ভালোবাসার রঙেরা- সমাপ্তি পর্ব
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীল
অমৃত মন্থনে,
উঠে আসে সব- কষ্ট গাথার গরল।
বুকে নেই টেনে;
সুখছায়া ভেবে.........।
হারানো ক্ষণের হিম বেদনার
রঙ ছোঁয়া মনে লাগে;
'না পাওয়ারা' আজ,
বুঝি যায় ছেয়ে;
মনের আকাশ ....সুনীল।
কালো
চারদিকে তার, নিকষ আঁধার।
ভাবনারা সব-
ঘুণ পোকাদল কাটে;
ঘিরে থাকে শুধু, হতাশা স্বপন।
ক্রোধ ছায়াদের ঘেরাটোপ মাঝে-
তিল তিল পল গোণে;
শুধু অপেক্ষা........;
ক্ষয়ে যাওয়ার।
ধূসর
ক্ষয়ে যাওয়া প্রহরে,
বিষাদ কুয়াশা আলোয়;
আলো আঁধারীর অনুভুতি সব।
কষ্টের রঙ, বিবর্ণ হয়;
ফিকে হয় কিছু কিছু;
ভুলে থাকা সেই,
স্মৃতি ছবি গুলি;
ফেলে আসা- কোন ক্ষণে।
তবু পথ চলা;
একা অবসাদে,
.....গন্তব্যের খোঁজে।
সাদা
থেমে গেছে ঝড়;
ধীর ভেসে যায়, শুভ্র ডানার মেঘ।
ঘিরে থাকে কিছু -
চির চেনা মুখ।
পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে
শ্রান্তি তখন ঘনে।
দূর স্মৃতি সব সুখ ছায়ে মিশে;
শুধু পড়ে থাকে-
সুখ পাখীটার
মায়ায় জড়ানো শেকল।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন