আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
যুদ্ধ এবং ভালোবাসা............(গল্প) - শেষাংশ
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
প্রথম পর্ব
ও চাইতো, আমি যেন কখনো ভেঙ্গে না পড়ি। যুদ্ধের ক্লেদাক্ততা থেকে জন্ম নেয়া হতাশাগুলি থেকে-ও আমাকে বের করে আনতে চাইতো। আমার ভালো লাগতো ওর স্নিগ্ধতা মাখা কন্ঠস্বর, আলোকোজ্জল মুখ আর ওর স্বপ্নগুলো।......... টের পেয়েছিলাম, আমি ওকে ভালোবাসি। যদিও জানি, আমার উচিত হয়নি মোটেও। কারণ, যুদ্ধে দরকার হয় বিচ্ছিন্নতার। যাতে করে কোন কিছু হারানোর ভয় না করেই আক্রমণ করা যায় কিংবা ঠেকানো যায়। কিন্তু এই ক্ষেত্রে আমার করার কিছুই ছিলনা!
ও মারা গেল- আরেকটা এয়ার রেইডে।
আমার ষোলতম জন্মদিনে।
আমি শপথ নিলাম প্রতিশোধের।
সেই দিনের পর থেকে যখনই একটু বিশ্রামের সময় পেতাম; ওর চেহারাটা মনে করার চেষ্টা করতাম। ওর সেই মৃদু গলায় কথা বলে যাওয়া, স্বপ্নের সেই নাদেখা পৃথিবী নিয়ে; যেখানে মানুষগুলি ছিল সুখী, যেখানে যুদ্ধ আর অনাহারে কেউ মারা পরতো না!
যে কারণেই হোক, ওর চেহারা কিছুতেই মনে করতে পারতাম না। কোন ঝাপসা চেহারাও না। শুধু দেখতে পাই- আমার কোলের উপরে মাথা রেখে , সাদাটে, ফ্যাকাশে মৃত্যুর ছাঁপ পড়া। রক্তশূন্য- তার ঠোঁট দুটি; আমাকে যেন কি বলতে চাইছিলো। বুকের ভেতর থেকে কষ্টের সাগরের ঢেউএর তোলপাড়- যেন আমার কানে কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমি শপথ করে বলতে পারি- মৃত্যুর ছায়ামাখা তার চোখের ভেতর আমি সেই স্বপ্ন নগরের উজ্জল ছবি দেখতে পেয়েছিলাম।
আমি হত্যা করলাম তাদের, যতজনকে সম্ভব ছিল। তাদের চারটা ক্যাম্প ধ্বংস করলাম। তবুও যুদ্ধ চলতেই থাকলো।
ওহ, শব্দের প্রসঙ্গটা ভুলে গিয়েছিলাম। এখন মনে পড়লো! শব্দটা আসলে মেসিন গানের! একটা পরিত্যক্ত ঘরে ইঁদুরের মতো কোনঠাসা করে ফেলে -বাইরে থেকে মুহূর্মুহূ আক্রমণ করার প্রচেষ্টা।
হ্যাঁ, এ ধরণের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। তাদের সবগুলিই মোকাবেলা করতে পেরেছি সফলভাবে। কিন্তু 'বার বার শেষ বার'- বলে একটা কথা আছেনা?!
আমি কি বেঁচে ফিরতে পারবো? বলা কঠিন!
যাইহোক; আমার আর তেমন কিছু বলার নেই। হয়তো আপনি একটা আর্তচিৎকার শুনতে পাবেন! হয়তো না ও শুনতে পারেন! এমন ও হতে পারে অবশেষে আমি আমার প্রিয়তমার সাথে মিলিত হতে যাচ্ছি কিংবা হয়তো না।
হোক যেটা হবার..........................।
(সমাপ্ত)
(এনামুল আজিম রানার গল্প থেকে অনুদিত)
She tried to keep my moral strong; she tried to get me out of the morbid ness that grew out of life in a war. What I liked was her soothing tone, her flushed face, her dreams. I knew I had felt in love with her. I knew I shouldn’t! For war you need detachment. So that, you could fight or resist without the fear of losing anything. But none the less I couldn’t help myself about that.
She died, in another air raid. That was my sixtieth birthday. I swear I would avenge her. After that day, whenever I found a place for a momentary rest, I tried to recall her face, her soothing talking about a dreamlike land, where, people lives happily, when men do not die in hunger and war.
But somehow, I could not remember her face, it would blur, rather I would see the deathly pale face of her on my lap, her bloodless lip, trying to tell me something. I could not hear the deep roaring of sea on my heart. I could swear I had seen a bright city on her dyeing eyes.
I killed, many, as much as I could. I destroyed their four camps. Yet the war was on.
Oh, I forgot the strange sound. Now I could remember it. It was the sound of machinegun when you were mouse in a derelict house and your enemy was trying to shoot you down from outside. Yes, I had been in this situation before. I lived all of them through. But there’s always a last time.
Would I survive? Hard to tell! Anyway, I have nothing more to tell. Maybe you would hear a scream, maybe you won’t. Maybe I am going to meet my beloved and maybe not. Whatever happens…………..
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্প, অনুবাদ, গল্প, অনুবাদ ;
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হমম, সেটাই। ভালো কিছু হোক।
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: আবারো ধন্যবাদ ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি বলতে চেয়েছিল রানা?যুদ্ধ মধুর যুদ্ধ.......
যুদ্ধ ও তো মধুর হয় কখনো কখনো .....ভালোবাসায়। সন্ধিতে।
রানা এ কোন যুদ্ধের কথা বলেছিলো?
রানার লেখা পড়ে ওকে চিনছি।
অনেক সময় অনেক কাছের মানুষকেও এভাবে চেনা যায় না......।
আপনাকে শুভেচ্ছা.....ওর অনুভবের মাঝ থেকে ওকে এভাবে খুঁজে
বের করবার জন্য।
হয়তোবা অনেক প্রশ্ন আসে......।
থাকুক প্রশ্ন হয়ে।
সব প্রশ্নের উত্তর জানার দরকার কি?
ভালো থাকবেন।
প্রীতি রইলো।
লেখক বলেছেন: কখনো কখনো মৃত্যুকেও আপন মনে হয়। যুদ্ধকে আপন করে নিয়েছিল একটা কিশোর- কারণ; যে তাকে স্বপ্ন দেখিয়েছিলো কোন একটা সময়, সেই ভালবাসাকে কেড়ে নিয়ে গেছে যুদ্ধ। তাই ধ্বংসের ভেতরই সে তার ভালবাসাকে খুঁজে পায়। নিজের জীবণ নিয়ে ছিনিমিনি খেলতে পারে অনায়সে।
ভালবাসা মনে হয় এমন ই।
ভালো থাকবেন সাজি।
নাজনীন খলিল বলেছেন:
যাইহোক; আমার আর তেমন কিছু বলার নেই। হয়তো আপনি একটা আর্তচিৎকার শুনতে পাবেন! হয়তো না ও শুনতে পারেন! এমন ও হতে পারে অবশেষে আমি আমার প্রিয়তমার সাথে মিলিত হতে যাচ্ছি কিংবা হয়তো না।হোক যেটা হবার..........................।
লেখক বলেছেন: কিছু প্রশ্ন আর কিছু অন্তিম চাওয়া হয়তো নিজের ভেতরকার ইচ্ছে হয়েই থেকে যায়; সত্যটা সেখানে গুরুত্বপূর্ণ না।
ভাল থাকবেন।
কঁাকন বলেছেন:
কেন যেন শেষটা প্রথমের মত হয়না
লেখক বলেছেন: হমম। হয়তো এটাই শেষ ছিলনা। কে জানে?
ধন্যবাদ
নুশেরা বলেছেন:
রানার গল্পের পরিণতি নিয়ে নতুন করে আর কী বলব... আনপ্রেডিক্টেবল... ওর নিজের মতোই...
লেখক বলেছেন: ঠিক পাথকের ভাবনাকে দানা বাঁধতে দেয় না।
হিমালয়৭৭৭ বলেছেন:
কয়েকটা লেখার পর তার লেখার একটা বৈশিষ্ট্য আবিষ্কার করলাম।।। উনার লেখাগুলো অনেকটা কোন একটি উপন্যাসের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের মত.......এর আগেও অনেক কাহিনী আছে.......এবং এর পরেও অনেক কিছু ঘটবে।। এই পূর্ববর্তী-পরবর্তী ভাবনাগুলো পাঠক ভেবে নিক নিজের মত করে।।।..........এই ব্যাপারটি আমাকে মুগ্ধ করার সঙ্গে সঙ্গে অনেক বেশি অবাক করেছে।।।শিরোনাম সংক্রান্ত বক্তব্য গত পর্বেই দিয়েছি।।। এখানে দ্বিরুক্তি করতে চাইছি না।। আর এই মাসেই গল্পটার শেষাংশ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।।।
লেখক বলেছেন: আমার কাছেও এরকম লাগে। পাঠকের চিন্তাকে লেখার বাইরে বিস্তৃত করে দেয়া। তোমাকেও ধন্যবাদ।
মেহবুবা বলেছেন:
কেমন রহস্যময় করে বলা গল্প , ভাল লাগল ।
লেখক বলেছেন: ধন্যবাদ মেহবুবা
অদৃশ্য বলেছেন:
পারভেজ ভাই,....................দু'টি পর্বই পড়েছি...............ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ অদৃশ্য
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনার লেখা পাচ্ছি কবে?
লেখক বলেছেন: ধন্যবাদ সবুজ।
সুরভিছায়া বলেছেন:
আমি নিজেই তো জানি না কবে লিখব ! এক একবার মনে হয় সুরভি কেন কালাপানি যায়না -দীপান্তরে । ভাল থাকবেন ।
লেখক বলেছেন: নাহয় সুরভি গেলো। মেনে নিলাম।
কিন্তু অন্য কেউ আসুক ![]()
লেখক বলেছেন: হমম। এটা পাঠকের কল্পনায়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















হোক যেটা হবার ......
তবে ভালো কিছু হোক...............