আমার প্রিয় পোস্ট
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন! - ডিসকো বান্দর
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- হৈমন্তি ২০১০ - জিকসেস
- একটি সাইফাই গল্প গ্রন্থের কথা - সাদা কালো এবং ধূসর
- ব্লগানুবাদঃ দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স (১ম অধ্যায়) - ছন্নছাড়ার পেন্সিল
- গল্প: পাপ - ৭ - স্বদেশ হাসনাইন
- ছবি ব্লগঃ পাহাড় ডাকে আজ আমায় - আহমেদ রাকিব
- অবাস্তব পরাবাস্তববাদ (শেষ পর্ব) - আকাশ অম্বর
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ঊনসত্তুর থেকে পচাঁত্তুর-'৭১এ যাদের বয়স তিনের কম ছিল তাদের থেকে সামুর কনিষ্ঠতম ব্লগারটিকে উৎসর্গীকৃত-পর্ব-১ - ত্রিশোনকু
- তুমি জানবেও না যে এই লেখাটা তোমায় নিয়ে... - ছন্নছাড়ার পেন্সিল
- বৈজ্ঞানিক কল্পকাহিনী: অন্য পাতায় বিছায়ে রাখি শরীর - আশরাফ মাহমুদ
- চুয়ান্নের বাইশে অক্টোবরঃ কবি! - ছন্নছাড়ার পেন্সিল
- স্মৃতির পাতা থেকে - ১: প্রিয় বন্ধু এনামুল আজিম (যে হতে পারতো আরেক রামানুজন) - আনন্দ-উল্লাস
- আমার বান্দরবেলা............৯ - তামিম ইরফান
- সেন্ট মার্টিন দ্বীপের কোরাল/প্রবাল: পানির নীচে অন্য এক জগত - রাব্বি !
- নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না - লেখাজোকা শামীম
- কুয়াকাটার ছবি - ফয়সাল আকরাম
- স্নানক্লান্তি - ছন্নছাড়ার পেন্সিল
- সুন্দরবন মুহূর্ত - আকাশ অম্বর
- কখনো আমি কেউ ছিলামনা - নাজনীন খলিল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- একটি ট্রেন ভ্রমণ। - তারার হাসি
- (কল্প গল্প) --- রোবসেপিয়ান্সের ভালোবাসা - শান্তির দেবদূত
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
- জাম্বো সাইজ ব্লগঃ বঙ্গের গল্প - সৌম্য
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- জল টলমল - অনাহুত আগন্তুক
- গল্প: খুন - ইমন জুবায়ের
- মান্ধাতার আমলের গল্প...যা থেকে আমরা কিছুই শিখবোনা... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস তুলে আনতে চাই ব্লগে। সবাই লিখুন, আসুন ব্লগকে কাজে লাগাই ভিন্ন মাত্রায় - শওকত হোসেন মাসুম
- অত্যন্ত অনন্ত ১ - অনাহুত আগন্তুক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- Words Forever..... - রানা
- স্মৃতির প্রদীপ জ্বালি - অপ্সরা
- ব্লগের প্রিয় কবিতা --বার। - বিলাল
- একেই বলে পেইন্টিং - আমার এই মন
- পাপবোধ সংক্রান্ত টুকিটাকি বা হেনো তেনো - ছন্নছাড়ার পেন্সিল
- রুবিকস কিউব (শেষ পর্ব ) : রুবিকস সমাধানের আরও কিছু কৌশল... - গণিত পাগল
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- বিচ্ছেদের আগে - ছন্নছাড়ার পেন্সিল
- ......
এক ডজন খাওয়া দাওয়া
.......... - মাহবুবা আখতার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আমার পঞ্চবিংশতি প্রেম... - নীলাঞ্জনা
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
ভালোবাসার রঙেরা- সুচনা পর্ব
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৯
লাল
সেই যে প্রথম
ঢেউ এর কাঁপন;
বুকের অবাক গহীন থেকে।
অনেক চাওয়ার অর্ঘ্য পূজার-
রাঙিয়ে দেয়া সেই প্রহরে।
থমকে যাওয়া দৃষ্টিতে তার
কোন সে রঙের ছায়া খুঁজি?
গোলাপী
নিজের সাথেই
লুকোচুরি;
মনকে বোঝাই- মিথ্যে সে সূর।
তবুও
খোলা আকাশ পানে,
যখন মেঘের ছায়ায় খুঁজি।
অচিন যাদুর আবীর রাঙায়
অধরে তার -
লজ্জা হয়ে।
কমলা
ওষ্ঠ যখন চুপি চুপি;
শব্দবিহীন কোন সে ভাষায়-
সূর তুলে কোন
আপন রাগে;
লাজুক আঁখি
বাঁধে সে তান;
রক্তে জাগায় ঢোলক বাঁদন।
ভুবন জুড়ে শুধুই যে দুই;
নিসীম আকাশ (ঘিরে)
চাওয়ার পুলক;
রঙিন মেঘে- যায় যে ঢেকে।
সোনালী
দীঘল প্রহর,
ক্লান্ত বিকেল;
পেখম মেলে কুয়াশা চাদর।
চোখ বুঝলেই, সৌরভে পাই-
আপন সে জন-
চির চেনা।
তার;
নিবিড় মুঠোয় উষ্ণ ছোঁয়া;
রোদ্র আলোয়
আঁধার হারায়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সুহেল রাজজ বলেছেন:
ওয়াও!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: এক শব্দের কমেন্টও এতো ভালোলাগতে পারে আগে জানতাম না ![]()
অনেক ধন্যবাদ সুহেল।
নীলবরষা বলেছেন:
নীলএক মুঠো জাগ্রত স্বপ্ন!
করুনার মোহনা
শুরুর আগেই শেষান্ত!
ভাঙ্গা হৃদয়ের বাসনা
বিষালতার ভাবনায়
শুন্যতার পরিপ্রাপ্ত।
লেখক বলেছেন: হুম! নীল মানে বেদনার রঙ।
এই জন্য এটা পরের পর্বে!
শুভকামনা।
কবিতা ভালো লাগলো।
লেখক বলেছেন: এটা তো প্রথম পর্ব।
শেষ পর্বে আরো কয়েকটা রঙ আছে।
ধন্যবাদ তনুজা।
যেমন ইকোনোমিক্স বলেছেন:
আরে ভাইয়া আমি তো আপনার ফ্যান (পাংখা না) হইয়া গেলামআপনি যেইভাবে সব কিছু নিয়া কবিতা লিখছেন!
লেখক বলেছেন: হুম।
ইকোনোমিক্স নিয়েও লিখবো। ![]()
ভাবছি!!!
...অসমাপ্ত বলেছেন:
এটাও ভাল লাগল। ...তবে নীল নিয়ে না লেখার কারণ কি?
...অফটপিক: নতুন অনুবাদের অপেক্ষায় আছি।
লেখক বলেছেন: পরের পর্ব বাকি আছে তো। ওখানে বাকি চারটা রঙ!
'রানা'র লেখা প্রায় সব তো অনুবাদ হয়ে গেছে, বাকি দুএকটা আছে কিছুটা অসম্পূর্ণ। আমাকে হয়তো কিছু যোগ করতে হতে পারে।
অপ্সরা বলেছেন:
তনুজা বলেছেন: দারুণ। পুরো রামধনুটাই ধরে ফেলুন না
একমত। কবিতায় প্লাস।
সেই যে প্রথম
জাগলো কাঁপন ,
বুকের গভীর অন্তঃতলে
রাঙালো সব রামধনু রং
ভালোবাসার খেলার ছলে।
হলুদ সবুজ কমলা লালে
ভরলো সকল প্রহর বেলা
সন্ধ্যা সকাল ভরিয়ে দেওয়া
চারধারে সব রঙের খেলা।
লেখক বলেছেন: বাহ, খুব লাগ হলো আমার।
একটা কবিতার ভাললাগার ভেতর দিয়ে অনেক কবিতা পেয়ে গেলাম।
অনেক ধন্যবাদ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
উকি দিয়ে গেলাম। সাথে একটা +
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জায়েদ
মেঘাচ্ছন্ন বলেছেন:
সুন্দর.....ভালো লেগেছে............+++++
লেখক বলেছেন: হুম।
ধন্যবাদ।
ভালো আছো তো?
ফেরারী পাখি বলেছেন:
কবিতা এবং অভিনবত্ব এর জন্য +তবে মনোবিজ্ঞানে একটা দারুণ টেষ্ট আছে, রং দিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য বলে দেওয়া যায়।
লেখক বলেছেন: কলেজে থাকতে মনোবিজ্ঞানের প্রাকটিক্যাল ক্লাশে আর্টসের ছেলেরা ধরে নিয়ে গিয়ে কি সব লিখতে আর দেখতে বলতো।
ওটার কথাই মনে হয় বলছ?!
শত রুপা বলেছেন:
সেই যে প্রথম ঢেউ এর কাঁপন;
বুকের অবাক গহীন থেকে।
অনেক চাওয়ার অর্ঘ্য পূজার-
রাঙিয়ে দেয়া সেই প্রহরে।
থমকে যাওয়া দৃষ্টিতে তার
কোন সে রঙের ছায়া খুঁজি?
>>>>>>>>>>>>>>>>
দারুন। ++।
লেখক বলেছেন: শুভকামনা শতরূপা।
গোলাপী-তে অচিন, কমলা-তে ওষ্ঠ, আর ভুবন বানানটা দেখুন তো।
লেখক বলেছেন: বানান ঠিক করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
এলোমেলো কথাগুলিকেই লিখে ফেলা আরকি! ![]()
ব্লগ বলেই সাহস করে লিখে ফেলি, পোস্ট দেই।
![]()
নীলবরষা বলেছেন:
ভাইজান আমার কমেন্ট টা কেটে দেওয়ার জন্য আন্তরিক ভাবে অনুরোধ জানাচ্ছি।সাথে এই কমেন্ট টাও!
লেখক বলেছেন: সেকি?!কেন?!!! ![]()
আপনার শব্দ বাছাই খুব ভালোলেগেছে।
তবে বেদনারও কিন্তু একটা ভালোলাগা আছে।
এটা চাপা পড়ে গেছে।
ভাল থাকুন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
রঙের কবিতার রূপ বুঝে ওঠার চেষ্টা করছি।[অনেকগুলো লেখা পড়া হয়নি, সময় করে পড়ে নিব!
লেখক বলেছেন: এমন যদি হতো শব্দগুলির বাছাই থেকেও রঙের একটা আভাস পাওয়া যেতো।
যেমন 'কালো' - 'ক' আর 'ল' মিলে একটা অন্ধকারকে বুঝাচ্ছে এই অনুভুতিটা আনতে পারলে খুব ভালো হতো।
পড়ার জন্য ধন্যবাদ।
সহেলী বলেছেন:
বাকী রং কি হল ? সব রং নিয়ে আসুন কবিতায় ---জীবনের রং ।
লেখক বলেছেন: আর চারটা রঙ বাকি।
বিষাদের।
ধন্যবাদ সহেলী
লেখক বলেছেন: ...কেঁটে যাচ্ছে আর কি!
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
আশা করছি ভালো আছেন।
সেই যে প্রথম
ঢেউ এর কাঁপন;
বুকের অবাক গহীন থেকে।
অনেক চাওয়ার অর্ঘ্য পূজার-
রাঙিয়ে দেয়া সেই প্রহরে।
থমকে যাওয়া দৃষ্টিতে তার
কোন সে রঙের ছায়া খুঁজি?
.................
লালের কোনো তুলনা নেই.
ভালবাসার বেগুনী, নীল আর কলাপাতা রঙ নিয়ে লিখুন......
জারুলও ভালবাসার রং
ভাল থাকুন
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
শুভকামনা।
িভয়া বলেছেন:
ৃami kobita portam na. ai first . khub valo chaliye jan........
লেখক বলেছেন: ভালো লাগলো পড়ছো দেখে।
নাহয় ব্লগে এসেই নতুন কিছু শুরু হোক।
লিখতে শুরু করো।
অদৃশ্য বলেছেন:
পারভেজ ভাই...............চমৎকার। খুব ভালো লাগলো। সবকটি ভালো লেগেছে আমার।সবসময় ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকেও।
তোমার লেখালেখি অনেক ভালো হচ্ছে।
খুব ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সালেহ।
ভালো থাকুন।
তিতা কথন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হুম।
মাঝে মাঝে নিজেকেই সবচেয়ে বেশী অচেনা মনে হয়।
আরিয়ানা বলেছেন:
ভাল লাগল!
লেখক বলেছেন: শুভকামনা।
উধাও ভাবুক বলেছেন:
ঋতূর পরে এবার রঙ এর পালা !!!ভালই লাগল পারভেজ ভাই।
বাকী রঙগুলোর অপেক্ষায় রইলাম।
শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
ব্যস্ততা দেখছি একদম অবসরই দিচ্ছে না?!
লেখক বলেছেন: আজকে পোস্ট দিয়ে এই কমেন্টের জবাব দিলাম ![]()
ধন্যবাদ তারার হাসি।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
অনেক বেশি ভালো লাগলো......রঙে রঙে ভালোবাসা....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
লেখক বলেছেন: ভালো থাকবেন।
সবার সাথে থাকা বলেই হয়তো লেখালেখিটা করা হচ্ছে।
অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















