রক্তে গিয়েছে ভেসে;
মৃত্যুপুরীর শব্দ হীনতায়, শুয়ে ছিল ওরা
নদী মা'র পাড় ঘেষে।
সারি সারি সব কোমল মুখেতে;
তখনও স্বপন মায়া;
অশ্রু হারানো আকাশ বিছায়,
ছেঁড়া ছেঁড়া মেঘ ছায়া।
পিছমোড়া হাত বাঁধা কারো কারো;
লাল টুকটুক শাড়িতে;
অভিমানীনির সাথে হলোনা দেখা তো,
রেখে গেছে চির আড়িতে।
এঁটো হাত নিয়ে উঠেছিলো বাবা,
এখনো শুকনো দাগ;
মাখা ভাত পাতে এখনো বসে মা
ফেরেনি ভাঙাতে রাগ।
ভাঙা চশমার পড়ে থাকা ডাঁটি
ঝাপসা ঘোলাটে কাঁচ;
সেই ভালো আজ, দেখতে না পাওয়া
কাল সাপেদের নাচ।
কেঁদে কেঁদে ফিরে স্বজনরা সব
প্রিয় মুখ খুঁজে যায়।
হায়েনারা হাসে পিশাচের বেশে,
তবু জাল বুনে হায়।
এতোটা বছর পার হয়ে আজো
আমরা কুলাঙ্গার;
কি ভাবে শুধবো এই চিরঋণ,
জবাব কে দেবে তার?!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


