আমার প্রিয় পোস্ট

সা ইনের সময়গুলি....।

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭

শেয়ারঃ
0 0 0

সা ইন এ কেটে গেলো বেশ কিছু সময়। আজকে ১০০ তম পোস্ট লিখতে গিয়ে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। গত কয়েকটা মাস সা ইন এর সাথে এতো বেশী সময় কাটিয়েছি- যে কিছু কিছু করে সব প্রসঙ্গ জানাতে গেলেও অনেক বড় হয়ে যাবে।
রেজিষ্ট্রেশন যেদিন করেছিলাম সেদিন ব্লগের প্রথম পাতায় ধর্ম সংক্রান্ত কি যেন বিতর্ক চলছিল। কীবোর্ড দিয়ে বাংলা লেখা একেবারেই পারতাম না। তাই আগ্রহ হারিয়ে ফেলেছিলাম তখনই। তারপর আড়াই বছর সা ইন এ আসিনি, ভুলেই ছিলাম। প্রথম আলোর কম্পিউটার বার্তায় দেখে আবার ঢু মারলাম গত জুলাই থেকে; তারপর নিয়মিত হলাম। প্রথম পোস্টে কমেন্ট ছিল শুধু কঁাকনের- কিছুক্ষণ পরই ঐ লেখা সরিয়ে ফেলেছিলাম একটা কারণে। :)
প্রথম থেকেই প্রচুর পড়েছি, কিছু কিছু করে কমেন্টও করতাম। নাম বিভ্রাটের কারণে শুরুতে একটু অপ্রস্তুতও ছিলাম কিছুটা সময়। :| সাহস নিয়ে আবার আবজাব পোস্ট শুরু করলাম :P পড়লো ইমরান মামা (এখন আর তাকে দেখিনা), চিকন মিয়া (যে প্রথম থেকেই আমার খুব প্রিয় চরিত্র ;) ) লেখাজোকা শামীম ভাই (উনি সিরিয়াস পোস্ট ছাড়া ইদানীং কমেন্ট করেন না :| )
পড়তে পড়তেই মাথায় আসলো রানার লেখাগুলি অনুবাদ করার চিন্তা। কারণ এখন আমি বাংলা অবলীলায় লিখে যেতে পারি পাতার পর পাতা ( ধন্যবাদ সা ইন :) ) বলতে দ্বিধা নেই রানার লেখার সুবাদেই অনেকের সাথে পরিচিত হয়েছি এই ব্লগে। রানার লেখা প্রায় সবই অনুবাদ করা শেষ। সামনে বই বের করার ইচ্ছে আছে।
একদিন কি ভেবে যেন কবিতা(!) লিখে ফেল্লাম!! :-* তখন ব্লগে প্রবল অকবি বিরোধী আন্দোলন হচ্ছে। যাই হোক, বেঁচে গেলাম কেনো যেন ;)
সেই থেকে শুরু। পাগলকে সাঁকো নাড়াতে মানা করলে যা হয়! টুকটাক করে অনেক কিছুই লিখে ফেলেছি এই নয়টা মাস; ব্লগাররা সাথে ছিলেন বলেই। গত মাসটা বাদ দিয়ে; ব্লগের অনেক লেখাই আমি পড়ার চেষ্টা করেছি, পড়েছি। নবীন, প্রবীণ সব ব্লগারদের লেখাই পড়তে ভালো লাগে। বিতর্কিত কিছু যেখানে খুব বেশী আমার জ্ঞান নেই, সেসব জায়গায় কমেন্ট করা হয়না। কবিতাও খুব একটা বুঝিনা; শব্দ ভালো লাগলে মুগ্ধতা বলে ফেলি। ব্লগারদের কথায় আসি। ছায়া দে কেমন আছেন জানিনা। যেখানেই থাকুন, এই প্রবীণ মানুষটি যেন ভালো থাকেন। নাজনীন আপার লেখা পড়ছি শুরু থেকেই, তার সাহস আমাকে মুগ্ধ করে। সাজিপা'র লেখায় অফুরাণ প্রাণশক্তি খুঁজে পাই ( মানুষটাও প্রবল প্রাণোচ্ছল :) ) । পিচ্চি শামীমকে দেখে অবাক হই ( বয়সের তুলনায় কত পরিণত ছেলেটা!) কালপুরুষ ভাই তার কাঠখোট্টা পেশাকে ছাঁপিয়ে শিল্পকে জড়িয়ে নিয়েছেন অনেক আবেগ নিয়ে, চিরতরুণ তিনি। নুশেরার লেখায় তার ব্যক্তিত্যের ছাঁপটাই উপভোগ্য (সে নিজে খুব একটা আপনি আপনি করার সুযোগ পায় না ব্লগের কাউকে; আমাকেই একমাত্র সিনিয়র আবিষ্কার করে বড়ই খুশী X( ) ছন্নছাড়ার পেন্সিল এর লেখনী আমাকে শব্দকে নতুন ভাবে চিনতে শেখায়। মাছরাঙার একাকী যুদ্ধ আমাকে শ্রদ্ধাবনত করে। অনাহুত আগন্তুক আমাকে রানা'র কথা মনে করিয়ে দেয়; (এই সদ্য কৈশোর উত্তীর্ণের লেখার সরলতা অন্য কোন ব্লগে সেভাবে পাইনা)। উধাও ভাবুকের (আজকাল কি হয়েছে জানিনা :( লিখে কম ) গদ্য আমাকে সবসময় মুগ্ধ করে। নাফিসের নিষ্ঠা ও হিউমার সেন্সের প্রথম থেকেই ভক্ত আমি (কিন্তু সেটা আড়াল থেকে ;) ) তুষার কে খুব মিস করি; (সম্ভব হলে তার অন্তর্ধার্ণের পিছে যার হাত; তাকে একটা ধমক দিতাম X(( ) । ভূতের আড্ডা, আকাশচুরি, (অ)গাণিতিক- এরা যাই লিখে, তাই ভালো লাগে (তাদের আগামী ১০০ পোস্টে ১০০০ প্লাস :) ) ইমরুল কায়েসের লেখা আর আবদুর রাজ্জাক শিপন এর (একটা সাইন্স ফিকশন পড়েছি।) বাকি সব লেখা পড়ার আগ্রহ নিয়ে অবসরের অপেক্ষা করছি। অপ্‌সরা উৎসাহ না দিলে ব্লগে আবার হয়তো আসা হতোনা। ধন্যবাদ তাকে :)। প্রথম থেকেই সাথে ছিলেন সুরভীছায়া। উনার পাঠোভ্যাসও আমাকে মুগ্ধ করেছে, অনেক পড়েন। তামীম ইরফান আজকাল লিখছে না। রম্য লেখনীতে সে অদ্বিতীয়; তাকে মিস করছি। কঁাকন হলো আরেক ব্লগের পোকা :P; তবে ব্লগে আজকাল কম আসছে।
অবধারিতভাবেই চলে আসে বুয়েট ব্লগারদের কথা। বুয়েটে আর্কির ছেলে হিসাবে ইন্জিনিয়ারিং এর ওরা একটু ট্যারা চোখেই বরাবর দেখতো। কিন্তু ব্লগে ভাঙ্গা পেন্সিল, হিমালয়৭৭৭ (অসাধারণ মননের একটা শিশু!! খালি প্রশ্ন করে জানতে চায়!!), ম্যাভারিক, ফারহান দাউদ ( ছেলেটার ভেতর এতো রাগ! দুনিয়া সামলাবে কিভাবে?!) উম্মু আবদুল্লাহ (আজকাল পড়েন কম! ) মেঘনাদ, শাহারিয়ার, রাগিব (সবসময় দেখি সিরিয়াস হয়ে থাকে!!) অচেনা সৈকত ( একমাত্র ব্যক্তি যার সাথে হালকা খোঁচাখুঁচি হয়েছিল ;) ) মুনিয়া, গোলাপী আরো অনেকেই সবসময় সাথে ছিল একদম সরল সিধা চোখেই :)শান্তির দেবদূত, সুখী মানুষ (একসময় সংলাপ দিয়ে অনেক অত্যাচার চালিয়েছে ;) ) , চাচামিঞা ( স্মৃতি রোমন্থনে পটু) জায়েদুল (ভালো লাগে তার গল্প লেখার প্রতিভা দেখে) অদৃশ্য( কবিতা তার ক্রমশ কঠিনতর হচ্ছে :| বুঝিনা অনেক কিছু )চিটি, মাহবুবা, জেরী, শিরোনামহীন আবু সালেহ ( নিপাট ভালো মানুষ মনে হয় তাকে কেন যেন :) ) লীনা দিলরুবা , তারার হাসি ( আমার শহরের সবচেয়ে প্রাণোচ্ছল মেয়ে ) নম্রতা, সহেলী, আহমেদ হেলাল ছোটন, ঊশৃংখল ঝড়কন্যা (লেখার ধরণটা চমৎকার)রাজামশাই, শ্রাবণসন্ধ্যা ( মানুষটির সাথে দেখা হওয়াটা খুব চমৎকার লেগেছে :) ) রুবেল, সবাক ( বয়সের তুলনায় তাকেও অনেক ম্যাচিউর মনে হয় আমার কাছে) , ফেরারী পাখি ( পোস্ট মুছে দেয়াটা মোটেই মানতে পারিনি X( ) সাঁঝবাতি'র রুপকথা (যার একটা গানের পোস্টে আমি আমার মতে নিজের সেরা কমেন্ট টা করেছিলাম :) ) রাশেদ, ক-খ-গ,আইরিন সুলতানা (হাসিখুশী মানুষটা নীতির প্রশ্নে এতোটা কঠোর হতে পারে, কেউ চিন্তাই করবে না :) ) কৃষাণ, কৃষাণী (মানুষ হিসাবে যাদেরকে খুব পছন্দ করি)রানা(ব্লগে একজনই আছে যে ছবি ভাবনায় নিজেকে ব্যস্ত রাখে ক্লান্তিহীন), মোস্তাফিজ রিপন(এর গল্পগুলি একদম অন্যরকম); রাটসা, দুয়ার, মাধবী রাত, মেঘাচ্ছন্ন (যে অনেক কিছু জানে ;) ) এমন অনেক অনেক প্রিয় ব্লগাররা বার বার পোস্ট পড়েছে, পরামর্শ দিয়েছে। যার কারণে আজকে এই পর্যায়ে এসেছি। সময়ের স্রোতে যদি হারিয়েও কখনো যাই; এই ব্লগ থেকে যা পেয়েছি; সেটা কখনোই ভুলবার নয়।
সবাইকে ধন্যবাদ, সাথে আছেন, ছিলেন, থাকবেন বলে। :)
(লেখাটা আবার এডিট করতে হবে, আরো কিছু নাম মনে থাকলেও ফুটনোট টা যুতসই মনে না হওয়ায় দিলাম না ;)

 

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৮
নুশেরা বলেছেন: পড়া পরে, আগে প্রথম অভিনন্দনটা জানাই!!!
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: পড়ার পর কিন্তু অভিনন্দন ফিরাইতে পারবা না ;)

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২০
আহসানুল কবীর তুহিন বলেছেন: সেন্চুরীর শুভেচ্ছা, হাজার-লাখ কোটিতে পৌছাক, এই কামনা।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: :| খাইছে! লেখক থেকে দলিল লেখকে পরিনত হবো তাইলে ;)
ধন্যবাদ।

৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২২
উম্মু আবদুল্লাহ বলেছেন: আমার নামটা খুজছিলাম। পেয়েও গেলাম। ভালো লাগল।

আপনার ১০০ তম পোস্টে অভিনন্দন। আপনার মত সৃজনশীল ব্লগার এই ব্লগের সম্পদ।

ভালো থাকবেন।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপু। আপনারা বিদেশে থেকেও দেশের জন্য, বাংলা ভাষার জন্য যে শ্রদ্ধা পোষণ করেন; সেটা যেন পরের প্রজন্মেও সঞ্চারিত করতে পারেন, এই কামনা করি।

৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২২
নুশেরা বলেছেন: নুশেরার লেখায় তার ব্যক্তিত্যের ছাঁপটাই উপভোগ্য (সে নিজে খুব একটা আপনি আপনি করার সুযোগ পায় না ব্লগের কাউকে; আমাকেই একমাত্র সিনিয়র আবিষ্কার করে বড়ই খুশী X( )

ইউ আর সো সুইট, পারভেজভাই :)

আমাদের চিটাগাং কলেজের গ্রুপ (আনঅফিসিয়াল) কিন্তু আরও বড় হয়েছে, সেখানে আপনি প্রবীণতম :D :D :D
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: তুমি ব্যান!!!
X( X( X(

৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অভিনন্দন পারভেজ ভাই! আরো কয়েকশত পোস্ট আসুক আপনার।

রানা'র লেখাগুলোর মাধ্যমেই আপনার সাথে পরিচয়। বই বের করেন, আমি কিনবোই!

আপনি পুরনো রেজিস্টার্ড, কিন্তু আপনর লেখালেখি আর আমার প্রায় সমসাময়িক। এজন্যে পরিচিত পছন্দের গণ্ডির ব্লগারেরা! :)

ভাল থাকেন।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ জানিয়ে ছোট করতে না চাইলেও উপায় নেই। ;) কারণ তুমিতো মানুষটাই বয়সে ছোট :)

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩০
শান্তির দেবদূত বলেছেন: অভিনন্দন .....

আমি এখনও হাফ সেঞ্চুরীটাও করতে পারলাম না , আর আপনি কি সুন্দর অনবদ্য একটা সেঞ্চুরী করে বসে আছেন, তার পর আবার ব্যাট উচিয়ে জানান দিচ্ছেন .... খুব ঈর্ষা হচ্ছে ...... ইস কবে যে এভাবে ব্যাট উচিয়ে সবাইকে দেখাবো ..... হা হা হা .....
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: একটি সংবাদ! তুষার বিবাহের পূর্বে সম্ভবত শত পোস্ট পার করেছিল। বিবাহের সংবাদে নাই হয়ে গেলো।
তুমি বাছা অন্তত নাই হয়ে যেয়ো না ;)

৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৫
শান্তির দেবদূত বলেছেন: আশা করি একবারে নাই হয়ে যাবো না .... তবে মাঝে মাঝে গ্যাপ পড়তে পারে এই আর কি :) .....
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: কি আর করা ! গৃহ শান্তি বলে কথা ;)

০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার লেখাগুলি এবং ব্লগবিষয়ক কাজগুলি অনেক আগ্রহ জাগায় :)

১১. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৯
রাজামশাই বলেছেন: ওরে আছিস কেমন?

অভিনন্দন
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: আরে রাজাজী!! স্বর্ণমুদ্রা কই? :)
নাহয় কিন্তু.......... ;)

১২. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লেখক বলেছেন: তুমি বাছা অন্তত নাই হয়ে যেয়ো না

লেখক বলেছেন: কি আর করা ! গৃহ শান্তি বলে কথা


হা হা প গে
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ;)

১৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৩
(অ)গাণিতিক বলেছেন: সেঞ্চুরিয়ান পারভেজকে শুভেচ্ছা!!
আশাকরি শিঘ্রই ব্রায়ান লারার রেকর্ডও ভেঙ্গে ফেলবেন।

আমাকে দিয়ে ইহকালেও সেঞ্চুরি সম্ভব না।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: তুমি হইলা লাস্ট ওভারে দুই বলে যখন চার রান লাগে। সেন্চুরী দিয়ে কি হবে?! :) তোমার চার রানেই কেল্লাফতে।
শুভকামনা।

১৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫০
সফট আইটি বলেছেন: আপনার ১০০ তম পোস্টে অভিনন্দন।
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫১
সাদা কাগজ বলেছেন: গাণিতিক বলেছেন: সেঞ্চুরিয়ান পারভেজকে শুভেচ্ছা!!
আশাকরি শিঘ্রই ব্রায়ান লারার রেকর্ডও ভেঙ্গে ফেলবেন।

আমাকে দিয়ে ইহকালেও সেঞ্চুরি সম্ভব না।
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: সাদা কাগজে লিখলেও লাভ কি? কেউ কি দেখবো নাকি? :-*
বললেই হবে, এটা আমার ১০০ তম সাদা পোস্ট ;)
ধন্যবাদ

১৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪
তায়েফ আহমাদ বলেছেন: মাত্র ১০০!
আচ্ছা যান, অভিনন্দন দিলাম।
কিন্তু পরের বার!
১০০০০০ এর কমে আর কোন অভিনন্দন জানানো হবে না!
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: নাহয় আমি আরো ২০০ বছর বাঁচলাম ;)
কিন্তু আপনাকে পাবো তো ? :-*
অনেক ধন্যবাদ। :)

১৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৭
শান্তির দেবদূত বলেছেন: এই পোষ্টেও একটা মাইনাস !! :| .... কিছুই মাথায় ঢুকে না :( ..... আমার মনে হয় আপনার লিষ্টে কারও নাম বাদ গেছে বলেই সে রাগে চোটে মাইনাস দিয়ে ভেগেছে ;) ......
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হায় হায়!! মাইনাস কে দিল?! :-* আমিতো দেখলাম এখন!!!
মনে হয় ভালোবেসে দিছে ;)

১৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ৪৭ জন ব্লগার এর নাম লইলেন ...
এর মইধ্যে আমার নাম নাই ...
আপ্সুস ...

অভিনন্দন
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: আরে তোমার নাম পেটের ভেতর থেইক্যা এইমাত্র বাহির হইলো :)
আমার সেরা কমেন্ট টা তো তোমার পোস্টেই করা। আমার মনে আছে। তোমার মনে আছেতো?!
অনেক ধন্যবাদ।

১৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পারভেজ বলেছেন: গানের কথাগুলি আজকে আবার পড়লাম!!

"মাঝে মাঝে তব দেখা পাই , চিরদিন কেন পাই না ...?
কেন মেঘ আসে হৃদয় আকাশে ,তোমারে দেখিতে দেয় না ...?"

সে আমার দৃষ্টির আড়ালে কিন্তু যায়নি- আমার মনের মেঘ তাকে আমার কাছ থেকে দুরে নিয়ে যাচ্ছে!!

"ক্ষনিক আলোকে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে
হারাই-হারাই সদা ভয় হয় , হারাইয়া ফেলি চকিতে।
কি করিলে বল পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?"

ভালবাসা যেমন কষ্ট দেয় , ভালবাসাহীনতাও তেমনি কষ্ট দেয়।
অবিরল উৎসরিত সীমাহীন প্রেমই পারে ভালবাসাকে জিইয়ে রাখতে।
এই রকম ভাগ্যবান হয়তো অনেকেই না।

"আরো কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রানপন -
তুমি যদি বল এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন ।"

এই জায়গায় এসে একটু কনফিউজড হয়ে গেছি!! এখানে আসলে উনি ঠিক কি বুঝাতে চেয়েছেন?! "আরো কারো পানে "?!!

তৃতীয় কেউ?!!!
"বিষয় বাসনা বিসর্জন "?! এটাও বুঝিনি ঠিক মত।
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: তোমাকে ধন্যবাদ মন্তব্যটাকে এখানে জুড়ে দেবার জন্য। :)

২০. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: চেইনচুরির শুভেচ্ছা, তবে আপনারে ভালো বইলাই জানতাম, চেইন চুরি করবেন সেইটা বুঝতে পারি নাই:P
০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: কতো অজানা আছে ;) সেটা যদি জানতা!!!!!
তাইলে তো খবরই ছিল!!

২১. ০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
জেরী বলেছেন: অভিনন্দন .....
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জেরী।
তোমার কমেন্টগুলি সব সময় মনে থাকবে।

২২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমি তো প্রায় চক্ষু বন্ধ করবার উপক্রম করেছিলাম (সাইন আউট হয়েছিলাম)। ভাগ্য ভাল লেখাটা কিভাবে কিভাবে চোখে পড়লো:)

আপনার সাথে দেখা হওয়াটাও চমৎকার ছিল:)

আমার একটা ধারনা ছিল বুয়েটের ছেলেরা অংক ছাড়া আর কিছু বোঝে না, ধারনা হবার কারনও ছিল, ব্লগে না এলে ভুল টা ভাঙতো না।
১০০ তম পোস্টের জন্য অভিনন্দন।

আর @নুশেরা আমাকে ইচ্ছে করলে আমাকে আপনি আপনি করতে পারে, আমি ওর সিনিয়র:)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
নুশেরা তো দুইকান ছোঁয়া হাসি দিচ্ছে! দিব্য চোখে দেখতে পাচ্ছি :)

২৩. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:২৯
আবু সালেহ বলেছেন:

সেন্চুরী সেন্চুরী....

অভিনন্দন....................হাত তুলেন......................দুই হাত........

মানুষ চিনতে ভুল কইরেন না....
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: :) হা হা হা
ধন্যবাদ আবু সালেহ।

২৪. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৬
সহেলী বলেছেন: "কবিতাও খুব একটা বুঝিনা; "
কথাটা এডিট করা প্রয়োজন !
বাকী সব করে রব ..... মনে হল ঠিক কথা বলেছেন ।


চাঙ্কুর কথাকি ভুলে গেছেন ?
শেষে আপনাকে না চিনে কেবল ভার্চুয়াল জগতের একজন হয়েও অসংখ্য শুভকামনা , যা আপনার প্রাপ‌্য ।
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: :) চান্কু অবশ্যই প্রিয় ব্লগারদের একজন; রম্য লেখায় পটু খুব বেশী ব্লগার চোখে পড়েনা। তবে খুব কম পোস্ট পাই তার কাছ থেকে।
ভালো থাকবেন আপনিও।

২৫. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮
অদৃশ্য বলেছেন: পারভেজ ভাই.......................অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।


আপনার শততম পোষ্ট আমাকে ভাবাবে...........

শুভকামনা রইলো অনেক।

সবসময় ভালো থাকুন।
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকেও।
লেখালেখি চলুক তার নিজের মতো করে :)

২৬. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৩
শত রুপা বলেছেন: অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।
অভিনন্দন................অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন...............অভিনন্দন.........অভিনন্দন...............অভিনন্দন।




০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: :) :) :)
১০০ টা ধন্যবাদ শত রুপা। তোমার মন্তব্য সবসময় দৃষ্টি নন্দন হয় :)

২৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
রাটসা বলেছেন: :)............আমরা ্যা জানি তা কি সত্যি না মিথ্যা????????????.....বাকি আইডি গুলোর শততম post এ আমাদের নাম দিবেন না? অনেক অভিনন্দন।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: থাকুক না হয় কিছু সত্য, মিথ্যের দ্বন্দ।
ধন্যবাদ তোমাকেও। :)

২৮. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২০
নুশেরা বলেছেন: দেখতে আসলাম আসলেই ব্যান কিনা, তাই বলে মনে করবেননা শ্রাবণসন্ধ্যার সাথে আপনার কথাবার্তা নজর করি নাই X( X( X(
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: ;) :P

২৯. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫০
জাতেমাতাল বলেছেন: অভিনন্দন, শততম পোস্টের উদযাপন উপলক্ষে। ভাল থাকবেন।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ জাতে মাতাল।
শুভকামনা আপনার জন্যও।

৩০. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫৮
টুশকি বলেছেন: ১০০তম পোস্টের অভিনন্দন!
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ টুশকি।

৩১. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৯
মাহবুবুল আলম লীংকন বলেছেন: অভিনন্দন!! লেখা, মন্তব্য, জবাব সবই ভাল লাগলো। :)
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: :) ধন্যবাদ লীংকন; শুভকামনা আপনার জন্যও

৩২. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:০১
হিমালয়৭৭৭ বলেছেন: প্রথমে ভাবলাম ১০০ তম পোস্টে সবচেয়ে ছোট কমেন্ট করবো.....তা আর হলনা, এখন স্যুভেনির দেই ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯৩২৩৮৪৬২৬৪৩৩৮৩২৭৯৫০২৮৮৪১৯৭১......................পাইয়ের স্যুভেনির...আশা করি ২৩০০ তম পোস্টেও স্যুভেনির দিতে পারবো....

আর, কি বলবো!!! রানা ভাইয়ের বই প্রকাশিত হোক....আপনার ছড়া-কবিতা লেখাগুলোও চলতে থাকুক, হয়ত সেটারও বই বের হবে একদিন।।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: যাক্‌ বাবা! বেঁচে গেছি! স্যুভেনির ৩৫০০ সংখ্যার হলেই তো গেছিলাম!!
:) সবসময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ হিমলু।

৩৩. ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৬
শাওন৩৫০৪ বলেছেন: একশ নম্বর পোষ্ট??????????ইয়াল্লা............................!!!
শুভেচ্ছা !(আমারে চিনবেন না, আমি এলাকায় নতুন;))
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ;) নতুন হইলেও 'পুপা' 'পুপা' লাগে :)
পোস্ট দেখে আসলাম :)

৩৪. ১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯
মুক্ত বয়ান বলেছেন: বাহ বাহ!! চমৎকার। :)
অভিনন্দন আপনাকে। শততম পোস্টে। :)

তবে, আমার নাম না থাকায় দুস্ক পাইলাম। :(
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ মুক্তবয়ান।
তোমার লেখা আর পোস্ট অবশ্যই পড়বো সময় করে :)

৩৫. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১২
মাহমুদুল হাসান রুবেল বলেছেন: অভিনন্দন । বইমেলায় আপনার কিছু সময়ের সঙ্গ খারাপ লাগেনি ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আগামী মেলায় আশা করি আরো আড্ডা হবে :)

৩৬. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৬
মেহবুবা বলেছেন: শততম পোষ্টে অভিনন্দন ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: ধন্যবাদ মেহবুবা

৩৭. ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৩
তারার হাসি বলেছেন:
আপনাকে অভিনন্দন আপাতত জানাচ্ছি না কারণ হাজারতম পোস্টের জন্য তা জমা রাখলাম।
আপনার ভাল দিক হল, যতটুকু আমি খেয়াল করেছি তা হল আপনি মোটামুটি সবার ব্লগবাড়িতে যান এবং আন্তরিক ভাবেই মন্তব্য করেন।
"ভাল হয়েছে, চমৎকার" টাইপ মন্তব্য আপনি করেন না।
ভাল থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা।
তবে অগ্রিম শুভেচ্ছা রইল আপনার প্রতিভাধর ভাইয়ের বই প্রকাশের।
এরপর আপনারটা।

১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :) আপনাদের এলাহী কান্ডের আয়োজন দেখলাম। পহেলা উৎসবের ছবি যেন দিতে ভুলবেন না।

১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
'আমি ও আমরা', 'আমি এবং আমরা' আর 'আিমওআমরা" এই তিনটা নিক মাঝে মাঝে একটু বিভ্রান্তি তৈরী করে। 'পারভেজ' নামে যেমন একাধিক নিক আছে। তবে আমি লেখাটা পড়ি, নিকটা খুব বেশী খেয়াল করা হয় না :)
শুভকামনা।

৩৯. ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: নুশেরা কি শুধূ নজরই করবে? একশনে যাবে না?:)
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: ব্লগে সিনিয়র কেউ না থাকলে নুশেরার লস ;)
তাই একশনে কে যায়!!

৪০. ১১ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
নুশেরা বলেছেন: শ্রাবণসন্ধ্যা, তুমি আমার একান্ত আপনজন (পারভেজভাইও ছিলেন, এই পোস্টের মন্তব্যের পর ওনাকে "ওয়াচে" রেখেছি :D )। তোমার সঙ্গে কীসের একশন!
১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আমিও ওয়াচ করিতেছি ;)

৪১. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৭
তারার হাসি বলেছেন:
আপনাকে আপনার শহরের সবচেয়ে প্রাণোচ্ছল মেয়ে ধন্যবাদ জানাচ্ছে। সে আনন্দিত আপনার এই মন্তব্য জানতে পেরে।
১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: :) তাকেও ধন্যবাদ ও শুভকামনা।

৪২. ১২ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: পারভেজ ভাইম ঢাকার বাইরে ছিলাম। তিনদিন কাটালাম ষ্টিমারে। ঢাকা টু খুলনা, আবার খুলনা টু ঢাকা। তাই আপনার পোষ্ট পড়তে পারি নি। আপনার এক হাজার তম পোষ্টটাকে আগেই এক লক্ষটা প্লাস দিয়ে রাখলাম। আর এই পোষ্টে, একটা প্লাস।
১২ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: স্টিমার ভ্রমনের ছবি তুলনি? চমৎকার একটা ভ্রমণের পোস্টে অপেক্ষায় থাকলাম কিন্তু।

৪৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২১
লীনা দিলরূবা বলেছেন: আমাকে প্রাণোচ্ছল বলা হয়েছে। মারহাবা;)

আমার একটা কাজিন আছে, নাম তপু (মোকাম্মেল হক), বুয়েটে পড়ত (মেকানিক্যাল)। আপনার চে' অনেক সিনিয়র হবে। আমাকে অসম্ভব স্নেহ করেন। খুব ব্যস্ত জীবন তার আমেরিকায়, কিন্তু মেইল করেন, দুষ্টুমী যুক্ত নানা খবর পাঠান সব সময়। আপনাকে আমি দেখিনি, জেনেছি অত্যল্প, কিন্তু আপনার লেখা পড়ে, আপনার ব্যক্তিত্বটা আমার কাছে ভাইয়ার মত লাগে। জানিনা কেন। ভাইয়া দেখতে যেমন আমি নিশ্চিত আপনিও দেখতে তার কাছাকাছিই হবেন। এটাই হবার কথা। আমার আন্দাজ খুব একটা ভুল হয়না।

শত তম পোস্টের আনন্দময় ক্ষণে আপনাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: মন ছোঁয়া মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নববর্ষের শুভেচ্ছা।

৪৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
আিমওআমরা বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
'আমি ও আমরা', 'আমি এবং আমরা' আর 'আিমওআমরা" এই তিনটা নিক মাঝে মাঝে একটু বিভ্রান্তি তৈরী করে। 'পারভেজ' নামে যেমন একাধিক নিক আছে। তবে আমি লেখাটা পড়ি, নিকটা খুব বেশী খেয়াল করা হয় না :)
শুভকামনা

আমি আসলেই চিন্তায় আছি এই নিকে আমার বেশি লেখা উচিত কিনা এই নিয়ে...
যাই হোক ধন্যবাদ
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: নিকের ব্যাপারে বিকল্প কিছু ভাবতে পারেন।
নববর্ষের শুভেচ্ছা।

৪৫. ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫
আিমওআমরা বলেছেন: "তখন ব্লগে প্রবল অকবি বিরোধী আন্দোলন হচ্ছে।"
এই আন্দোলনের আসল লোক কারা ছিলেন? তারা কি এখনো আসেন? আমি উনাদের খুঁজছি।
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আন্দোলন আপাততো স্তিমিত :)

৪৬. ১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫
আিমওআমরা বলেছেন: ঐ অকবি বিরোধী আন্দোলনের কোনো লিন্ক দিতে পারেন?
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ব্লগে কবিতা কৈ, সব তো ববিতা!
সব শালা কবি হবে, পিপীলিকা পণ করেছে উড়বেই
এই দুইটা পোস্ট পড়লেই চলবে :)

৪৭. ১৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
আিমওআমরা বলেছেন: থিন্কু থিন্কু বস ভাই
১৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: :) শুভকামনা।

৪৮. ১৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫৯
কঁাকন বলেছেন: অভিনন্দন

দেরি হয়ে গেলো সরি চোখে পরে নাই :)
১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫১

লেখক বলেছেন: আচ্ছা :)

৪৯. ১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬
সুরভিছায়া বলেছেন: শততম পোষ্ট ? ঠিক বলেছেন তো ? আমার তো মনে হয় আপনি অল্প কয়েকটি লেখা দিয়েছেন !

ব্লগারদের সম্পর্কে করা বিভিন্ন উক্তি উপভোগ করলাম । আমার কথা বলেছেন দেখলাম ।
যে কথাটা না বললে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে , তা হল নতুন অবস্থায় আপনার মত সহানুভুতিশীল এবং মেধাবী একজন ছিল বলে সহজ হয়েছিল শুরুটা আমার । ব্লগে অন্যকে আঘাত না করার , দু:খ না দেবার মানসিকতা যে কজন লালন করেন , আপনি তাদের একজন ।

দীর্ঘ , সুন্দর জীবন কামনা করছি আপনার জন্য ।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যটির জন্য।
ভালো থাকবেন সবসময়।

৫০. ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪
সবাক বলেছেন:
পারভেজ ভাই.....

এই পোস্ট আমার আগে পড়া হলো না :(


দেরিতে শুভেচ্ছা
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ পড়ার জন্য।
শুভকামনা।

৫১. ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩০
কালপুরুষ বলেছেন: "হীরক জয়ন্তী"র (শততম পোস্ট) জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

সবসময় ভাল থাকুন, সুস্থ থাকুন।
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষ ভাই।

৫২. ১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪১
তামিম ইরফান বলেছেন: শততম পোষ্টের অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা পারভেজ ভাই:).....

প্রশংসার বন্যায় তো ভাসতে ভাসতে হনলুলু পৌছায় গেলাম:D.........
১৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: তাও ভালো :)
হনলুলুতে গিয়াও যদি আবার লেখালেখি শুরু করতে ইচ্ছা হয়!
শুভকামনা।

১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ পান্না।
শুভকামনা ও নতুন বছরের শুভেচ্ছা।

৫৪. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪২
মেঘাচ্ছন্ন বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন !

[[ এতো ব্লগারদের মধ্যেও,আমার নামটা থাকায়,
স্পেশাল থ্যাঙ্কস তো আছেই...(হাহাহা) ]]

লেখালেখি চলতে থাকুক, নিজের মতো করে...।
অন্নেক ভালো থাকুন...সবসময়...।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আরে মেঘু যে!! :-*
কত্তোদিন পর দেখলাম।
অনেক শুভকামনা।

৫৫. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৮
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ব্লগে না আসার প্রবণতা কমে যাচ্ছে আপনাদের লেখা পড়ার পর থেকে
ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: আশা করি এই প্রবণতা টিকে থাকবে :)
অনেক ধন্যবাদ।

৫৬. ০১ লা মে, ২০০৯ ভোর ৪:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর শুভেচ্ছা জানিয়ে গেলাম।

শুভকামনা রইলো।
প্রানশক্তি যেনো থাকে ...দোয়া রাখবেন পারভেজ।
খুব অস্হির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।


০১ লা মে, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: অনেক ভালো থাকবেন সাজি'পা।
অস্থির সময় ক্ষণস্থায়ী।
আবার ব্যস্ত হয়ে উঠবেন কবিতা আর ভালোলাগার বিষয়গুলো নিয়ে। এই কামনা থাকলো।

৫৭. ০৫ ই মে, ২০০৯ রাত ১০:৫১
আহমেদ রাকিব বলেছেন: চিটাগাং কলেজ ৮৮, খাইছে। আমি হইলাম ৯৯ পাশ করছি অবশ্য ২০০১ এ। ভাইয়া ১০০ তম পোষ্টে অনেক অনেক শুভেচ্ছা। অল্প কিছুদিন হলো ব্লগে এসেছি। ইতিমধ্যেই আপনার লেখার একজন বিশিষ্ট ভক্ত বলতে পারেন। ভালো থাকুন ভালো লিখুন। :)
০৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: তোমাকেও ব্লগে স্বাগতম। লেখালেখি চলুক।

৫৮. ০৫ ই মে, ২০০৯ রাত ১১:০৮
চিকনমিয়া বলেছেন: হেপি সেঞ্চুরী
ওরেরে!!!! আমার নাম লেকচেরে, আনন্দে একটা ডিগবাজি দিচিরে:)
০৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৪

লেখক বলেছেন: :) ;)

৫৯. ০৫ ই মে, ২০০৯ রাত ১১:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

শতেক এর শতেক শুভেচ্ছা ।

শুভ ব্লগিং ।
০৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।

৬০. ০৫ ই মে, ২০০৯ রাত ১১:৪৮
মেঘ বলেছেন: শুভ ব্লগিং। শতায়ু হও, শতেক পোস্টের মতোই
০৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৯

লেখক বলেছেন: :) মেলায় খুব বেশীক্ষণ আড্ডা দেয়া হয়নি তোমার সাথে। কিন্তু লেখনীর 'বোল্ডনেস'টা ঐ অল্প সময়ের ভেতরই চোখে পড়েছিল।
রোমান্টিক স্মৃতিকথন গুলি বেশ আগ্রহ জাগাচ্ছে। :)
ধন্যবাদ তোমাকেও।

 

মোট সময় লেগেছে ১.১৮৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির অনেক ইচ্ছে হয়! হয়তো পড়তে ভালো লাগতো বলেই! তাই এই সব টুকটাক কথা নিয়ে শব্দ নিয়ে নাড়াচাড়া! ব্লগে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ