somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসায় এটা যেনো কেউ ট্রাই করবেন না, লুঙ্গী পুড়ে যেতে পারে!

২০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(+18)


দেখতে দেখতে আমার চোখ আর আমারে দেখে না, খোলাসা করলে আয়না দেখার টাইম পাইনা। তো একদিন আমার এক কাজিন কোনো এক বিয়ার ছবি গুলো এনেছিলো আমাকে দেখাতে। আমি উল্টাইয়া উল্টাইয়া দেখিতে লাগিলাম, কিন্তু হঠাত একটা ছবি দেখিয়া বলিলাম," এই হাফ প্যান্ট পরা বান্দরটা কে?" বোইনে ফিক কইরা হাইসা কয়,"এইটা তুমি!জামা চেন্জ্ঞ করার সময় প্যান্ট খুইজা পাইতাছিলা না দেইখা অনুস্ঠানের ভিতর প্যান্ট খুজতাছিলা।" আমার শখ কইরা ছবি দেখা আর হইলো না।

আসলে টাইম কেমনে যায় আর পকেটের টাকা কেমনে শেষ হয় এইটাও বুঝি না। মাঝে মাঝে মনে হয় টাকা আগে শেষ হয় না সময় আগে যায়। এইজন্য কেউ যদি জিজ্ঞেস করে কোথায় দেখা করবো আমি সোজা বলি তুরাগ নদীর তীরে না হইলে মহাখালী ফ্লাইওভারের উপরে। কারন এর আশেপাশে খাওনের দামী খাওনের দোকান নাই।বিদেশ ফেরত এক কাজিন এক দিন বললো, "আমি ঘুরতে যাবো।" আমি বলেছিলাম,"কেন তোরা আমার পেছনে মরিস?" কাজিন ছিলো নাছোরবান্দা, আর আমিও কম যাইনা। আমি ডেট পিছাইতে থাকলাম, এবং পিছাইতে পিছাইতে রোজার টাইম নিয়া আসলাম। নিয়া গেলাম ঘুরতে শিশুপার্কে তাও আবার দুপুর বেলা। তারপরের থিকা কাজিনের সাথে দেখা হয় না ২ বছর!

মাঝে মাঝে কিছু স্মৃতি খুব হাসায়, আর মাঝে মাঝে কিছূ স্মৃতি মনেই আসে না। আমার এক বন্ধু ছিলো যে আড্ডা চলাকালীন কখনো বসতো না। অলওয়েজ খাড়াইয়া বা হাটার উপর আড্ডা দিতো। এমনকি তাস পিটানোর সময়ও মাঝে মাঝে দাড়াইয়া অথবা হাটা হাটি করতো। ডেটিংও করতো হাটনের উপর, আর সেইজন্যই হ্য়তো কেউ টেকে নাই ওর লগে। আমরা অবশ্য ২ বছর পর টের পাই ওর হাটার রহস্য কি? আর রহস্যটা ফাস করে ওর রুমমেট। ও যেটা বললো," ওর নাকি গ্যাস নির্গমনের ব্যামো আছে, এবং ওর গ্যাসে প্রচুর মিথেনের প্রাদুর্ভাব থাকায় আশেপাশে থাকা হাতিও কাইত। এটার প্রভাব মিনিমাইজ করার জন্য ও হাটার উপর থাকে আর বাতাসে নাকি ব্যাপন ক্ষমতা বেশী থাকার কারনে মিথেনের কটু প্রভাব মিনিমাইজ হইয়া যায়।"
তো আমাদের মুরগী সাইফুলের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। একদিন আমরা ওর সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন হলে কারেন্ট ছিলো না। হঠাত দেখি ওর পিছনে ভূড় ভূড় করে আগুন বের হলো। কি হলো দেখতে গিয়ে বুঝলাম, মুরগী সাইফুল জ্বলন্ত মোমবাতীটা ওর পশ্চাদ্দেশ বরাবর রেখে দেয় আর যেই না ও একটা বিশাল বায়ূ ছাড়ে ব্যাস! বাতাসে কি সুন্দর পোড়া পোড়া গন্ধ!

বাসায় এটা যেনো কেউ ট্রাই করবেন না, লুঙ্গী পুড়ে যেতে পারে!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:২০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×