somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর বিদায়............(অনুগল্প)

১২ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কোন উদ্দেশ্য ছাড়াই হাটছিলাম।
এটাই হবে আমাদের শেষ দেখা!
তারপরেও খুব যে একটা কষ্ট পাচ্ছিলাম, সেটা বোধকরি নয়! সব সমাপ্তিই যে কষ্টকর নয়, এটা বোধহয় একমত হবেন। এমনকি সেটা যদি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটির ক্ষেত্রেও হয়- তারপরও। আমি জানি ওর অভাবটা খুব টের পাবো। কিন্তু তার চাইতেও বড় ব্যাপার হলো, এই শূন্যতাটুকু আমি উপভোগ করবো!
জীবনটাকে, নির্দিস্ট কারো উপর ভরসা ছাড়া- দেখা উচিত। জানা প্রয়োজন, আসলে প্রকৃতপক্ষে আমি কি। সব প্রশ্নের জবাব দিয়ে দেয়ার জন্য যদি কেউ প্রতি পদে পদে সাহায্য করে যায়; তাহলে সেটা কখনোই জানা হবে না। কখনোই নিজেকে চেনা শুরু করতে পারবো না।
তাই আমার, এটাই করতে হতো। কিন্তু, সে যতই আমার ঘনিষ্ঠ হোক, আপন হোক, তাকে এই কথাগুলি বলতে পারছি না। সে এটা কখনোই বুঝবে না।
আচ্ছা মৃত্যুর ব্যাপারটাও কি তাই? সবাইকে ছেড়ে চলে যেতে হয়!?! আপনি জানেন; যারা আপনাকে পছন্দ করতো, তারা সবাই আপনার অনুপস্থিতিটা অনুভব করবে। এটাও জানেন, সময়ের সাথে সাথে, সবকিছুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে আসবে। হয়তো সত্যটা তিক্ত লাগতে পারে। কিন্তু ভেবে দেখুন আপনি নিজেই কতবার প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে স্বল্পসময়ে ভুলে গেছেন তাদের।
আপনি যদি খুব যুক্তি দিয়ে ভাবেন; তাহলে স্বীকার করতে হবে- চলে যাওয়াদের স্মৃতিকে আকড়ে ধরে রাখার চেষ্টা করতে গিয়ে, নিজের বাস্তবতাকে অস্বীকার করার চাইতে; তাদের ভুলে যাওয়াটাই শ্রেয়! সম্ভাবনা আছে, ভাবতে পারেন জীবনটা খুব নিষ্ঠুর। কিন্তু ভেবে দেখুন, জীবনটা এভাবেই শ্রেয়তর।

(এনামুল আজিম রানা'র লেখার অনুবাদ)
ADIOU
We were walking aimlessly. It was going to be our last meeting. Yet I could not say that I felt much pain. Sometimes you just understand that something last does not imply pain ,even when it means leaving your best friend. I knew I would miss him. But more than that I knew
I would like his absence. You need to see your life without anyone's help. You need to see what really you are.
You can not do that when there is someone who could provide you answer. And you never start to see what you are. And I needed to do just that. But no matter what ,no matter how close we were I could not tell him that .He would not understand. Is death also like that? You leave everyone.You know those who liked you would miss you .yet you know things would become easy for them in no time. You may feel bitterness thinking that ,but you would then remember those times when you took leave from other beloved and shortly afterwards you forget them .If you are rational enough you would understand that is better to forget the dead than to leaving a part to there memory and killing a part of your own. It may be possible that you would fill that life is cruel. But if you think it over, you would see that life is better in this way.
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×