সাজি'পার বইএর মোড়ক উম্মোচন ছিল আজ।
সেটার কথা মাথায় রেখেই ঢু মারলাম বই মেলায়। ঘড়িতে তখন ৪-৩০ এর কাছাকাছি। গোলকধাঁধাঁর চক্করে ঘুরপাক খেয়ে, শেষে ফোন করেই ওনাদের খুঁজে বের করতে হলো। তথ্যকেন্দ্রের পাশে অবশেষে ভার্চুয়াল মানুষগুলি বাস্তবে রূপ নিল।
সাজি'পার সাথে ছিল ওনার কিছু নিকট স্বজন; আর ছিলেন ব্লগার কালপুরুষ ভাই, নাইম, সাইফুর (কাছিম খ্যাত), তারার হাসি, অদ্ভুত আঁধার এক, নিশা সহ আরো দুএকজন। কিছু পরে এসে যোগ হলো শামীম, লীনা ফেরদৌস। ব্লগার মেঘ আসার পর বেশ কিছু ছবি উঠানো হলো; উনি চলে গেলেন উনার বই এর স্টলে। বাকি সবাই মিলে যাওয়া হলো, সাক্ষর সংগ্রহ বুথে; ব্লগার মাহমুদুল হাসান রুবেল কে দেখলাম খুব ব্যস্ত সাক্ষর সংগ্রহে। সেখানে দেখা পেলাম- প্রত্যুৎপন্নমতিত্ মুকুল, নাজনীন খলিল আপা, বাবুয়া, আইরিন সুলতানা, অরণ্য আনাম, ফারহান দাউদ, অন্তিম, এ টি এম মুস্তাফা কামাল, প্রণব আচার্য্য, সুনীল সমুদ্র, মেসবাহ য়াযাদ, সুখী মানুষ, শ্রাবণসন্ধ্যা, হিমালয়৭৭৭, আরো বেশ কজনের। সবাইকেই খুব চেনা মনে হচ্ছিল।
খুব বেশী সময় যে থাকা হয়েছিল তা নয়, কিন্তু আড্ডা ভালোই জমেছিল।
অনেকের বই প্রকাশিত হয়েছে। আজকে এতো ভীড় না থাকলে হয়তো আরো দীর্ঘ সময় ধরে আড্ডা চলতো।
উপস্থিত ও অনুপস্থিত সবাইকে বসন্তের শুভেচ্ছা।
ও হ্যাঁ!!! কে যেন পোস্ট দিয়েছিল; সাজি'পা নাকি চকলেট বিলিয়ে বেড়ান!!
ভুলেও ওনাকে ঝোলার ভেতর হাত ঢুকাতে দেখলাম না
ইনিয়ে বিনিয়ে কয়েকবার বলার ইচ্ছা হয়েছিল; কিন্তু কেউ কথা তুল্লো না দেখে ইম্পোর্টেড চকলেট খাওয়ার আশা বইমেলার ধূলাতেই মিশে গেলো!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



