![]() | আর এস এস ফিড |
পোস্ট আর্কাইভ
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
আমার প্রিয় পোস্ট
- যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঁকা পৃথিবীর দীর্ঘতম সড়ক-আল্পনা নিয়ে একটি pdf ফাইল প্রকাশ করা হয়েছে - মো রেজাউল করিম
- চিত্তে রেখে গেছো ভালোবাসা কবি, তবু আজও ভালোবাসতে পারিনি... - একজন আরমান
- চোখ বুজলেই - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ব্লগারদের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হতো !!.........(ছবি ব্লগ) - এম এম কামাল ৭৭
- দোহাই তোদের, একটুকু চুপ কর । ভালবাসিবারে দে আমারে অবসর ।
- মামুন রশিদ
- সকল ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা চাই - কৌশিক
- রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবন - কাউসার আলম
- একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩ - একজন আরমান
- হেফাজতে ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পোস্ট। অনেক জিজ্ঞাসার জবাব। - হাঁড় = ঘাঁড়
- মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে - ফিউশন ফাইভ
- পৃথিবী বদলে দেয়া অবিশ্বাস্য কিছু আবিষ্কারঃ তাও আবার দুর্ঘটনায়! - এম হুসাইন
- ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা( ৫ম পর্ব) - আশিক মাসুম
- যশোরে গণজাগরনের আন্দোলনকে কেন্দ্র করে ইতিহাসের প্রথম স্মারক নির্মিত হচ্ছে - শাফি সমুদ্র
- মুক্তিযুদ্ধের কিছু রক্তের গরম স্রোত বইয়ে দেওয়া গান । এগুলো সেই গান যা আমাদের গর্ব - রুদ্র মানব
- মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার কয়েকটি লেখা - কালবৈশাখীর ঝড়
- মুক্তিযুদ্ধের প্রায় ৩৫০ টি ছবি (আপনাদের আর্কাইভের জন্য) - িতর্থক আহসান রুেবল
- "কত অজানা রে" এসক্লুসিভ। আসুন চিনি তেমন কিছু প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানীরর নাম ও পরিচয় যারা পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখছে। - সেচ্ছাসেবক
- অপারেশন সার্চলাইট পেরিয়ে এসেছিল যে স্বাধীনতা দিবস! - মাহমুদা সোনিয়া
- গ্রামে যেতে কি কখনো মন চায়না আপনার..? - ফাহিম আহমদ
- প্রিয় রবি কবি, তোমায় হাজার শ্রদ্ধা আমার। শত বিস্ময়ে করেছ বিমোহিত। - দিকভ্রান্ত*পথিক
আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২২ |
গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
১) ৩১ মার্চ সকাল ১১ টায় মহান জাতীয় সংসদ অভিমূখে মিছিল এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ড ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবীতে দেশব্যপী সঙগ্রহীত গণস্বাক্ষর মাননীয় স্পিকারের কাছে হস্তান্তর।
২) ৪ এপ্রিল সকাল ১১ টায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান।
৩) ৪ এপ্রিল সারাদেশে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
৪) ৫ এপ্রিল ৪ টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫) ৬ এপ্রিল বিকাল চারটায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সমাবেশ।
গণজাগরনের চলমান আন্দোলনকে ইতিহাসের পাতায় স্থান দিতে যশোরের মণিরামপুর উপজেলায় প্রধান সড়ক এর পাশে নির্মিত হচ্ছে বাংলাদেশে গণজাগরণ আন্দোলনের প্রথম মনুমেন্টাল ভাষ্কর্য। নির্মানাধীন এই স্থাপনার শিল্পী: চারু পিন্টু, বাস্তবায়নে: গণজাগরনমঞ্চ, মণিরামপুর, যশোর।
জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে ২৬ মার্চ রাত ১০ টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে শুরু হল আমরণ অনশন কর্মসূচি। ফেইসবুক পেইজ- https://www.facebook.com/shaheed.rumi.squad
গণজাগরণ মঞ্চে ১৪ নারী মুক্তিযোদ্ধার একাত্মতা প্রকাশ।
গণজাগরণ মঞ্চের নতুন শ্লোগান।
“বীরঙ্গনা আমার মা
আপোস নামা মানিনা,
বীরঙ্গনা আমার মা
অন্য কিছু বুঝিনা।”
নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দিলেন মুক্তিযোদ্ধারা।
![]()
বিস্তারিত- Click This Link Click This Link
প্রজন্ম আজ ফেটে পড়েছে প্রচন্ড প্রতিবাদে- সিলেট Click This Link
গণ জাগরণ মঞ্চের ২৬ মার্চের কর্মসূচীঃ
মহান ২৬ শে মার্চ উপলক্ষে গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ওয়েবসাইট আজ প্রকাশ হলো http://www.gonojagoronmoncho.com/
বিকাল চারটায় মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ।
১) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল ৭টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন।
২)এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কারা হবে।
৩) সকাল থেকেই প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
৪)এ দিন বিকাল চারটায় মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ।
৫) মহাসমাবেশের পর রাত ৮টায় মহান মুক্তিযুদ্ধের ৪২তম বার্ষিকী স্মরণে গণজাগরণ মঞ্চ থেকে উড়ানো হবে ৪২ টি ফানুস।
৬)মহান স্বাধীনতা দিবসে সারাদেশে ও গণজাগরণ মঞ্চ ও অন্যান্য স্থানে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ আয়োজনের আহবান জানাচ্ছি।
গণ জাগরণ মঞ্চের ২৫ মার্চের কর্মসূচীঃ
গণজাগরণ মঞ্চের আজকের কর্মসূচী শুরু হয়েছে বিকাল ৫টা থেকে এবং চলবে আগামীকাল ভোর পর্যন্ত।
১) বিকেল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সারাদেশে মৌন পদযাত্রা।
৩) রাত ১১টায় প্রজন্ম চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মৌন পদযাত্রা।
৪) রাত ১১টা ২৯ মিনিট থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে এবং বিশ্বব্যাপী ‘ফিরে যাই একাত্তরে’ শিরোনামে একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ। এ সময়টায় সারা বিশ্বের সকল বাঙালি , যে যেখানে থাকবো, সেখানেই যেন উঠে দাঁড়াই, স্থির হই, মৌন হই এবং ফিরে যাই একাত্তরে।
৫) রাত ১১টা ৩৫ মিনিটে মোমবাতি প্রজ্বলন করে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের গণকবরের উদ্দেশে রওনা।
৬) জগন্নাথ হল স্মৃতিসৌধে রাত ১১টা ৫৮ মিনিট থেকে ১২টা পর্যন্ত 'নিষ্প্রদীপ মুহূর্ত' পালন করা হবে। গণহত্যার কালরাত স্মরণে এ সময় মোমবাতি নিভিয়ে রাখা হবে।
৭) রাত সাড়ে ১২টা থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত শাহবাগের গনজাগরণ মঞ্চে চলবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সাতক্ষীরাঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যায় নিহত শহীদদের স্মরণে সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের জাগরণী সমাবেশ ও মোমবাতি প্রজ্জ্বলন সোমবার ২৫ মার্চ সন্ধ্যা ৭:০০ টায় অনুষ্ঠান শুরু হবে। রাত ১১.৩০টায় প্রজ্জ্বলিত মোমবাতির র্যালি যাবে শহীদ মিনারে।
এই পোষ্ট অনেক বড় হয়ে যাওয়ায় কিছু অংশ এখানে শিফট করলাম- গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি
Click This Link
২২ মার্চ সংবাদ সম্মেলনে আগামী পঁচিশ মার্চ কালরাত্রি ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে গণজাগরণ মঞ্চের কর্মসূচী ঘোষণা। Click This Link
গণজাগরণ মঞ্চের কর্মসূচী :
৩)২৫ মার্চ সোমবার রাত্রিতে ’৭১-এর শহীদদের স্মরণ ।
৪)২৬ মার্চ মঙ্গলবার মহাসমাবেশ বিকাল ৩ টায় ।
এ ছাড়া পূর্বঘোষিত সকল কর্মসূচী সফল করতে সব ধরনের প্রস্তুতি চলছে মঞ্চের। পাশাপাশি শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদী কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে।
গণজাগরণের গান, চরমপত্র, গণস্বাক্ষর, ডকুমেন্টারি, পিটিশান, ওয়েবসাইট, ছবি ইত্যাদি Click This Link
সিলেটে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড় পাঠানো হচ্ছে। সিলেটের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা বলেছেন, ভয় দেখিয়ে লাভ নেই, আন্দোলন চলবে।
"গণজাগরণনামা : নব ইতিহাসের এক পরিপূর্ণ পান্ডুলিপি।" (যা নতুন করে ভাবতে শেখাবে) Click This Link
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানী ৩১ মার্চ। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রিট আবেদনের শুনানী শুরু।
ইভেন্টসঃ
২২ মার্চ-গণজাগরণ মঞ্চের শাহবাগের সমাবেশ স্থগিত
গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত ২২ মার্চ বিকাল ৩টায় শাহবাগে অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির প্রয়াণের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন চলছে। তাই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
২০ মার্চ- ইংল্যান্ডে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী, 'ওয়াকিং ফর জাস্টিস'
প্রবাসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী, ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিত করার দাবীতে ওয়াকিং ফর জাস্টিস কর্মসূচী শুরু করেছে ব্রিটেনের প্রবাসী বাঙ্গালীরা। গণজাগরণ মঞ্চ ইউকে-এর সহযোগিতায় গত বুধবার থেকে সাতদিনের এই কর্মসূচী শুরু হয়েছে। ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহররে স্থাপিত প্রবাসীর প্রথম স্থায়ী শহীদ মিনার থেকে বুধবার সকাল ৮ টায় বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে এ পদ যাত্রা সুচনা করেন প্রবাসী বাঙ্গালীরা। বাংলাদেশ সময় ভোর ৪ টায় ম্যানচেস্টারের ওল্ডহ্যাম থেকে দীর্ঘ ৬০ মাইল পথ পায়ে হেঁটে স্টক অন স্ট্রেটে পৌঁছাবে ওয়াকিং ফর জাস্টিস টিম। এর ধারাবাহিকতায় ৩০০ মাইল পথ পাড়ি দিয়ে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করবে দলটি।
১৮ মার্চ- নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি প্রদান
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে স্মারকলিপি দিয়ে যুদ্ধাপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পক্ষে সহায়তা চেয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে পরে বান কি মুনের কাছে ওই স্মারকলিপি দেন। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে শাহবাগে গণজাগরণ মঞ্চের প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তারাও বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবির স্লোগান লিখে, জাতীয় পতাকা নাড়িয়ে গণজাগরণ মঞ্চের নামে স্লোগান দিতে থাকেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে এখানে কয়েক শ’ মানুষ জড়ো হন। অনেকেই আশেপাশের রাজ্য থেকে এসে এই বিক্ষোভে অংশ নেন।
সূত্র- বাংলানিউজ২৪।
১৬ মার্চ- শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ
১৬ মার্চ সকাল ১১ টায় জামাত শিবিরের সাম্প্রদায়িক নৃশংসতার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তৃতায় ডা. ইমরান এইচ সরকার বলেন, শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। যুদ্ধাপরাধী সমর্থিত কিছু মিডিয়া এ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করছে
১৫ মার্চ- আশুলিয়ায় মহাসমাবেশ
১৫ মার্চ শুক্রবার ৪টা ১০ মিনিটে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে গণজাগরণ মঞ্চে শুরু হয়েছে সমাবেশ। সমাবেশের প্রথমেই কোরান তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হয়।
এর পর বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা করা হয়।

আশুলিয়ায় র্যাব ও পুলিশ প্রহরায় গণজাগরণ মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।
ছবি- বাংলানিউজ২৪।
"যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে" এই কথা বলায় গাইবান্ধায় শরিফুল নামের এক ব্যক্তির জিহ্বা কেটে পরবর্তিতে হত্যা করে জামায়াত শিবির।
১৪ মার্চ- চট্টগ্রামে জাগরণ সমাবেশ
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ১৪ মার্চ বিকাল ৩ টায় শুরু হয়েছে জাগরণ সমাবেশ।
১৩ মার্চ- চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত
আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৩ মার্চের চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমাবেশ স্থগিত করা হয়েছে। একই সাথে গণজাগরণ আন্দোলন কোনো ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে নয় উল্লেখ করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান বলেন, “শুধু যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং যুদ্ধাপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে আমাদের এই অহিংস আন্দোলন।
১০ মার্চ- উত্তরায় মহাসমাবেশ
১০ মার্চ রবিবার বিকাল ৩ টায় উত্তরা ১১ নং সেক্টরের চৌরাস্তায় গণ জাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত। বিকেলে ৪টা ২০ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় উত্তরার জাগরণ সমাবেশ। ৬ দফা দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের বাইরে এটি সপ্তম সমাবেশ। ব্লগার ও ছাত্র নেতাদের বক্তব্য চলে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাণায় কাণায় পূর্ণ উত্তরা ১১ নম্বর চৌরাস্তা মোড়। জনতার স্রোত পূবে চৌরাস্তা, পশ্চিমে ১২ নম্বর সেক্টরের মূল সড়ক পর্যন্ত ভরে যায়।
৯ মার্চ- গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই খুন
গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই মুক্তিযোদ্ধার ভাইকে কিছুক্ষণ আগে হত্যা করে খিলক্ষেত ফ্লাইওভারের কাছে ফেলে রাখা হয়েছে বলে জানালো এক বার্তাসংস্থার সংবাদ প্রধান।http://bangla.bdnews24.com/bangladesh/article600230.bdnews
শাহবাগ প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চের কাছে দুটি ককটেল বিস্ফোরণ, র্যাব সদস্য আহত, ২ মহিলা সহ ১৪ জনকে আটক। গণজাগরণ চত্বরে ১ মিনিটের নীরবতা পালন।
৮ মার্চ-আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ ও নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তার ছেলে ত্বকী নিহত
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরের নারী সমাবেশ হয়েছে। বাংলাদেশে নারীদের সবচেয়ে বড় সমাবেশ বিকাল ৩ টায়। Click This Link
Click This Link
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির বড় ছেলে নিখোঁজ তানভীর মোহাম্মদ ত্বকীর (১৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।
৭ মার্চ- সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। সারা পৃথিবীতে বাংলাদেশীরা শহীদদের প্রতি বার্তা পাঠিয়ে দিল আকাশের ঠিকানায়
৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ বিকাল তিনটায়।

ঐতিহাসিক ৭ মার্চে আমরা প্রবাসীরা আমাদের বার্তা পৌঁছে দিয়েছি আকাশের ঠিকানায়। এক একটি বেলুনে বাঁধা চিরকুটে লিখি ত্রিশ লক্ষ শহিদ - দু'লক্ষ নির্যাতিত মা-বোনের প্রতি শ্রদ্ধা, বাঙালির নবজাগরণের প্রতি সংহতি অথবা গণজাগরণ মঞ্চের যোদ্ধাদের প্রতি শুভকামনা।
ছবি- পেনসিল্ভেনিয়া, আমেরিকা।
প্রবাসী বাংলাদেশিগণ, পৃথিবীর সব জায়গা থেকে ৭ মার্চ @ দুপুর ১২:৩০ টায় বেলুনে করে আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে একাত্মতা জানিয়ে দেয় বিশ্ববাসীকে। Click This Link
নিউইয়র্ক টাইমসে ইতিহাস সৃষ্টিকারী বাংলা শিরোনাম: ‘আমরা বিচার চাই’ Click This Link
৬ মার্চ- যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা ও জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে গণজাগরণ আন্দোলনের ১ মাস পূর্তি।
হামলার আশঙ্কা: ৪০ জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে
গত চার দিনে প্রায় ৪০টি জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসকেরা। চিঠিতে তাঁরা জামায়াত-শিবিরের সহিংসতা তুলে ধরে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসকেরা পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স (এপিবিএন) ও কিছু জায়গায় সেনাবাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। বিভাগীয় কমিশনাররাও একই ধরনের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি রংপুরে জামায়াত শিবিরের হামলায় আহত পুলিশ কন্সটেবল
মোজাহের আলী ঢাকার সি এম এইচে মারা গেছেন।
৫ মার্চ- যাত্রাবাড়ীর চৌরাস্তায় মহাসমাবেশ
৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ বিকাল তিনটায়। ঐতিহাসিক ৭ মার্চ এর পূর্বে এটাই ছিল শেষ মহাসমাবেশ।
যাত্রাবাড়ী- ডেমরা রোডে মহাসমাবেশ

ছবি- বাংলানিউজ২৪
যাত্রাবাড়ী গনজাগরণ মঞ্চ প্রস্তুত
Click This Link
৪ মার্চ- সকাল ১০ টায় প্রজন্ম চত্বর থেকে হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল
সোমবার সকাল ১০ টায় প্রজন্ম চত্বর থেকে হরতাল বিরোধী প্রতিবাদী মিছিল।
চট্টগ্রামের ষোলশহর এলাকার জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ১০ আলেমকে হত্যার উদ্দেশ্যে সোমবার বিকেলে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ রেকি (ঘটনাস্থল পরিদর্শন) করার সময় । Click This Link
‘আরও ৮ ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল’
আরও আট ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল ঘাতকদের। রাজীবকে দিয়ে শুরু করার পর পরের জনকে হত্যার নানা পরিকল্পনা করছিলো ঘাতকরা। আর কিলিং মিশন সফল করতে কাজ করছিলো চারটি গ্রুপ। মহানগর গোয়েন্দা পুলিশ তাই এসব পরিকল্পনার মূল হোতা শিবিরের সেই ‘বড় ভাই’কে গ্রেফতারের জন্য হন্যে হয়ে খুঁজছে। Click This Link
৩ মার্চ- জাতীয় পতাকা দিবসে বাহাদুর শাহ পার্কে মহাসমাবেশ ও রাজিব হত্যাকাণ্ডে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী।
গণজাগরণ মঞ্চের ২৭ তম দিন ৩ মার্চের কর্মসূচী-
১) সকাল ১০ টায় হরতাল বিরোধী মিছিল।
২) বিকাল ৩ টায় মহাসমাবেশ।
বাহাদুরশাহ পার্কের সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচী-
২) ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় মহাসমাবেশ।
৩) ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ।
৪) ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ।
১) ৮ মার্চ খুলনার চুকনগর বধ্যভূমিতে বিকাল ৩ টায় গণসমাবেশ।
জাতীয় পতাকা দিবসে প্রজন্ম চত্বর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ধরণের অফিসে উড়ল জাতীয় পতাকা।
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কন্সটেবলকে কুপিয়ে হত্যা করেছে জামায়াত শিবির। Click This Link
শেষ বিদায়...!! জগৎ জ্যোতি তালুকদার --২০১৩ সালের নবপ্রজন্মের মুক্তিযুদ্দের সিলেটের প্রথম শহীদ তো্মার রক্ত বৃথা যাবেনা... Click This Link
কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল ৩ মার্চ।
রাজশাহী রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে জামায়াত শিবিরের আগুনে পুড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস এর ৩ টি বগি। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বগী থেকে বের হয়ে আসেন। এখনও কোন হতাহতের কথা জানা যায়নি।
রাজিব হত্যাকাণ্ডে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদে সবাই রাজীব হত্যার কথা স্বীকার করেছেন বলেই জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, “আটক ছাত্ররা জানিয়েছেন রাজীবকে হত্যা করা তাদের ইমানের দায়িত্বের মধ্যে পড়ে বলেই তারা এটা করেছে।” বিস্তারিত Click This Link
২ মার্চ- সকল প্রতিষ্ঠান ও কারখানায় পতাকা উত্তোলন, সিলেট গণজাগরণ মঞ্চের সাথে সক্রিয় ব্যক্তিত্ব জগৎজ্যোতি তালুকদারকে জামায়াতে ইসলামি আর ছাত্রশিবিরের কুপিয়ে হত্যা
১) সকল প্রতিষ্ঠান ও কারখানায় পতাকা উত্তোলন।
২) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ।
সিলেট গণজাগরণ মঞ্চের সাথে সক্রিয় ব্যক্তিত্ব জগৎজ্যোতি তালুকদারকে জামায়াতে ইসলামি আর ছাত্রশিবির কুপিয়ে হত্যা করেছে ২ মার্চ রাত সোয়া ১০ টার সময়।
Click This Link
রাত সোয়া ১০টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারে হামলা চালায় শিবির কর্মীরা। এ সময় তারা গাড়িতে আগুন দিলে সহকর্মী কামাল ও জুয়েলকে নিয়ে গাড়ি থেকে নেমে আসেন জগতজ্যোতি। এ সময় তার উপর হামলা চালায় শিবির কর্মীরা। তাদের এলোপাথারি কুপে জগতজ্যোতি তালুকদার গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
১ মার্চ- ঢাকার শাহবাগ ও খুলনার গল্লামারীতে মহাসমাবেশ। সারাদেশে সমাবেশ
১) জুম্মার নামাজের পরে মহান শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য সকল মসজিদে দোয়া মাহফিল।
২) সন্ধ্যায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় শহীদদের জন্য প্রার্থনা।
৩) দেশের সকল জেলা উপজেলায় গণজাগরণ মঞ্চে সমাবেশ।
৪) ৩ টায় শাহবাগ গণজাগরণ মঞ্চে মহা-সমাবেশ। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে বিকাল ৩ টায় মহাসমাবেশ।
সারাদেশে হয়েছে সমাবেশ। শাহবাগের সমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করেছে জনগণ। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয়েছে মহাসমাবেশ।খুলনার গল্লামারী বধ্যভূমি মহাসমাবেশ- "চলছে লড়াই চলবে" - জানালেন একাত্তরের মুক্তিযোদ্ধারাই Click This Link
খুলনা গণজাগরণ মঞ্চের কর্মসূচীঃ
১) ১ মার্চ পল্লামারী স্মৃতিসৌধে বিকাল ৩ টায় মহাসমাবেশ।
২) ৮ মার্চ চুকনগর বধ্যভূমিতে বিকাল ৩ টায় গণসমাবেশ।
৩) প্রতি শুক্রবার শিববাড়িতে অবস্থান কর্মসূচী।
২৮ ফেব্রুয়ারি- রাজাকার সাঈদীর ফাঁসির রায় ও সারাদেশে জামায়াতের হরতাল- হামলা
সাঈদীর ফাঁসির আদেশ
'ফাঁসি হবে বাংলাদেশে
কবর হবে পাকিস্তানে'
২০ টি অভিযোগের মধ্যে ৮ টি অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত। শাহবাগে আনন্দ উল্লাস , চারিদিকে 'জয় বাংলা' প্রতিধ্বনি। শাহবাগে এখন আনন্দ মিছিল
চলছে মিষ্টি বিতরণ। গণজাগরণ মঞ্চ থেকে আজকে একটা ব্রিফিং হওয়ার কথা ছিল বিকাল ৩ টায়, কিন্তু সমন্বক ডাঃ ইমরান এইচ সরকার হটাৎ অসুস্থ অনুভব করায় সময় পরিবর্তন হয়েছে।
সাঈদীর বিরুদ্ধে থাকা ২০টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। তাই অন্যগুলোতে আলাদা করে কোনো শাস্তি নির্ধারণ করা হয়নি।
একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে আনা অন্য ১২টি অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে সেগুলো থেকে খালাস দেওয়া হয়েছে।
এটি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় এবং এই ট্রাইব্যুনাল থেকে দেওয়া প্রথম রায় আসুন দেখি একাত্তরে সাঈদীর করা মানবতাবিরোধী অপরাধের তালিকা Click This Link গণজাগরণ মঞ্চের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে ও হরতালবিরোধী গণমিছিল মৎসভবন -প্রেসক্লাব-কাকরাইল-শান্তিনগর-মৌচাক হয়ে মগবাজার-বাংলা মোটর- শাহবাগ এসে পৌঁছেছে।
আগের দিনই হরতালের ঘোষণা দেয় জামায়াত শিবির। সকাল ৯ টায় শাহবাগ থেকে হরতালবিরোধী মিছিল। আগের দিন সন্ধ্যা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে টানা অবস্থান কর্মসূচী ঘোষণা করেছে প্রজন্ম চত্বর। হরতাল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে সারাদেশে যানবাহন চালানোর সিদ্ধান্ত- বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ, ৬০ টি গাড়ি ভাংচুর, আটক ১৮| রংপুরের মিঠাপুকুরে জামায়াত শিবিরের সংঘর্ষ, নিহত ২, আওয়ামীলিগ অফিসে আগুন। ঢাকার 'রূপসী বাংলা'র কাছ থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। পাবনায় চারটি প্রতিষ্ঠানে শিবিরের হামলা, সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর পাবনায় ৪টি প্রতিষ্ঠান ভাঙচুর ও ৩টি ট্রাক পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবির।যাত্রাবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সাঈদীর রায় ঘোষণার পর যাত্রাবাড়ীর শহীদ ফারুক হোসেন রোডের মেডিকো হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা। দুপুর আড়াইটার দিকে ২০-৩০ জন শিবির কর্মী হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকে ও পুলিশকে লক্ষ্য করে ৬-৭টি ককটেল নিক্ষেপ করে। লালমনিরহাটের বড়বাড়িতে পুলিশসহ আহত ১০। মৌলভীবাজারে ৩ জন গুলিবদ্ধ, বিজিবি মোতায়েন। এ পর্যন্ত সারাদেশে মারা গেছে ৫০ এর বেশি।
২৭ ফেব্রুয়ারি- মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ
লাখ মানুষকে সাথে নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ শুরু হয় বিকাল ৩ টায়। মতিঝিল শাপলা চত্বরে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ থেকে ২৮ ফেব্রুয়ারির হরতাল প্রতিহত করার আহবান। মহাসমাবেশে আরেকবার শপথ গ্রহণ করা হয়েছে।
ছবি সূত্র- বাংলানিউজ২৪।
২৬ ফেব্রুয়ারি- মামমুদুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্বারকলিপি প্রদান ও গণ জাগরণ মঞ্চে নিয়ে নানা বিভ্রান্তির জবাব দিলো গণ জাগরণ মঞ্চ
মাহমুদুর রহমানকে গ্রেফতার না করায় ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। শাহবাগের প্রজন্ম চত্বরে চলছে গণস্বাক্ষর ও প্রতিবাদী গান।
স্বারকলিপি গ্রহণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে অতিসত্বর আইনী ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যেখানে বসে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা অপতৎপরতা চালাচ্ছে সেখানে অচিরেই অভিযান চালানো হবে। মাহমুদুর রহমানকে গ্রেফতার করতে ইমরান এইচ সরকারের নেতৃত্বে দেলোয়ার হোসেন রনি, অমিত বিক্রম ত্রিপুরা, মারুফ রসূল ও মাহমুদুল হক মুন্সী স্বরাষ্ট্রমন্ত্রী স্বারকলিপি প্রদান করেছেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবিতে ও সাংবাদিক নির্যাতন, পতাকা পোড়ানো ও শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ হয়েছে জাতীয় প্রেসক্লাবে। যারা পতাকা পুড়িয়েছে ও শহীদ মিনার ভেঙেছে, তাদেরকেও যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হোক, বলেছেন আলতাফ মাহমুদ।
রাজীবের নামাজে জানাজার ইমামকে হত্যার হুমকিদাতা ফারাবীকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গোলাম আজমের জামিনের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
গণ জাগরণ মঞ্চ নিয়ে নানা বিভ্রান্তির জবাব দিলো গণ জাগরণ মঞ্চ Click This Link
২৫ ফেব্রুয়ারি- মিরপুর গোলচত্বরে মহাসমাবেশ বিকাল ৩ টায়
মিরপুর ১০ নাম্বারের গোলচত্বরে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টা থেকে মহাসমাবেশ। আরেকবার শপথ বাক্য পাঠ করা হয়েছে। গণজাগরণ মঞ্চে আমরা কেউ নাস্তিক নই, বলেছেন ইমরান।
গণজাগরণ মঞ্চে ইমরান, বাংলাদেশকে কেউ সন্ত্রাসের চারণভূমি বানাতে পারবে না। আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচারে বিভান্ত হবেন না। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় গণতান্ত্রিক দেশ। মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে এদেশে আর কিছু থাকবে না। নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাজাকারের সাথে কোন আপস নয়।
নিহত ব্লগার রাজীব সম্পর্কে কুতসা রটানোয় হাইকোর্টের বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।
২৪ ফেব্রুয়ারি- সারাদেশে ইসলামী দলগুলোর হরতাল প্রত্যাখ্যান করে মিছিল
গাড়ির চাকা ঘুরবে
দোকান পাট খুলবে
স্কুল কলেজ চলবে
রাজধানীতে তারুণ্যের জাগরণ মিছিলে হাজার হাজার মানুষের স্লোগানে প্রত্যাখ্যান হরতাল। প্রজন্ম চত্বরে এখন হাজার হাজার মানুষ। রাস্তাঘাটে গাড়ি চলেছে স্বাভাবিকভাবে, মানুষ কর্মস্থলে যেতে শুরু করেছে (সকাল ৯ টা)। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক। রাজধানীতে বাস চলছে, দূর পাল্লার কয়েকটি রুটেও বাস চলছে। নাশকতা ঠেকাতে রাজধানীতে নেমেছে বিজিবি।
"আমার দেশ" পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সোমবার বিকাল ৩ টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ হয়েছে সে সম্পর্কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বক্তব্য দেবে গণজাগরণ মঞ্চ।
ব্লগার রাজীবের নামাজে জানাজার ইমামকে হত্যার হুমকিদাতা ফারাবী চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার। নিজেকে হিজবুত তাহরীর কর্মী বলে স্বীকার করেছে ফারাবী।
আজকে চট্টগ্রাম থেকে ১০টি ককটেল, একটি পুলিশের পোশাক, বিভিন্ন ব্যানার, আড়াইশ মার্বেল, ১০টি লোহার রড ও লাঠিসহ বিপুল পরিমাণ জিহাদি বইপত্র এবং তাদের কর্মকাণ্ডের তালিকাসহ বেশ কয়েকটি ডায়রি উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জে হরতালে পিকেটিং করার সময় শিবিরের পৌরসভাপতিসহ অন্তত দুজন আটক।
সকল ধর্মভিত্তিক দল নয়, জামায়াতকে যথাসময়ে নিষিদ্ধ করা হবে- সংসদে শেখ সেলিম।
এখন পর্যন্ত ৬০ হাজার গণস্বাক্ষর পড়েছে যুদ্ধাপরাধীর বিচার চেয়ে- চ্যানেল একাত্তর।
২৩ ফেব্রুয়ারি- রায়ের বাজার বধ্যভূমিতে পতাকা হাতে মহাসমাবেশ ও ইসলামি দলগুলোর হরতাল প্রত্যাখ্যানের আহবান
শাহবাগে নতুন কর্মসূচী ঘোষনা করেছেন ডাঃ ইমরান এইচ সরকার। রোববার সকাল ৮ টায় সারাদেশে পাড়া মহল্লা থেকে হরতালবিরোধী মিছিল বের করার আহবান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
শাহবাগ থেকে পতাকা হাতে হেঁটে রায়ের বাজার বদ্ধভূমিতে সমাবেশ হয়। ফাঁসির দাবিতে শপথ করা হয়েছে। নতুন কোনো কর্মসূচী ঘোষণা করা হয় নি। পরেরদিন রবিবারের হরতাল প্রত্যাখানের আহবান জানানো হয়েছে। সারাদেশের সকল দেশপ্রেমিক যোদ্ধাদের মাঠে থেকে দেশদ্রোহীদের প্রতিহত করার অনুরোধ।
২২ ফেব্রুয়ারি- সারাদেশে জামায়াত শিবির ও সমমনাদের হামলা, শাহবাগ গণজাগরণ চত্বর থেকে নতুন কর্মসূচী ও আল্টিমেটাম ঘোষণা
দেশজুড়ে জামায়াত শিবির সহ সমমনাদের হামলার প্রতিবাদে শাহবাগের প্রজন্ম চত্বরে আবারও সমাবেশ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি সন্ধায়, রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।
২২ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে নতুন কর্মসূচী ও আল্টিমেটাম ঘোষণাঃ
১) শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ২৩ ফেবরুয়ারি শনিবারে বিকাল ৩ টায় সারাদেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল এবং একই সঙ্গে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে সমাবেশ। (শাহবাগ থেকে পতাকা হাতে রায়ের বাজারে যাওয়া হয়)। লাগাতার আন্দোলনের ঘোষণা।
২)জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনার অবমাননাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম। ২২ ফেব্রুয়ারি, রাত সোয়া এগারোটায় গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার এ নতুন কর্মসূচি ও আল্টিমেটাম প্রদান করেন।
৩)আমার দেশ সম্পাদক ও উস্কানিদাতা, ইন্ধন দাতা মাহমুদুর রহমান কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম ।
৪)জামাত শিবিরের করা মসজিদ অবমাননা,মসজিদের ভিতরে ককটেল ফোটানো, জাতীয় মসজিদের খতিবকে অপমানের প্রতিবাদে আগামীকাল সারা দেশে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল বিকাল ৩ টায় ।।
৫)শাহবাগের গনজাগরন মঞ্চে সকাল ১০ টা থেকে গণ স্বাক্ষর কর্মসূচি চলবে।
৬)জামাত শিবিরের ডাকা রবিবারের হরতাল প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা। সারাদেশের সকল দেশপ্রেমিক যোদ্ধাদের মাঠে থেকে দেশদ্রোহীদের প্রতিহত করার অনুরোধ।
রাজধানীসহ সারাদেশে জামায়াতে ইসলাম ও সমমনাদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে।
পুরান ঢাকার বাবুবাজারে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ, অর্ধশতাধিক গ্রফতার। পাবনার বাংগাবাড়িয়াতে পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ, মারা গেছে দুইজন। ৮ পুলিশ ও গুলিবিদ্ধসহ কমপক্ষে আহত ৩০। প্রজন্ম চত্বরে দায়িত্বরত বাদল মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সিলেটে শহীদ মিনারে ভাংচুর, পুলিশের সাথে সংঘর্ষ, মারা গেছে ১ জন। ট্রাস্ট ব্যাংকে আগুন দিয়েছে জামায়াত শিবির। গাইবান্ধার পলাশবাড়িতে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, মারা গেছে দুজন। গণজাগরণ মঞ্চে আগুন, প্রেসক্লাব ও এটিএন বাংলার অফিসে ভাংচুর। হবিগঞ্জের শাহেবাগগঞ্জে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, আওয়ামিলীগ কার্যালয়ে হামলা, আহত অর্ধশতাধিক। চাঁদপুরে জামায়াত শিবিরের নেতারা জাতীয় পতাকা ছিড়ে ফেলেছে। ফেনীতে শহীদ মিনারে ভাংচুর। গাইবান্ধা, সিলেট ও ঝিনাইদহে ৪ জন নিহত এবং রাজশাহীতে শতাধিক আহত। পাবনায় গণজাগরণ মঞ্চে আগুন, আহত ১০| রাজশাহীর সাহেববাজারে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ। চাঁদপুরে পুলিশের সাথে সামায়াত শিবিরের দফায় দফায় সংঘর্ষ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ, আহত ২০| চট্টগ্রামের প্রেসক্লাবে বিক্ষোভকারীদের হামলায় দুজন ফটো সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত। বাইতুল মোকাররম উত্তর গেটে জামায়াত ও সমমনা উগ্রপন্থীদের হামলায় বোমার স্প্লিন্টারে আহত একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুজ্জামান পিয়াস, এটিএন বাংলার ক্যামেরাম্যান এস এম তুহিন, মাছরাঙ্গার রিপোর্টার আবদুল্লাহ তুহিন ও গাজী টিভির সাংবাদিক মাসুদুর রহমানসহ ১২ সাংবাদিক আহত, পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, গোলাগুলি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের জন্য পাতা গালিচায় আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত শিবির। কাঁটাবনে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষ, শাহবাগ থানার অসি আহত, আটক ৩| ঝিনাইদহে পুলিশ ও গণজাগরণ মঞ্চ কর্মীদের সঙ্গে জামাত শিবিরের সংঘর্ষ, মারা গেছে ১ জন, সাংবাদিকসহ আহত ৫। মৌলভীবাজারে ভাংচুর, পুলিশের সাথে জামায়াতের সংঘর্ষ, আহত ১২। বাইতুল মোকাররমসহ রাজধানীর অন্যান্য জায়গায় জামায়াত শিবিরের হামলায় আহত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, একজনের অবস্থা আশংকাজনক। নোয়াখালিতে অর্ধশত দোকান ভাংচুর। নারায়ণগঞ্জের চাষাড়ায় রাজীব চত্বরে মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চে জামায়াত শিবিরের ভাংচুর। খুলনায় ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়েছে জামায়াত শিবির, চ্যানেল একাত্তরের ক্যামেরাপারসন আমির সোহেল আহত। নোয়াখালির মাইজদীতে পুলিশের সঙ্গে বি এন পির নেতা কর্মীদের সংঘর্ষ চলছে, ২ টি বাসে আগুন।
জামায়াত শিবিরের তান্ডবে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গেছেন শাহবাগের আন্দোলনের সমন্বয়ক ইমরান এইচ সরকার ও ব্লগাররা।
চট্টগ্রামের নগর জামায়াত অফিসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সিলেটে আল-হামারা শপিং কমপ্লেক্স, ইবনে সিনা হাসপাতাল, বনফুল, পানসী, ইসলামী ব্যাংক তালতলা শাখা, ইসলামী ব্যাংক জল্লারপাড় শাখা, ইসলামী ব্যাংক আম্বারখানা শাখা, সুরমা টাওয়ার, ওম্যান্স মেডিকেলসহ জামায়াতি প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শহীদ মিনারে হামলা ও জ়াতিয় পতাকা পোড়ানোর প্রতিবাদে কুমিল্লা নগরীতে শুক্রবার রাতে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির নিয়ন্ত্রিত রেটিনা ও ফোকাস কোচিং সেন্টারে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। রাজশাহীতে ক্ষুব্ধ জনতা ইসলামী ব্যাংক এর করপোরেট শাখায় আগুন দিয়েছে। দিনাজপুরে ইসলামী ব্যাংকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মুন্সিগঞ্জে জামায়াতের অফিস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
কুমিল্লায় জামায়াত শিবিরের ১৮ জনকে আটক করেছে পুলিশ। "আমার দেশ" পত্রিকার মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগ থানায় ৪ টি ও রমনা থানায় ১ টি মামলা।
২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে গণস্বাক্ষর শুরু।
২১ ফেব্রুয়ারি- রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন ও বিকাল ৩ টায় মহাসমাবেশ
বিকাল তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে মহাসমাবেশ। ২১ ফেব্রুয়ারির শাহবাগের মহাসমাবেশে অংশ গ্রহণ করা মানুষের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে - চ্যানেল ৭১। এই প্রথম বারের মত বক্তব্য দিয়েছেন একের পর এক বক্তা। আনুষ্ঠানিকতা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে। এরপর পবিত্র গিতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। আয়োজকদের কিছু ঘোষণার পরপরই সমাবেশ স্থলে ভেসে ওঠে জাতীয় সঙ্গীতের সুর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সংহতি জানাতে গাজীপুর থেকে এসেছেন একজন বীরাঙ্গনা। সংহতি জানাতে এসেছেন সাংবাদিক, অধ্যাপক, অভিনেতা, মুক্তিযোদ্ধাসহ আরো অনেকে।
প্রজন্ম চত্বর থেকে নতুন সব কর্মসূচী
১) ২২ ফেব্রুয়ারী শুক্রবার স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে জামায়াত শিবিরের হাতে নিহত সবার জন্য বাদ জুমা মসজিদে দোয়া অনুষ্ঠান, সব ধর্মের প্রার্থনালয়ে উপাসনা। পরে এই গণস্বাক্ষর জাতীয় সংসদে পাঠানো হবে।
২) ২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচী দেশ এবং দেশের বাইরে সকল জায়গায়। সবাই নিজ দায়িত্বে প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিপার্শ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরে পাঠিয়ে দেবেন। গণস্বাক্ষর জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
৩) প্রতি শুক্রবার সকল গণজাগরণ মঞ্চে ৩টা থেকে সমাবেশ চলবে। প্রতিটি রায় ঘোষণার আগের দিন বিকেল ৩টা থেকে সবাই গণজাগরণ মঞ্চে উপস্থিত হবে।
৪) ২৩ ফেব্রুয়ারি রায়েরবাজার বধ্যভূমিতে সমাবেশ ও শপথ পাঠ।
৫) ২৫ ফেব্রুয়ারি মিরপুর ১০ নাম্বার গোলচক্করে সমাবেশ।
৬) ২৭ ফেব্রুয়ারি মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ
৭) ১ মার্চ সারা বাংলাদেশের জাগরণ মঞ্চে প্রতিবাদী গান, বিকেল ৩টা থেকে।
৮) ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিটি বিভাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সংহতি সমাবেশ।
৯) ৩ মার্চ, বাহাদুর শাহ পার্ক, ৫ মার্চ যাত্রাবাড়ী চৌরাস্তায় বিকেল ৩টায় সমাবেশ।
১০) ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রতিবাদী গান বিকেল ৩টায়।
শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সরকারের প্রতি ৬ দফা আলটিমেটাম। (২১ ফেব্রুয়ারি)
১) রাজীব হায়দারসহ শহীদদের হত্যাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।
২) আগামী ২৬ মার্চের মধ্যে জামাত শিবির রাজনীতিসহ জঙ্গীবাদী সংগঠন নিষিদ্ধ করতে সংসদে বিল আনতে হবে।
৩) জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতে হবে।
৪) যুদ্ধাপরাধী সংগঠনের আর্থিক উৎস চিহ্নিত করতে স্বাধীন কমিশন গঠন করতে হবে ও ব্যবস্থা নিতে হবে।
৫) গণমানুষের নিরাপত্তার স্বার্থে জামায়াত-শিবিরের সন্ত্রাস ও তাণ্ডব বন্ধে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার এবং গোপন আস্তানা উৎখাত করতে হবে।
৬) যুদ্ধাপরাধীদের রক্ষক এবং হত্যা ও সাম্প্রদায়িকতার উস্কানীদাতা গণমাধ্যমের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২০ ফেব্রুয়ারি- সারাদেশে বেলুনে করে শহীদদের প্রতি চিঠি পাঠানো

গতকাল (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে বেলুনে করে উড়ে গেল শত শত চিঠি। গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পীরাও এসেছিলেন আজকে সংহতি প্রকাশ করতে। সংহতি প্রকাশ করেছে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় দুই শতাধিক ছাত্রী। শাহবাগের সাথে মিল রেখে দেশের অন্যান্য গণজাগরণের মঞ্চ থেকে বেলুনে চিঠি ওড়ানো হয়। গণজাগরণ চত্বরের আন্দোলনকারীদের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্লগার রাজীব ও শান্ত এবং অগ্রণী ব্যাংকের প্রধান শাখার কর্মচারী জাফরের স্মরণে চিঠি উড়ানো হয়। ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন। গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ একুশে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় শাহবাগে ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো..." গান।
ছবি- বাংলানিউজ২৪।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পীরা।
গীতিকারদের মধ্যে উপস্থিত ছিলেন- কবীর বকুল, রবিউল ইসলাম জীবন, সাইফুল ইসলাম বাশার, সুরকার ও সঙ্গীত পরিচালকদের মধ্যে- শেখ সাদী খান, পিআরও খান, আলাউদ্দিন আলী, মইনুল ইসলাম খান, গায়কদের মধ্যে- কনন চাঁপা, এন্ড্রো কিশোর, সুবির নন্দী, বাউল শিল্পীদের মধ্যে আলাউদ্দিন জালালীসহ প্রায় ২০ জনের একটি দল।

বিস্তারিত- View this link
নির্দলীয় গণমঞ্চ খুলনা ২০-০২-২০১৩ (ছবি)
খুলনায় ২১শে ফেব্রুয়ারী সকাল ৮ টায় নির্দলীয় গণমঞ্চ থেকে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের জন্য পদযাত্রা করে খুলনার শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে যাওয়া হবে।
১৯ ফেব্রুয়ারি- শান্তর নামাজে জানাজা ও প্রজন্ম চত্বর থেকে নতুন ঘোষণা
গণজাগরন মঞ্চ থেকে স্পষ্টভাবে ঘোষনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। (১৯ ফেব্রুয়ারি) ‘গত ১৫ দিন ধরে প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে লাখ লাখ মানুষ একাত্তরের মানবতাবিরোধী দল ও অপরাধীদের বিচারের সুনির্দিষ্ট দাবিতে দিনরাত ২৪ ঘণ্টা স্লোগান দিচ্ছেন। গলা ফাটিয়ে সুতীব্র আত্মচিত্কারে প্রকাশ করছেন ৪২ বছরের পুঞ্জীভূত ক্ষোভ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম, মত ও আদর্শের মানুষ আসছেন। কেবলমাত্র গণহত্যাকারী, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা ছাড়া দেশের সর্বস্তরের মানুষ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ।’
বিবৃতির শেষে বলা হয়, ‘আমরা স্পষ্ট করে বলছি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশের মাটিতে, বাংলামায়ের পবিত্র দেহে ধর্মান্ধ, মৌলবাদী, দেশবিরোধীদের একটি আঘাতও পড়তে দেব না। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। জয় বাংলা।’
বিস্তারিত পোষ্ট- গণজাগরন মঞ্চ থেকে স্পষ্টভাবে ঘোষনা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার
ব্লগারদের নাস্তিক আখ্যা দিয়ে, ব্লগারদের ফাঁসির দাবিতে হাটহাজারীতে মিছিল... জনমনে আতংক.. আগামীকাল হাটহাজারীতে হরতালের ডাক । পরে তারা ব্লগারদের কুশপুত্তলিকা জ্বালিয়ে দেয় । যেখানে সারাদেশ গণজাগরণের জোয়ারে ভাসছে, সেখানে এ ধরনের ঘটনা সবার মাঝেই বিষ্ময়ের সৃষ্টি করেছে । স্লোগানগুলো ছিল এরকম," একটা দুইটা ব্লগার ধর,ধইরা ধইরা জবাই কর!!!" সুত্র- শাহবাগে সাইবার যুদ্ধ
"জামায়াত-ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা এখন শুধু সময়ের ব্যাপার" - আইনমন্ত্রী।
সকালে শান্তর ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজীববিরোধী প্রচারণায় বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়ার অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করা হবে, সংসদে আইনমন্ত্রী।
রাজশাহী জামায়াতের আমীর আতাউর রহমান বিপুল বিস্ফোরক ও জিহাদি বইসহ রাজধানীর কল্যাণপুরে আটক হয়েছেন।
শাহবাগে সকাল ৬ টায় কর্মসূচী শুরু হয়েছে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে। এর আগে নীরবতাও পালন করা হয়েছে। সকাল থেকে চলছে গণজাগরণের গান।
গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচিঃ
১) মঙ্গলবার সকাল ১১ টায় ব্লগার তরিকুল ইসলাম শান্তর জানাজা।
২) ২০ ফেব্রুয়ারি বিকাল ৪ টা ১৩ মিনিটে ভাষা শহীদদের উদ্দেশ্যে চিঠি নিবেদন।
৩) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন।
৪) ২১ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় প্রজন্ম চত্বরে মহাসমাবেশ, একই সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো...." সঙ্গীত পরিবেশন।
এছাড়া দেশের যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শাহীদ মিনার নেই একুশে ফেব্রুয়ারির আগেই শহীদ মিনার স্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আরও দুটি আহ্বান জানানো হয়েছে।
♣ প্রথমত, গণজাগরণ মঞ্চের নামে কেউ যেন কোথাও অর্থ সংগ্রহ না করে।
♣ দ্বিতীয়ত, বিভিন্ন টেলিভিশনের টক শোতে গণজাগরণ মঞ্চের কর্মী হিসেবে এমন অনেককে নিয়ে যাওয়া হয় যারা আন্দোলনের সঙ্গে যুক্ত নন। কাউকে টক শোতে নিতে হলে গণজাগরণ মঞ্চের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি- ব্লগার তরিকুল ইসলাম শান্তর মৃত্যু ও জামায়াত-শিবিরের হরতাল
তরুণ নাট্যনির্দেশক, কার্টুনিস্ট ও ব্লগার তরিকুল ইসলাম শান্ত (৩৯) প্রজন্ম চত্বরে মিছিলের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।অভিনেতা গাজী রাকায়াত জানিয়েছেন, কয়েকদিন ধরেই শান্ত অসুস্থ ছিলেন, তারপরেও তিনি গিয়েছিলেন শাহবাগে।
এটি তার লাস্ট ফেসবুক স্ট্যাটাস
Karbalay Imam Hossein(R) nishchit mritto jeneo onnayer sathe aposh korenni. Dirgho vashon die bolecilen, Iajider Islam prokrito Islam noy. Tate Iajider dol kornopat koreni. Amader priyo Nobiji(S...m)r priyo douhitro Imam Hosein(R)ke hotta kore voyonkor Islamponthira, Unar shirocced korar somoy Imam sad tagada die bole taratari koro namajer wakt chole jacce. Soyong Nobiji(S...m)r priyo douhitro Imam Hosein(R) porjonto voyonkor Islamponthider hat theke rehay panni. Afsos! Voyonkor Islamponthider kace prokrito Islamponthira ajo jimmi.
সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ব্লগার ডা. ইমরান এইচ সরকার বলেন, “আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত আমরা তিনজন সহকর্মীকে হারিয়েছি। আমরা তাদের ত্যাগ কখনো ভুলব না। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা তা আন্দোলনের কাজে লাগাবো।” (ইউকে বিডি নিউজ)
আন্দোলন অবস্থায় শান্ত
তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রজন্ম চত্বরে ৫টা ৫৯ মিনিটে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে।
জানা গেছে, ব্লগার শান্ত বিকেলে সংস্কৃতি কর্মীদের সঙ্গে মিছিল নিয়ে শাহবাগে যান। এরপর এখানেই শাহবাগে সংহতি জানাতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। (বাংলা নিউজ ২৪)
জামায়াত-শিবিরের হরতাল বিরোধী আন্দোলনে সংহতি সকলেরঃ
১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিক্ষামন্ত্রী নুরূল ইসলাম নাহিদ উপস্থিত হয়েছেন প্রজন্ম চত্বরে। সকালে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে গেলেন সুবরনা মোস্তফা, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস সহ আরও অনেকেই..শাহবাগে সাইবার যুদ্ধ

দিগন্ত টেলিভিশন বর্জনের ঘোষণা শিল্পীদের

বিস্তারিত- View this link
জামায়াতের হরতালে সাড়া নেই। সকালে প্রজন্ম চত্বরে উঠানো হল কালো পত্রিকা আর সবাই বুকে ধারণ করল কালো ব্যাজ। বেলা বাড়ার সাথে সাথে সংহতি প্রকাশ করতে একের পর এক সংগঠন, সাধারণ মানুষ যোগ দিতে থাকে প্রজন্ম চত্বরে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ৩০০ শিক্ষক যোগ দেয় প্রজন্ম চত্বরে আজকে। রাস্তায় ছিল অনেক যানবাহন, খোলা ছিল অনেক দোকান ও বিপনী বিতান। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা হয়েছে। বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে বাস, ট্রেনও ছিল।
প্রমিথিউস, অর্থহীন ও চিরকুট আন্দোলনে সংহতি জানিয়ে নতুন গান গেয়েছে।
কক্সবাজারে রোগীবহনকৃত মাইক্রোবাস জামাতের লোকেরা ১ ঘন্টা আটকে রাখার পর মাইক্রোবাসের রোগী আব্দুর রহমান নামে একজন হাফিজ মারা যান। অনেকবার বলার পরেও যেতে দেয় নি জামাত শিবিরের লোকেরা
হরতালে মারা গেছে ৩ জন।
সন্ধ্যায় রাজশাহীর বিনোদনপুরে আওয়ামিলীগের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়েছে, আওয়ামিলীগ অফিসে শিবিরের হামলা ও অগ্নিসংযোগ, ৩০ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন গুলিবিদ্ধ।
রাজশাহীতে শিবির কর্মীর বাসা থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও শিবিরের ভবিষ্যৎ কর্মকান্ডের কাগজ উদ্ধার করে পুলিশ।
হরতালের স্লোগান-
গাড়ির চাকা ঘুরবে
দোকান পাট খুলবে
আজকের হরতাল প্রতিহত করতে এই মুহূর্তেই শাহবাগে অন্তত ৫০০০ মানুষ উপস্থিত- চ্যানেল ৭১। (গতকাল রাত ১১ টা)
শাহবাগে "রাজীব স্তম্ভ" ঘোষণা করার কথা থাকলেও শান্তর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছে। "রাজীব চত্বর" থেকে হরতাল প্রতিহত করা হয়েছে।
নারায়নগঞ্জের চাষারায় রাজীবের নামে একটি চত্বর ঘোষণা করা হয়েছে ও রাজীবের ছবিসহ বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।
এর আগে স্বাভাবিক জীবন যাপন বজায় রাখার মাধ্যমে জামাত শিবিরের হরতাল প্রতিহত করার আহবান জানানো হয়েছে প্রজন্ম চত্বর থেকে। জামাত শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সোমবার সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিও হরতাল প্রত্যাখ্যান করেছে। শিক্ষামন্ত্রী জানালেন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হরতাল প্রত্যাখ্যান করেছে।ক্লাস, পরীক্ষা যথারীতি চলবে। নিরাপত্তার জন্য সন্ধ্যা থেকে সব জায়গায় বিজিবির সদস্য মোতায়ন করা হয়েছে। এখন সময় জেগে ওঠার, এখন সময় পাপমোচনেরঃ জেগে ওঠো বাঙালী, জেগে ওঠো বাংলাদেশী, জেগে ওঠো মানুষ ১৬ কোটি
সারাদেশে রাজীবের হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়েছে সারাদেশে।
জামাত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করলো খুলনা ১৮-০২-২০১৩ - ( দিন ও রাত )
১৭ ফেব্রুয়ারি- সকাল ১০ টায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে জাতীয় সঙ্গীত
সকাল ১০ টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ও এক যোগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে।
বিস্তারিত পোষ্ট ও ছবি- শিক্ষাঙ্গনে উড়ল সংহতির পতাকা
সিলেটের চৌহাট্টা শহীদমিনারের পিচঢালা রাজপথ টুপটাপ বৃষ্টি আর হারকাঁপানো বাতাস। তবু শ্লোগান দিতে চলে এসেছে তরুনেরা। এদের থামানো যায় না। প্রকৃতির ত্রাশ কিংবা মৌলবাদি সন্ত্রাস কেউ থামাতে পারে না। ছুটে আসে দেশের জন্য বারবার।
বিস্তারিত পোষ্ট ও ছবি- চৌহাট্টা থেকে জিন্দাবাজার রোডে ভেজা কাক, ভেজা কোকিল, ভেজা দোয়েল সব দাড়িয়ে গেছে !
মনোহরগঞ্জ উপজেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্টানে শাহবাগের কর্মসুচীর সাথে একাত্মতা প্রকাশ করে পালিত হল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন।
![]()
বিস্তারিত ছবি ও পোষ্ট- মনোহরগঞ্জ উপজেলার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্টানে শাহবাগের কর্মসুচীর সাথে একাত্মতা প্রকাশ করে পালিত হল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন
একজন ব্লগার নিজস্ব অর্থায়নে রাজীবের জন্য শাহবাগে একটি ভাস্কর্য বানাবেন বলে জানিয়েছেন।
বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত অন্যান্য দাবির সাথে শহীদ রাজীব আর তার আগে শহীদ মুহাম্মদ জাফর মুন্সিকে নিয়ে দাবী খুলনাতে। খুলনা নগরী স্থবির ছিল - অচল হয়েছিল খুলনা, অফিস-রাস্তা সবই। ১ ঘণ্টার জন্য খুলনা অচল - সরকারকে আল্টিমেটাম
ব্লগার রাজিব হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন আজ সকাল ১১ টায়
ব্লগার রাজিব হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ ব্লগার ও ফেসবুক ইউজারস ফোরামের মানবন্ধন রোববার সকাল ১১ টার চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে,
(নিউজ নারায়ণগঞ্জ২৪.কম)
খুলনা নির্দলীয় গণমঞ্চ ১৬-০২-২০১৩

ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে কাপাসিয়ায় অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা।
বিকাল ৫ টায় নিজ গ্রামে রাজীবকে কবর দেয়া হয়েছে।
ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী আহমেদ রাজিব হায়দার হত্যাকাণ্ডের ঘটনায় উস্কানিমূলক বক্তব্য প্রচার করায় শিবিরের ‘সোনার বাংলা ব্লগ’ নিষিদ্ধ করা হয়েছেসোনার বাংলাদেশ ব্লগ নিষিদ্ধ
১৬ ফেব্রুয়ারি- শহীদ রাজীবের দাফন
জাতীয় পতাকায় মোড়া ব্লগার রাজিব হায়দারের মৃতদেহের কফিন শাহবাগে পৌছানোর পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শেষ বারের মত শাহবাগ ত্যাগ করেছেন রাজীব।
গণআন্দোলনের খবর শুনুন বাংলাদেশের সব টিভি চ্যানেলে লাইভ অনলাইনে
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছেন রাজিবের বাসায়। চ্যানেল ৭১
"স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোনো অধিকার নাই" বললেন শেখ হাসিনা।
ব্লগার থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার) এর হত্যার ৫ আসামীকে ধরা হয়েছে, মিরপুর থানায় নেওয়া হয়েছে।
১৫ ফেব্রুয়ারি- মহাসমাবেশ ও ব্লগার আহমেদ রাজীব হায়দার
১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ সমাবেশের ডাক দেয়া হয়েছে। সকল শ্রেণী-পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে গণজাগরণের পক্ষ থেকে। এই সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ব্লগার থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার) কে নৃশংস ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। তার নিক ছিল থাবা বাবা । তিনি একজন স্থপতি ছিলেন। মিরপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একজন অনলাইন এক্টিভিটিস্ট ছিলেন।
আহমেদ রাজীব হায়দারের লাশ আসবে শনিবার ৪ টায় শাহবাগে।
রাজিব গত ১০ দিন যাবৎ শাহবাগ মোড়ে আন্দোলনে সার্বিক অংশগ্রহণ এবং স্লোগান দিয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার বলছে, জামায়াত শিবির কর্মীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এদিকে এঘটনার পর শাহবাগে প্রজন্মের মঞ্চে ব্লগাররা ক্ষোভে ফেটে পড়েন। এ ব্যাপারে ব্লগাররা রাতেই বিস্তারিত কর্মসূচী ঘোষনা করে। তাদের ঘোষনা অনুযায়ী শাহবাগে প্রজন্মের আন্দোলন লাগাতার চলবে।
প্রত্যক্ষদশীরা জানান, গতকাল রাত পৌনে ৯ টার দিকে মিরপুর বাউনিয়া বাঁধ সংলগ্ন পলাশ নগরে কালো মুখোশ পড়া কয়েকজন যুবক এক পথচারীকে (রাজিব) ঘিরে ধরে। এরপর তারা রাজিবকে এলোপাতারি কোপাতে শুরু করে। রাজিব পালানোর চেষ্টা করলে মুখোশ পড়া দুইজন তাকে দৌড়ে ধরে আবার এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর রাজিবের শরীর নিস্তেজ হয়ে পড়লে দুবৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পৃথক করা চেষ্টা করে। এরই মধ্যে আশপাশের লোকজন চিৎকার করলে দুবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে এবং প্রত্যক্ষদশীদের কাছে থেকে তথ্য সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে মৃত দেহের পাশ থেকে একটি ল্যাপটপ, চশমা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে শাহবাগে উপস্থিত কয়েকজন ব্লগাররা জানিয়েছেন, রাজিব বাসা থেকে খাওয়া দাওয়া করে আন্দোলনের জন্য শাহবাগ মোড়ে আসে। এরপর ঘন্টাখানিক পর তার মোবাইল ফোনে একটি ফোন আসে। ওই ফোনের পর রাজিব বাসার দিকে রওনা দেয়। ব্লগাররা ধারনা করছে রাজিবকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের মামা খুররম হায়দার ইত্তেফাককে জানান, রাজিব গতকাল তিনটার দিকে শাহবাগ থেকে বাসায় আসেন। এরপর সে ল্যাপটপে বসে ব্লগিং করে। এরপর বিকাল ৪ টায় আবার শাহবাগ ফিরে যায়। শাহবাগ থেকে রাত ৮ টার দিকে বাসায় ফিরে আসলে। দুবৃত্তরা বাসার সামনে তাকে ঘিরে ধরে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর আশপাশের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের কাছে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তিনি বলেন, জামায়াত শিবির এবং যুদ্ধাপরাধিদের বিরুদ্ধে শাহবাগ মোড়ে আন্দোলন করায় জামায়াত শিবিরের ক্যাডাররা তাকে হত্যা করেছে। প্রজন্মের গণজাগরের অন্যতম ব্লগার রাজীবকে নৃশংসভাবে জবাই করে হত্যা
রাজীব বাসায় খাবার খেয়ে আন্দোলনে অংশ নিতে শাহবাগ মোড়ে আসেন। এর প্রায় এক ঘন্টা পর তার মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোনে কথা বলেই রাজীব বাসার দিকে রওনা দেন। এ থেকে ব্লগাররা ধারণা করছে রাজীবকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এই ফোন কলকারীকে ধরা কি খুব কঠিন?
শিবির ক্যাডারদের হটলিস্ট টার্গেটে ১৭ ব্লগার!
এ বিষয়ে আসা সামুর কিছু পোষ্ট-
দুঃখিত আমি বিচার চাইতে আসিনি এসেছি মুক্তিযুদ্ধ করতে।
থাবা বাবার জানাযায় আমি যাবো। অবশ্যই যাবো। তা না হলে আমি আয়নার সামনেই দাঁড়াতে পারবোনা....
ব্লগার থাবা বাবার লাশ জবাই অবস্থায় পাওয়া গেল
রাজিব প্রসঙ্গঃ একে একে সব কিছু মিলে যাচ্ছে ।
থাবা বাবা খুন হওয়ার সাথে সাথে পাকিস্তানী নিউজ পেপারে নিউজটি এসেছে , এবং পাকিস্তানীদের আনন্দ উল্লাস
কে এই সোনার ব্লগের "স্পর্শের বাইরে"? তার সোনা ব্লগে পোস্টের শিরোনাম ছিল (স্ক্রীন শট সহ) "শাহবাগের আন্দোলনের পিছনের মানুষগুলো : পর্ব-১"
ব্লগার রাজীব হায়দারকে জবাই করে হত্যা (আপডেটেড)
ব্লগার থাবা-বাবাকে খুনের ইন্ধন দেয়া সোনার বাংলা ব্লগ থেকে
ব্লগার থাবা বাবা (আহমেদ রাজীব হায়দার) খুন
এইবার পাড়ায় মহল্লায় ওদের সবার লিস্ট/তালিকা তৈরি করুন !!!!!!!!!!!!!!!!!!!!!!
ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করে, খবরের সত্যতা জানিয়েছে মাছরাঙ্গা টিভি।
১৪ ফেব্রুয়ারি- লক্ষ মোমের শিখায় উদ্ভাসিত প্রজন্ম চত্ত্বর সহ পুরো দেশ
ভালোবাসার দিনে দ্রোহের বাতি জ্বেলেছে তারুণ্য। অন্ধকারের পাতা উল্টে দিতে তাতে যথারীতি শামিল হয়েছে সারা দেশ। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে তরুণদের আহ্বানে সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্বলন করা হয়। দেশের প্রতিটি প্রান্তের মানুষ মোম জ্বেলে তারুণ্যের আণ্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। লাখো মানুষ যখন প্রজ্বালিত মোমবাতি হাতে উঠে দাঁড়ালেন, মনে হলো মিটিমিটি জ্বলা লাখো তারা নিয়ে ধরায় নেমে এসেছে আকাশ। তারুণ্যের আন্দোলনের বৃহস্পতিবার ছিল ১০ম দিন।
ঘড়ির কাঁটা সন্ধ্যা ৭টা ছুঁতেই শাহবাগের প্রজন্ম চত্বরে জ্বলে ওঠে হাজারো মোমের শিখা। সারাদেশে যে যেখানে ছিলেন সেখানেই তুলে ধরেন প্রজ্বলিত মোমবাতি। এ যেন অনন্ত নক্ষত্র বীথি। প্রতিবাদের, সংগ্রামের, ন্যায়বিচারের দাবির প্রতীক এ শিখা। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে এসেছেন অনেক মুক্তিযোদ্ধা। তরুণ প্রজন্মের এই আন্দোলনকে নতুন বিপ্লব মনে করছেন তারা।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মোমবাতি প্রজ্বলনে কর্মসূচি পালন করা হয়।
![]()
বিস্তারিত পোষ্ট ও ছবি- ছাগুফাইটার২৪.কম ভোর বেলার নিউজ
ফাঁসির দাবিতে আলোকিত রাজশাহীঃ

বিস্তারিত পোষ্ট ও ছবি- ফাঁসির দাবিতে আলোকিত রাজশাহী
সিলেটের প্রজন্ম চত্বরে হাজার হাজার মোমবাতিতে ছড়িয়ে পড়লো রাজাকার নিধনের আলোকশিখা --যে আলোকশিখা দিয়েই মুঁছে দিতে চাই রাজাকার নামক কলঙ্কিত অধ্যায়টি।

অসাধারণ কিছু ছবি দেখুন- সিলেটের প্রজন্ম চত্বরে হাজার হাজার মোমবাতিতে ছড়িয়ে পড়লো রাজাকার নিধনের আলোকশিখা --যে আলোকশিখা দিয়েই মুঁছে দিতে চাই রাজাকার নামক কলঙ্কিত অধ্যায়টি।- ( অসাধারন কিছু ছবি )
আজকের ময়মনসিংহঃ
বিভিন্ন সংগঠন আজ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচী পালন করে

বিস্তারিত পোষ্ট ও ছবি- আজকের ময়মনসিংহ(১৪।০২।১৩)ছবিতে
১২ ফেব্রুয়ারি- তিন মিনিটের নীরবতাঃ
যুদ্ধাপরাধীদের ফাঁশির দাবিতে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪ টায়, ৩ মিনিট দাঁড়িয়ে সারাদেশে সংহতি প্রকাশ করা হয়।
উত্তরায়ঃ
বিস্তারিত পোষ্ট ও ছবি- নীরবতার ৩ মিনিট – উত্তরা এলাকা
জামায়াতকে নিষিদ্ধ করতে ২০০৯ সালেই রিট। দু সপ্তাহের মধ্যে রিটের শুনানী, আদালতে নির্ভর করছে জামায়াতের রাজনীতি- আইনমন্ত্রী।
২৬ মার্চের আগেই জামায়াত শিবির বন্ধ করার আইন পাশ করা সম্ভব-জানালেন মাহবুবুল আলম হানিফ।
কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল এই সপ্তাহে।
কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে দেশ-বিদেশ, অনলাইন ও অফলাইনের সকল মানুষ। দেশে বিদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন নিয়ে আসা পোষ্ট গুলোর লিঙ্ক আপ করে দিলাম –
আমেরিকাঃ
ইউনিভার্সিটি অব মেমফিস
টে্নেসি
নিউইয়র্ক- জ্যাকসন হাইটসঃ
ব্লগার শেখ মিনহাজ হোসেন এর উদ্যোগে গত ৯ ডিসেম্বর আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সন্ধ্যা ৭ টায় শুরু হয় রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যে সাঁড়ে ছ'টা থেকেই লোকজনের ভীড় বাড়তে থাকে। মোটামুটিভাবে সাতটার দিকেই প্রায় শতাধিক তরুণ-তরুণী প্রচন্ড ঠান্ডা আর আগেরদিন রাতে হয়ে যাওয়া তুষার ঝড়ের পর প্রতিকূল পরিস্থিতি স্বত্বেও জড়ো হয় বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটস্ এলাকার কাবাব কিং রেস্টুরেন্টের সামনে।
বিস্তারিত পোষ্ট ও ছবি- এবার রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠলো নিউ ইয়র্ক (ফটো ব্লগ)
আজ নিউ ইয়র্কে গণসমাবেশে দুইশ বাঙালির একসাথে নেয়া শপথনামা!!
শাহবাগ আন্দোলন এর সাথে একাত্মতা, নিউইয়র্ক থেকে......
ফেইসবুক ইভেন্ট- View this link
ফেইসবুকে ছবি- View this link
নিউইয়র্ক- সিরাকিউসঃ
১০ ফেব্রুয়ারি, ২০১৩। সিরাকিউসের কতিপয় স্টুডেন্ট দেশের শাহবাগের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা ও রাজাকারদের ফাসীর দাবি নিয়ে একত্রিত হয়েছে।

বিস্তারিত পোষ্ট ও ছবি- সিরাকিউসে রাজাকারের ফাঁসির দাবি
ইন্ডিয়ানাঃ
ইউনিভার্সিটির বাংলাদেশী স্টুডেন্টরা মিলে শাহবাগের মুভমেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং সকল রাজাকার ও তাদের সহযোগীদের উপযুক্ত শাস্তির দাবী প্রকাশ করেছে।
Auburn, Alabama
Auburn University:
ভিডিও- Solidarity with Shahbag-Auburn University USA
কানাডাঃ
টরেন্টোঃ
স্হান স্বভাবতইঃ বাঙ্গালী পাড়া-বাংলা টাউন ড্যানফোর্থে (ড্যানফোর্থ এবং ভিক্টোরিয়ার ইন্টারসেকশন)। শনিবার ৯ ফেব্রুয়ারি, প্রায় সব জায়গায় প্রকট ছিলো আগের দিনের তুষার ঝড়ের বরফের ছাপ। সাথে প্রায় -৮ ডিগ্রীর মত ঠান্ডা (উইন্ড চিল)। এসব উপেক্ষা করেই উপস্হিত হয় প্রায় ২০০ লোক। ছেলে-বুড়ো-বাচ্চা সবাই। নানা স্লোগানের প্ল্যাকার্ড, পতাকা নিয়ে একসময় প্রকম্পিত করে তোলে টরেন্টোর এই ব্যাস্ত রাস্তা।

বিস্তারিত পোষ্ট ও ছবি-টরেন্টোর বুকে একখন্ড শাহবাগ
শাহবাগের উত্তাপ টরন্টোর তুষার ঝড়কেও হার মানালো
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ঃ
শাহবাগ আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে গতকাল মানব-বন্ধন আয়োজন করা হয়।
বিস্তারিত ছবি ও পোষ্ট- কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে মানব-বন্ধন আয়োজন (একটি ছবি ব্লগ)
ফেইসবুক ইভেন্ট- View this link
কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ঃ
জয় বাংলা
দেশে দেশে পৌঁছে যাক
শাহবাগের ডাক
![]()
বিস্তারিত পোষ্ট ও ছবি- কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দ্যেগে শাহবাগ আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ (ছবি ব্লগ)
রেজাইনাঃ
গত ১৩ই ফেব্রুয়ারি দুপুর ১২ টায় হয়ে গেল কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের রেজাইনা শহরে রাজাকারদের ফাঁসির দাবীতে মানব বন্ধন। ইউ আর বি এস এ (ইউনিভার্সিটি অফ রেজাইনা বাংলাদেশ স্টুডেন্ট এসোশিয়েশন) এর উদ্দ্যোগে রেজাইনার ভিক্টরিয়া পার্ক এ আয়োজন করা হয়েছিল মানব বন্ধনের।
![]()
বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারদের ফাঁসির দাবীতে মানব বন্ধন (রেজাইনা, কানাডা)।
ইংল্যান্ডঃ
লন্ডনঃ
কিছুদিন পূর্বে শাহবাগের শুক্রবারের প্রতিবাদ সমাবেশের সাথে তাল মিলিয়ে লন্ডনেও শুক্রবার দুপুর ২টা থেকে কাদের মোল্লা সহ সব রাজাকারের ফাঁসীর দাবিতে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয় ফেসবুক ইভেন্টের মাধ্যমে।

বিস্তারিত পোষ্ট ও ছবি- কাদের মোল্লা সহ সব রাজাকারের ফাঁসীর দাবিতে লন্ডনে সমাবেশের ছবি ব্লগ ।
ফেইসবুক ইভেন্ট-
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার, ১৩ ফেব্রুয়ারি London BBC ( HQ )'র সামনে মানব বন্ধন ও অবস্থান করা হয়েছে।

বিস্তারিত পোষ্ট ও ছবি- BBC(HQ)'র সামনে গর্জে উঠলো লন্ডন আর একবার ।
ইউকেবিডিনিউজ- লন্ডনে বাংলা স্লোগানে কেঁপে উঠলো বিবিসি হেডকোয়ার্টার, ভিডিওসহ
অস্ট্রেলিয়াঃ
সিডনীঃ
রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে সারা বিশ্ব... সিডনী বাসিরাও পিছিয়ে থাকবে কেন?
রবিবার সকাল ১১ টা থেকে সিডনীর অ্যাসফিল্ড পার্কে শুরু হয়েছে রাজাকারের ফাঁসির দাবিতে সমাবেশ....
বিস্তারিত পোষ্ট ও ছবি- [http://ciu.somewherein.net/pictures/Jhatikahappy//02-2013/Jhatikahappy_101065487251170a5255a936.21717792.jpg_xlarge.jpg|অস্ট্রেলিয়ার সিডনীতে আর এক শাহবাগ....(ফটোব্লগ)]
মেলবোর্নঃ
রাজাকারের সর্বোচ্চ শাস্তি চাই (মেলবোর্ন) নামে একটি ইভেন্ট করা হয়। সময় ছিল ১০ই ফেব্রুয়ারী সকাল ১০টায়, স্থান দি এন্জেল স্টেট্যু ইয়ারা রিভারের পাশে ফেডারেশন স্কয়ারের পিছনে।
বিস্তারিত পোষ্ট ও ছবি- রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে মেলবোর্ন ছবি ব্লগ
রাজাকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্ট্রেলিয়ার সিডনী এবং মেলবোর্নও আজ শাহবাগ স্কয়ার
ব্রিজবেন আর গোল্ড-কোস্টঃ
শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গতকাল অস্ট্রেলিয়া প্রবাসী প্রায় সকল বাংলাদেশী মিলিত হয়েছিল ব্রিজবেন আর গোল্ড-কোস্টে। এই প্রজন্মের আহ্বান সুদূর অস্ট্রেলিয়াতে বসেও প্রাণের দাবীকে একই সুতোয় গেঁথেছে। তরুণ তরুণীদের মাঝে যে উচ্ছ্বাস আর জোয়ার দেখা গেছে তা অভিভূত না হয়ে পারা যায়না।

বিস্তারিত পোষ্ট ও ছবি- জাগো বাংলাদেশ: প্রজন্ম গণজাগরণ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়
পার্থঃ
কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালঃ
প্রজন্ম স্কয়ারের সাথে একাত্ম হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অষ্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাংলাদেশীরা জড়ো হয়েছিলো কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালে। কিংস পার্ক যেন হয়ে উঠেছিলো একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর।
বিস্তারিত পোষ্ট ও ছবি- অষ্ট্রেলিয়ার পার্থের কিংস পার্কের ওয়ার মেমোরিয়াল যেন একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর (ছবি ব্লগ)
মালয়শিয়াঃ
শাহবাগ যখন ধীরে ধীরে পরিণত হচ্ছিলো প্রজন্ম চত্ত্বরে, প্রবাসে মালয়শিয়া প্রবাসী ছাত্রজনতা প্রথম ঘোষণা করল এই পুনর্জাগরণে তাদের সম্পৃক্ততা।
বিস্তারিত পোষ্ট ও ছবি- প্রবাসে (মালয়শিয়া) শাহবাগ সংহতি - ছবিব্লগ (আপডেট - চলমান চিত্র)
পোষ্ট আপডেট হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সিরাজুল লিটন বলেছেন:
জয় বাংলা, জয় জনতা
তালপাতার সেপাই বলেছেন:
সকল কর্মসূচী নিবেদিত হোক, শান্তি আর সম্প্রীতির লক্ষ্যে, মানুষ ও মানবতার জন্য। আমরা যেন ভুলে না যাই ইতিহাস। বাংলাদেশের ১৬কোটি মানুষ স্বাধীনতার পক্ষ শক্তি। কিন্তু ৭১ এর যারা অপরাধ করেছিল, তাদের বিচারই যেন আমাদের অন্যতম এজেন্ডা হয়, কোন দলের নামে যেন মুক্তিযুদ্দের চেতনা কোরবানী করা না হয়।
শাহবাগে উপস্থিত থাকতে পারছেন না বলে কাঁদছেন? মন খারাপ করবেন না। অনলাইনে যোগ দিন।
জয় বাংলা।
পরিবেশ বন্ধু বলেছেন:
উপদেষ্টা দিক নির্দেশক হিসাবে********************************************
সব সময় সঙে থাকব , সুদ্ধ ও মুক্ত চিন্তা চেতনায়
আমরা বদ্ধ পরিকর দেশ সেবায়
শান্তি , সাম্য , শক্তি ও একতার যূথ মেলবন্ধন
হোক প্রতিটি পদক্ষেপে দেশ ও মানুষের মুক্তি ও উন্নয়ন ।
ব্লগ মিডিয়া অফ্লাইন অনলাইন কেন্ত্রিয় জাতীয় সমন্বয় পরিষদ ।
আহবায়ক সদস্য / সাজিয়া কনা মুন্নি , আরজু পনি / সাইফ সামির মিয়া , সৈয়দ মোঃ বারিউল সাগর , বাধন হারা / নাইমুর রহমান কোবিদ / বাহারুল বছির ইখতামিন / কাজি সাজিয়া চৈতি স্বর্ণা ।
, ম মাসুদ রানা শাহি , পরিবেশ বন্ধু / কবিতা দিপা মনি রাজ শান্তা
মহিউদ্দিন রাজন , নতুন । সাইদুজ্জমান অপূর্ণ , । সহ আরও অনেকেই ।
আমরা সব রকমের পরামর্শ সহযোগিতায় তোমাদের সাথে ।
মোবাইল , ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
meil / mashudrana82Kgmail.com
হাফিজুর রহমান মাসুম বলেছেন:
সাতক্ষীরার কর্মসূচি পোস্টে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। জাগরণী শক্তির সাথে আছি। এই পোষ্টটা দেখেছেন তো? Click This Link
জয় বাংলা।
পরিবেশ বন্ধু বলেছেন:
একেকজন কবি বা সাহিত্যিক রাস্ট বিজ্ঞানী , সমাজ বিজ্ঞানী এবং দার্শনিক । গনজাগরন মঞ্চে বাংলাদেশের এমন কিছু সাহিত্যিক কে
নিয়ে কটূক্তি ও অবমাননা করার ধৃষ্টতা ওরা কোথায় পায় ।
উকিলের মুহুরিও লেখক , দলিল লেখক রাও কি তাই , ওদের সাথে যদি
প্রকৃত দার্শনিক কবি / সাহিত্যিক দের সাথে তুলনা করা হয় তাহলে
সম্পূর্ণ ভুল হবে ।
নজরুল , রবিঠাকুর , জসিমুদ্দিন দের একটা থিসিস বা সাধনার মূল্যায়ন লক্ষ বছরেও একজন উকিল মুক্তার এর জীবনীতে মিল্বেনা ।
সাহিত্যিক দের থিসিস হল বিজ্ঞান , যা একমাত্র আল্লাহ প্রদত্ত ।
দুনিয়ায় কবি সাহিত্যিক হওয়ার কোন সাবজেক্ট নেই , সেটা আত্তাধিক বিষয় , তবে কিছু কিছু সাহিত্যিক পেটের দায়ে বিভিন্ন
পেশা বেচে নেয় । আবার কেহ মুক্ত জীবন যাপন করে ।
একজন উচ্ছ শিক্ষিত হওয়া যায় বড় বড় ডিগ্রি অর্জন করা যায় কিন্তু চাইলেই সাহিত্য রস বা সাহিত্য উপাদান কবিতা , উপন্যাস
রচনা করতে পারেনা এজন্য চাই সাধনা ।
যুগ যুগ ধরে প্রতিভাবান একজন কবির কবিতা লক্ষ কোটি পড়ুয়াদের অন্তরে জ্ঞানের ক্ষুরদার বিস্ফোরণ ঘটায় । তাদের নিয়ে
অবহেলা কেন ? রাজনীতি কেন ? আমরা আর হুমায়ুন আজাদ / শামছুর রহমানদের মত সমাজে নিগৃহীত হতে চাইনা ।
সুদ্ধ স্বাধীনতা হোক লেখক দের মুক্ত বার্তা ।
স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ।
কাউন্টার হেজিমনি বলেছেন:
রসিকিউটরের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আপনারা রায়ের আগে ক্যামেরার সামনে বলেন, সব অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। টক শো-তে বলেন, বিচারক ফাঁসি দেবেই,“তবে এটা ভুলে যাবেন না আপনাদের যুক্তি-প্রমাণ উপস্থাপনই প্রমাণ করবে আসামিরা ছাড়া পাবে, নাকি মুক্তি।”
কামারুজ্জামানের বিরুদ্ধে প্রসিকিউশনের দুজন সাক্ষীর সাক্ষ্যে বর্ণনা এক হলেও সময়ের ফারাকের বিষয়টি যুক্তি উপস্থাপনের সময় বেরিয়ে এলেও প্রসিকিউটর দাবি করেন, তিনি সন্দেহাতীতভাবে আসামির অপরাধ প্রমাণ করতে পেরেছেন।
ট্রাইব্যুনালকে তিনি বলেন, “সাক্ষীর স্মৃতি বিভ্রাটের কারণে একটি ঘটনার সময় দুজন দুই রকম বলেছেন।”
ট্রাইব্যুনোলের তিন বিচারকের একজন শাহিনুর ইসলাম বলেন, “স্মৃতি বিভ্রাটের কারণে এমন হতে পারে না।”
এসময় আসামি কামারুজ্জামানকে কাঠগড়ায় বসে হাসতে দেখা যায়।
সকালের পর বিকালে দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপনের সময় প্রসিকিউটর সাইফুলের উদ্দেশে ট্রাইব্যুনাল চেয়ারম্যান সরাসরি বলেন, “আমরা আপনার যুক্তি উপস্থাপনে সন্তুষ্ট না। আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে চেষ্টা করবেন। কেস ভালোভাবে ‘প্লেইস’ করবেন এটা আমরা চাই।” Click This Link
এরকম মাঝ থেকে খবর দিলে বোঝা যায় না।
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
জয় বাংলা।
হোসেন মনসুর বলেছেন:
জয় বাংলা
পরিবেশ বন্ধু বলেছেন:
প্রিয় দেশ বাসী ও বন্ধুগন********************
রাজনৈতিক নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্তের গেঁড়াকলে দেশ
এখন সামাজিক , সাংক্রিতিক , ও আর্থিক চরম সংকটে নিমজ্জিত ।
সরকার চায় বিরুধিদের দমন নিড়িপন করে ক্ষমতায় অধিষ্ঠিত
থাকতে , আর বিরুধি দল গুলু চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে
নির্বাচন , দাবি না মানা পর্যন্ত তারা নির্বাচন মুখি হবেনা ।
বাম দলগুলু সুযোগে সদ্যব্যাবহার করে উভয় দল কেই তাদের
নিজস্ব নীতিতে অবস্থান নেওয়ার জন্য চাপ প্রয়োগ অব্যহত ।
গণজাগরণ একটি পথ নাটক ।
ওরা চায় নিঃস্বার্থ দাবিতে দেশ ও গনমানুসের অধিকার নিশ্চিত করা স্বাধীনতার মুক্ত আহবানে , সেখানেও আজ নানা মুখি রাজনৈতিক ভাবাদর্শে ও চিন্তা চেতনার বার বার বাধা ।
সামরিক শাসনের পথ বন্ধ অনেক আগে থেকেই ।
তাহলে এহেন সার্বিক সহিংসতা থেকে দেশ কে মুক্ত করার মুল
চালিকা শক্তি কারা ?
এরশাদ সাহেব বলেন দেশ আজ ইরাক , আফগান পরিস্থিতি রুপ নিচ্ছে এখনই সার্বিক পদক্ষেপ না নিলে দেশ ও জাতীর ভুত ভবিষ্যৎ
খুবই অন্ধকার ।
তাই দেশের সুশীল সমাজের প্রত্যক রাজনৈতিক মহলের প্রধান
দের নিকট আমার আহ্বান ।
আসুন দেশ ও জাতীর মুক্ত চিন্তায়
আমরা এক্যবদ্ধ হই আলোচনার টেবিলে
আর চাইনা রক্ত ঝরা সহিংসতা
আর চাইনা আবারও ভুলের দায়ে পদদলিত হোক স্বপ্নের স্বাধীনতা ।
শুভেচ্ছা জ্ঞাপন ও দেশ সেবার অঙ্গিকারে
মহাপরিচালক
বাংলাদেশ সাহিত্য সংসদ ।
আপনাদের মত নারীর কারণে আজকে আমার প্রিয় বাংলাদেশ।
জয়বাংলা।
ভাল থাকবেন, শুভকামনা রইল।
আপনাকেও অনেক ধন্যবাদ। সাথে থাকবেন। জয় বাংলা।
বীরঙ্গনা আমার মা
আপোস নামা মানিনা,
বীরঙ্গনা আমার মা
অন্য কিছু বুঝিনা।
লেজ কাটা শেয়াল বলেছেন:
কী কোবো আর দূক্ষের কোথা? কীছূ কোঈতে গেলে কোয় হাজী সাব খারাফ..
কি বলতে চান?
জয় বাংলা।
বীরঙ্গনা আমার মা
আপোস নামা মানিনা,
বীরঙ্গনা আমার মা
অন্য কিছু বুঝিনা।
পরিবেশ বন্ধু বলেছেন:
আমাদের কেন্ত্রিয় উপদেষ্টা পরিচালনা কমিটির নাম সমুহ প্রধানপাতায় বিশেষ ভাবে সংরক্ষণ করার অভিপ্রায় রইল ।
বাংলাদেশ ব্লগ অনলাইন অফ্লাইন অ্যাক্টিভিটেজ কেন্ত্রিয় কমিটি
প্রধান উপদেষ্টা *** আল্লামা ডঃ ম , মাসউদ মিয়া সৈয়দ শাহী । কবি /
সম্পাদক / গবেষক / সংঘটক । সভাপতি বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ ।
উপদেষ্টা ** মোছা ঃ কাজী জায়নকি আরা , আরজু , লেখিকা ও সাঙ্ঘটনিক ।
উপদেষ্টা ** মোহাম্মদ মিরাজ খান বাধন হারা , কবি ও সমাজ সেবক
উপদেষ্টা ** মো শফিউল আলম বিপ্লব , ইঞ্জিনিয়ার কম্পিউটার বিজ্ঞান ও এম ডি বিজ্ঞান প্রযুক্তি কোম্পানি ।
উপদেষ্টা ** মো সাইফ সামির কবি ও সাংঘটনিক ।
সদস্য * কাজী সাব্রিনা সারোযার স্বর্ণা , লেখিকা কলামিস্ট সাংঘটনিক ।
সদস্য , ইখতামিন , লেখক ও ব্লগার ।
সদস্য * সায়মন বিপ্লব অপূর্ণ , কবি ও সাংঘটনিক , আলোর মিছিল । নাইমুর রহমান অপূর্ব , কলামিস্ট সাংবাদিক , অভজারবার ।
ও আরও অনেকেই ।
বি< দ্র। আপনারা আমাদের কে সরাসরি অনুষ্ঠানে পাবেন না / শুধু
ইন্টারন্যাট এর মাধ্যমে সকল যোগাযোগ এবং সহযোগিতা থাকবে ।
যিনদা মুরদা বলেছেন:
চ্যালেঞ্জ ! চ্যালেঞ্জ !! চ্যালেঞ্জ !!!নাস্তিক ও মুসলিম নামধারী মুনাফিকদের প্রতি জামাতের ইসলামীর চ্যালেঞ্জ ! রাজনীতি/ইসলামী রাষ্ট্র/খেলাফত ব্যাতীত কোন ইসলাম হয় না-শান্তি ও মুক্তির একমাত্র পথ ইসলামী খেলাফত- রাষ্ট্রশক্তি বিহীন ইসলাম ইসলামই নয়.বিস্তারিত জানতে হলে পড়তে হবে নিচের লিঙ্ক এর সকল পোষ্ট -
Click This Link
দায়িত্ববান নাগরিক বলেছেন:
বাংলাদেশে গণজাগরণ আন্দোলনের প্রথম মনুমেন্টাল ভাষ্কর্য ! ওয়াও ! এত সুন্দর ডিজাইন ! খুব পছন্দ হয়েছে।জয় বাংলা !
# পোষ্টের নিচের দিকের কিছু লেখা আলাদা পোষ্টে শিফট করলে ভালো হত।
থ্যাংকস !
আই অ্যাম আ লিটল কনফিউসড। ছবি ও খবরটা সামুর একজন ব্লগারের কাছ থেকে পেয়েছি। কোনো খবরে এখনও আসে নি। সো, এখনও পুরোপুরি নিশ্চিত না। ডিজাইনটা আমারও খুব ভাল লেগেছে। খবরটা নিচে দিচ্ছি, যেহেতু এখনও পুরো নিশ্চিত না।
জয় বাংলা।
আর পোষ্ট অনেক শিফট করেছে। ওইটা অনেক বড় হয়ে গেছে। আরেকটা পোষ্ট দিতে হবে। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
বীরঙ্গনা আমার মা
আপোস নামা মানিনা,
বীরঙ্গনা আমার মা
অন্য কিছু বুঝিনা।
ইনকগনিটো বলেছেন:
শাহবাগ আন্দোলন একটি ব্যর্থ আন্দোলন। শাহবাগ আন্দোলন বহু আগেই মারা গেছে, আর সামহোয়্যার এর প্রথম পেজ একটা কঙ্কাল হয়ে ঝুলে আছে।পোস্ট দাতা, এবং আন্দোলনের জন্য নিবেদিত সকল ভাই বোনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- পোস্টটি স্টিকি পোস্ট থেকে নামিয়ে ফেললে ভালো হয়।
জ্বী, এরকম কয়েকজন বলে। কিন্তু পরে দেখি এরকম বলাদের বিরোধী অনেক অনেক গুন মানুষ।
নতুন আরেকটা পোষ্ট স্টিকি হয়েছে। সেটা নিয়ে আপনার মতামত কি?
বীরঙ্গনা আমার মা
আপোস নামা মানিনা,
বীরঙ্গনা আমার মা
অন্য কিছু বুঝিনা।
জয় বাংলা।
ইনকগনিটো বলেছেন:
সেটা স্টিকি হওয়াই উচিৎ।
আমি জানতাম আপনার উত্তর এটাই হবে। আপনার দৃষ্টিতে ব্যর্থ মনে হতে পারে অ্যান্ড দ্যাটস ওকে। মডারেশন এই পোষ্টের মন্তব্য নিয়মিত দেখেন, আপনার মন্তব্যও দেখবেন আশা করি।
জয় বাংলা।
runningX বলেছেন:
ইনকগনীটো এই সেইম কথা তো এই লেখিকাকে উচ্ছাস বুঝাইতে গিয়া চরম অপমানিত হইছে। ব্যাচারা এখন ফেবুর কোনায় কানায় একলা একলা ঘুরে বেড়ায়। আই ওয়ান্ট নো মোর কনভার্সেসন রিলেটিং টু এনি অব দিজ আদার টপিক্স ওভার হিয়ার।
জয় বাংলা।
কবীর হুমায়ূন বলেছেন:
এখনি সময় শত্রু নিধনে-
জেগেছে দীপ্ত প্রাণের চেতনবিদ্ধ জোয়ার জল,
জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে হবে জঞ্জাল সকল।
এখনি সময় জেগে উঠো প্রাণ তন্দ্রা ছেড়ে,
অন্ধাকারের দাঁতালো হিংস্র পশুর দল
ছিন্ন-ভিন্ন করতে চায় মায়ের আঁচল;
ওদের তীক্ষ্ণ নোখ উপড়ে ফেলার প্রত্যয়ে
প্রাণে প্রাণে সম্মিলন হোক আকরিত বিশ্বাস।
যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে যতক্ষণ নিশ্বাস।
গৃধ্নু ওরা, লাশের গন্ধে ভাগাড়ে ঘোরে,
লেবাসের তলে লুকিযে রাখে কামুক দাঁত;
ওদের চিহ্নিত করো নিঃচিহ্নের প্রয়োজনে।
এসো ভালোবাসার সৌরভ নিয়ে এগিয়ে যাই-
শত্রু নিধনের চেতনায়।
এখনি সময়,
সময়ের আঘাত এবার হানতেই হবে-
আজন্ম লালিত শত্রুর পাঁজরে।
কয়েস সামী বলেছেন:
অাপনার লেখাটি স্টিকি অবস্থা থেকে সরিয়ে ফেলে হল কেন? আন্দোলন কি শেষ> নাকি আর গণজাগরণ মঞ্চের কর্মসূচি জানার কোন দরকার নাই?
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন:
নাটক শেষ, শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল, ভাগাড়েই অপচয় হয়েছে [ফুলস্টপ]
সিউল রায়হান বলেছেন:
আন্দোলন থেকে যাদের লভ্যাংশ কুড়ানোর ইচ্ছা ছিলো তারা এতদিনে হয় সফল/ব্যর্থ।আন্তরিকভাবে যারা সশরীরে অথবা অনলাইনে একে সমর্থন জানায় তারা এইসব ভাবে না। তারা এইটাই বলেছিলো, বলছে, বলবেঃ হরতাল, হেফাযত যত কিছুই হোক... এখনো কিন্তু যুদ্ধাপরাধীদের ফাসি চাই। কাদের মোল্লার ফাঁসি চাই। কাদের মোল্লার ফাঁসির আপিলের আপডেট চাই
হাল ছেড়ো না আপু, তুমি যখন দিনের পর দিন এই পোস্ট আপডেট করেছো তখন এনারা অংক কষেছেন কারা লাভবান হচ্ছেন এই আন্দোলন থেকে, এখন এরা স্বার্থ খুঁজে না পেয়ে সরে গিয়েছেন। অতএব এদের কিছু বলার নেই।
ভালো থাকো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।