকে কিছু'র কোথাও কোন মিল নেই!!
এখানেই আমার গল্প শেষ! কি ? ফানি না?
(নীতিকথাঃ সব প্রশ্নকে গুরুত্বপূর্ন ভাবার কিছু নেই!!)

(এনামুল আজিম রানা'র মূল গল্প থেকে অনুবাদ)
What was the similarity between a circular shining object and Paul Mathews? You readily retort that it must be his bald head, and you are wrong. For Paul’s head was full of black hair, looking like a bird’s nest due to it’s long time of neglect, and it was not only Paul’s hair that was neglected , to be precise, everything about Paul was neglected by himself and also by the others, that were unfortunate enough to be get acquainted with Paul.
Then what was it? Not surely his spectacles, for nor they were round, neither they were shiny, rather with scratched frame that contained those many scratched glasses, thick and heavy which incidentally sometimes recalled one of a forget minded professor, however one was always wrong if he assumed Paul to be like that, for whatever Paul was, he was not a man of anything to be spoken of, let alone being his a professor! Then what was it? Now I could go on like this forever, or if not forever, then for a long time wasting many pages for describing different features of Paul that had nothing to do with circular shiny object. Thus making you wish, you never had started reading this storey, which I did not want to do, for reason of my own, so let me solve the riddle for once and for all. Actually there was no similarity between our old dear Paul and any circular, shiny object, that’s ends this storey. Funny, was it not?
(Moral: Never take all questions seriously)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×